১৭৫৭ সালের ২৩ জুন পলাশির যুদ্ধকে কেন্দ্র করে সিকান্দার আবু জাফর রচনা করেন ‘সিরাজউদ্দৌলা’—এটি একটি ইতিহাসভিত্তিক করুণ নাটক। নাটকে বাংলার শেষ স্বাধীন নবাবের জীবনের শেষ সময়, ইংরেজদের ষড়যন্ত্র ও পলাশির ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে। নানা বিপদ ও ষড়যন্ত্রের মধ্যেও সিরাজ নিজের লক্ষ্য থেকে সরে যাননি, তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর চারপাশে বিশ্বাসঘাতকতার জাল তৈরি হচ্ছে, তবুও আপনজনদের ওপর সহজে বিশ্বাস হারাতে পারেননি। এই পোস্টে সিরাজউদ্দৌলা নাটকের MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
সিরাজউদ্দৌলা নাটকের MCQ
১। সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?
ক) যশোরে
খ) খুলনায়
গ) বরিশালে
ঘ) সাতক্ষীরায়
উত্তরঃ ঘ) সাতক্ষীরায়
২। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?
ক) ফোর্ট উইলিয়াম জাহাজ
খ) নবাবের দরবার
গ) ঘসেটি বেগমের বাড়ি
ঘ) ফোর্ট উইলিয়াম দুর্গ
উত্তরঃ ঘ) ফোর্ট উইলিয়াম দুর্গ
৩। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপটি কার?
ক) ওয়ালি খান
খ) ক্লেটন
গ) উমিচাঁদ
ঘ) হলওয়েল
উত্তরঃ খ) ক্লেটন
৪। “কেউ এক চুল নড়লে প্রাণ যাবে।”— উক্তিটি কার?
ক) রাজবল্লভের
খ) উমিচাঁদের
গ) রায়দুর্লভের
ঘ) মানিকচাঁদের
উত্তরঃ ঘ) মানিকচাঁদের
৫। “ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন?”— এ উক্তিটি কার?
ক) রায়দুর্লভের
খ) মোহনলালের
গ) উমিচাঁদের
ঘ) সিরাজের
উত্তরঃ ঘ) সিরাজের
৬। “আমি আপনাদেরই সমগোত্রীয়”— উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন?
ক) ধর্মীয় চেতনা
খ) উভয় বিলেত থেকে আগত
গ) যেকোনোভাবে অর্থ উপার্জন
ঘ) নবাবের হাত থেকে আত্মরক্ষা
উত্তরঃ গ) যেকোনোভাবে অর্থ উপার্জন
৭। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কাকে ‘জবরদস্ত শিল্পী’ বলা হয়েছে?
ক) উমিচাঁদ
খ) মানিকচাঁদ
গ) একজন নর্তকী
ঘ) নারান সিং
উত্তরঃ ঘ) নারান সিং
৮। শওকতজঙ্গকে দমন করার জন্য নবাব কাকে মোহনলালের অনুগামী হতে বলেছেন?
ক) নারান সিংহ
খ) রাজবল্লভ
গ) জগৎশেঠ
ঘ) মিরজাফর
উত্তরঃ ঘ) সঠিক উত্তর রায় দুর্লভ
৯। “নবাবের কোনো ক্ষমতা নেই।”— ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ক্লাইভের এ কথার অর্থ কী?
i. নবাব শাসক হিসেবে দুর্বল
ii. নবাবের অস্ত্রশস্ত্র যথেষ্ট নয়
iii. নবাবের নিকটজনেরা অবিশ্বস্ত
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হলেও এদেশের কিছু ক্ষমতালোভী মানুষ বাংলাদেশের সম্পদ লুটেপুটে বিত্তশালী হয়েছে। কেউ তেমন প্রতিবাদ করতে সাহস পায়নি। অনেকে নিজ নিজ সুবিধামতো অর্থ-সম্পদ ও ক্ষমতা বাগিয়ে নিয়েছে।
১০। উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের বাঙালি চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
ক) সংগ্রামী
খ) সাহসী
গ) হিংসাত্মক
ঘ) সুবিধাবাদী
উত্তরঃ ঘ) সুবিধাবাদী
১১। উদ্দীপক এবং ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মানুষগুলোর সাদৃশ্যপূর্ণ দিকটি হলো—
i. স্বার্থবাদী
ii. বিপ্লবী
iii. অদূরদর্শী
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
১২। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল?
