৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সাধারণ অর্থে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে বিপণন বলে। কিন্তু প্রকৃত অর্থে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে গণ্য করা হয়। এই পোস্টে ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।

ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
জনাব মাহফুজ সম্প্রতি খোঁজ-খবর নিয়ে দেখেছেন যে, তাঁর গ্রাম এবং আশেপাশের বিভিন্ন গ্রামে অনেকেই শিং, মাগুর, পাবদা ও টেংরা মাছ চাষ করছে। তাই তিনি এসব মাছের রেণু উৎপাদনের জন্য হ্যাচারি তৈরি করেন। অধিকাংশ ক্ষেত্রে তিনি বিভিন্ন মৎস্য চাষির নিকট থেকে সরাসরি বা মোবাইলে পোনার অর্ডার গ্রহণ করেন এবং নিজস্ব ভ্যান গাড়ির মাধ্যমে তাদের নিকট সরবরাহ করেন। সম্প্রতি অনেক ক্রেতা অভিযোগ করেন যে, তারা অনেক সময় কিছু পোনা আকারে ছোট পাচ্ছেন এবং অনেক সময় শিং মাছের পোনার মধ্যে মাগুর মাছের পোনা পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি চিন্তিত।

ক. বিক্রয়িকতা কী?

খ. “বিজ্ঞাপন সমাজ কল্যাণে সহায়ক ভূমিকা পালন করে।”-ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বিদ্যমান বণ্টনপ্রণালিটি অঙ্কন করে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মাহফুজের বিপণন কার্যাবলি মূল্যায়ন করো।

উত্তরঃ

ক. বিক্রয়কর্মীর জ্ঞান, কৌশল এবং দক্ষতার মাধ্যমে ক্রেতা আকর্ষণ করার কৌশলকে বলা হয় বিক্রয়িকতা।

খ. বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল।

বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে তথ্য ও ব্যবহার করার নিয়ম সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। ফলে ভোক্তা পণ্যের ভালো-মন্দ জেনে তা ব্যবহারে সতর্ক থাকে। এছাড়া বিজ্ঞাপনে উৎপাদন, রক্ষণাবেক্ষণ, ক্ষতির দিক এবং এইডস সম্পর্কিত তথ্য দেখিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়। এভাবেই বিজ্ঞাপন সমাজের কল্যাণে ভূমিকা রাখে।

গ. উদ্দীপকে জনাব মাহমুদের ব্যবহৃত বণ্টনপ্রণালিটি হলো সরাসরি ভোস্তার কাছে বিক্রয়।

এ ধরনের বণ্টন প্রণালিতে উৎপাদক সরাসরি ক্রেতা বা ভোক্তার কাছে পণ্য বা সেবা পৌঁছে দেন। এখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী, যেমন পাইকার বা খুচরা বিক্রেতা, থাকে না। এই প্রণালি সাধারণত শিল্পজাত পণ্য, কৃষিপণ্য বা পচনশীল পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

জনাব মাহমুদ তার হ্যাচারিতে মাছের রেণু উৎপাদন করেন। উৎপাদিত রেণু তিনি সরাসরি মৎস্য চাষিদের কাছে সরবরাহ করেন। তিনি সরাসরি বা মোবাইলে অর্ডার নেন। এরপর নিজস্ব গাড়ির মাধ্যমে তাদের কাছে পোনা পৌঁছে দেন। যেহেতু এখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী নেই, তাই এটি প্রত্যক্ষ বণ্টন প্রণালির উদাহরণ।

নিচে প্রত্যক্ষ বণ্টন প্রণালির চিত্র দেওয়া হলো:
উৎপাদক (জনাব মাহমুদ) → ক্রেতা (মৎস্য চাষি)

উপরের চিত্রে দেখা যাচ্ছে যে উৎপাদক সরাসরি ক্রেতার কাছে পণ্য সরবরাহ করছেন। এটি বোঝায় যে জনাব মাহমুদ কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া সরাসরি মৎস্য চাষিদের কাছে রেণু সরবরাহ করছেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মাহমুদের ব্যবহৃত বণ্টন প্রণালিটি হলো প্রত্যক্ষ বণ্টন প্রণালি।

ঘ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে জনাব মাহফুজের বিপণন কার্যাবলি আংশিকভাবে সফল হলেও ‘প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ক্ষেত্রে। দুর্বলতা রয়েছে।

বিপণনের কাজের মধ্যে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ। প্রমিতকরণ হলো পণ্যের গুণ, আকার ও মান ঠিক করা। অন্যদিকে পর্যায়িতকরণ হলো নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে আলাদা আলাদা শ্রেণিতে ভাগ করা।

জনাব মাহফুজ মাছের রেণু উৎপাদন করেন। অর্ডার নেওয়া ও সরবরাহ করার মাধ্যমে তিনি বিক্রয়ের কাজ করেন। তিনি নিজের ভ্যান গাড়ির মাধ্যমে সময়মতো ক্রেতার কাছে পোনা পৌঁছে দেন। বিপণনের পরিবহন কাজের মাধ্যমে তিনি পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করছেন। এছাড়া তিনি ক্রয় ও বিক্রয়ের কাজও করছেন।

জনাব মাহফুজের হ্যাচারিতে পোনা আকারে ছোট পাওয়ার অভিযোগটি প্রমিতকরণের অভাব দেখায়। যদি তিনি পোনার আকার বা গুণগত মানের নির্দিষ্ট মান ঠিক না করেন, তাহলে ক্রেতারা অসন্তুষ্ট হবে। আবার শিং মাছের পোনার মধ্যে মাগুর মাছের পোনা পাওয়া পর্যায়িতকরণের ত্রুটি বোঝায়। মাছের পোনা সরবরাহের সময় শিং ও মাগুর মাছের পোনা আলাদা করে ভাগ না করলে এমন সমস্যা হয়। এই দুর্বলতাগুলো তার ব্যবসায়ের সুনাম ও মুনাফার ওপর খারাপ প্রভাব ফেলবে।

তাই বলা যায়, জনাব মাহফুজকে অন্য কাজের পাশাপাশি প্রমিতকরণ ও পর্যায়িতকরণ ঠিকভাবে করতে হবে।

সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন]
জনাব আরাবি একটি ডিপার্টমেন্ট স্টোর ক্রয় করেন এবং নতুন নতুন পণ্যের সংযোজন, সেবা ও পণ্যের মান বৃদ্ধি করে নতুন আঙ্গিকে ব্যবসায় শুরু করলেন। বিষয়টি এলাকার বাসিন্দাদের জানানোর জন্য তিনি এ সংক্রান্ত একটি লিফলেট পত্রিকার হকারের মাধ্যমে এলাকার বাসায় বাসায় পৌঁছে দিলেন। পাশাপাশি তিনি পুরাতন সকল কর্মচারীকে ছাঁটাই করে সুদর্শন চেহারার ৫ জন বিক্রয় কর্মী নিয়োগ দেন। বিক্রয় কর্মীদের সকলেই এইচ এস সি উত্তীর্ণ তবে পূর্বে কোথাও কাজ করেনি। কিছুদিন পর জনাব আরাবি লক্ষ করলেন যে, নির্দেশনা থাকা সত্ত্বেও বিক্রয় কর্মীরা প্রায়শই ক্রেতাদেরকে স্যার না বলে ভাই বলে সম্বোধন করছে। নারী ক্রেতাদের সাথে কয়েকজন বিক্রয়কর্মীর আচরণ নিয়েও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। বিষয়গুলো বিবেচনা করে তিনি বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নিলেন।

ক. বিজ্ঞাপন কী?

খ. পর্যায়িতকরণ কী? ব্যাখ্যা করো।

গ. জনাব আরাবি প্রচারের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. বিক্রয়িকতা ও বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে জনাব আরাবির সিদ্ধান্ত মূল্যায়ন করো।

উত্তরঃ

ক. বিজ্ঞাপন হলো পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল।

খ. নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হলো পর্যায়িতকরণ।

সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। এর ফলে পণ্য বিক্রি করা সহজ হয় এবং পণ্যের মান সম্পর্কে ক্রেতারা পরিষ্কার ধারণা পায়। এছাড়া পর্যায়িতকরণের কারণে পণ্যের গ্রহণযোগ্যতা ক্রেতাদের কাছে বাড়ে এবং সহজে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা যায়। এটি পণ্যের দাম নির্ধারণেও সাহায্য করে।

গ. জনাব আরাবি ‘প্রচারপত্র’ বা ‘বিবরণপত্র’ মাধ্যমটি ব্যবহার করেছেন।

প্রচারপত্র হলো বিজ্ঞাপনের একটি মাধ্যম। পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রচারপত্রে ছাপিয়ে সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে বিতরণ করা হয়। এতে পণ্যের গুণ, বৈশিষ্ট্য, দাম, কোথায় পাওয়া যাবে ইত্যাদি তথ্য লেখা থাকে। এটি তুলনামূলক কম খরচে নির্দিষ্ট এলাকার ক্রেতাদের কাছে পৌঁছানোর একটি কার্যকর উপায়।

উদ্দীপকে জনাব আরাবি তার ডিপার্টমেন্ট স্টোর সম্পর্কে ক্রেতাদের জানাতে পত্রিকার হকারের মাধ্যমে লিফলেট বাসায় বাসায় পৌঁছে দেন। এর মাধ্যমে তিনি সরাসরি ক্রেতাদের কাছে তার নতুন দোকানের খবর পৌঁছে দিয়েছেন। এই লিফলেটই হলো প্রচারপত্র। এটি ব্যবহারের ফলে এলাকার মানুষ সহজেই তার দোকানের নতুনত্ব সম্পর্কে জানতে পারে এবং আকৃষ্ট হয়। এটি বিজ্ঞাপনের একটি সরাসরি মাধ্যম, যা দ্রুত স্থানীয় ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। অতএব, জনাব আরাবি তার ব্যবসা প্রসারের জন্য প্রচারপত্র মাধ্যমটি ব্যবহার করেছেন।

ঘ. বিক্রয়িকতা ও বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে জনাব আরাবির বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।

বিক্রয়িকতার মাধ্যমে একজন বিক্রয়কর্মী তার ব্যক্তিগত দক্ষতা ও গুণাবলি ব্যবহার করে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করে। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। একজন সফল বিক্রয়কর্মীর শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক গুণাবলি থাকা জরুরি।

উদ্দীপকে জনাব আরাবি সুদর্শন চেহারার ৫ জন বিক্রয়কর্মী নিয়োগ দেন, যা তাদের শারীরিক গুণাবলিকে নির্দেশ করে। কিন্তু কিছুদিন পর দেখা যায়, নির্দেশনা থাকা সত্ত্বেও তারা ক্রেতাদের ‘স্যার’ না বলে ‘ভাই’ বলে সম্বোধন করছে। নারী ক্রেতাদের সাথেও তাদের আচরণ সন্তোষজনক নয়। এই সমস্যাগুলো তাদের সামাজিক ও নৈতিক গুণাবলির অভাবকে নির্দেশ করে। এছাড়া তাদের মধ্যে পেশাগত শিষ্টাচারের ঘাটতিও রয়েছে। জনাব আরাবির প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীদের পূর্ব অভিজ্ঞতা ছিল না। তাই তাদের মধ্যে পেশাদারিত্ব ও বিক্রয়িকতার কৌশলগত জ্ঞানের অভাব থাকা স্বাভাবিক। এই পরিস্থিতিতে জনাব আরাবি প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশিক্ষণের মাধ্যমে বিক্রয়কর্মীরা ক্রেতাদের সাথে সঠিক আচরণ, কথা বলার ভঙ্গি, পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান এবং নারী ক্রেতাদের প্রতি শিষ্টাচার সম্পর্কে জানতে পারবে। এতে তাদের দক্ষতা বাড়বে এবং পেশাদারিত্ব তৈরি হবে।

এর ফলে দীর্ঘমেয়াদে ক্রেতা ধরে রাখা, বিক্রয় বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখা সহজ হবে। সুতরাং, জনাব আরাবির প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তটি তার ব্যবসায়ের সফলতার জন্য অত্যন্ত জরুরি।


সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২৫]
জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবান তৈরির কারখানা স্থাপন করেন। ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে সাবানগুলোকে ছোট, মাঝারি ও বড় তিন ধরনের আকারে উৎপাদন করেন। তিনি উৎপাদিত পণ্য বিভিন্ন জেলায় নিয়োজিত এজেন্টদের ফরমায়েশ মোতাবেক নিজস্ব পরিবহনের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। ব্যবহারকারীগণ খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে থাকেন।

ক. বিক্রয়িকতা কী?

খ. স্পট বিজ্ঞাপনের ক্ষেত্রে কোন মাধ্যম ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।

গ. জনাব আলমগীর বণ্টন প্রণালির কোন ধাপটি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আলমগীরের ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের কার্যাবলি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো., রা. বো. ২৫]
মি. হাসান গ্রামের হাট থেকে বিভিন্ন প্রকার সবজি কিনে উপজেলা সদরে নিয়ে ভ্যান গাড়িতে কম লাভে বিক্রি করেন। তার সবজির প্রতি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য অনুকূল বাচনভঙ্গি ও প্রজ্ঞার মাধ্যমে নারী-পুরুষ উভয়ের সাথে যোগাযোগ স্থাপন করেন। যার কারণে তার সবজির প্রতি ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যে তিনি একজন সফল সবজি বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

ক. পর্যায়িতকরণ কী?

খ. প্রচারই প্রসার- উক্তিটি ব্যাখ্যা করো।

গ. মি. হাসানের বিক্রয়ের ক্ষেত্রে বণ্টন প্রণালির ধরন কোনটি? ব্যাখ্যা করো।

ঘ. একজন সফল ব্যবসায়ী হিসেবে মি. হাসানের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর যেসব গুণাবলি পরিলক্ষিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [দি. বো. ২৫]
জনাব আসাদ তার কারখানায় রাসায়নিক সার উৎপাদন করেন। উৎপাদিত সার বাজারজাতকরণের জন্য কয়েকজন ব্যক্তিকে নিয়োগ দেন। আসাদ বিক্রীত পণ্যের ওপর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করেন। আসাদ তার কাজে সহযোগিতার জন্য আবির নামে একজন কর্মী নিয়োগ দেন। আবির ক্রেতাদের সাথে মার্জিত ব্যবহার করেন। তিনি প্রতিদিন লেনদেন শেষে আসাদকে হিসাব বুঝিয়ে দেন। এছাড়া অনলাইনে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো যথাসময়ে সরবরাহ করেন।

ক. পর্যায়িতকরণ কী?

খ. শেয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব আসাদ বিপণনের কোন বণ্টন প্রণালি অনুসরণ করেছেন? বর্ণনা দাও।

ঘ. জনাব আবিরের কার্যাবলি আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [কু. বো. ২৫]
নরসিংদী জেলায় প্রচুর শাকসবজি ও ফলমূল উৎপন্ন হয়। রহিম সকালে নরসিংদীর বিভিন্ন বাজার থেকে টাটকা শাকসবজি ও ফলমূল ক্রয় করে ট্রাকে ঢাকায় এনে নিজ দোকানে ভোক্তাদের নিকট বিক্রয় করে।

ক. মোড়কিকরণ কী?

খ. বিক্রয়িকতা কী? ব্যাখ্যা করো।

গ. বণ্টনপ্রণালি অনুযায়ী রহিমের অবস্থান বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে জনাব রহিম বিপণন কার্যাবলির যেসব উপযোগ সৃষ্টি করেছেন তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [চ. বো. ২৫]
মিজান একজন আম উৎপাদনকারী। তিনি তার বাগানের উৎপাদিত আম পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকেন। এতে তিনি আশানুরূপ লাভ না পাওয়ায় সরাসরি ভোক্তাদের নিকট আম বিক্রির সিদ্ধান্ত নিলেন।

ক. প্রমিতকরণ কী?

খ. পণ্য সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের কৌশলটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রথম পর্যায়ে মিজান কোন ধরনের বণ্টনপ্রণালি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত বণ্টনপ্রণালি তার জন্য কী লাভজনক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [সি. বো. ২৫]
আমি. মতিন একজন ফল ব্যবসায়ী। তিনি আমের মৌসুমে রাজশাহী গিয়ে প্রচুর আম সংগ্রহ করেন। আমগুলোর আকার ও গুণগত মান বিবেচনা করে পৃথক ঝুড়িতে ভরে ঢাকায় আনেন। এর ফলে খুচরা ব্যবসায়ী ও ক্রেতাগণ তাদের পছন্দমতো ও পরিমাণ অনুযায়ী আম কেনার সুযোগ পায়। গুদামজাতকরণের সুব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে আম পচে যায়।

ক. সাধারণ অর্থে বিপণন কাকে বলে?

খ. বিক্রয়িকতা কী? ব্যাখ্যা করো।

গ. মি. মতিন ঝুড়িতে আম ভরার পূর্বে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যাখ্যা করো।

ঘ. মি. মতিনের ব্যবসায়ের জন্য “গুদামজাতকরণ খুবই প্রয়োজন”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [সি. বো. ২৫]
জনাব এমরান তার কারখানায় পাউরুটি প্রস্তুত করেন। তিনি উৎপাদিত পাউরুটি তার এলাকার ছোট ছোট দোকানে সরবরাহ করেন। তিনি সুদৃশ্য প্যাকেটে পাউরুটি বাজারজাত করেন। ফলে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়। পাউরুটির গুণাগুণ সম্পর্কে ভোক্তাদের ধারণা দেওয়ার জন্য বিভিন্ন বিদ্যালয়ে বিনামূল্যে পাউরুটি বিতরণ করেন। বর্তমানে তার ব্যবসায়ে প্রচুর মুনাফা হচ্ছে।

ক. বিপণনের অন্যতম কাজ কী?

খ. পণ্য স্থানান্তরের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

গ. জনাব এমরান পণ্য বাজারজাতকরণে কোন বণ্টনপ্রণালি ব্যবহার করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব এমরানের পণ্যের চাহিদা বৃদ্ধির কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [য. বো. ২৫]
জনাব মুবিন একজন সফল ব্যবসায়ী। তার ঢাকার নিউমার্কেটে কাপড় বিক্রয়ের একটি বড় শোরুম আছে। তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে অন্যান্য জেলার ব্যবসায়ীগণ কাপড় নিয়ে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রি করেন। ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রয়ে গতিশীলতা আনার জন্য কয়েকজন দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করেন। ফলে ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধি পায় এবং অধিক পরিমাণে মুনাফা অর্জিত হয়।

ক. বিপণন কী?

খ. বিজ্ঞাপন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে ব্যবহৃত পণ্যের বণ্টনপ্রণালি বর্ণনা করো।

ঘ. বিক্রয় বৃদ্ধিতে জনাব মুবিনের গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১১। [ব. বো. ২৫]
মি. সৌরভের পুরান ঢাকার ফাস্টফুডের দোকানের পাশে একই ধরনের আরও একটি ফাস্টফুডের দোকান গড়ে ওঠে। এতে তার বিক্রয়ের পরিমাণ কমে যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে ভালো ব্যবহার, অন্যের সাথে সুন্দর কথা বলতে পারে এমন একজন আস্থা অর্জনকারী বিক্রয়কর্মী নিয়োগ দেন। এ বিক্রয়কর্মী ভোক্তার রুচি মান ও পণ্যের প্রতি ক্রেতার চাহিদা সৃষ্টির জন্য গুরুত্ব প্রদান করেন। ফলে দ্রুত সময়ে তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়।

ক. ভোক্তা বিশ্লেষণ কী?

খ. ‘কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে’- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির ধরন কোনটি? ব্যাখ্যা করো।

ঘ. বিক্রয় বৃদ্ধিতে বিক্রয়কর্মীর কৌশলটির ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১২। [ঢা. বো. ২৪]
জনাব কবির চৌধুরী গাজীপুর থেকে বিভিন্ন পণ্যসামগ্রী কিনে নিজ প্রতিষ্ঠান “কবির ভ্যারাইটিস স্টোরস” এ পণ্যের মান, পরিমাপ ও ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাস করে পণ্যের মূল্য নির্ধারণ করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি আনিস নামের একজন সুঠাম, হাস্যোজ্জ্বল, কাজে বিশ্বাসী বিক্রয়কর্মী নিয়োগ দেন। ফলে খুব কম সময়ে “কবির ভ্যারাইটিস স্টোরস” সফলতা লাভ করে।

ক. বিজ্ঞাপন কী?

খ. “কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে”- ব্যাখ্যা করো।

গ. জনাব কবির চৌধুরী বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. আদর্শ বিক্রয়কর্মীর কোন গুণটি আনিসের মধ্যে বিদ্যমান? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৩। [রা. বো. ২৪]
বে ক্লথ স্টোর’ এর স্বত্বাধিকারী জনাব মান্নান বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে সস্তা ও জনপ্রিয় ইলেকট্রনিক মাধ্যমে তার প্রতিষ্ঠান ও পণ্যের তথ্যাবলি প্রকাশ করে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। স্বল্প সময়ে প্রতিষ্ঠানের সুনাম অর্জন সম্ভব হয়। বিক্রয় কার্যাবলি সম্পাদনে সচেতন, সৎ ও মিশুক স্বভাবের অধিকারী মিস রুমাকে নিয়োগ প্রদান করার ফলে লক্ষ্যার্জন সহজ হয়।

ক. বণ্টনপ্রণালি কী?

খ. মোড়কিকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব মান্নানের অনুসৃত প্রচার মাধ্যমের বর্ণনা দাও।

ঘ. উদ্দীপকে বিক্রয় প্রসারসহ ব্যবসায়ের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় জনাব মান্নানের পদক্ষেপসমূহ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৪। [দি. বো. ২৪]
জনাব শ্যামল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বাঁশ ও কাপড় দিয়ে ফ্রেম তৈরি করে তাতে এডিস মশা ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও প্রতিকারের করণীয় বিষয়গুলো তুলে ধরেন। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয় ও বাড়িতে এটি অনুসরণ করে ভালো সুফল পাচ্ছে। অপরদিকে ইকবাল তার প্রতিষ্ঠানে সুঠাম দেহের অধিকারী ইমন নামের একজন বিক্রয়কর্মীর নিয়োগ দেন। ইমন ক্রেতার সাথে এমনভাবে কথা বলেন যে ক্রেতারা পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। বিভিন্ন উৎসবের সময় প্রতিষ্ঠানে অধিক ক্রেতার আগমন ঘটে তখন সবাইকে সন্তুষ্ট রেখে পণ্য বিক্রয়ে সচেষ্ট হন। এছাড়া তিনি পণ্য সহজে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন তাকে মান ও দাম অনুযায়ী পণ্য চিহ্নিত করে রাখেন। ফলে ইকবালের প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রয় বৃদ্ধি পায়।

ক. বিপণন কী?

