‘প্রত্ন’ শব্দের অর্থ হলো পুরানো। প্রত্নসম্পদ বলতে পুরানো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ননিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই পোস্টে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] হিশাম ও পারিশার মামা তাদেরকে মসলিনের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে। গেলেন। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে ২য় দিন বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলোর নিদর্শন দেখাতে নিয়ে যান যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। ক. রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? খ. প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়? গ. তারা ১ম দিন যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা কর। ঘ. ২য় দিনের ভ্রমন কিভাবে তাদের ঐতিহ্য সচেতন করবে-মতামতসহ ব্যাখ্যা কর। |
উত্তরঃ
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত।
খ. প্রত্নতত্ত্ব বলতে বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনঃনির্মাণ করার বিজ্ঞানকে বোঝায়।
প্রত্নতত্ত্বের ইংরেজি শব্দ Archaeology। এর অর্থ হলো প্রাচীন জিনিস বা বস্তু সম্পর্কে জ্ঞান। প্রত্নতত্ত্ববিদদের মতে, অতীত যুগের মানুষের ব্যবহার করা জিনিসপত্রের ধ্বংসাবশেষ খুঁজে বের করে সেগুলো পরীক্ষা করে সেই সময়ের মানুষের জীবন সম্পর্কে জানা-ই হলো প্রত্নতত্ত্ব। বাংলায় প্রত্নতত্ত্ব চর্চা শুরু হয় উনিশ শতকের দ্বিতীয় ভাগে।
গ. উদ্দীপকের হিশাম ও পারিশা প্রথম দিন যে স্থানটি পরিদর্শন করে সেটি সোনারগাঁও। স্থানটিতে সুলতানি আমল এবং পরবর্তী যুগের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রত্ননিদর্শন রয়েছে।
সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। মসলিন শাড়ি তৈরি ও ব্যবসার জন্য এই জায়গা খুব বিখ্যাত ছিল। সোনারগাঁওয়ের পানাম নগরে ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে অনেক দালান তৈরি করেছিলেন। এখনও সেখানে প্রায় ৫২টি পুরোনো দালান টিকে আছে।
নিরাপত্তার জন্য পানাম নগরের চারপাশে পরিখা খনন করা হয়েছিল। ব্রিটিশ আমলে তৈরি এসব দালানে ইউরোপীয় স্থাপত্যরীতি ব্যবহার করা হলেও মুঘল স্থাপত্যের প্রভাবও দেখা যায়। পানামের আশেপাশে আরও কিছু সুন্দর পুরোনো দালান আছে, যা স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা তৈরি করেছিলেন। এর মধ্যে সরদারবাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য।
উদ্দীপকে বলা হয়েছে, হিশাম ও পারিশা তাদের মামার সাথে এমন একটি জায়গায় ঘুরতে গেছে, যা মসলিনের জন্য বিখ্যাত এবং যেখানে সুন্দর প্রাচীন দালান আছে। তাই বোঝা যায় তারা সোনারগাঁওয়ে বেড়াতে গেছে। সোনারগাঁও অনেক গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ।
ঘ. হিশাম ও পারিশার মামা দ্বিতীয় দিন তাদেরকে জাদুঘর এবং সংগ্রহশালাগুলোতে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্নসম্পদ দেখে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে।
বাংলাদেশের বিভিন্ন পুরাকীর্তি থেকে পাওয়া অনেক প্রত্ননিদর্শন জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয় এবং মানুষকে দেখানোর জন্য প্রদর্শন করা হয়। হিশাম ও পারিশার মামা যদি তাদের এসব প্রত্নসম্পদ দেখাতে নিয়ে যান, তাহলে তারা সেগুলো দেখে দেশের পুরোনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
ঢাকায় জাতীয় জাদুঘর ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আরও অনেক জাদুঘর আছে, যেখানে অনেক প্রত্নসম্পদ রাখা হয়েছে। জাতীয় জাদুঘরের গ্যালারিতে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলের নানা প্রত্ননিদর্শন প্রদর্শন করা হয়েছে। আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালাতেও অনেক প্রত্ননিদর্শন রাখা আছে। এসব সংগ্রহশালার বেশিরভাগই পুরোনো জমিদারদের প্রাসাদে অবস্থিত। সেখানে জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র ও তাদের সংগ্রহ করা প্রত্নসম্পদ প্রদর্শন করা হয়।
তাই বলা যায়, এসব জাদুঘর ও সংগ্রহশালায় গেলে হিশাম ও পারিশা সেখানে রাখা প্রত্নসম্পদ দেখে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [ঢাকা বোর্ড ২০১৯] চপল বাবা-মার সাথে জাতীয় জাদুঘরে গিয়ে একটি গ্যালারিতে সুলতানি ও মোগল আমলের তামা-রূপার মুদ্রা, কারুকাজ করা পোশাক, যুদ্ধে ব্যবহারের হাতিয়ার দেখে। পরে তারা পুরনো ঢাকার একটি উদ্যানে গিয়ে ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্রের শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম আন্দোলনের কথা জানতে পারে যা উক্ত উদ্যানের সাথে সম্পর্কিত। উক্ত আন্দোলনে এদেশীয় দেশপ্রেমিক সৈনিকরা জীবন দেয়। ক. সাংস্কৃতায়ন কাকে বলে? খ. বিভিন্ন দেশের সংস্কৃতিসমূহের মধ্যে পার্থক্য দেখা যায় কেন? গ. চপলের পরিবারের দেখা জাদুঘরের জিনিসগুলো কোন সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত বিদ্রোহের ফলাফল বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [রাজশাহী বোর্ড ২০১৯] সাগর ও কামাল দুই বন্ধু। তারা তাদের জ্ঞানবৃদ্ধির জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রত্নতাত্ত্বিক জায়গা ও জাদুঘর দেখার জন্য ভ্রমণ করে। সম্প্রতি সাগর ঢাকার একটি জাদুঘর পরিদর্শন করে ঔপনিবেশিক আমলের জমিদার ও শাসকদের বিভিন্ন জিনিসপত্র দেখে। কামাল ঢাকার বাইরে একটি ঐতিহাসিক জায়গায় যায় যা প্রাচীনকালে ব্যবসায় বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। সেখানকার ভবনগুলোর ভগ্ন অবস্থা দেখে সে ব্যথিত হয়। কামাল মনে করে, “এই ভবনগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। তাই এগুলো সংরক্ষণ করা আমাদের উচিত।” ক. প্রত্নতত্ত্ব কী? খ. ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন? গ. তোমার পাঠ্যবইয়ের কোন জাদুঘরটি সাগর পরিদর্শন করে? ব্যাখ্যা কর। ঘ. কামাল যে জায়গাটি পরিদর্শন করেছে তা চিহ্নিত করে তার উক্তিটি মূল্যায়ন কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [সিলেট বোর্ড ২০১৯] সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে। ভর্তি শেষে মা-বাবার সাথে ক্যাম্পাসটি ঘুরে দেখে। বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত অফিস বাড়ি হিসেবে ইংরেজ আমলে তৈরি সুন্দর ভবনটি দেখে তারা মুগ্ধ হয়। পরের দিন তারা সুলতানি আমলে বাংলার রাজধানী দেখতে যায়, যা এখন লোকশিল্প জাদুঘর। ক. প্রত্নসম্পদ কাকে বলে? খ. ১৯৫৭ সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি? ব্যাখ্যা কর। গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে সুমন কোন ভবনটি দেখে? ব্যাখ্যা কর। ঘ. পরের দিন সুমনের দেখা স্থানটি আমাদের ঐতিহ্যেরই। অনুষদ- বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [ঢাকা বোর্ড ২০১৮] অষ্টম শ্রেণির ছাত্রী তানিশা তার বাবার সাথে একটি ঐতিহাসিক স্থান দেখতে গেল। সে দেখতে পেল, উক্ত স্থানের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত আছে। সড়কের উত্তর পাশে ৩১টি এবং দক্ষিণ পাশে ২১টি ইমারত রয়েছে। উক্ত স্থানটি দেখে সে মুগ্ধ হলো। অন্যদিকে, তার ছোট ভাই মায়ের সাথে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রাসাদে বেড়াতে গিয়ে খাট, পালঙ্ক, চেয়ার, সোফা ইত্যাদি প্রাচীন নিদর্শন দেখতে পায়। ক. প্রত্নসম্পদ কাকে বলে? খ. বাংলাদেশ জাদুঘরে রয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনকালের বেশকিছু প্রত্নসম্পদ- ব্যাখ্যা কর। গ. তানিশার মা ও ভাইয়ের দেখা প্রত্ননিদর্শনটি ব্যাখ্যা কর। ঘ. তানিশা ও তার বাবার দেখা প্রত্ননিদর্শন দুটোই কি একই শহরের সাথে সম্পর্কিত- যুক্তি দিয়ে বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [কুমিল্লা বোর্ড ২০১৮] জনাব ‘প’ বার্ষিক শিক্ষা সফরে শিক্ষার্থীদের নিয়ে ঢাকার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। এর মধ্যে ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত একটি উদ্যানও রয়েছে। এছাড়া জাতীয় জাদুঘরের বিভিন্ন প্রত্নসম্পদ তাদেরকে বেশ মুগ্ধ করেছে। ক. লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? খ. দিঘাপতিয়ার বাড়িটি বিখ্যাত কেন?- ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে বর্ণিত উদ্যানটির ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা কর। ঘ. “উদ্দীপকে বর্ণিত স্থাপনা ছাড়াও বাংলাদেশে আরও প্রত্নসম্পদ রয়েছে।” তুমি কি একমত? মতামত দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [কুমিল্লা বোর্ড ২০১৭] মীম তার বন্ধুদের সাথে একটি ঐতিহাসিক স্থান দেখতে যায়। উক্ত স্থানটি দেখে তারা মুগ্ধ হয়। স্থানটি সোনারগাঁয়ে অবস্থিত। স্থানটিতে এখনও ৫২টি ইমারত টিকে আছে। মীমের এক বন্ধু বলল, পরের বছর আমরা জাতীয় জাদুঘর দেখতে যাব। এই জাদুঘর পরিদর্শনের মাধ্যমে আমরা প্রাচীন বাংলার ঐতিহ্য সম্পর্কে ধারণা পাব। ক. রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? খ. কোন আমলে এবং কেন কার্জন হল নির্মিত হয়? গ. মীম যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত মীমের বন্ধুর বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [বরিশাল বোর্ড ২০১৭] লুনা বাবার সাথে ঢাকার কয়েকটি স্থান দেখতে যায়। প্রথমে সে বুড়িগঙ্গা নদীর তীরের একটি ভবন পরিদর্শন করে মুগ্ধ হয়। সেখানে পূর্বের শাসকদের ব্যবহৃত খাট-পালঙ্ক, সোফা দেখতে পায়। এরপর তারা সদরঘাট এলাকার একটি পার্কে যায়। পার্কটির সম্পর্কে বাবা বললেন, “এই পার্কটি ১৮৫৭ সালের ঐতিহাসিক লোমহর্ষক ঘটনার সাক্ষী”। ক. অফিস বাড়ি হিসেবে তৈরি ঢাকার সবচেয়ে সুন্দরতম ভবন কোনটি? খ. জাদুঘর কী? ব্যাখ্যা কর। গ. লুনার প্রথম দেখা স্থানের প্রত্ন নিদর্শন বর্ণনা কর। ঘ. লুনার বাবার বক্তব্যটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। |
নিচে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ
Related Posts
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ১৪ অধ্যায় MCQ (বহুনির্বাচনি)
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ১১ অধ্যায় MCQ (বহুনির্বাচনি)
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর