লালসালু উপন্যাসের MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ একটি গুরুত্বপূর্ণ সামাজিক উপন্যাস। এই উপন্যাসে গ্রামের মানুষের অন্ধ বিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় ভয় এবং সেই ভয়কে কাজে লাগিয়ে স্বার্থ হাসিলের চিত্র তুলে ধরা হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র মজিদ একজন চালাক ও স্বার্থপর মানুষ। সে ধর্মের কথা বলে সাধারণ মানুষের বিশ্বাসকে নিজের কাজে ব্যবহার করে। তার প্রধান উদ্দেশ্য হলো মানুষের ওপর প্রভাব তৈরি করা এবং সেই প্রভাবের মাধ্যমে নিজের জীবনকে আরামদায়ক ও শক্তিশালী করে তোলা। এই পোস্টে লালসালু উপন্যাসের MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

লালসালু উপন্যাসের MCQ

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯৬০ খ্রি.
খ) ১৯৬১ খ্রি.
গ) ১৯৬৭ খ্রি.
ঘ) ১৯৬৩ খ্রি.
উত্তরঃ গ) ১৯৬৭ খ্রি.

২। ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদক-এর নাম কী?
ক) মুহাম্মদ আতাউল্লাহ
খ) কলিমুল্লাহ
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ্
ঘ) অ্যান-মারি-থিবো
উত্তরঃ গ) সৈয়দ ওয়ালীউল্লাহ্

৩। ‘লালসালু’ উপন্যাসে “রোগা লোক, বয়সের ভারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে।”— কার?
ক) খালেক ব্যাপারী
খ) মজিদ
গ) রেহান আলী
ঘ) সলেমনের বাপ
উত্তরঃ খ) মজিদ

৪। “নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন।”— নবাগত লোকটি কে?
ক) আক্কাস
খ) মজিদ
গ) পির সাহেব
ঘ) মতলুব খাঁ
উত্তরঃ খ) মজিদ

৫। মহব্বতনগর গ্রামের মানুষদের ‘জাহেল’ বলা হয়েছে কেন?
ক) তারা অজ্ঞ
খ) তারা জেদি স্বভাবের
গ) তারা নিরক্ষর
ঘ) পিরের মাজার ফেলে রাখার জন্য
উত্তরঃ ঘ) পিরের মাজার ফেলে রাখার জন্য

৬। মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
ক) করিমগঞ্জে
খ) নোয়াখালীতে
গ) গারো পাহাড়ে
ঘ) আওয়ালপুরে
উত্তরঃ গ) গারো পাহাড়ে

৭। ‘মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে’— কখন?
ক) ঝড়ের সময়
খ) কাঠ-ফাটা রোদে
গ) তীব্র শীতে
ঘ) ফসল ফলানোর সময়
উত্তরঃ ঘ) ফসল ফলানোর সময়

৮। কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক) বাস্তবধর্মী চিন্তাচেতনা
খ) আধিপত্য হারানোর ভয়
গ) অনমনীয়তা ও হিংস্রতা
ঘ) ধর্মবোধ ও ভাবগাম্ভীর্য
উত্তরঃ খ) আধিপত্য হারানোর ভয়

৯। “কলমা জানো মিঞা?”— ‘লালসালু’ উপন্যাসে মজিদ কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিল?
ক) আক্কাস
খ) সলেমনের বাপ
গ) আওয়ালপুরের পির
ঘ) ধলা মিঞাকে
ঙ) দুদু মিঞাকে
উত্তরঃ ঙ) দুদু মিঞাকে

১০। “চিরনীরব মাজারটি গ্রামবাসীর কাছে রহস্যময়”— কেন?
ক) ধর্মের প্রতি উদাসীন
খ) মাজারকে শ্রদ্ধা করে
গ) মাজারকে ভয় পায়
ঘ) তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ
উত্তরঃ ঘ) তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ

১১। ‘লালসালু’ উপন্যাসে কৃষক কোন মাসে ধান কেটেছিল?
ক) বৈশাখ
খ) জ্যৈষ্ঠ
গ) আষাঢ়
ঘ) শ্রাবণ
উত্তরঃ ক) বৈশাখ

১২। “দোজখের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে”— কাকে?
ক) জমিলা
খ) আক্কাস
গ) আমেনা
ঘ) ঢেঙা বুড়ো
উত্তরঃ ঘ) ঢেঙা বুড়ো

১৩। “তানি নাকি মরা মাইনষেরে জিন্দা কইরা দেন?”— উক্তিটি কার?
ক) আমেনা বিবি
খ) জমিলা
গ) হাসুনির মা
ঘ) রহিমা
উত্তরঃ ঘ) রহিমা

১৪। আওয়ালপুরের পিরের কাছে মজিদ কেন গিয়েছিল?
ক) অস্তিত্ব সংকটের ভয়ে
খ) পিরের সাক্ষাৎ লাভে
গ) সমস্যার সমাধানে
ঘ) আধ্যাত্মিক উন্নতির আশায়
উত্তরঃ ক) অস্তিত্ব সংকটের ভয়ে

১৫। ‘তানি বুঝি দুলার বাপ!’— জমিলা কার সম্পর্কে এই উক্তি করেছে?
ক) আওয়ালপুরের পির
খ) মোদাব্বের মিঞা
গ) মতলুব মিঞা
ঘ) মজিদ
উত্তরঃ ঘ) মজিদ

১৬। ‘লালসালু’ উপন্যাসে মজিদকে থুথু নিক্ষেপের মধ্যে জমিলার কী প্রকাশ পেয়েছে?
ক) খেয়ালিপনা
খ) অসহিষ্ণুতা
গ) সরলতা
ঘ) প্রতিবাদ
উত্তরঃ ঘ) প্রতিবাদ

১৭। ‘নাফরমানি করিও না’ কথাটি কে বলেছে?
ক) খালেক ব্যাপারী
খ) মজিদ
গ) আক্কাস
ঘ) হাসুনির মা
উত্তরঃ খ) মজিদ

১৮। ‘লালসালু’ উপন্যাসে ‘বাহে-মুলুক’ বলতে বাংলাদেশের কোন দিকের এলাকাকে বোঝানো হয়েছে?
ক) উত্তরের
খ) দক্ষিণের
গ) পূর্বের
ঘ) পশ্চিমের
উত্তরঃ ক) উত্তরের

১৯। সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি?
ক) করাচি
খ) লন্ডন
গ) জার্মানি
ঘ) প্যারিস
উত্তরঃ ঘ) প্যারিস

২০। ‘লালসালু’ উপন্যাস প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯৪৬
খ) ১৯৪৭
গ) ১৯৪৮
ঘ) ১৯৫০
উত্তরঃ গ) ১৯৪৮

২১। ‘লালসালু’ উপন্যাসে শিকারির একাগ্রতা কার চোখে?
ক) কাদের
খ) মজিদ
গ) তাহের
ঘ) কালুর
উত্তরঃ গ) তাহের

২২। ‘লালসালু’ উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত?
ক) দয়ামায়া
খ) সংগ্রামশীলতা
গ) প্রতিহিংসা
ঘ) কপটতা
উত্তরঃ ক) দয়ামায়া

২৩। ‘লালসালু’ উপন্যাসে মজিদ কীভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে?
ক) অলৌকিক ক্ষমতাবলে
খ) সকলকে অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন করে
গ) ভালো ব্যবহার দ্বারা
ঘ) কূটকৌশল দ্বারা
উত্তরঃ খ) সকলকে অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন করে

২৪। “সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক।”— এখানে কার কার একাট্টা হওয়ার কথা বোঝানো হয়েছে?
ক) মজিদ ও খালেক ব্যাপারীর
খ) জমিলা ও রহিমার
গ) তাহের ও কাদেরের
ঘ) মতলুব খাঁ ও আওয়ালপুরের পিরের
উত্তরঃ ক) মজিদ ও খালেক ব্যাপারীর

২৫। ‘লালসালু’ উপন্যাসে খালেক ব্যাপারীর ১ম পক্ষের স্ত্রীর নাম কী?
ক) জমিলা
খ) আমেনা
গ) রহিমা
ঘ) তানুবিবি
উত্তরঃ খ) আমেনা

২৬। ‘তাই তারা ছোটে, লতিয়া তুইলা লইয়া ছোটে’— কেন?
ক) ধর্মের জন্য
খ) কল্যাণের জন্য
গ) জীবিকার জন্য
ঘ) সুবিধার জন্য
উত্তরঃ গ) জীবিকার জন্য

২৭। মজিদ ক্রোধে কেমন করে?
ক) চিৎকার
খ) লাফালাফি
গ) গোঁ-গোঁ
ঘ) ফোঁস-ফোঁস
উত্তরঃ গ) গোঁ-গোঁ

২৮। ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’— ‘লালসালু’ উপন্যাসের এই বাক্যে ‘মরার দেশ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) জনশূন্যতা
খ) শস্যহীনতা
গ) শিক্ষাহীনতা
ঘ) ধর্মহীনতা
উত্তরঃ খ) শস্যহীনতা

২৯। ‘লালসালু’ উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগর গ্রাম কোন দিকে?
ক) পূর্ব
খ) উত্তর
গ) পশ্চিম
ঘ) দক্ষিণ
উত্তরঃ খ) উত্তর

৩০। মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?
ক) অবধারিত
খ) কাব্যিক
গ) নাটকীয়
ঘ) স্বাভাবিক
উত্তরঃ গ) নাটকীয়

৩১। ‘লালসালু’ উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?
ক) সলেমনের বাপ
খ) তাহের-কাদেরের বাপ
গ) পীর সাহেব
ঘ) আক্কাসের বাপ
উত্তরঃ ক) সলেমনের বাপ

৩২। ‘লালসালু’ উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত?
ক) সলেমনের বাপ
খ) কালুমতি
গ) খালেক ব্যাপারী
ঘ) রেহান আলী
উত্তরঃ ক) সলেমনের বাপ

৩৩। ‘লালসালু’ উপন্যাসে মাজারটি দেখতে কেমন?
ক) উইঢিবির মতো
খ) মাছের পিঠের মতো
গ) গারো পাহাড়ের মতো
ঘ) দ্বিতীয়ার চাঁদের মতো
উত্তরঃ খ) মাছের পিঠের মতো

৩৪। ‘লালসালু’ উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়?
ক) হাসুনির মা
খ) পির সাহেব
গ) রহিমা
ঘ) আমেনা বিবি
ঙ) জমিলা
উত্তরঃ গ) রহিমা

৩৫। ‘কলমা জানস্ ব্যাটা?’ উক্তিটি কার?
ক) মজিদ
খ) খালেক ব্যাপারী
গ) আক্কাস
ঘ) দুদু মিঞা
উত্তরঃ খ) খালেক ব্যাপারী

৩৬। ‘কলমা জান মিঞা?’ প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল?
ক) আক্কাসকে
খ) তাহের-কাদেরের বাপকে
গ) দুদু মিঞাকে
ঘ) ধলা মিঞাকে
উত্তরঃ গ) দুদু মিঞাকে

৩৭।’মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ভীতি
খ) বিশ্বাস
গ) আনুগত্য
ঘ) অনুরাগ
উত্তরঃ খ) বিশ্বাস

৩৮। মহব্বতনগর গ্রামের মহিলাদের সাথে মজিদের যোগসূত্র—
ক) জমিলা
খ) রহিমা
গ) আমেনা বিবি
ঘ) হাসুনির মা
উত্তরঃ খ) রহিমা

৩৯।’তোরে না বুইঝা কষ্ট দিছি হে-দিন’— কাকে কষ্ট দিয়েছে?
ক) রহিমা
খ) জমিলা
গ) হাসুনির মা
ঘ) আমেনা
উত্তরঃ গ) হাসুনির মা

৪০। ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন— কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে?
ক) মজিদ
খ) আক্কাসের
গ) খালেক ব্যাপারীর
ঘ) তাহের-কাদেরের বাপের
উত্তরঃ ঘ) তাহের-কাদেরের বাপের

৪১। “তুমি কি হলফ কইরা বলতে পার তোমার দিলে ময়লা নাই?”— এ প্রশ্ন কে করেছে?
ক) মজিদ
খ) বেপারি
গ) আমেনা বিবি
ঘ) জমিলা
উত্তরঃ ক) মজিদ

৪২। “তোমার দিলে কি ময়লা আছে”— কার দিল?
ক) দুদু মিয়া
খ) মতলুব খাঁ
গ) আক্কাস
ঘ) তাহেরের বাপ
উত্তরঃ ঘ) তাহেরের বাপ

৪৩। “কী মিয়া, তোমার দিলে কি ময়লা আছে?”— মজিদের এই উক্তিতে ‘ময়লা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) হিংসা
খ) সন্দেহ
গ) পাপ
ঘ) রাগ
উত্তরঃ খ) সন্দেহ

৪৪। ঢেঙা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়?
ক) মজিদ
খ) বুড়ি
গ) খালেক ব্যাপারী
ঘ) হাসুনির মা
উত্তরঃ ক) মজিদ

৪৫। ‘লালসালু’ উপন্যাসে ঝড় এলে হৈ হৈ করার অভ্যাস কার?
ক) হাসুনির মার
খ) রহিমার
গ) দুদু মিয়ার
ঘ) ধলা মিয়ার
উত্তরঃ খ) রহিমার

৪৬। “খোদার জিনিস খোদায় তুইলা লইয়া গেছে”— উক্তিটি কার?
ক) হাসুনির মায়ের
খ) মজিদের
গ) রহিমার
ঘ) খালেক ব্যাপারীর
উত্তরঃ ক) হাসুনির মায়ের

৪৭। “খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।”— ‘লালসালু’ উপন্যাসের এই উক্তিতে ‘খেলোয়াড়’ কে?
ক) আওয়ালপুরের পির
খ) আক্কাস
গ) তাহের-কাদেরের বাপ
ঘ) খালেক ব্যাপারী
উত্তরঃ গ) তাহের-কাদেরের বাপ

৪৮। ‘লালসালু’ উপন্যাসে সিদ্ধ ধানের তাপের শব্দটিকে ঔপন্যাসিক কীসের সাথে তুলনা করেছেন?
ক) সাপের শিস
খ) কালো ধোঁয়া
গ) আগুনের শিখা
ঘ) আলোকিত উঠান
উত্তরঃ ক) সাপের শিস

৪৯। অন্ধকারে মজিদের চোখ কীসের মতো চকচক করে?
ক) আগুনের
খ) সাপের
গ) ফসলের
ঘ) ধানের
উত্তরঃ খ) সাপের

৫০। ‘লালসালু’ উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?
ক) আওয়ালপুরের পির
খ) জমিলা
গ) আক্কাস
ঘ) খালেক ব্যাপারী
উত্তরঃ ক) আওয়ালপুরের পির

৫১। ‘পাথর এবার হঠাৎ নড়ে।’— এখানে ‘পাথর’ কে?
ক) রহিমা
খ) আমেনা বিবি
গ) জমিলা
ঘ) মজিদ
উত্তরঃ ঘ) মজিদ

৫২। মজিদ কখন আওয়ালপুর পৌছেছিল?
ক) সূর্যোদয়ের সাথে সাথে
খ) সূর্য হেলে পড়লে
গ) দুপুরের পূর্বে
ঘ) সূর্য ডুবে গেলে
উত্তরঃ খ) সূর্য হেলে পড়লে

৫৩। ‘লালসালু’ উপন্যাসে, “ভাং-গাঁজা খাওয়া রসকসশূন্য হাড়গিলে চেহারা”— কার?
ক) দুদু মিঞার
খ) মজিদের
গ) কম্পাউন্ডারের
ঘ) ধলা মিয়ার
উত্তরঃ গ) কম্পাউন্ডারের

৫৪। ‘লালসালু’ উপন্যাসে ‘পরগাছা মুরব্বি’ কে?
ক) খালেক ব্যাপারী
খ) সলেমনের বাপ
গ) ধলা মিয়া
ঘ) মোদাব্বের মিয়া
উত্তরঃ গ) ধলা মিয়া

৫৫। মজিদের ভাষায় স্ত্রীলোকদের সন্তানাদি হয় না কেন?
ক) মাজারে শিরনি না দেওয়ায়
খ) পর্দাপ্রথা না মানায়
গ) পেটে বেড়ি পড়ায়
ঘ) পিরদের পানিপড়া না খাওয়ায়
উত্তরঃ গ) পেটে বেড়ি পড়ায়

৫৬। ‘যেখানে সাপ জাগে, সেখানে আবার কোমলতার ফুল ফোটে।’— ‘লালসালু’ উপন্যাসের এই বাক্যে ‘সাপ’ কী অর্থ প্রকাশ করে?
ক) লালসা
খ) প্রতিহিংসা
গ) কামনা
ঘ) প্রতিশোধ
উত্তরঃ ক) লালসা

৫৭। রহিমা আমেনা বিবির জন্য শখ করে কী রান্না করেছিল?
ক) সেমাই
খ) পায়েস
গ) ফিরনি
ঘ) ক্ষীর
উত্তরঃ গ) ফিরনি

৫৮। আক্কাসের বাবার নাম কী?
ক) খালেক ব্যাপারী
খ) কালু মিয়া
গ) মোবারক মিয়া
ঘ) মোদাব্বের মিয়া
উত্তরঃ ঘ) মোদাব্বের মিয়া

৫৯। আক্কাস মহব্বতনগর গ্রামে কী প্রতিষ্ঠা করতে চায়?
ক) স্কুল
খ) কলেজ
গ) এনজিও
ঘ) হাসপাতাল
উত্তরঃ ক) স্কুল

৬০। “তোমার দাড়ি কই মিঞা?”— উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা?
ক) মজিদকে
খ) তাহেরকে
গ) কাদেরকে
ঘ) আক্কাসকে
উত্তরঃ ঘ) আক্কাসকে

বহুপদী বহুনির্বাচনি প্রশ্ন

৬১। ‘লালসালু’ উপন্যাসের রহিমা চরিত্রটি—
i. ধীরস্থির ও মমতাময়ী
ii. একরোখা ও কর্মপরায়ণা
iii. শান্তশিষ্ট ও ভিতু
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii

৬২। “জনগণে যারা জোঁকসম শোষে, মহাজন তারে বল।”— উদ্দীপকে এবং ‘লালসালু’ উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কী?
i. শোষক
ii. স্বার্থপর
iii. মানবতাবিরোধী
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

৬৩। ‘সন্তান আকাঙ্ক্ষায় রূপার সাথে।’— ‘লালসালু’ উপন্যাসের এই উক্তিতে রূপার সাথে ‘লালসালু’ উপন্যাসের মিল রয়েছে—
i. রহিমার
ii. আমেনার
iii. জমিলার
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫নং প্রশ্নের উত্তর দাও:
পারুল তার স্বামীকে একজন পরহেজগার এবং অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে। পারুলের ধারণা তার স্বামী হামিদ চাইলে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। ধর্মের অপব্যাখ্যা করে সহজ-সরল গ্রামবাসীকে হামিদ ঠকিয়ে যায় দিনের পর দিন।

৬৪। উদ্দীপকের হামিদ আর ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়ের স্বার্থ রক্ষার উৎস হলো—
i. প্রতারণা
ii. ধর্মভীতি
iii. সরল গ্রামীণ জীবন
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

৬৫। উদ্দীপকের পারুলের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে?
ক) জমিলা
খ) রহিমা
গ) আমেনা
ঘ) তানুবিবি
উত্তরঃ খ) রহিমা

উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাও:
আধুনিক চিকিৎসাসেবা বঞ্চিত সুন্দরপুর গ্রামে ডা. শামস এসে অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেন। এতে গ্রামের প্রান্তিক ওঝা গেদুর আয় ও প্রতাপ কমতে থাকে। গেদু ডা. শামসের নামে মিথ্যা গল্প সাজিয়ে অপপ্রচার চালাতে থাকেন।

৬৬। উদ্দীপকের ডা. শামস ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
ক) আক্কাস
খ) খালেক ব্যাপারী
গ) আওয়ালপুরের পির
ঘ) মজিদ
উত্তরঃ ক) আক্কাস

৬৭। উদ্দীপকের গেদু ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়ই—
i. কূটকৌশলী
ii. ধর্মপরায়ণ
iii. হিংসুক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯নং প্রশ্নের উত্তর দাও:
জয়দুন নিঃসন্তান হওয়ায় তার স্বামী আলি হোসেন বংশের প্রদীপ জ্বালানোর জন্য আবার বিয়ে করে মেয়ের বয়সি নবিতুনকে ঘরে আনে।

৬৮। উদ্দীপকের আলি হোসেন ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
ক) খালেক ব্যাপারী
খ) মজিদ
গ) রেহান আলী
ঘ) মোদাব্বের মিঞা
উত্তরঃ খ) মজিদ

৬৯। উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসে আমাদের সমাজব্যবস্থার কোন দিকটি ফুটে উঠেছে?
ক) সামাজিক প্রথা
খ) স্বেচ্ছাচারিতা
গ) বহুবিবাহ
ঘ) অনৈতিকতা
উত্তরঃ গ) বহুবিবাহ

উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১নং প্রশ্নের উত্তর দাও:
ছনু মিয়া তার বড়ো পরিবারের ভরণপোষণ করতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। একদিন রাতে সে তার বাড়ির সামনে একটি সাইনবোর্ড টাঙ্গায়। সেখানে লেখা থাকে যে, সে স্বপ্নে অলৌকিক ক্ষমতা পেয়েছে এবং এর দ্বারা যাবতীয় সমস্যার সমাধান করা হয়।

৭০। উদ্দীপকটি নিচের কোন রচনার সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ?
ক) লোক-লোকান্তর
খ) বিড়াল
গ) সিরাজউদ্দৌলা
ঘ) লালসালু
উত্তরঃ ঘ) লালসালু

৭১। এই সাদৃশ্যের কারণ হলো—
i. মিথ্যার আশ্রয়
ii. ধর্ম ব্যবসা
iii. যাপিত জীবনের ভার সইতে না পারা
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৭২ ও ৭৩নং প্রশ্নের উত্তর দাও:
নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য জামাল সকলকে একত্রিত করে। কিন্তু গ্রামের মোড়ল আবেদ আলী তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাকে বাধা দেয়। এভাবে গ্রামে গণশিক্ষার উদ্যোগ বন্ধ হয়ে যায়।

৭২। উদ্দীপকের জামাল ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে?
ক) দুদু মিয়া
খ) সলেমনের বাপ
গ) মোদাব্বের
ঘ) আক্কাস
উত্তরঃ ঘ) আক্কাস

৭৩। উদ্দীপকের মোড়ল ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রে প্রতিফলিত হয়েছে—
ক) ধর্মীয় গোঁড়ামি
খ) চতুরতা
গ) স্বার্থপরতা
ঘ) আধিপত্যবাদ
উত্তরঃ ঘ) আধিপত্যবাদ

উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫নং প্রশ্নের উত্তর দাও:
জাহিদ শহর থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে ব্যথিত হয়। সে গ্রামে শিক্ষার আলো জ্বালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়।

৭৪। অনুচ্ছেদের জাহিদের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ?
ক) আক্কাস
খ) মজিদ
গ) মোদাব্বের
ঘ) খালেক ব্যাপারী
উত্তরঃ ক) আক্কাস

৭৫। অনুচ্ছেদে উল্লিখিত, গ্রামবাসীর জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে ‘লালসালু’ উপন্যাসের যে দিকটি প্রকাশ পায়—
i. দরিদ্রতা
ii. কুসংস্কারাচ্ছন্নতা
iii. অজ্ঞতা
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii

Related Posts

Leave a Comment