৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে সাফল্য সহজতর হয় এবং ব্যর্থ হবার সম্ভাবনা কমে আসে। এই পোস্টে ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।

ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
বর্তমানে আমাদের দেশে নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে। এই বিবেচনায় জনাব সাদমান ও আরও কয়েকজন মিলে এক একর জমি কিনে ‘শান্তনীড়’ নামে একটি নির্মাণ প্রকল্প গ্রহণ করলেন। প্রকল্প গ্রহণের পূর্বে তারা পুরো কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদি একটি ছক প্রণয়ন করেন। প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট মূলধন নিজেদের না থাকায় মূলধন সংগ্রহের বিকল্প উৎসও নির্ধারণ করেন।

ক. প্রকল্প বলতে কী বোঝ?

খ. ব্যবসায়ের সক্ষমতা যাচাই করা হয় কেন? বর্ণনা করো।

গ. সাদমানের প্রকল্পে প্রাথমিক পর্যায়ে কোন মূলধন প্রয়োজন হবে? বর্ণনা করো।

ঘ. তুমি কি মনে করো সাদমান প্রকল্প প্রণয়নে যথার্থ পথ অনুসরণ করেছেন? মতামত দাও।

উত্তরঃ

ক. একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কার্যপদ্ধতি হলো প্রকল্প।

খ. ব্যবসায়ের সক্ষমতা যাচাই করা হয় মূলত উদ্যোক্তার যোগ্যতা ও ব্যবসায় উদ্যোগ নেওয়ার সামর্থ্য নিশ্চিত করার জন্য।

এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে একজন সম্ভাব্য উদ্যোক্তার ব্যক্তিগত গুণ, দক্ষতা এবং ব্যবসায় পরিচালনার ক্ষমতা মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে ব্যবসা শুরু করার আগে উদ্যোক্তার দুর্বল দিকগুলো চিহ্নিত করা যায়। এতে ব্যবসা ব্যর্থ হওয়ার ঝুঁকি কমে যায়। ফলে উদ্যোক্তা সঠিক প্রস্তুতি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং তার উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

গ. উদ্দীপকের সাদমানের প্রকল্পে প্রাথমিক পর্যায়ে স্থায়ী মূলধন প্রয়োজন হবে।

ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন বা প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য স্থায়ী মূলধন প্রয়োজন হয়। ভূমি, দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি সম্পত্তি অর্জনের জন্য স্থায়ী ব্যয় করা হয়। এ ধরনের খরচ ব্যবসা শুরু করার সময় একবারই করা হয় এবং এর সুবিধা দীর্ঘদিন ভোগ করা যায়।

উদ্দীপকে জনাব সাদমান ও তার বন্ধুরা এক একর জমি কিনেন। এরপর তারা ‘শান্তনীড়’ নামে একটি নির্মাণ প্রকল্প গ্রহণ করেন। জমি কেনা, দালানকোঠা নির্মাণ এবং অন্যান্য স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য যে মূলধন প্রয়োজন, তা তাদের প্রাথমিক ব্যয়। নির্মাণ প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ এবং জমি ও দালানকোঠা স্থায়ী সম্পদের অন্তর্ভুক্ত। সাধারণত এ ধরনের স্থায়ী সম্পদ কেনার জন্য যে প্রাথমিক ব্যয় হয়, তার জন্য স্থায়ী মূলধন প্রয়োজন হয়। তাই বলা যায়, জনাব সাদমানের প্রকল্পে প্রাথমিক পর্যায়ে স্থায়ী মূলধন প্রয়োজন হবে।

ঘ. আমি মনে করি, জনাব সাদমান ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথার্থ পথ অনুসরণ করেছেন।

একটি সফল প্রকল্প প্রণয়নের জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করা প্রয়োজন। এই ধাপগুলোর মধ্যে রয়েছে প্রকল্পের ধারণা চিহ্নিত করা, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন করা এবং শেষে প্রকল্প নির্বাচন ও প্রণয়ন করা। এই নিয়মগুলো অনুসরণ করলে প্রকল্পের ঝুঁকি ও ব্যর্থতার সম্ভাবনা কমে যায় এবং উদ্যোগটি টেকসই হয়।

উদ্দীপকে দেখা যায়, জনাব সাদমান ও তার বন্ধুরা নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদা বিবেচনা করে ‘শান্তনীড়’ নামে একটি প্রকল্প গ্রহণ করেন। প্রকল্প নেওয়ার আগে তারা পুরো কাজের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেন। এছাড়া প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য তাদের পর্যাপ্ত নিজস্ব মূলধন না থাকায় তারা মূলধন সংগ্রহের বিকল্প উৎসও নির্ধারণ করেন।

প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করা এবং অর্থের উৎস নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এজন্য প্রথমে জনাব সাদমান ও তার বন্ধুরা বাজারের চাহিদা নির্ধারণ করেন। এরপর তারা প্রকল্পের সামগ্রিক পরিকল্পনা তৈরি করেন এবং মূলধনের উৎস নিশ্চিত করেন। এভাবে তারা প্রকল্পের মূল ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেছেন। এই সুচিন্তিত পদক্ষেপগুলো প্রমাণ করে যে তারা একটি সফল উদ্যোগের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন। তাই বলা যায়, জনাব সাদমান ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথাযথ পথ অনুসরণ করেছেন।

সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন]
জনাব আলম আনন্দ কনফেকশনারির মালিক। তিনি বছরের শুরুতে এককালীন এবং সারা বছর পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করেন। নিচে তার দোকানের বছর শেষের আয়-ব্যয়ের তথ্য ছকে উপস্থাপন করা হলো-

উদ্দীপক বোর্ড বইয়ে দেখঃ

ক. মাইক্রোস্ক্রিনিং বলতে কী বোঝ?

খ. প্রকল্প গ্রহণে আত্মবিশ্লেষণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।

গ. জনাব আলমের ব্যবসায়ে প্রাক্কলিত লাভ বের করো।

ঘ. ‘মূলধন ব্যবহারের দক্ষতাই জনাব আলমের সফলতার মূল কারণ’- মতামত দাও।

উত্তরঃ

ক. মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান প্রভৃতি বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া।

খ. নিজের সক্ষমতা, গুণ বা কর্মদক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে নিজের কাজ ও আচরণ মূল্যায়নের প্রক্রিয়া হলো আত্মবিশ্লেষণ।

আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার শক্তি ও দুর্বল দিক জানা যায়। এতে প্রকল্প গ্রহণ করা সহজ হয়। পাশাপাশি ঝুঁকি এড়ানোও সম্ভব হয়। তাই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ।

গ. উত্তর পিডিএফ ফাইলে দেখ।

ঘ. ‘মূলধন ব্যবহারের দক্ষতাই জনাব আলমের সফলতার মূল কারণ’ উক্তিটির সাথে আমি একমত।

মূলধন ব্যবহারের দক্ষতা হলো ব্যবসায়ের স্থায়ী ও চলতি মূলধনকে সঠিকভাবে ব্যবহার করা। মূলধনের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায়ের তারল্য বজায় থাকে এবং উৎপাদনশীলতা বাড়ে। এর ফলে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়। একজন সফল উদ্যোক্তা জানেন কখন ও কোথায় অর্থ বিনিয়োগ করতে হবে এবং কীভাবে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে।

উদ্দীপকে জনাব আলম আনন্দ কনফেকশনারির জন্য বছরের শুরুতে এককালীন (স্থায়ী মূলধন) এবং সারা বছর পরিচালনার জন্য (চলতি মূলধন) অর্থ সংগ্রহ করেছেন। তিনি আসবাবপত্র ও সাজসজ্জায় ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেছেন, যা তার স্থায়ী মূলধনের অংশ। অন্যদিকে, কাঁচামাল ক্রয়, মজুরি, বেতন, ভাড়া ইত্যাদি চলতি মূলধন থেকে ব্যয় করেছেন। তার মোট আয় ৫,১৬,০০০ টাকা এবং মোট ব্যয় ৩,১৬,০০০ টাকা।

জনাব আলম যদি সংগৃহীত মূলধন দক্ষতার সাথে ব্যবহার না করতেন, তাহলে তিনি ২,০০,০০০ টাকা লাভ করতে পারতেন না। তিনি কাঁচামাল ক্রয়, মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয় সঠিকভাবে নিয়ন্ত্রণ করেছেন। বিশেষ করে তিনি বছরের শুরুতে অগ্রিম ভাড়া দিয়ে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন, যা মূলধনের সঠিক ব্যবহারের প্রমাণ। মূলধনকে স্থায়ী ও চলতি খাতে সুষমভাবে বণ্টন করার ফলেই তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন। অতএব, মূলধন ব্যবহারের দক্ষতাই জনাব আলমের সফলতার মূল কারণ।


সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫]
জনাব মিরাজ ও জনাব হাকিম দুই বন্ধু। তারা একসাথে ১৫ বছর পর বিদেশ থেকে দেশে আসে। জনাব মিরাজ রাজশাহীতে আমের প্রচুর ফলন দেখে রাজশাহীতেই একটি জুস তৈরির কারখানা স্থাপন করেন। এতে তিনি সফলতা অর্জন করেন। পক্ষান্তরে জনাব হাকিম দিনাজপুরে একই ধরনের একটি জুস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি কারখানাটিতে একটি নির্দিষ্ট সময়ে কত টাকা আয় ও কত টাকা ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করেন না। তিনি কাঁচামালের অভাবজনিত কারণে তার কারখানা ভালো চালাতে পারেননি। ফলে তার ব্যবসায়ে লোকসান হয়।

ক. প্রকল্প কী?

খ. সম আয়-ব্যয় বিশ্লেষণ কী? ব্যাখ্যা করো।

গ. জনাব মিরাজের কারখানা স্থাপনের ক্ষেত্রে ম্যাক্রোস্ক্রিনিং-এর কোন উপাদান বিদ্যমান? ব্যাখ্যা করো।

ঘ. জনাব হাকিমের কারখানাটির লোকসান হওয়ার কারণ ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [দি. বো. ২৫]
জনাব রাহুল তার প্রতিষ্ঠানের যে সমস্ত লেনদেন নগদে সংঘটিত হয় তা প্রতিদিন লিপিবদ্ধ করে রাখেন। অপরদিকে জনাব রফিক নগদ লেনদেনের ক্ষেত্রে একইভাবে লিপিবদ্ধ করেন। এছাড়া তিনি উৎপাদিত পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় এবং বিক্রয়মূল্য নির্ধারণসহ অন্যান্য হিসাবসমূহ সংরক্ষণ করেন। ফলে তিনি সহজেই প্রত্যাশিত মুনাফা সম্পর্কে ধারণা পান। বর্তমানে তিনি সফল ব্যবসায়ী।

ক. CIP কী?

খ. চলতি মূলধন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জনাব রাহুল লেনদেনের ক্ষেত্রে কোন বিবরণী প্রস্তুত করেছেন? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকের জনাব রফিকের সফলতা অর্জনের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [চ. বো. ২৫]
মি. রিপন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি তার নিজ এলাকায় একমালিকানা ব্যবসায় শুরু করেন। ব্যবসায় পরিকল্পনার যাবতীয় বিষয়গুলো অনুসরণ করায় বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।

ক. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

খ. সম আয়-ব্যয় বলতে কী বোঝায়?

গ. মি. রিপন তার ব্যবসায় পরিচালনায় কী কী গাইড লাইন অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. মি. রিপনের ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [সি. বো. ২৫]
জনাব শাকিল সুন্দরবনের মধু বোতলজাত করে বাজারজাতকরণের সিদ্ধান্ত নেন। তিনি বাজার বিশ্লেষণ করে পণ্যটির চাহিদা সম্পর্কে ইতিবাচক ফলাফল পেয়ে ‘সুন্দরবন মধু বিতান’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি মধু প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে ব্যাংক থেকে ঋণ গ্রহণের কথা ভাবছেন। সুন্দরবনের মধুর ব্যাপক প্রচার, উন্নত মান, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও স্থিতিশীল চাহিদার কারণে ব্যবসায় দ্রুত প্রসারিত হচ্ছে।

ক. প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?

খ. সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?

গ. জনাব শাকিল প্রকল্প নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. “সঠিক প্রকল্প নির্বাচনই ব্যবসায়ে সাফল্য আনে”- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [য. বো. ২৫]
জনাব রশ্নি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করে নিজ এলাকায় স্থানীয় বাজারে অত্যন্ত আকর্ষণীয় একটি কসমেটিকস এর ব্যবসায় দেন। তিনি ব্যবসায়ের হিসাবের ক্ষেত্রে একটি বিবরণী তৈরি করেন, যা থেকে নগদ অর্থের বিষয়ে জানা যায়। এছাড়া কিছু কৌশল অবলম্বন করে পণ্যের মূল্য নির্ধারণ করেন বলে মুনাফা অর্জন করতে সুবিধা হয়।

ক. যিনি নেতৃত্ব দেন তাকে কী বলে?

খ. ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কী? ব্যাখ্যা করো।

গ. জনাব রশ্নি কোন বিবরণী প্রস্তুত করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব রশ্নির পণ্যের মূল্য নির্ধারণ কৌশলটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [ব. বো. ২৫]
পঞ্চগড় জেলার প্রবাসফেরত মি. আজম একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করার চিন্তা-ভাবনা করেন। এজন্য তিনি বিভিন্ন ফলের বাগান তৈরি ও উৎপাদিত ফল বিভিন্ন জেলায় বিক্রি করার চিন্তাও করেন। তাই তিনি ফলের উৎপাদন খরচ কত হবে, পণ্যের দাম কত হবে, মুনাফা কেমন হবে প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যবসায়ের লাভজনকতা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি মনে করেন যে, ‘প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

ক. প্রাক্কলিত নগদানপ্রবাহ বিবরণী কী?

খ. সম আয়-ব্যয় বিশ্লেষণ কী? ব্যাখ্যা করো।

গ. মি. আজম তার ক্ষুদ্র ব্যবসায়ের যথার্থতা কীভাবে যাচাই করেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ‘প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ’- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [ঢা. বো. ২৪]
রাব্বী চৌধুরী একটি অটোরাইস মিলের মালিক। তার ব্যবসায়ের নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসে ও নগদ ব্যয় হয় তার প্রকৃত অবস্থা জানার জন্য একটি বিবরণী তৈরি করেন। তিনি পণ্যের মোট উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে সমতা বিধান করেন। এ কারণে প্রত্যাশিত মুনাফা অর্জনের জন্য উপযুক্ত মূল্য নির্ধারণ করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হন। উপরিউক্ত কারণে তিনি অল্পদিনে তার ব্যবসায়ে উন্নতি সাধন করতে সক্ষম হন এবং একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন।

ক. দুর্ঘটনা বিমা কী?

খ. ব্যবসায় প্রকল্প প্রণয়নে প্রথম পদক্ষেপ কোনটি? ব্যাখ্যা করো।

গ. রাব্বী চৌধুরী ব্যবসায়ের প্রকৃত অবস্থা জানার জন্য কোন বিবরণী তৈরি করেন? ব্যাখ্যা করো।

ঘ. রাব্বী চৌধুরীর ব্যবসায়ের সঠিক মূল্য নির্ধারণে ব্যবসায়ের কোন দিকটি তুলে ধরা হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [ম. বো. ২৪]
জনাব রাফি পড়াশোনা শেষ করে আটা তৈরির কারখানা স্থাপন করেন। তিনি তার কারখানায় নির্দিষ্ট সময়ে কী পরিমাণ অর্থ আসে ও ব্যয় হয় তার প্রকৃত অবস্থা জানার জন্য একটি বিবরণী তৈরি করেন। তিনি মোট ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে একটি পর্যায় নির্ণয় করেন, যেখান থেকে কাঙ্ক্ষিত মুনাফা লাভের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ ও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়।

ক. ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?

খ. বাজার জরিপ বলতে কী বোঝায়?

গ. জনাব রাফি কারবারের প্রকৃত অবস্থা জানার জন্য কোন বিবরণী তৈরি করেন? বর্ণনা করো।

ঘ. জনাব রাফির ব্যবসায়ে মূল্য নির্ধারণ পদ্ধতিতে যথার্থ পথ অনুসরণ করেছেন- এ বিষয়ে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [রা. বো. ২৪]
মি. মিলটন দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা, বিভিন্ন প্রকাশনা ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি চামড়াজাত পণ্য উৎপাদন কারখানা স্থাপন প্রকল্প গ্রহণ করেন। তিনি তার সক্ষমতা ও পরিবেশের প্রভাব মাথায় রেখে সুপরিকল্পিত উপায়ে এই কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি বড় আকারের ব্যয় যেমন: জমি, ভবন ও যন্ত্রপাতি আমদানি ব্যয় নির্বাহের জন্য একাধিক উৎস হতে তা সংস্থানের চেষ্টা করেন।

ক. প্রকল্প কী?