খ. বিক্রয়িকতা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জনাব শ্যামল বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে জনাব ইমনকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৫। [কু. বো. ২৪]
সুধীর বাবু একটি রেফ্রিজারেটর কেনার জন্য প্রচার মাধ্যম ও Online-এ খোঁজাখুজির পর বাজারে গেলেন। একটি দোকানের বিক্রয়কর্মী তার দোকানের রেফ্রিজারেটর দেখালেন এবং দাম কম বলে তাদের আকর্ষণ করার চেষ্টা করলেন। অন্যদিকে, আরেক বিক্রয়কর্মী পণ্যটির সবকিছু বিশেষ করে কারিগরি দিক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেন। দাম আগেরটির চেয়ে বেশি চাইলেন। সুধীর বাবু এখান থেকেই পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিলেন।

ক. প্রাচীরপত্র কী?

খ. “প্রমিতকরণ বিক্রয়ের গতিশীলতা বৃদ্ধি করে”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের দ্বিতীয় দোকানের বিক্রয়কর্মীর পণ্য বিক্রয়ে কোন গুণাবলি ফুটে ওঠে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সুধীর বাবুর রেফ্রিজারেটর ক্রয়ের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত? তুলনামূলক বিশ্লেষণ করে মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১৬। [সি. বো. ২৪]
মেসার্স সাদেক ব্রাদার্স নিজস্ব এলাকার ব্যবহারকারীর চাহিদা, ক্রয়ক্ষমতা, রুচি, অভ্যাস নানা বিষয়ের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে তাদের প্রসাধনীসামগ্রীর উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে। ফলে এ বছর তাদের উৎপাদিত প্রসাধনীসামগ্রীর সবটুকুই বিক্রি হয়ে যায়। উক্ত দ্রব্যাদির মূল্য উৎপাদক ও ব্যবহারকারী উভয়ের কাছে গ্রহণযোগ্য হয় এবং বছরব্যাপী প্রসাধনসামগ্রীর মূল্য স্থিতিশীল ছিল।

ক. ‘মানব সম্পদ’ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?

খ. সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, বণ্টনপ্রণালিটি ব্যাখ্যা করো।

গ. মেসার্স সাদেক ব্রাদার্সের পণ্য ব্যবহারকারীর ওপর সমীক্ষা চালানো কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

ঘ. “মেসার্স সাদেক ব্রাদার্সের সমীক্ষা কার্যক্রম উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করে”- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৭। [য. বো. ২৪]
নুরু মিয়া একজন ফল ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে প্রচুর পরিমাণে আম ক্রয় করে তা স্থানীয় ফল বিক্রেতাদের নিকট বিক্রয় করেন। সম্প্রতি তিনি হিরু মিয়া নামে একজন নম্র ও ভদ্র বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী শিক্ষিত হওয়ায় সবার প্রতি সচেতন থেকে ভালো আচরণ করেন এবং কোনো ক্রেতা যদি পণ্যের মান ও মূল্য সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন তিনি তা হাসিমুখে মেনে নেন।

ক. বিপণন কী?

খ. ভোক্তা বিশ্লেষণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. বণ্টনপ্রণালি অনুযায়ী নুরু মিয়ার অবস্থান ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে হিরু মিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ১৮। [ব. বো. ২৪]
জনাব আবরার একজন ফল ব্যবসায়ী। তিনি তার দোকানের ফলগুলো ছোট-বড় সাইজ, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করে বিক্রয় করেন। ফলে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয় সহজ হয়। সম্প্রতি তার দোকানে মাসুদ নামের একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী সকল বয়সের ছেলে-মেয়ে, নারী-পুরুষ ক্রেতাদের সম্পর্কে সচেতন থেকে ভদ্র ব্যবহার করেন। কোনো ক্রেতা পণ্যের মান ও মূল্য সম্পর্কে খারাপ মন্তব্য করলেও তিনি হাসিমুখে তাদের বিদায় জানায়।

ক. বণ্টনপ্রণালি কী?

খ. পণ্য ক্রয়ে কীভাবে ক্রেতাদের উদ্বুদ্ধ করা যায়? ব্যাখ্যা করো।

গ. জনাব আবরার বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা করো।

ঘ. “মাসুদ একজন দক্ষ বিক্রয়কর্মী”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment