১৯৪৭ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়; জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। ১৯৪৭সালের ১৪ই আগস্ট পাকিস্তান এবং ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এই পোস্টে বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিখে দিলাম।
Table of Contents
বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] উদ্দীপক পাঠ্য বইয়ে দেখঃ ক. পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কী ছিল? খ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি? গ. সারণি-ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। ঘ. ‘সারণি-খ-এর মাধ্যমে যে সমস্যা চিহ্নিত হয়েছে, তার সমাধান ছিল।’ উক্তিটির যথার্থতা নিরুপণ করো। |
উত্তরঃ
ক. পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
খ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন এবং ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। এই আন্দোলনের ফলে পূর্ব বাংলার মানুষের মধ্যে জাতীয়তাবাদী চিন্তাধারার বিকাশ ঘটে। এটি ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে বড় ভূমিকা রাখে। এর ধারাবাহিকতায় বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধে শক্তি জোগায়।
গ. সারণি-ক-তে পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম প্রশাসনিক ও সামরিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে।
পাকিস্তান আমলের শুরু থেকেই দেখা যায় প্রতিরক্ষা ও প্রশাসনের উচ্চপদে বাঙালিদের সুযোগ খুব কম ছিল। সারণি অনুযায়ী, সেনাবাহিনীতে ৯৫% কর্মকর্তা ও ৯৬% সাধারণ সৈনিক ছিল পশ্চিম পাকিস্তানি, আর বাঙালি ছিল মাত্র ৫% ও ৪%। নৌবাহিনীর উচ্চপদেও বাঙালিদের হার ছিল মাত্র ১৯%।
উদ্দীপকের সারণি-ক এর তথ্য থেকে বোঝা যায়, সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীতে বাঙালিদের অংশগ্রহণ ইচ্ছাকৃতভাবে সীমিত রাখা হয়েছিল। এর ফলে বাঙালিদের মধ্যে বঞ্চনা ও ক্ষোভ তৈরি হয়, যা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনকে আরও শক্তিশালী করে। এভাবেই সারণি-ক তৎকালীন সামরিক ও প্রশাসনিক বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরে।
ঘ. সারণি-খ-এর মাধ্যমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার চরম অর্থনৈতিক বৈষম্য চিহ্নিত হয়েছে, যার সুষ্ঠু সমাধান ছিল ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি।
১৯৫৫ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বাজেটে পশ্চিম পাকিস্তান ৫০০ কোটি টাকা পেলেও পূর্ব পাকিস্তান পেয়েছিল মাত্র ১১৩ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। এই অর্থনৈতিক শোষণের কারণে পূর্ব পাকিস্তানের পাট ও চায়ের বিক্রির বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যবহার করা হতো।
৬ দফার ৩ নম্বর দফায় আলাদা মুদ্রা ব্যবস্থা বা শর্তসাপেক্ষে এক মুদ্রার কথা বলা হয়েছিল, যাতে এক অঞ্চলের টাকা অন্য অঞ্চলে চলে না যায়। ৪ নম্বর দফায় কর আদায় ও ব্যবহারের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে রাখার কথা বলা হয়েছিল, যাতে রাজস্বের একটি অংশ কেন্দ্রকে দিয়ে বাকি অংশ নিজ অঞ্চলে খরচ করা যায়। ৫ নম্বর দফায় প্রতিটি অঞ্চলের বৈদেশিক মুদ্রার মালিকানা দেওয়ার নিশ্চয়তা ছিল।
এই দাবিগুলো বাস্তবায়িত হলে পূর্ব পাকিস্তানের সম্পদ আর পাচার হতো না এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত। তাই বলা যায়, সারণি-খ-এ যে বাজেট ও রাজস্ব বৈষম্য দেখা যায়, তা দূর করার সুনির্দিষ্ট পরিকল্পনাই ছিল ৬ দফা।
সবশেষে বলা যায়, প্রশ্নে উল্লিখিত বক্তব্যটি সম্পূর্ণ সঠিক এবং ৬ দফাই ছিল বাঙালির অর্থনৈতিক মুক্তির সনদ।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [রাজশাহী বোর্ড ২০২৫] ‘ক’ রাষ্ট্রের প্রতিষ্ঠার পর এর ‘খ’ অঞ্চলের উপর ‘গ’ অঞ্চলের শাসন ও শোষণ অব্যাহত ছিল। ‘গ’ অঞ্চলের শাসকগণ ‘খ’ অঞ্চলের মানুষের ওপর তাদের নিজস্ব বর্ণমালা ও সংস্কৃতি চাপিয়ে দিতে চাইলে ‘খ’ অঞ্চলের জনগণ এর প্রতিবাদে আন্দোলন-সংগ্রাম করলে প্রশাসন তাদের ওপর নির্মম নির্যাতন চালায়। পরবর্তীতে নিজেদের অধিকার রক্ষার জন্য ‘খ’ অঞ্চলের জনগণ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে একটি জোট গঠন করে। গঠিত জোট নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেও বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। ক. ১৯৬৬ সালের ছয় দফার প্রথম দফাটি কী? খ. আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব কেন? গ. উদ্দীপকে উল্লিখিত জোটটি তোমার পাঠ্যবইয়ের কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. “উদ্দীপকে উল্লিখিত আন্দোলনটি পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল”-তুমি কি একমত? যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [যশোর বোর্ড ২০২৫] শর্মী নামে একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলে কলেজের সামনে একটি স্মৃতিস্তম্ভদেখতে পান। বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে জানতে পারলেন এ স্মৃতিস্তম্বটি একটি ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি বিজড়িত। উক্ত আন্দোলনটি পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক. বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে? খ. মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে উল্লিখিত স্মৃতিস্তম্বটির সাথে তোমার পাঠ্যবইয়ে যে আন্দোলন সম্পর্কিত তার পটভূমি ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [কুমিল্লা বোর্ড ২০২৫] দৃশ্যকল্প-১: ‘P’ নামক রাষ্ট্রের সরকার মাত্র ৫ ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র ভাষা হিসেবে ঘোষণা করে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ আন্দোলনে নামে। বেশ কয়েকজন যুবক বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করে। দৃশ্যকল্প-২: ‘Q’ রাষ্ট্রের একটি প্রদেশের প্রথম নির্বাচনে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়। কিন্তু ক্ষমতাসীন দল তাদেরকে এক মাস ২৬ দিনের বেশি টিকতে দেয়নি। ক. বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে? খ. মৌলিক গণতন্ত্র চালু করা হয় কেন? ব্যাখ্যা করো। গ. দৃশ্যকল্প-১ তোমার পঠিত কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ? বাখ্যা করো। ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত বিজয়ী দলের ক্ষমতায় বেশি দিন টিকতে না পারার কারণ বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [ময়মনসিংহ বোর্ড ২০২৫] ঘটনা-১: বাংলাদেশের ব্যবসায়ী আরিফ চৌধুরী দীর্ঘদিন ধরে চীনে বসবাস করেন। তার ছেলেমেয়েদের বাংলা শিখানোর জন্য তিনি একজন বাংলা বিষয়ের গৃহশিক্ষক নিয়োগ দেন। এছাড়া তিনি সবসময় তাদেরকে বাংলা নববর্ষসহ বিভিন্ন বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করানোর চেষ্টা করেন। ঘটনা-২: শমিত একজন ইঞ্জিনিয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার দাদা ছিলেন একজন স্কুল শিক্ষক আর তার বাবা-তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শমিতের বাবা-দাদা-দুইজনই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ক. বাঙালি জাতীয়তাবাদ কী? খ. বাঙালিরা নিজেদের অধিকার আদায়ের প্রয়োজনীয়তা নতুনভাবে উপলব্ধি করে কেন? ব্যাখ্যা করো। গ. ঘটনা-১ এ তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত কোন চেতনা কাজ করেছে? ব্যাখ্যা করো। ঘ. “শমিতের বাবা-দাদার মতো সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল স্বাধীন বাংলাদেশ।”-বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [যশোর বোর্ড ২০২৪] ‘A’ ও ‘B’ একটি দেশের দুটি অঞ্চল। কিন্তু দেশ শাসনের ক্ষেত্রে ‘A’ অঞ্চলের মানুষের প্রাধান্য বেশি। বাজেটে ‘B’ অঞ্চলের জন্য মোট বরাদ্দের চার ভাগের এক ভাগ রাখা হতো। ‘B’ অঞ্চলের একজন নেতা এসব সমস্যা সমাধানের পাশাপাশি কিছু পরিকল্পনা হাতে নেন ফলে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু ‘B’ অঞ্চলের মানুষের তীব্র আন্দোলনের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। ক. ২১ দফার আঠারো নম্বর দফাটি কী? খ. মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের ১ম অংশে কোন বৈষম্যের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. “উদ্দীপকের ২য় অংশের প্রভাবই ছিল ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়”- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যৌক্তিক বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [বরিশাল বোর্ড ২০২৪] ঘটনা-১: বিদ্যালয়ে ‘স্বাধীনতা দিবস’ উদযাপনের দিন কালাম স্যার বক্তৃতা দিতে যেয়ে বলেন, পঞ্চাশের দশকে পূর্ব বাংলায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চারটি দল সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। ঘটনা-২: জনাব মামুন ১৬ই ডিসেম্বর তারিখের দৈনিক পত্রিকা পড়ে জানতে পারেন যে, পূর্ব বাংলায় এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব বাংলায় প্রধান রাজনৈতিক দল বিপুল ভোটে বিজয় অর্জন করে। ক. উনসত্তরের গণঅভ্যুত্থান কী? খ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি? গ. ঘটনা-১-এর নির্বাচনের সাথে পাকিস্তান আমলের কোন ৩ নির্বাচনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে ঘটনা-২-এর নির্বাচনের প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল- বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [দিনাজপুর বোর্ড ২০২৪] দৃশ্যপট-১ : দশম শ্রেণির ছাত্রী রীমা টিভিতে নাটক দেখছিল। নাটকে একটি মেডিকেল কলেজের দিক থেকে সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে একটি মিছিল এগিয়ে আসতে দেখা যায়, হঠাৎ পুলিশ মিছিলের ওপর আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়। দৃশ্যপট-২: রীমার দাদা রীমাকে একটি নির্বাচনের কথা বলেন। নির্বাচনটিতে একটি দল বিপুল ভোটে জয়লাভ করার পরও ক্ষমতাসীন সরকার দলটির হাতে ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে। ক. যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? খ. আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়েছিল কেন? ব্যাখ্যা করো। গ. রীমার দেখা নাটকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যপট-২-এর “নির্বাচন পরবর্তী জনগণের স্বাধীনতা সংগ্রামের চেতনাকে আরও বেগবান করেছিল।”- বিশ্লেষণ করো। |
নিচে বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ
Related Posts
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ৮ম অধ্যায় MCQ (বহুনির্বাচনি)
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ৩য় অধ্যায় MCQ
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ১২ অধ্যায় MCQ (বহুনির্বাচনি)
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণি ১৩ অধ্যায় MCQ (বহুনির্বাচনি)
- ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)