রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্য সূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। এই পোস্টে বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
| সৃজনশীল প্রশ্নঃ ১। [২০২৬ সালের বোর্ড বইয়ের প্রশ্ন] ‘ক’ রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন শ্রমনীতি প্রণয়ন, বয়স্কভাতা ও পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। ‘ক’ রাষ্ট্রের সরকার ২টি নতুন হাসপাতাল, বিনামূল্যে ছাত্র/ছাত্রীদের জন্য বই বিতরণ এবং বাল্যবিবাহরোধে আইন প্রণয়ন করেন। ক. সার্বভৌমত্ব কী? ক. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’ উক্তিটি কার? [২০২৫ সালের বোর্ড বইয়ের প্রশ্ন] খ. ‘নাগরিকত্ব’ ধারণাটির ব্যাখ্যা দাও। গ. জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ, তা ব্যাখ্যা করো। ঘ. অনুচ্ছেদের আলোকে ‘ক’ রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? উত্তরের স্বপক্ষে তোমার যুক্তি দাও। |
উত্তরঃ
ক. সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা যার মাধ্যমে রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিয়ন্ত্রণ বজায় রাখে।
ক. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’ উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের। [২০২৫ সালের বোর্ড বইয়ের প্রশ্নের উত্তর]
খ. নাগরিকত্ব হলো একটি রাষ্ট্রের সদস্য হিসেবে সেই দেশের অধিকার ও সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্যতা। আধুনিক যুগে রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো এবং দেশের আইন মেনে চলা নাগরিকত্বের প্রধান শর্ত। স্থায়ীভাবে বসবাস করা এবং দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখা নাগরিকত্বের মূল ভিত্তি।
গ. জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন মূলত রাষ্ট্রের। একটি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ।
আধুনিক রাষ্ট্র শুধু শান্তি রক্ষা করে না, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যও কাজ করে। শ্রমিকদের জন্য শ্রমনীতি তৈরি করা এবং কর্মসংস্থান বাড়ানো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ন্যূনতম মজুরি নির্ধারণ, কাজের নির্দিষ্ট সময় ঠিক করা এবং ভালো কর্মপরিবেশ নিশ্চিত করাও রাষ্ট্রের কাজ। মোবারক হোসেন যেভাবে শ্রমনীতি ও পেনশন বাড়ানোর কাজ করছেন, তা নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশ। এটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজের মধ্যে পড়ে, কারণ এর মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার চেষ্টা করা হয়। শ্রমিকদের বোনাস, ইন্সুরেন্স ও প্রশিক্ষণের ব্যবস্থা করে রাষ্ট্র দক্ষ জনশক্তি তৈরি করে। এছাড়া শ্রমিকদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন নিয়ম-কানুন চালু করে, যা সামাজিক ন্যায়বিচারের অংশ।
এভাবেই শ্রমনীতি প্রণয়নের মাধ্যমে মোবারক হোসেন রাষ্ট্রের একটি জনকল্যাণমূলক ও ঐচ্ছিক কাজ সম্পন্ন করছেন।
ঘ. উদ্দীপকে বলা ‘ক’ রাষ্ট্রটি অবশ্যই একটি কল্যাণমূলক রাষ্ট্র, কারণ এটি নাগরিকদের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
একটি কল্যাণমূলক রাষ্ট্র মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য দূর করার জন্য নানা ধরনের কাজ করে। ‘ক’ রাষ্ট্রটি বিনামূল্যে বই দিয়ে শিক্ষার সুযোগ বাড়াচ্ছে এবং নতুন হাসপাতাল তৈরি করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। এছাড়া বাল্যবিবাহ বন্ধ করার জন্য আইন করে সমাজে শৃঙ্খলা ও নারীর অধিকার রক্ষা করছে। শ্রমনীতি তৈরি করা এবং বৃদ্ধদের জন্য পেনশন বা ভাতার ব্যবস্থা করাও সামাজিক নিরাপত্তার অংশ, যা এখানে স্পষ্ট দেখা যায়। রাষ্ট্রের এই কাজগুলো প্রমাণ করে যে এর উদ্দেশ্য শুধু শাসন করা নয়, মানুষের কল্যাণ করা। যখন একটি রাষ্ট্র নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো থাকার জন্য কাজ করে, তখন তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়।
উদ্দীপকের রাষ্ট্রটি এই সব শর্ত পূরণ করে মানুষের নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করছে। তাই বলা যায়, ‘ক’ রাষ্ট্রটি একটি আদর্শ কল্যাণমূলক রাষ্ট্রের ভালো উদাহরণ।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [কুমিল্লা বোর্ড ২০২৪] ঘটনা-১: জনাব শহীদ উচ্চ আদালতের একজন বিচারক। সম্প্রতি একটি মামলা পরিচালনা করার সময় তিনি আইনের সুস্পষ্টতা খুঁজে পান না। তাই তিনি নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিচার করেন। ঘটনা-২: জনাব বাদশাহ একজন সৎ ব্যবসায়ী। তিনি দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করেন না। প্রচলিত আইনের নিয়ম মেনে আমদানি-রপ্তানি করেন ও নিয়মিত কর দেন। তিনি নির্বাচনের সময় যোগ্য প্রার্থীকে ভোটও প্রদান করেন। ক. সার্বভৌম কী? খ. জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন? গ. ঘটনা-১-এ আইনের কোন উৎসকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. তুমি কি মনে কর, জনাব বাদশাহর মতো নাগরিক দ্বারাই দেশে সুশাসন সম্ভব? উত্তরে সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [সিলেট বোর্ড ২০২৪] দৃশ্যকল্প-১: জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পাস। হয়। এতে বিভিন্ন পণ্যের ওপর ধার্যকৃত করের হার নির্ধারিত হয়। এবং বিভিন্ন খাতের ব্যয় বরাদ্দও চূড়ান্ত হয়। দৃশ্যকল্প-২: জাতীয় সংসদ কর্তৃক প্রণীত এক আইন প্রয়োগে দি জামান স্থানীয় ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরণ সম্পর্কে জানতে। পারেন। এতে অনিয়ম জেনে যথাযথ কর্তৃপক্ষের নিকট তিনি লিখিত অভিযোগ করেন। ক. নাগরিক কাকে বলে? খ. আইনের শাসন বজায় থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর। গ. দৃশ্যকল্প-১ রাষ্ট্রের কোন ধরনের কাজকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. ‘দৃশাকয়-২-এ প্রণীত আইনটি বিভিন্ন সংস্থার স্বচ্ছতা ও। জবাবদিহিতা নিশ্চিত করে।” উক্তিটি বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ময়মনসিংহ বোর্ড ২০২৪] জনাব ‘M’ একটি দেশের জাতীয় নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি একটি দলের প্রতিনিধিত্ব করেন। জাতিকে শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি ব্যবস্থা। করেন। তিনি শ্রমনীতি, নারী ও বয়স্ক শিক্ষার ওপর আইন প্রণয়নে বেশি গুরুত্ব দেন। ক. নাগরিকত্ব কী? খ. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। গ. জনাব ‘M’ কর্তৃক শ্রমনীতি নারী শিক্ষার ওপর আইন প্রণয়ন কোন ধরনের কাজ তা ব্যাখ্যা কর। ঘ. উক্ত রাষ্ট্রটিকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [ঢাকা বোর্ড ২০২৩] ঘটনা-১: মকবুল হোসেন একজন জনপ্রতিনিধি। তার এলাকায়। প্রায়ই মানুষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত লেগে থাকে। তাই তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছেন। ঘটনা-২: রহিম উদ্দীন যে রাষ্ট্রে বাস করেন, সেখানে নাগরিকের সার্বিক উন্নতি ও মঙ্গলের জন্য রাষ্ট্র সবধরনের ব্যবস্থা গ্রহণ করে। জনগণের স্বাস্থ্যরক্ষা, নারী শিক্ষা, বাল্যবিবাহ রোধ ও জেন্ডার সমতায় ভূমিকা রাখে। ক. আইন কাকে বলে? খ. নাগরিকদের সময়মতো কর ও খাজনা প্রদান করা প্রয়োজন কেন? গ. মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের কোন ধরনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর। ঘ. রহিম উদ্দীন যে রাষ্ট্রে বাস করেন, তাকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [কুমিল্লা বোর্ড ২০২৩] প্রেক্ষাপট-১: ‘U’ সাহেব একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চপদে কর্মরত আছেন। শহরে তার দুটি বাড়ি আছে। বেতন ও বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত আয় করযোগ্য। কিন্তু তিনি যথাযথভাবে কর প্রদান করেন না। প্রেক্ষাপট-২: ‘ক’ রাষ্ট্রের সরকার বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা করছে। ক. রাষ্ট্র কাকে বলে? খ. ‘আইনের দৃষ্টিতে সাম্য’ ধারণাটি ব্যাখ্যা কর। গ. প্রেক্ষাপট-২-এ রাষ্ট্রের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের প্রেক্ষাপট-১-এর আলোকে ‘U’ সাহেবকে সুনাগরিক বলা যাবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [বরিশাল বোর্ড ২০২৩] ঘটনা-১: বর্তমান সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং উপবৃত্তির ব্যবস্থা করে। এছাড়াও সরকার শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য নতুন কারিকুলাম তৈরি করেছে। ঘটনা-২: মিজান সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি প্রতিবছর সরকারকে আয়কর দেন এবং অন্যদেরকেও আয়কর প্রদানে উৎসাহিত করে। তিনি মনে করেন, প্রত্যেক নাগরিককে আয়কর ও খাজনা প্রদান করে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা উচিত। ক. রাষ্ট্র কী? খ. “আইনের চোখে সকলে সমান”- ব্যাখ্যা কর। গ. ঘটনা-১-এ সরকারের উল্লিখিত কাজগুলো রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর। ঘ. ঘটনা-২-এ মিজান সাহেবের এ কাজটি ছাড়াও একজন নাগরিক হিসেবে তার আরও দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তুমি কি একমত? তোমার মতামত দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [যশোর বোর্ড ২০২০] দৃশ্যকল্প-১: কুসুমপুর গ্রামের জনসংখ্যা প্রায় ১০ হাজার এবং আয়তন ১০৪২ বর্গকিলোমিটার। গ্রামবাসী গ্রামের প্রধানকে মান্য করে। দৃশ্যকল্প-২: ‘X’ রাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য একটি বাহিনী। রয়েছে। তারা সরকারকে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে সহায়তা করে। পাশাপাশি সরকার জনগণের সুবিধার জন্য মেট্রোরেল চালুর ব্যবস্থা করছে। ক. আইন কাকে বলে? খ. কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়? ব্যাখ্যা কর। গ. দৃশ্যকল্প-১-এ রাষ্ট্রের কোন উপাদানের অনুপস্থিতি রয়েছে। ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-২-এর রাষ্ট্রটি কি কল্যাণমূলক রাষ্ট্র? মতামত দাও। |
নিচে বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ
আরও পড়ুনঃ
Related Posts
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ১৪ অধ্যায় MCQ (বহুনির্বাচনি)
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ১২ অধ্যায় MCQ (বহুনির্বাচনি)
- ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
- ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)