বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রস্বরূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকারের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। এই পোস্টে বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্নঃ ১। [২০২সালের বোর্ড বইয়ের প্রশ্ন]
জনাব ‘ক’ জনগণের নির্বাচিত প্রতিনিধি। তিনি ছাড়া আরও ১২ জন নির্বাচিত প্রতিনিধি তার সহকর্মী। তারা জনগণের কল্যাণে অনেক কাজ করে থাকেন।

ক. অভিশংসন কী?

খ. ‘স্থানীয় প্রশাসন’ ধারণাটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব ‘ক’ যে প্রতিষ্ঠানের প্রধান তার গঠন ও কার্যাবলি লেখো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান গণতন্ত্রের ভীত সুদৃঢ় করণে ভূমিকা রাখে। উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তরঃ

ক. অভিশংসন হলো সংবিধান লঙ্ঘন বা গুরুতর অপরাধের দায়ে রাষ্ট্রপতিকে সংসদ কর্তৃক অপসারণ করার একটি বিশেষ পদ্ধতি।

খ. স্থানীয় প্রশাসন বলতে সরকারের কাজ সহজ করার জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গড়ে তোলা শাসনব্যবস্থাকে বোঝায়। এটি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং নির্দিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আদায় করে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার এই প্রশাসনের প্রধান দায়িত্বশীল ব্যক্তি।

গ. উদ্দীপকে জনাব ‘ক’ যে প্রতিষ্ঠানের প্রধান, তার সহকর্মীর সংখ্যা ও কাজ দেখে বোঝা যায় তিনি একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ‘ইউনিয়ন পরিষদ’-এর প্রধান বা চেয়ারম্যান।
ইউনিয়ন পরিষদ একজন নির্বাচিত চেয়ারম্যান, নয়জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের তিনজন মহিলা সদস্য নিয়ে মোট ১৩ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়। এই পরিষদটি নয়টি ওয়ার্ডে ভাগ করা থাকে এবং সদস্যরা জনগণের সরাসরি ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। এই প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করা। এটি রাস্তাঘাট নির্মাণ, স্থানীয় বিরোধ মীমাংসা এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গ্রাম্য চৌকিদারের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দরিদ্র মানুষকে সাহায্য করাও এর দায়িত্ব। ইউনিয়ন পরিষদ মূলত গ্রামের মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রথম ধাপ। এভাবেই জনাব ‘ক’ তার দলের সঙ্গে স্থানীয় উন্নয়নের কাজ করে যাচ্ছেন।

ঘ. উদ্দীপকে উল্লেখিত ইউনিয়ন পরিষদ বা স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি গ্রামের পর্যায়ে গণতন্ত্র চর্চার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্ত করে।
ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, তাই এখানে জনগণের মতামতের প্রতিফলন দেখা যায়। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষ শাসনব্যবস্থা ও উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার সুযোগ পায়। এটি স্থানীয় সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান করে, ফলে প্রশাসনিক জটিলতা কমে এবং শাসনে স্বচ্ছতা আসে। এই ব্যবস্থার মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয় এবং মানুষ তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা হলে তা জাতীয় পর্যায়ের গণতন্ত্রকেও আরও শক্তিশালী ও স্থিতিশীল করে। কেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়াও এই প্রতিষ্ঠানের একটি বড় লক্ষ্য। জনগণের কাছে প্রতিনিধিদের জবাবদিহিতা থাকায় গণতান্ত্রিক সংস্কৃতি আরও উন্নত হয়।
সুতরাং বলা যায়, ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের ক্ষমতায়ন এবং গণতন্ত্রের বাস্তব চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পরিশেষে বলা যায়, স্থানীয় স্বায়ত্তশাসনই উন্নত রাষ্ট্র ও গণতান্ত্রিক সমাজ গঠনের মূল ভিত্তি।

সৃজনশীল প্রশ্নঃ ২। [২০২৫ সালের বোর্ড বইয়ের প্রশ্ন]
জনাব ‘ক’ কালেক্টর হিসেবে কাজ করেন। তিনি তার এলাকার সকল সরকারি দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। তিনি তার এলাকার একজন বিচারকের কাজও করেন।

ক. বর্তমানে আমাদের দেশে কয়টি পৌরসভা আছে?

খ. ‘স্থানীয় প্রশাসন’ ধারণাটি ব্যাখ্যা কর।

গ. আমাদের দেশে জনাব ‘ক’ এর অবস্থান বর্ণনা কর।

ঘ. উদ্দীপকে জনাব ‘ক’ এর যে ধরনের কাজের প্রতিফলন ঘটেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তরঃ

ক. বর্তমানে আমাদের দেশে ৩৩১টি পৌরসভা আছে।

খ. ১ নং এর ‘খ’ এর উত্তর দেখো।

গ. আমাদের দেশে জনাব ‘ক’-এর অবস্থান হলো স্থানীয় প্রশাসন কাঠামোর তৃতীয় স্তরে। অর্থাৎ জনাব ‘ক’ একজন জেলা প্রশাসক।

বাংলাদেশের স্থানীয় প্রশাসনে বিভাগের পরেই জেলার অবস্থান। জেলা প্রশাসককে কেন্দ্র করেই জেলার পুরো শাসনব্যবস্থা পরিচালিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার জেলা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। উদ্দীপকে জনাব ‘ক’-এর কাজের সঙ্গে জেলা প্রশাসকের কাজের মিল থাকায় তাকে আমরা জেলা প্রশাসক বলতে পারি। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরেই তার অবস্থান। তাই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসন পরিচালনার জন্য তাকে অনেক ধরনের কাজ করতে হয়।

তাই নিশ্চিতভাবে বলা যায়, জনাব ‘ক’ আমাদের দেশের একজন জেলা প্রশাসক।

ঘ. উদ্দীপকে জনাব ‘ক’ একজন জেলা প্রশাসক হিসেবে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে থাকেন।

একজন জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের কাছে দায়বদ্ধ থাকেন। জেলা প্রশাসকের কাজ অনেক বিস্তৃত। উদ্দীপকে আমরা দেখি, জেলা প্রশাসক জনাব ‘ক’ ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে জেলার ভূমিরাজস্ব ও অন্যান্য কর নির্ধারণ ও আদায় করেন। আবার তিনি জেলার একজন প্রথম শ্রেণির বিচারক হিসেবে ফৌজদারি মামলার নিষ্পত্তি করেন। বাংলাদেশ সচিবালয়ে নেওয়া শাসনসংক্রান্ত সব সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারকি করা, সরকারি নীতি নির্ধারণে সহায়তা করা এবং সঠিকভাবে শাসনকার্য পরিচালনায় সরকারকে সাহায্য করা জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ। সমন্বয় রক্ষার ক্ষেত্রেও জেলা প্রশাসকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি জেলার সব সরকারি দপ্তরের মধ্যে যোগাযোগ বজায় রাখেন। জেলার উন্নয়নের জন্য তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সমস্যা ও তার সমাধানে কাজ করেন। স্থানীয় শাসন, সেবামূলক কাজ, শিক্ষা, সংস্কৃতি এবং শান্তি রক্ষার কাজেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি জেলার প্রকাশনা ও সংবাদপত্র বিভাগের প্রধান নিয়ন্ত্রক। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আগ্নেয়াস্ত্র, স্পিরিট ও বিষের লাইসেন্স দেওয়ার দায়িত্বও তার। এছাড়া জেলা প্রশাসক প্রতিরোধমূলক বিচারকার্য সম্পন্ন করেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা, তত্ত্বাবধান ও সমন্বয়ের কাজ করেন। তাই জেলা প্রশাসককে জেলার পরিচালক, তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক বলা হয়।


সৃজনশীল প্রশ্নঃ ২। [যশোর বোর্ড ২০২৫]
জনাব ‘ক’ এমন এক পদমর্যাদায় অধিষ্ঠিত, যার অবস্থান দেশের সবার উপরে। দেশের সকল কাজ তার নামে পরিচালিত হয়। অন্যদিকে, জনাব ‘খ’ দেশে ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। জনাব ‘খ’ যেকোনো ঘটনার সঠিক তথ্য নিরূপণ করে সমাধানের আদেশ দেন।

ক. স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে?

খ. জেলা প্রশাসককে জেলা প্রশাসনের মধ্যমনি বলার কারণ ব্যাখ্যা করো।

গ. জনাব ‘ক’-এর ক্ষমতা ও কার্যাবলি ব্যাখ্যা করো।

ঘ. জনাব ‘খ’ যে বিভাগের সদস্য সে বিভাগ দেশে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখে বলে কি তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৩। [চট্টগ্রাম বোর্ড ২০২৫]
দৃশ্যকল্প-১: জনাব আব্দুল জলিল প্রশাসনের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। স্থানীয় প্রশাসনের তৃতীয় স্তরের সার্বিক ব্যবস্থাপনা তার দায়িত্ব।

দৃশ্যকল্প-২: বেলাল বেগ তার এলাকার প্রাপ্ত বয়স্কদের সমর্থনে পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছেন। বছরে একাধিক সময় তার কার্যালয়ে রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন, আলোচনা ও বিতর্কে তিনি অংশগ্রহণ করেন। সেই সাথে আগামী বছরের সরকারের আয়-ব্যয় সংক্রান্ত বিষয়েও তিনি তার মত প্রকাশ করতে পারেন।

ক. সচিবালয় কী?

খ. বাংলাদেশে উচ্চ আদালতের বিচারক কীভাবে’ নিয়োগ দেওয়া হয়?২

গ. জনাব আব্দুল জলিলের অর্থ সংক্রান্ত দায়িত্ব ব্যাখ্যা করো।

ঘ. বেলাল বেগের কার্যালয়ের ক্ষমতা ও কাজ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [সিলেট বোর্ড ২০২৫]
জনাব রায়েদ এবং জনাব আকিল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। জনাব রায়েদ নিজের এলাকার জনপ্রতিনিধি। তিনি জনগণের কল্যাণে আইন প্রণয়নে ভূমিকা রাখেন। জনাব আকিল যে বিভাগে কাজ করেন তা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সাংবিধানিক বিভিন্ন সমস্যারও সমাধানে পরামর্শ দেন।

ক. সচিবালয় কী?

খ. স্থানীয় স্বায়ত্তশাসন কীভাবে গণতন্ত্রের ভিত মজবুত করে?

গ. জনাব আকিল সরকারের কোন বিভাগে কাজ করেন? ব্যাখ্যা করো।

ঘ. “জনাব রায়েদ যে বিভাগে কাজ করেন তা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে”- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [ঢাকা বোর্ড ২০২৪]
জনাব ‘ক’ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার তৃতীয় স্তরের একটি ইউনিটের প্রধান। অন্যদিকে জনাব ‘খ’ সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য। তিনি তার এলাকার ঝগড়া-বিবাদ, দাঙ্গা-হাঙ্গামাসহ অন্যান্য সমস্যা নিরসনে বিশেষ ভূমিকা পালন করেন।

ক. সচিবালয় কাকে বলে?

খ. বাংলাদেশের রাষ্ট্রপতিকে কেন নিয়মতান্ত্রিক প্রধান বলা হয়? ব্যাখ্যা করো।

গ. জনাব ‘খ’ কোন স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর, জনাব ‘ক’-এর প্রতিষ্ঠানটি কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [যশোর বোর্ড ২০২৪]
মি. রানা এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠানের একজন নির্বাচিত প্রতিষ্ঠান প্রধান। তার অধীনে আরও ১২ জন প্রতিনিধি রয়েছে। তিনি গ্রামে নিরাপত্তার জন্য কিছু চৌকিদার ও দফাদার নিয়োগ দেন।

ক. কেন্দ্রীয় প্রশাসন কী?

খ. রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা কখন প্রয়োগ করতে পারেন? ব্যাখ্যা করো।

গ. মি. রানা কোন স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান? ব্যাখ্যা করো।

ঘ. “উল্লিখিত কাজ ছাড়াও মি. রানাকে আরও অনেক কাজ করতে হয়”- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [কুমিল্লা বোর্ড ২০২৪]
জনাব আজমলের কর্মরত বিভাগটি স্বাধীন ও নিরপেক্ষভাবে জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করে।
জনাব আরমান প্রশাসনিক প্রধান হিসেবে একটি জেলার বিভিন্ন কার্য সম্পাদন ও তদারকি করেন।
জনাব আরমানের বন্ধু রফিক সাহেব ‘ক’ আসন থেকে নির্বাচিত হয়ে একটি বিভাগের সদস্য হিসেবে এলাকার জনগণের স্বার্থে কাজ করেন।

ক. স্থানীয় প্রশাসন কাকে বলে?

খ. সচিবালয়কে শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব আজমল কোন বিভাগে কর্মরত? ব্যাখ্যা করো।

ঘ. জনাব রফিকের বিভাগটি জনাব আরমানের বিভাগটিকে নিয়ন্ত্রণ করে। বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [চট্টগ্রাম বোর্ড ২০২৪]
ঘটনা-১: জানব ‘ক’ একজন সরকারি কর্মকর্তা। তিনি একটি জেলায়। ক কর্মরত। বিভাগীয় কর্মকর্তার পরেই তার অবস্থান। তিনি সরকারের রাজস্ব আদায় এবং দুর্যোগের সময় মানুষের কষ্ট লাঘবে কাজ করেন।

ঘটনা-২: জনাব ‘খ’ একটি রাজনৈতিক সংগঠনের প্রধান। তাকে কেন্দ্র করেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিধান তৈরি হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি নিজ দেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

ক. শাসন বিভাগ কাকে বলে?

খ. স্থানীয় স্বায়ত্তশাসন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

গ. জনাব ‘ক’-এর কাজ সরকারের কোন ব্যক্তির কাজের সাথে ক সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর, জনাব ‘খ’-এর কাজ ঘটনা-২-এ উল্লিখিত গুন কাজগুলোর মধ্যেই সীমাবদ্ধ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও
সৃজনশীল প্রশ্নঃ ৮। [সিলেট বোর্ড ২০২৪]
জনাব ইকবাল বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার তৃতীয় স্তরের একটি ইউনিটের প্রধান। অন্যদিকে, জনাব মামুন বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন একটি স্থানীয় সরকারব্যবস্থার সদস্য। তিনি তার এলাকার ঝগড়া-বিবাদ, দাঙ্গা-হাঙ্গামাসহ অন্যান্য সমস্যা নিরসনে বিশেষ ভূমিকা পালন করেন।

ক. শাসন বিভাগ কাকে বলে?

খ. অভিশংসন কী? ব্যাখ্যা করো।

গ. জনাব মামুন কোন স্থানীয় সংস্থার সদস্য? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর, জনাব ইকবালের প্রতিষ্ঠানটি কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [রাজশাহী বোর্ড ২০২০]
জনাব ‘ক’ বাংলাদেশের একটি প্রাচীন প্রতিষ্ঠানের একজন নির্বাচিত সদস্য। তিনি ছাড়াও সেখানে আরও ১২ জন সদস্য আছেন। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করা তার প্রধান দায়িত্ব। অপরদিকে জনাব ‘খ’ এদেশে অত্যন্ত সম্মানজনক পদমর্যাদায় অধিষ্ঠিত। তিনিই মন্ত্রিসভা গঠন করেন। তাকে কেন্দ্র করেই দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়।

ক. স্থানীয় প্রশাসন কী?

খ. সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কেন?

গ. জনাব ‘ক’ বাংলাদেশের কোন স্থানীয় সরকারের সদস্য? ব্যাখ্যা করো।

ঘ. জনাব ‘খ’ দেশের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু-বক্তব্যটি মূল্যায়ন করো।

নিচে বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ

Related Posts

Leave a Comment