খ. আত্মবিশ্লেষণ বলতে কী বোঝায়?

গ. মি. মিলটন তার প্রকল্প বাস্তবায়নে একাধিক উৎস হতে কোন ধরনের মূলধন সংস্থানের চেষ্টা করেন? বর্ণনা করো।

ঘ. মি. মিলটনের চামড়াজাত পণ্য উৎপাদন প্রকল্প নির্ধারণে তার নিয়ন্ত্রণবহির্ভূত কোন পরিবেশের প্রভাব বিবেচনা করেছেন? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [দি. বো. ২৪]
জনাব আলী আহম্মেদ তার ব্যবসায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয়, ক্রয়মূল্য এবং প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করেন। এর ওপর ভিত্তি করে তিনি উৎপাদন পরিকল্পনা নির্ধারণ করেন। অপরদিকে জনাব আতিফা ‘সৌখিন’ নামে একটি প্রকল্প গ্রহণ করতে চান। এজন্য তিনি স্থানীয় বিভিন্ন বাজারে ক্রেতাদের রুচি ও একই পণ্য বিদ্যমান আছে কি না তা যাচাই করেন। এছাড়া উক্ত পণ্য উৎপাদন করতে কী ধরনের যন্ত্রপাতি প্রয়োজন এবং যন্ত্রপাতি ক্রয় করতে কী পরিমাণ অর্থের প্রয়োজন ও কতজন লোক নিয়োগ দিতে হবে তা বিবেচনায় নিয়ে আসেন। পরবর্তীতে প্রকল্পটি গ্রহণ করে সফলতা অর্জন করেছেন।

ক. কোনটি উদ্যোক্তা বা ব্যবসায়ীর দিকনির্দেশনার দলিল হিসেবে কাজ করে?

খ. চলতি মূলধন বলতে কী বোঝায়?

গ. জনাব আলী আহম্মেদের পণ্যের মূল্যনির্ধারণের পদ্ধতি কী? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ‘সৌখিন’ প্রকল্প গ্রহণের সঠিক পন্থা অনুসরণ করেছে বলে তুমি কি মনে করো? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [কু. বো. ২৪]
দেশে পেঁয়াজের ব্যাপক চাহিদা রয়েছে। ফরিপুরের একজন অভিজ্ঞ মহিলা চাষী সফলতা লাভ করেছেন। এখন তিনি পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ উভয়টির উৎপাদন করার পরিকল্পনা নিয়েছেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য বীজের চাহিদা, দাম, ভূমির খরচ সর কিছু যথাযথভাবে নিরূপণ করে পেঁয়াজ উৎপাদন শুরু করেন। পরিকল্পনার বাস্তবায়ন ও টেকসই করার জন্য এখন প্রচুর অর্থের প্রয়োজন অনুভব করছেন।

ক. সম আয়-ব্যয় বিন্দু কী?

খ. মাইক্রোস্ক্রিনিং বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. পেঁয়াজ চাষী প্রকল্প নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. পরিকল্পনা টেকসই করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [চ. বো. ২৪]
জনাব জুবায়ের সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করার জন্য একটি অয়েল মিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। অয়েল মিল প্রতিষ্ঠার পূর্বে তিনি পণ্যটির প্রতি ভোক্তার চাহিদা ও কাঁচামাল সংগ্রহের প্রতি গুরুত্ব দেন। ফলাফল অনুকূল হওয়ায় তিনি কারখানা স্থাপন করলেন। পরবর্তীতে প্রয়োজনীয় অর্থ ও দক্ষ কলাকৌশলের প্রয়োগের অভাবে তিনি চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না।

ক. আত্মবিশ্লেষণ কী?

খ. সম আয়-ব্যয় বিন্দু জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব জুবায়ের প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং-এর কোন কোন উপাদান যাচাই করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব জুবায়ের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে না পারার কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [য. বো. ২৪]
মেহেদী ২০২০ সালে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে কয়েকজন বন্ধুসহ ‘রায়না অটোমোবাইলস ইন্ডাস্ট্রিজ লি.’ নামে একটি গাড়ি কোম্পানি স্থাপনের প্রকল্প গ্রহণ করেন। প্রকল্প গ্রহণের সময় তারা পুরো কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদি একটি আর্থিক বিবরণী ছক প্রণয়ন করেন। বাজার জরিপ করে পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করেন। প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট মূলধন নিজেদের না থাকায় মূলধন সংগ্রহের বিকল্প উৎসও নির্ধারণ করেন। ভবিষ্যতে প্রকল্পটি জাতীয় অর্থনীতিতে কীভাবে অবদান রাখতে পারবে তারও একটি ছক নির্ধারণ করেন।

ক. সম আয়-ব্যয় বিন্দু কী?

খ. শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে? ব্যাখ্যা করো।

গ. ‘রায়না অটোমোবাইলস ইন্ডাস্ট্রিজ লি.’-এর প্রকল্প বাস্তবায়নে কোন ধরনের মূলধন প্রয়োজন? ব্যাখ্যা করো।

ঘ. ‘রায়না অটোমোবাইলস ইন্ডাস্ট্রিজ লি.’ প্রকল্পটি নির্বাচনের ক্ষেত্রে মাইক্রোস্ক্রিনিং-এর উপাদানসমূহ বিবেচনা করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [ব. বো. ২৪]
জনাব মাজহারুল ইসলাম একটি কনফেকশনারির মালিক। তার দোকানের বছর শেষের আয়-ব্যয়ের তথ্য ছিল- পণ্য ক্রয় ৫০,০০০ টাকা, কর্মচারীর বেতন ৩০,০০০ টাকা, মেশিন ক্রয় ৭০,০০০ টাকা, বিদ্যুৎ খরচ ১০,০০০ টাকা, দোকান ভাড়া ১৫,০০০ টাকা, পণ্য বিক্রয় ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা ও অগ্রিম বেতন ৫,০০০ টাকা।

ক. প্রকল্প কী?

খ. সম আয়-ব্যয় বিন্দু কী? ব্যাখ্যা করো।

গ. জনাব মাজহারুল ইসলামের ব্যবসায়ে প্রাক্কলিত লাভ নির্ণয় করো।

ঘ. বর্তমানে মাজহারুল ইসলামের ব্যবসায়ের অবস্থা কি সন্তোষজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [দি. বো., কু. বো., চ. বো. ১৯]
জনাব ইকবাল পাউরুটি ও কেক উৎপাদন করে বিক্রির জন্য ‘ইকবাল কনফেকশনারি’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য তিনি বাজারে পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণের লক্ষ্যে জনগণের জীবনযাত্রার মান, ভোক্তার আয় প্রভৃতি বিশ্লেষণ করলেন। ফলাফল অনুকূল হওয়ায় তিনি শহরের বিসিক-এ একটি কারখানা স্থাপন করলেন। তার উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় প্রতিদিন নগদ লেনদেনের পরিমাণ বাড়ে। এজন্য তাকে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক নগদ লেনদেনের হিসাব সংরক্ষণ করতে হয়।

ক. সম আয়-ব্যয় বিশ্লেষণ কী?

খ. ব্যবসায় সচল ও সম্প্রসারণের জন্য কোনটি প্রয়োজন হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের জনাব ইকবালের হিসাব বিবরণীটি ব্যাখ্যা করো।

ঘ. জনাব ইকবালের ব্যবসায় প্রকল্প প্রণয়নের পদক্ষেপটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [সকল বোর্ড ২০১৫]
চাষির ছেলে সাহেদ নদী ভাঙ্গনে প্রায় নিঃস্ব। এ অবস্থায় তার ব্যবসায়ী বন্ধু মাহফুজকে দেখে নিজের সঞ্চিত অর্থ এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে উপজেলা সদরে একটি তৈরি পোশাকের দোকান খোলে। আনুমানিক লাভ হিসাব করে পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে এবং পরবর্তীতে সে সফলতা অর্জন করে।

ক. কোনটি ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ?

খ. ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কোনটি? ব্যাখ্যা করো।

গ. সাহেদ ব্যবসায় স্থাপনে পরিবেশের কোন উপাদানকে বেশি গুরুত্ব দিয়েছে?

ঘ. “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ব্যবসায় সাফল্যের ভিত্তি”-উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment