৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহিদ। অর্থাৎ আল্লাহ এক। তার কোনো শরিক নেই। এই পোস্টে ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিখে দিলাম।

৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
রাসেল ও সোহেল একই শ্রেণিতে পড়ে। বার্ষিক পরীক্ষার দুইমাস পূর্বে রাসেল খুব অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষার এক মাস পূর্বে তার বাবা মারা যান। রাসেল ধৈর্যের সাথে আল্লাহর নিকট সাহায্য চাইতে থাকে এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
অপরদিকে, পরীক্ষার পূর্বে সোহেল উদাসীনভাবে চলাফেরা শুরু করে। সোহেলের মা তাকে মনোযোগসহকারে পড়াশোন এবং নিয়মিত নামায পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইতে বলেন। উত্তরে সোহেল বলল, পরীক্ষায় ভালো করার জন্য কারো দোয়া বা সাহায্যের দরকার নেই। ফলাফল প্রকাশিত হওয়ার পরে সোহেল জানতে পারে সে পরীক্ষায় খারাপ করেছে।

ক. ওহি কাকে বলে?

খ. ফেরেশতাদের প্রতি বিশ্বাস জরুরি কেন?

গ. রাসেলের কর্মকাণ্ডে ইমানের কোন মৌলিক বিষয় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. সোহেলের কর্মকাণ্ডটি, তোমার পাঠ্যপুস্তকের যে বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ করো

উত্তরঃ

ক. মহান আল্লাহর পক্ষ থেকে নবি-রাসুলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহি বলা হয়।

খ. ফেরেশতাগণ আল্লাহর বিশেষ সৃষ্টি, যারা নূর থেকে তৈরি এবং সবসময় আল্লাহর আদেশ পালন করেন, তাই তাদের প্রতি বিশ্বাস রাখা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ইমান মুফাসালের সাতটি মূল বিষয়ের মধ্যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস দ্বিতীয় স্থানে রয়েছে, যা অস্বীকার করলে পূর্ণ মুমিন হওয়া যায় না। তাই পরকালে সফলতা ও ইমান শক্তিশালী করার জন্য ফেরেশতাদের অস্তিত্ব ও তাদের কাজের ওপর বিশ্বাস রাখা খুবই জরুরি।

গ. রাসেলের কর্মকান্ডে ইমানের অন্যতম মৌলিক বিষয় ‘তাকদির’ বা ভাগ্যের প্রতি বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।

তাকদির হলো ভাগ্য বা নিয়তি, যার ভালো-মন্দ সবই আল্লাহর নিয়ন্ত্রণে থাকে এবং এটি ইমান মুফাসালের ছয় নম্বর বিষয়। মুমিন ব্যক্তি বিশ্বাস করে যে সুখ-দুঃখ, বিপদ-আপদ সবই আল্লাহর ইচ্ছায় হয় এবং তা মোকাবিলায় ধৈর্য ধরা ও আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত।
উদ্দীপকের রাসেলের জীবনে কঠিন অসুস্থতা ও বাবার মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা ঘটলেও সে ভেঙে পড়েনি, বরং আল্লাহর ওপর ভরসা রেখেছে। বিপদের সময় সে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য চেয়েছে এবং তার দায়িত্ব হিসেবে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রাসেলের এই ধৈর্য ও আল্লাহর ওপর বিশ্বাস প্রমাণ করে যে, সে তাকদিরের ভালো-মন্দের ওপর দৃঢ়ভাবে বিশ্বাসী। তার এই আচরণ তার শক্তিশালী ইমানের প্রকাশ।

ঘ. সোহেলের কাজ পাঠ্যপুস্তকে বর্ণিত ‘কুফর’ বা আল্লাহর সাহায্য ও ক্ষমতাকে অস্বীকার করার মতো, যার পরিণতি খুবই ভয়ংকর।
ইসলামের কোনো মৌলিক বিষয় বা আল্লাহর গুণাবলিকে অস্বীকার করাকে কুফর বলা হয় এবং যে ব্যক্তি এতে জড়িয়ে পড়ে তাকে কাফির বলা হয়।
উদ্দীপকে সোহেল পড়াশোনায় অবহেলা করে এবং আল্লাহর কাছে দোয়া ও সাহায্যের প্রয়োজন নেই মনে করে, যা কুফরির মতো আচরণ। সে মনে করেছে পরীক্ষায় ভালো করার জন্য আল্লাহর সাহায্য লাগে না, যা আল্লাহর ক্ষমতা ও রহমতকে অস্বীকার করার শামিল। এই ধরনের অহংকার ও অবাধ্যতা মানুষকে বিপথে নিয়ে যায় এবং দুনিয়ায় ব্যর্থতার কারণ হয়, যেমন সোহেল পরীক্ষায় খারাপ ফল করেছে। আর আখিরাতে কুফরির শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম, যেখানে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
সবশেষে বলা যায়, সোহেলের মতো আল্লাহর সাহায্য অস্বীকার করার মানসিকতা মানুষের দুনিয়ার ব্যর্থতা এবং পরকালের চিরস্থায়ী ধ্বংসের পথ তৈরি করে।

সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন]
আনিছ মিয়া একজন ব্যবসায়ী। তিনি পণ্য ওজনে কম। দেন, তিনি মনে করেন এই কাজের জন্য তাকে কারো নিকট হিসাব। দিতে হবে না। আনিছ মিয়ার প্রতিবেশী তমাল সাহেব একটি বহুজাতিক কোম্পানিতে চাকুরি করেন। তিনি মনে করেন, তার জীবনে ভালো থাকা কিংবা খারাপ থাকা এগুলো তার বসের হুকুমের। ওপর নির্ভর করে। কয়েকদিন পূর্বে তমাল সাহেবের বড় ছেলে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হয়। বিচারে তার কারাদণ্ড হয়।

ক. মিযান কাকে বলে?

খ. ‘তাওহিদ ও নৈতিকতা পরস্পর পরস্পরের পরিপূরক’ ব্যাখ্যা করো।

গ. আনিছেরে কর্মকাণ্ডে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. তমাল সাহেবের মানসিকতা তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিতপূর্বক এর সামাজিক কুফল বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. কিয়ামতের দিন মানুষের পাপ-পুণ্য ওজন করার জন্য পরিমাপক যন্ত্র ব্যবহার করা হবে, তাকে মিযান, বলা হয়।

খ. তাওহিদের শিক্ষা মানুষকে ইসলামি নৈতিকতার দিকে পরিচালিত করে, তাই এ দুটো বিষয় একে অপরের পরিপূরক। যে ব্যক্তি তাওহিদে বিশ্বাস করে, সে সাধারণত ভালো চরিত্র ও মানবিক গুণাবলির অধিকারী হয়। আল্লাহর একত্ববাদে বিশ্বাস মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং সৎ ও নৈতিক জীবনযাপনে উৎসাহিত করে।

গ. আনিছ মিয়ার কর্মকাণ্ডে ইমানের অন্যতম মৌলিক বিষয় ‘আখিরাত’ বা পরকালের প্রতি বিশ্বাসের অভাব পরিলক্ষিত হয়।

আখিরাত হলো মৃত্যুর পরের জীবন, যেখানে মানুষের কাজ অনুযায়ী জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। আখিরাতে বিশ্বাস মানুষকে অন্যায় ও দুর্নীতি থেকে দূরে রাখে।
উদ্দীপকে আনিছ মিয়া ওজনে কম দেন এবং মনে করেন যে তার কোনো হিসাব দিতে হবে না। তার এই জবাবদিহিতার অনুভূতি না থাকা প্রমাণ করে যে তিনি কিয়ামতের দিন আমলনামা বা মিযানের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করেন না।

ঘ. তমাল সাহেবের মানসিকতা ‘তাকদির’ বা ভাগ্যের প্রতি বিশ্বাস অপব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।

তাকদির হলো ভাগ্য বা নিয়তি, যার নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। তবে ইসলামে ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করা জরুরি এবং এরপর যা ঘটে তা আল্লাহর ইচ্ছায় হয় বলে বিশ্বাস করতে হয়।
উদ্দীপকের তমাল সাহেব মনে করেন তার জীবনের ভালো-মন্দ তার বসের ইচ্ছার ওপর নির্ভর করে। এই ধারণা ভুল, কারণ তিনি আসল নিয়ন্ত্রক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে নিয়ন্ত্রক মনে করছেন।
সবশেষে বলা যায়, এ ধরনের ভুল বিশ্বাস মানুষকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় এবং সমাজে ঝগড়া-বিবাদ ও অশান্তি সৃষ্টি করে, যা সামাজিক শান্তি নষ্ট করে।