ক) কলকাতায়
খ) পাটনায়
গ) মতিঝিলে
ঘ) মুর্শিদাবাদে
উত্তরঃ ঘ) মুর্শিদাবাদে
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
স্বার্থের কারণে কাইয়ুম সাহেবের জীবনের চরম বিপর্যয়ের সময় স্ত্রী, পুত্র-কন্যা দূরে সরে যায়। অথচ বিশ্বস্ত ভৃত্য মকবুল জীবনের শেষদিন পর্যন্ত কাইয়ুম সাহেবকে সেবা দিতে বদ্ধপরিকর।
১৩। উদ্দীপকের ভৃত্য মকবুল ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের অনুরূপ?
ক) নারান সিংহ
খ) লুৎফুন্নেসা
গ) মোহনলাল
ঘ) মিরমর্দান
উত্তরঃ ক) নারান সিংহ
১৪। উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের যে ভাব প্রকাশিত হয়—
i. স্বার্থান্ধতা
ii. ব্যক্তিজীবনের বিপর্যয়
iii. বিশ্বস্ততা
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii
১৫। “হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসবো না।”— ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ক্লাইভের উদ্দেশ্যে মিরজাফরের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক) আনুগত্য
খ) আন্তরিকতা
গ) বিশ্বস্ততা
ঘ) আত্মমর্যাদাবোধ
উত্তরঃ ক) আনুগত্য
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:
“স্বার্থপর ক্লোডিয়াস রানির সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে।”
১৬। উদ্দীপকের রাজা হ্যামলেট ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
ক) মোহনলাল
খ) আলিবর্দি খাঁ
গ) সিরাজউদ্দৌলা
ঘ) মিরজাফর
উত্তরঃ গ) সিরাজউদ্দৌলা
১৭। মিরজাফরের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. ক্ষমতালোভী
ii. কূটকৌশলী
iii. সুযোগসন্ধানী
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১৮। সিরাজকে হত্যা করতে মোহাম্মদি বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে?
অথবা, সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদি বেগকে কত টাকা অগ্রিম দেওয়া হয়?
ক) পাঁচ হাজার
খ) দশ হাজার
গ) পনেরো হাজার
ঘ) বিশ হাজার
উত্তরঃ ক) পাঁচ হাজার
১৯। মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল—
i. বাংলার জনসাধারণকে উৎপীড়ন
ii. দরবারের পদস্থ আমির-উমরাদের মর্যাদাহানি
iii. মতিঝিলের জলসা চিরকালের মতো ভেঙে দেওয়া
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
২০। নবাবকে প্রথম কোথায় আঘাত করা হয়?
ক) চোখে
খ) পিঠে
গ) বুকে
ঘ) মাথায়
উত্তরঃ ঘ) মাথায়
২১। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের শেষ সংলাপটি কার?
ক) নবাব সিরাজের
খ) মোহাম্মদি বেগের
গ) লুৎফা
ঘ) মোহনলাল
উত্তরঃ খ) মোহাম্মদি বেগের
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
অনাথ শিশু মেরাজকে এনে সন্তান বাৎসল্যে প্রতিপালন করেছেন শিরিন হক। তার সন্তানের সঙ্গে মেরাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সামান্য কথাকাটাকাটির কারণে শিরিন হকের সন্তান মাহিনকে হত্যা করে মেরাজ।
২২। উদ্দীপকের মেরাজ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করেছে তা হলো—
ক) মিরজাফর
খ) মোহাম্মদি বেগ
গ) ঘসেটি বেগম
ঘ) মিরন
উত্তরঃ খ) মোহাম্মদি বেগ
২৩। উক্ত চরিত্রটির প্রতিনিধিত্বের কারণ—
i. বিশ্বাসঘাতকতা
ii. লোভ
iii. চতুরতা
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
২৪। সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?
ক) কালি-কলম
খ) দৈনিক বাংলা
গ) মাসিক সমকাল
ঘ) মাসিক মোহাম্মদী
উত্তরঃ গ) মাসিক সমকাল
২৫। মনীষী এরিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছেন?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
উত্তরঃ ক) তিন
২৬। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে অঙ্ক সংখ্যা কত?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) সাত
উত্তরঃ খ) চার
২৭। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কী ছিল?
ক) প্রাসাদ ষড়যন্ত্র
খ) পরিবারপ্রীতি
গ) ইংরেজদের ষড়যন্ত্র
ঘ) ফরাসিদের ষড়যন্ত্র
উত্তরঃ ক) প্রাসাদ ষড়যন্ত্র
২৮। মিরজাফর ১৭৫৭ সালের কত তারিখে বাংলার মসনদে বসেন?
ক) ২২ জুন
খ) ২৩ জুন
গ) ২৫ জুন
ঘ) ২৯ জুন
উত্তরঃ ঘ) ২৯ জুন
২৯। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে?
ক) মাদ্রাজ
খ) লাহোর
গ) কলকাতা
ঘ) পাঞ্জাব
উত্তরঃ খ) লাহোর
৩০। ‘ফরাসি অধিকৃত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) অধিকার করে নিয়েছে
খ) আধিপত্য বিস্তার করেছে
গ) লুটপাট শুরু করেছে
ঘ) বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছে
উত্তরঃ খ) আধিপত্য বিস্তার করেছে
৩১। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে?
ক) রবার্ট ক্লাইভ
খ) উইলিয়াম ওয়াটস
গ) রজার ড্রেক
ঘ) কিলপ্যাট্রিক
উত্তরঃ খ) উইলিয়াম ওয়াটস
৩২। নবাব সিরাজউদ্দৌলাকে কায়েদখানায় হত্যা করেছিল কে?
ক) মিরন
খ) ক্লাইভ
গ) মোহাম্মদি বেগ
ঘ) মিরজাফর
উত্তরঃ গ) মোহাম্মদি বেগ
উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও:
স্বাধীনতার যুদ্ধে গ্রামের এক বাড়িতে আশ্রয় নিয়েছিল আহত কয়েকজন মুক্তিযোদ্ধা। টাকার লোভে বাড়ির মালিক তাদেরকে পাকসেনাদের হাতে তুলে দেয়। সেই থেকে সে বজলু রাজাকার নামে সকলের ঘৃণার পাত্র হয়ে আছে।
৩৩। বজলু রাজাকার ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়?
ক) রায়দুর্লভ
খ) ক্লাইভ
গ) রাইসুল জুহালা
ঘ) শওকত জঙ্গ
উত্তরঃ ক) রায়দুর্লভ
৩৪। বজলু এবং নাটকের চরিত্রে যে জিনিসটির চরম অভাব তা হলো—
ক) নৈতিকতা
খ) দেশপ্রেম
গ) আত্মসংযম
ঘ) ধর্ম-বিশ্বাস
উত্তরঃ খ) দেশপ্রেম
৩৫। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?
ক) ফোর্ট উইলিয়াম জাহাজ
খ) নবাবের দরবার
গ) ঘসেটি বেগমের বাড়ি
ঘ) ফোর্ট উইলিয়াম দুর্গ
উত্তরঃ ঘ) ফোর্ট উইলিয়াম দুর্গ
৩৬। ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন?
ক) হলওয়েলকে
খ) ফরাসি যোদ্ধাদের
গ) ব্রিটিশ সৈন্যদের
ঘ) নবাবের সৈন্যদের
উত্তরঃ গ) ব্রিটিশ সৈন্যদের
৩৭। ‘যত বড়ো মুখ নয় তত বড়ো কথা’— বাক্যটির মর্মার্থ হলো—
ক) বেশি স্পর্ধা
খ) গুরুত্বহীন কথা
গ) ওজনহীন কথা
ঘ) অনর্থক কথা
উত্তরঃ ক) বেশি স্পর্ধা
৩৮। “যত বড়ো মুখ নয় তত বড়ো কথা”— ‘সিরাজউদ্দৌলা’ নাটকে সংলাপটি কার?
ক) নবাবের
খ) হলওয়েলের
গ) উমিচাঁদের
ঘ) ক্লেটনের
উত্তরঃ ঘ) ক্লেটনের
৩৯। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে আক্রমণ করেন?
ক) শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে
খ) দমদমের সরু রাস্তা দিয়ে
গ) দুর্গের পেছনের মাঠ দিয়ে
ঘ) দুর্গের সামনের নদী পেরিয়ে
উত্তরঃ খ) দমদমের সরু রাস্তা দিয়ে
৪০। “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।”— উমিচাঁদের এই উক্তিতে প্রকাশ পেয়েছে—
ক) হাস্যরস
খ) রঙ্গরস
গ) বিদ্রূপ
ঘ) গ্লানি
উত্তরঃ গ) বিদ্রূপ
৪১। ‘আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি’— বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) বিজয়ের
খ) বিপদের
গ) যুদ্ধের
ঘ) সন্ধির
উত্তরঃ ঘ) সন্ধির
৪২। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে?
ক) ৬টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি
উত্তরঃ গ) ৮টি
৪৩। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে নবাব কোথায় গিয়ে বন্দিদের বিচার করবেন?
ক) পাটনায়
খ) কাশিমবাজারে
গ) সুরাটে
ঘ) মুর্শিদাবাদে
উত্তরঃ ঘ) মুর্শিদাবাদে
৪৪। কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন?
ক) একশো
খ) দুইশো
গ) আড়াইশো
ঘ) তিনশো
উত্তরঃ গ) আড়াইশো
৪৫। ‘অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে’— উক্তিটি কার?
ক) মার্টিন
খ) ইংরেজ মহিলা
গ) হ্যারি
ঘ) কিলপ্যাট্রিক
উত্তরঃ ক) মার্টিন
৪৬। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে?
ক) মাদ্রাজ
খ) কলকাতা
গ) লাহোর
ঘ) পাঞ্জাব
উত্তরঃ গ) লাহোর
৪৭। “আমি চিরকালই ইংরেজদের বন্ধু।”— উক্তিটি কার?
ক) রয়দুর্লভ
খ) রাজবল্লভ
গ) মানিকচাঁদ
ঘ) উমিচাঁদ
উত্তরঃ ঘ) উমিচাঁদ
৪৮। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে?
ক) মিরজাফর
খ) ঘসেটি বেগম
গ) শওকতজঙ্গ
ঘ) রায়দুর্লভ
উত্তরঃ গ) শওকতজঙ্গ
৪৯। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের শওকতজঙ্গের প্রকৃতি—
i. অকর্মণ্য
ii. ক্ষমতানির্লিপ্ত
iii. মদাসক্ত
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii
৫০। কে নিজেকে ‘দওলতের পুজারি’ বলে পরিচয় দেন?
ক) মিরজাফর
খ) ঘসেটি বেগম
গ) শওকতজঙ্গ
ঘ) উমিচাঁদ
উত্তরঃ ঘ) উমিচাঁদ
৫১। “দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।”— উক্তিটিতে কীসের কথা প্রকাশ পেয়েছে?
ক) স্বার্থের
খ) অর্থের
গ) ক্ষমতার
ঘ) গৌরবের
উত্তরঃ খ) অর্থের
৫২। উমিচাঁদ ঘসেটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়?
ক) ওয়াটসনের
খ) রজার ড্রেকের
গ) ক্যাপ্টেন মিনচিনের
ঘ) সার্জন হলওয়েলের
উত্তরঃ খ) রজার ড্রেকের
৫৩। ঘসেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে সবাই—
i. অভিবাদন জানাল
ii. হকচকিয়ে গেল
iii. সতর্ক হলো
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
৫৪। “শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি”— কোন পথ?
ক) দেশপ্রেম
খ) আত্মবিশ্বাস
গ) আত্মবিসর্জন
ঘ) যুদ্ধ চালিয়ে যাওয়া
উত্তরঃ ক) দেশপ্রেম
৫৫। গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে?
ক) রাজবল্লভ
খ) রায়দুর্লভ
গ) জগৎশেঠ
ঘ) উমিচাঁদ
উত্তরঃ ঘ) উমিচাঁদ
৫৬। “শুধু অপমান। প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি?”— উক্তিটি কে করেছে?
ক) মিরজাফর
খ) রায়দুর্লভ
গ) রাজবল্লভ
ঘ) জগৎশেঠ
উত্তরঃ গ) রাজবল্লভ
৫৭। “আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম।”— ‘সিরাজউদ্দৌলা’ নাটকে উক্তিটি কার?
ক) মার্টিন
খ) রাজবল্লভ
গ) জগৎশেঠ
ঘ) কৃষ্ণবল্লভ
উত্তরঃ খ) রাজবল্লভ
৫৮। রাইসুল জুহালা চরিত্রের মাধ্যমে নাট্যকার নাটকে যে বিষয়ের অবতারণা করেছেন—
ক) হাস্যরস
খ) ভাবগাম্ভীর্য
গ) ক্লাইমেক্স
ঘ) বেদনা
উত্তরঃ ক) হাস্যরস
৫৯। ‘চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র।’— রায়দুর্লভের এ উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে?
ক) নির্লোভ
খ) স্বার্থপরতা
গ) দ্বিধাগ্রস্ততা
ঘ) আত্মবিশ্বাসী
উত্তরঃ গ) দ্বিধাগ্রস্ততা
৬০। “সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?”— ‘সিরাজউদ্দৌলা’ নাটকে উক্তিটি কার?
ক) মিরজাফর
খ) জগৎশেঠ
গ) উমিচাঁদ
ঘ) ঘসেটি বেগম
উত্তরঃ ক) মিরজাফর
৬১। ‘আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে’— উক্তিটি কার?
ক) মোহনলালের
খ) ক্লাইভের
গ) মিরমর্দানের
ঘ) সিরাজউদ্দৌলার
উত্তরঃ খ) ক্লাইভের
উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩নং প্রশ্নের উত্তর দাও:
আকবর সাহেবের কুপুত্র তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান দাদা আশরাফউদ্দিন। এ নিয়েই আকবর সাহেব ভ্রাতৃস্পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।
৬২। উদ্দীপকের আকবর সাহেব ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের অনুরূপ?
ক) ঘসেটি বেগম
খ) শওকতজঙ্গ
গ) লুৎফুন্নেসা
ঘ) মিরজাফর
উত্তরঃ ক) ঘসেটি বেগম
৬৩। ‘তুমিও কম সাপিনী নও’— ঘসেটি বেগমের এই উক্তিতে প্রকাশ পেয়েছে—
ক) হিংসা
খ) ঘৃণা
গ) বিদ্রোহ
ঘ) প্রতিশোধ
উত্তরঃ ক) হিংসা
৬৪। সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের আক্রোশের কারণ—
ক) অর্থদণ্ড
খ) রাজনৈতিক প্রাধান্য লাভ
গ) নবাবের দুর্বলতা
ঘ) মানিকচাঁদকে শাস্তি প্রদান
উত্তরঃ খ) রাজনৈতিক প্রাধান্য লাভ
৬৫। ‘আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল।’ এখানে দেয়াল দ্বারা বোঝানো হয়েছে—
i. বাধা
ii. বিভক্তি
iii. ষড়যন্ত্র
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
৬৬। “ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, লুৎফা।”— উক্তিটি কার?
ক) আমেনা বেগমের
খ) মোহাম্মদি বেগের
গ) ঘসেটি বেগমের
ঘ) সিরাজের
উত্তরঃ ঘ) সিরাজের
৬৭। পলাশির যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, তা হলো—
ক) সরলতা
খ) সত্যপ্রীতি
গ) অদূরদর্শিতা
ঘ) একরোখামি
উত্তরঃ গ) অদূরদর্শিতা
৬৮। “ওর কাছে সবকিছুই যেন জুয়াখেলা।”— ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ‘ওর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) রাজবল্লভকে
খ) ক্লাইভকে
গ) মিরজাফরকে
ঘ) জগৎশেঠকে
উত্তরঃ খ) ক্লাইভকে
৬৯। মিরজাফরের গুপ্তচর কে?
ক) উমর বেগ
খ) মানিকচাঁদ
গ) কমর বেগ
ঘ) রাইসুল জুহালা
উত্তরঃ ক) উমর বেগ
উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১নং প্রশ্নের উত্তর দাও:
অন্যায়ের কাছে নত নয় শিরভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর
৭০। উদ্দীপকের বীরের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের মিল রয়েছে?
ক) মোহনলাল
খ) মিরজাফর
গ) জগৎশেঠ
ঘ) উমিচাঁদ
উত্তরঃ ক) মোহনলাল
৭১। উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের ফুটে ওঠা দিকটি হলো—
i. দেশপ্রেম
ii. বীরত্ব
iii. উচ্চাকাঙ্ক্ষা
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
৭২। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
ক) উমিচাঁদ
খ) মোহনলাল
গ) নারান শিং
ঘ) মিরমর্দান
উত্তরঃ গ) নারান শিং
৭৩। ‘খাজাঞ্চি’ বলতে কোন ব্যক্তিকে বোঝায়?
ক) সেনাপতিকে
খ) কোষাধ্যক্ষকে
গ) নবাবকে
ঘ) গুপ্তচরকে
উত্তরঃ খ) কোষাধ্যক্ষকে
৭৪। “নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন। ইনি কি নবাব না ফকির?”— এ কথার মধ্য দিয়ে মিরজাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?
ক) নিরীহ
খ) কৃতজ্ঞতাবোধ
গ) কুশলী
ঘ) চাটুকারিতা
উত্তরঃ ঘ) চাটুকারিতা
৭৫। মিরজাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়?
ক) পলাশির
খ) কলকাতার
গ) আলিনগরের
ঘ) চব্বিশ পরগণার
উত্তরঃ ঘ) চব্বিশ পরগণার
৭৬। সিরাজকে হত্যা করতে মোহাম্মদি বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে?
ক) পাঁচ হাজার
খ) দশ হাজার
গ) পনেরো হাজার
ঘ) বিশ হাজার
উত্তরঃ ক) পাঁচ হাজার
৭৭। সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয়?
ক) ভগবানগোলায়
খ) জাফরাগঞ্জের কয়েদখানায়
গ) মুর্শিদাবাদে
ঘ) পাটনার কয়েদখানায়
উত্তরঃ খ) জাফরাগঞ্জের কয়েদখানায়
উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯নং প্রশ্নের উত্তর দাও:
হাসেমের বাবা অনাথ শাহেদকে ছোটকাল থেকে সন্তানস্নেহে লালন-পালন করেন। হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র পনের হাজার টাকার বিনিময়ে শামসু মিয়ার প্ররোচনায় হাতেমকে নির্মমভাবে খুন করে শাহেদ।
৭৮। উদ্দীপকের শাহেদ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) মোহাম্মদি বেগ
খ) মিরজাফর
গ) মিরন
ঘ) উমিচাঁদ
উত্তরঃ ক) মোহাম্মদি বেগ
৭৯। উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্যের কারণ হলো এরা—
i. কৃতঘ্ন
ii. ক্ষমতালোভী
iii. অর্থলোভী
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii
উদ্দীপকটি পড়ে ৮০ ও ৮১নং প্রশ্নের উত্তর দাও:
“ক্ষুদ্রমতি নর, শূর, লক্ষ্মণ; নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে?”
৮০। উদ্দীপকের ‘ক্ষুদ্রমতি নরের’ সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্র তুলনীয়?
ক) মিরজাফর
খ) মিরন
গ) ক্লাইভ
ঘ) মোহাম্মদী বেগ
উত্তরঃ ঘ) মোহাম্মদী বেগ
৮১। উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রতিফলিত দিক—
i. সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা
ii. অস্ত্রহীন সিরাজের ওপর হামলা
iii. সশস্ত্র সিরাজের সঙ্গে যুদ্ধে আহ্বান
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩নং প্রশ্নের উত্তর দাও:
“ইসমাইলের বাবা অনাথ সিহাবকে লালন-পালন করেন। ইসমাইলের সাথে তার চাচা তায়েবের বিরোধ বাধলে অর্থের লোভে তায়েবের নির্দেশে সিহাব ইসমাইলকে হত্যা করে।”
৮২। উদ্দীপকের সিহাবের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য মেলে?
ক) উমিচাঁদ
খ) মিরন
গ) মোহাম্মাদি বেগ
ঘ) মিরজাফর
উত্তরঃ গ) মোহাম্মাদি বেগ
৮৩। সাদৃশ্যের কারণ হলো, উভয়েই—
i. কৃতঘ্ন
ii. ক্ষমতালোভী
iii. অর্থলোভী
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii
উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫নং প্রশ্নের উত্তর দাও:
রাস্তায় কুড়িয়ে পাওয়া মিঠুকে এনে নিজের সন্তানের মতো লেখাপড়া শেখান নিয়াজের মা। বিয়ে দিয়ে সংসারও সাজিয়ে দেন তিনি। অথচ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে নিয়াজকে নির্মমভাবে হত্যা করে মিঠু।
৮৪। উদ্দীপকের মিঠু চরিত্রটি নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
ক) মোহাম্মদি বেগ
খ) মিরজাফর
গ) মিরন
ঘ) ঘসেটি বেগম
উত্তরঃ ক) মোহাম্মদি বেগ
৮৫। উল্লিখিত প্রতিনিধিত্বের কারণ কী?
ক) বিশ্বাসঘাতকতা
খ) অপরিণামদর্শী
গ) সুচতুর
ঘ) অশিক্ষা
উত্তরঃ ক) বিশ্বাসঘাতকতা
উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭নং প্রশ্নের উত্তর দাও:
আবুলের বাবা অনাথ শিব্বিরকে লালন-পালন করে সমাজে প্রতিষ্ঠিত করেন। সময়ের আবর্তনে বিত্ত-সম্পত্তি নিয়ে আবুলের সঙ্গে তার চাচা জাফরের বিরোধ বাঁধলে জাফর শিব্বিরকে নিজের দলে ভেড়ায়। অর্থের লোভে জাফরের নির্দেশে শিব্বির আবুলকে হত্যা করে।
৮৬। উদ্দীপকের শিব্বিরের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক) মোহাম্মদী বেগ
খ) মিরজাফর
গ) মিরন
ঘ) শওকতজঙ্গ
উত্তরঃ ক) মোহাম্মদী বেগ
৮৭। উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে—
ক) ক্ষমতালেপ্সা
খ) কৃতঘ্নতা
গ) অকৃতজ্ঞতা
ঘ) প্রতিশোধস্পৃহা
উত্তরঃ খ) কৃতঘ্নতা