সৃজনশীল প্রশ্নঃ ৩।
মাসুদ ও আলি একই শ্রেণিতে পড়ে। মাসুদ তাওহিদে বিশ্বাস করে। সে মনে করে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। সে মানুষ, শক্তি বা প্রকৃতির কাছে মাথানত করে না। অন্যদিকে, আলি মনে করে প্রকৃতিই সবকিছুর নিয়ন্ত্রক। মাসুদ আলির ভ্রান্ত ধারণা শুধরে দেয়। সে তাকে বলে, এ বিশাল সৃষ্টির এক মহাশক্তিশালী সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রণকারী আছেন। একের অধিক সৃষ্টিকর্তা থাকলে এরূপ নিয়মশৃঙ্খলা থাকত না। অতএব, নিখিল বিশ্বের সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ।

ক. তাওহিদ কী?

খ. মাসুদ তাওহিদে বিশ্বাস করে কেন?

গ. মাসুদ কীভাবে আলিকে তাওহিদে বিশ্বাসের প্রতি উদ্বুদ্ধ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত “নিখিল বিশ্বের সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ”- উক্তিটির সত্যতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪।
আলেয়া ও আমিনা বান্ধবী। আলেয়া রমযান মাসের রোযা অস্বীকার করে এবং মিথ্যা কথা বলাকে অপরাধ মনে করে না। আমিনা তাকে বলল, তোমার ‘আচরণ চরম অকৃতজ্ঞতা। দুনিয়া ও আখিরাতে এর পরিণাম খুবই খারাপ।

ক. আকিদা অর্থ কী?

খ. তাওহিদ বলতে কী বোঝায়?

গ. আলেয়ার কার্যকলাপ দ্বারা কীসের প্রমাণ পাওয়া যায়? এর থেকে মুক্তির উপায় কী কী? বর্ণনা করো।

ঘ. কুরআনের আলোকে আমিনার বক্তব্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫।
আসিফ ও শাহেদ দু’জন বন্ধু। যেকোনো ধরনের বিপদ-আপদে আসিফ আল্লাহ তায়ালার কাছে সাহায্য চায়। অপরপক্ষে শাহেদ এক পীরের আস্তানায় ঐ পীরের কবরের কাছে গিয়ে পীরের নিকট সাহায্য চায়। আসিফ একথা জানতে পেরে শাহেদকে সতর্ক করে দেয় যে, এরূপ কাজ ইসলামে সমর্থনযোগ্য নয়। তোমার তওবা করা উচিত।

ক. শিরককারীকে কী বলা হয়?

খ. শিরক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. ইসলামের দৃষ্টিতে শাহেদের কর্মকাণ্ড কীরূপ হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. ইসলামের দৃষ্টিতে শাহেদের পরিণতি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬।
আরিফ তার মায়ের কাছে ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে চায়। তার মা তাকে ইমান মুফাসসাল পাঠ করে শোনায়। আরিফের মা আরও বলেন, তুমি এর অর্থ জেনে নিবে এবং সে আলোকে ইমান আনবে।

ক. ‘ইমান মুফাসসাল’ অর্থ কী?

খ. ফেরেশতগণের প্রতি বিশ্বাস বলতে কী বোঝায়?

গ. আরিফের মা আরিফকে কোন কোন বিষয়গুলো জেনে নিতে বলেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ইমানের শেষ তিনটি বিষয় বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭।
একজন বক্তা তাওহিদ বিষয়ে আলোচনায় বললেন, নৈতিক উন্নতির জন্য তাওহিদ শিক্ষার বিকল্প নেই। এ শিক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ক. ‘ইসম’ শব্দের বহুবচন কী?

খ. শিরক বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের উল্লিখিত বিষয়টির মাধ্যমে মানুষের নৈতিক উন্নতি কীভাবে সাধিত হয়? আলোচনা করো।

ঘ. কুরআন ও হাদিসের আলোকে বক্তার আলোচনা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮।
জাকারিয়া সাহেব একজন ন্যায়বিচারক। ন্যায়বিচারের কারণে মুষ লেনদেনকারীরা তার ওপর ক্ষিপ্ত হয়। এমনকি তাকে বদলি করিয়ে দেওয়ার চেষ্টা করে। বিচারক সাহেব এটা জানার পরেও তার কর্তব্যে অবিচল থাকেন। তিনি আসমাউল হুসনার বিষয়গুলো নিজের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং আল্লাহর ভয়ে সবসময় ভীত থাকেন। বিচারকের এমন মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অবশেষে ঘুষ লেনদেনকারীরা তার প্রতি শ্রদ্ধাশীল হয়।

ক. ‘আসমাউল হুসনা’ কী?

খ. ‘কোনো কিছুই তাঁর সদৃশ নয়’- আয়াতটি ব্যাখ্যা করো।

গ. আল্লাহর যে গুণের ভয়ে বিচারপতি জাকারিয়া সাহেব ভীত থাকেন, তা ব্যাখ্যা করো।

ঘ. ‘আল্লাহু সাবুরুন’ গুণের সাথে বিচারকের গুণের সম্পর্ক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯।
হেরা গুহায় হযরত জিবরাইল (আ.) মহানবি (স.)-এর নিকট মহান আল্লাহর ৫টি বাণী নিয়ে আসেন। আর এ প্রাপ্তির মাধ্যমে তাঁর নবুয়ত জীবনের সূচনা হয়। মহানবি (স.) তাঁর এ বিষয়টির প্রতি মক্কাবাসীকে বিশ্বাস স্থাপন করতে আহ্বান জানালে অনেকেই তা প্রত্যাখ্যান করে।

ক. ওহি কী?

খ. আসমানি কিতাবে বিশ্বাস বলতে কী বুঝ?

গ. উদ্দীপকে কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে? এর প্রকারভেদ ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০।
বেলালের প্রবাসী বন্ধু জহির দেশে ফিরে তার বাসায় বেড়াতে আসে। যোহরের আযান হলে বেলাল বলে, চল বন্ধু সালাত আদায় করে আসি। জহির বলে, তুমি যাও আমি পরে আসছি। বেলাল সালাত শেষ করে এসে দেখে জহির শুয়ে আছে। তখন বেলাল তাকে বলল, তুমি সালাতের ব্যাপারে এত উদাসীন কেন? জহির উত্তর দিল, বুড়ো হলে মসজিদেই পড়ে থাকব। তখন বেলাল বলল, হাদিসে আছে, “দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র।”

ক. ‘আখিরাত’ শব্দের অর্থ কী?

খ. আখিরাতের প্রতি বিশ্বাস প্রয়োজন কেন?

গ. জহিরের মনোভাব ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত হাদিসের তাৎপর্য বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ১১।
সায়েম সপ্তম শ্রেণির একজন মেধাবী ছাত্র। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে এত বড় পৃথিবী কী করে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিযিকদাতা নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে সে তার প্রিয় শিক্ষক মোহাম্মদ আলি স্যারের শরণাপন্ন হলে তিনি বুঝিয়ে বলেন, “যদি সৃষ্টিকর্তা ও পালনকর্তা একাধিক থাকত তাহলে তাঁরা অবশ্যই নিজেদের সৃষ্টিকে পৃথক পৃথকভাবে নিয়ন্ত্রণ করতে চাইত। ফলে আমরা এবং এ মহাবিশ্ব সবই ধ্বংস হয়ে যেত।” এ কথার মাধ্যমে সায়েম তাওহিদের যথার্থতা সুন্দরভাবে বুঝতে পারে।

ক. ‘তাওহিদ’ শব্দটির অর্থ কী?

খ. তাওহিদের মূলকথা ব্যাখ্যা কর।

গ. তাওহিদ সম্পর্কে সায়েমের ধারণা ইসলামের আলোকে ব্যাখ্যা কর।

ঘ. মোহাম্মদ আলি স্যারের বর্ণনা অনুযায়ী তাওহিদের তাৎপর্য বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ১২।
সিরাজ সাহেব একজন সৎ, ন্যায়বান ও দানশীল ব্যক্তি। কিন্তু তিনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন না কারণ ইসলামের বর্ণনা অনুযায়ী আল্লাহ সর্বত্র বিরাজমান হলেও কেউই আল্লাহকে দেখতে পায় না। একদিন তার ঘনিষ্ঠ বন্ধু জামিল সাহেবের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে জামিল সাহেব তাকে বাতাসের অস্তিত্বের কথা বললেন, যদিও কেউ বাতাস দেখতে পায় না। কিন্তু সবাই বাতাস অনুভব করতে পারে। এ উদাহরণের মাধ্যমে সিরাজ সাহেব তার ভুল বুঝতে পারলেন এবং সাথে সাথে তওবা করলেন।

ক. কুফর কী?

খ. কাফির বলতে কী বোঝায়?

গ. কী কী কাজ করলে সিরাজ সাহেব কাফির হিসেবে গণ্য হবেন? ব্যাখ্যা কর।

ঘ. আল্লাহর অস্তিত্ব নিয়ে সিরাজ সাহেবের ভুল বিশ্বাসের পরিণতি শরিয়তের আলোকে বর্ণনা কর।
সৃজনশীল প্রশ্নঃ ১৩।
হাবিব সাহেব তার ছেলে লাবিবকে নিয়ে জুমআর সালাত আদায় করতে মসজিদে প্রবেশ করলেন। খতিব সাহেব তার বক্তৃতায় রিসালাত সম্পর্কে মুসল্লিদের উদ্দেশ্যে বললেন। বাসায় ফিরে লাবিব তার বাবাকে বললেন, আমি রিসালাত সম্পর্কে। ভালোভাবে বুঝতে পারি নি, তুমি আমাকে বিস্তারিত বল। হাবিব সাহেব রিসালাতের বিভিন্ন দিক তুলে ধরে ছেলেকে বোঝালেন এবং বললেন, “রিসালাতে বিশ্বাস না করলে কোনো বিশ্বাসই পূর্ণ হয় না।”

ক. ‘রিসালাত’ শব্দের অর্থ কী?

খ. ‘যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষানুসারে জীবন-যাপন করে। সেই পরিপূর্ণ মানুষ।’- বুঝিয়ে লেখ।

গ. হাবিব সাহেব তার ছেলে লাবিবকে রিসালাত বিষয়ে বোঝাতে কোন কোন দিক তুলে ধরবেন? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত হাবিব সাহেবের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ১৪।
মুকিম সাহেব মদ ও জুয়াকে হালাল মনে করেন। তার বন্ধু তাকে মদ ও জুয়ার কুফল ব্যাখ্যা করলে তিনি পরিশুদ্ধ হওয়ার আশ্বাস দেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, “যারা কুফরি করে আর আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান্নামের অধিবাসী।”

ক. কুফর কিসের বিপরীত?

খ. শিরকের দুটি প্রকার বুঝিয়ে লেখ।

গ. মুকিম সাহেবের কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত কুরআনের আয়াতের বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ১৫।
জনাব আবু জাহেদ তার ছেলে রাশাদের কার্যক্রম দেখে বলল: শোন বাবা! মানুষ যা কিছু করে, ভাবে বা কল্পনা করে সে সম্পর্কে আমাদের প্রতিপালক সম্যক অবহিত। সুতরাং প্রত্যেকের কাজের ব্যাপারে সাবধান হওয়া জরুরি। অপরদিকে জনাব সোহেলের অফিসের কর্মচারী তুরাব সামান্য ভুল করলেই তিনি তাকে অনেক শাসন করেন ও চাকরিচ্যুত করার ইচ্ছা-পোষণ করেন।

ক. ‘আসমা’ শব্দের অর্থ কী?

খ. শিরক-এর প্রকারগুলো উল্লেখ কর।

গ. জনাব আবু জাহেদ সাহেব রাশাদকে যে উপদেশ দিয়েছেন তা ব্যাখ্যা কর।

ঘ. জনাব সোহেলের মধ্যে আল্লাহর কোন গুণাবলির ঘাটতি আছে? সে গুণাবলি সম্পর্কে বিশদ বর্ণনা দাও।

নিচে ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment