“রেইনকোট” গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্মগুলোর মধ্যে অন্যতম একটি শক্তিশালী রচনা। এটি ব্যক্তি, দেশপ্রেম, এবং চেতনার গভীর পরিবর্তনের এক অসাধারণ প্রতীকী চিত্র। এই পোস্টে রেইনকোট গল্পের MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
রেইনকোট গল্পের MCQ
১। আখতারুজ্জামান ইলিয়াস কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪১ সালে
খ) ১৯৪২ সালে
গ) ১৯৪৩ সালে
ঘ) ১৯৪৪ সালে
উত্তর: গ) ১৯৪৩ সালে
২। আখতারুজ্জামান ইলিয়াস কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ১০ই ফেব্রুয়ারি
খ) ১১ই ফেব্রুয়ারি
গ) ১২ই ফেব্রুয়ারি
ঘ) ১৩ই ফেব্রুয়ারি
উত্তর: গ) ১২ই ফেব্রুয়ারি
৩। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
ক) বগুড়ায়
খ) গাইবান্ধা
গ) নারুলি গ্রামে
ঘ) ঢাকায়
উত্তর: খ) গাইবান্ধা
৪। আখতারুজ্জামান ইলিয়াসের পৈতৃক নিবাস কোথায়?
ক) গাইবান্ধায়
খ) বগুড়া
গ) ঢাকায়
ঘ) দিনাজপুরে
উত্তর: খ) বগুড়া
৫। আখতারুজ্জামান ইলিয়াসের পিতার নাম কী?
ক) বি. এম. ইলিয়াস
খ) আবদুল ইলিয়াস
গ) মোহাম্মদ ইলিয়াস
ঘ) সিকান্দার ইলিয়াস
উত্তর: ক) বি. এম. ইলিয়াস
৬। আখতারুজ্জামান ইলিয়াসের মাতার নাম কী?
ক) আমেনা ইলিয়াস
খ) জোবেদা ইলিয়াস
গ) মরিয়ম ইলিয়াস
ঘ) রাবেয়া ইলিয়াস
উত্তর: গ) মরিয়ম ইলিয়াস
৭। আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃদত্ত নাম কী?
ক) আখতারুজ্জামান ইলিয়াস
খ) আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস
গ) মোহাম্মদ ইলিয়াস
ঘ) আখতার ইলিয়াস
উত্তর: খ) আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস
৮। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
ক) বগুড়া বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৯। আখতারুজ্জামান ইলিয়াস কর্মজীবনে কী ছিলেন?
ক) সাংবাদিক
খ) অধ্যাপক
গ) ব্যাংকার
ঘ) আইনজীবী
উত্তর: খ) অধ্যাপক
১০। আখতারুজ্জামান ইলিয়াস লেখার সংখ্যার চেয়ে কীসে জোর দিয়েছেন?
ক) বিষয়বস্তুতে
খ) গুণগত মানে
গ) পৃষ্ঠাসংখ্যায়
ঘ) প্রকাশনায়
উত্তর: খ) গুণগত মানে
১১। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থের সংখ্যা কত?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
উত্তর: খ) পাঁচটি
১২। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থে মোট কতটি গল্প সংকলিত আছে?
ক) ২৫টি
খ) ২৬টি
গ) ২৭টি
ঘ) ২৮টি
উত্তর: ঘ) ২৮টি
১৩। আখতারুজ্জামান ইলিয়াসের কতটি উপন্যাস রয়েছে?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর: খ) দুটি
১৪। আখতারুজ্জামান ইলিয়াসের একটি গল্পগ্রন্থের নাম কী?
ক) অন্য ঘরে অন্য স্বর
খ) চিলেকোঠার সেপাই
গ) খোয়াবনামা
ঘ) কালো বরফ
উত্তর: ক) অন্য ঘরে অন্য স্বর
১৫। ‘খোঁয়ারি’ কোন ধরনের গ্রন্থ?
ক) উপন্যাস
খ) গল্পগ্রন্থ
গ) প্রবন্ধসংকলন
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: খ) গল্পগ্রন্থ
১৬। ‘দুধভাতে উৎপাত’ গ্রন্থটির লেখক কে?
ক) শওকত আলী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর: গ) আখতারুজ্জামান ইলিয়াস
১৭। ‘দোজখের ওম’ কোন ধরনের গ্রন্থ?
ক) উপন্যাস
খ) গল্পগ্রন্থ
গ) প্রবন্ধ
ঘ) কাব্য
উত্তর: খ) গল্পগ্রন্থ
১৮। ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থটির লেখক কে?
ক) আখতারুজ্জামান ইলিয়াস
খ) শওকত আলী
গ) হাসান আজিজুল হক
ঘ) সেলিনা হোসেন
উত্তর: ক) আখতারুজ্জামান ইলিয়াস
১৯। আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি উপন্যাসের নাম কী?
ক) চিলেকোঠার সেপাই
খ) অন্য ঘরে অন্য স্বর
গ) খোঁয়ারি
ঘ) দুধভাতে উৎপাত
উত্তর: ক) চিলেকোঠার সেপাই
২০। ‘খোয়াবনামা’ কী ধরনের গ্রন্থ?
ক) গল্পগ্রন্থ
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) কাব্য
উত্তর: খ) উপন্যাস
২১। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৯৫ সালে
খ) ১৯৯৬ সালে
গ) ১৯৯৭ সালে
ঘ) ১৯৯৮ সালে
উত্তর: গ) ১৯৯৭ সালে
২২। আখতারুজ্জামান ইলিয়াস কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ২রা জানুয়ারি
খ) ৩রা জানুয়ারি
গ) ৪ঠা জানুয়ারি
ঘ) ৫ই জানুয়ারি
উত্তর: গ) ৪ঠা জানুয়ারি
২৩। আখতারুজ্জামান ইলিয়াস কী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন?
ক) হৃদরোগে
খ) ক্যান্সারে
গ) কিডনি রোগে
ঘ) ডায়াবেটিসে
উত্তর: খ) ক্যান্সারে
২৪। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় মৃত্যুবরণ করেন?
ক) বগুড়ায়
খ) গাইবান্ধায়
গ) ঢাকায়
ঘ) নারুলি গ্রামে
উত্তর: গ) ঢাকায়
২৫। আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি সহযোগে পর্যবেক্ষণ করেছেন?
ক) শুধু রাজনীতি
খ) জীবন ও জগৎ
গ) শুধু অর্থনীতি
ঘ) শুধু সংস্কৃতি
উত্তর: খ) জীবন ও জগৎ
২৬। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস দুটি কী কী?
ক) অন্য ঘরে অন্য স্বর ও খোঁয়ারি
খ) চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা
গ) দুধভাতে উৎপাত ও দোজখের ওম
ঘ) জাল স্বপ্ন স্বপ্নের জাল ও খোয়াবনামা
উত্তর: খ) চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা
২৭। গল্পের শুরুতে বৃষ্টিকে কত দিন থাকার কথা বলা হয়েছে?
ক) এক দিন
খ) দুই দিন
গ) তিন দিন
ঘ) সাত দিন
উত্তর: গ) তিন দিন
২৮। ‘শনিতে সাত মঙ্গলে তিন’—এই উক্তিটি কোন প্রসঙ্গে বলা হয়েছে?
ক) সপ্তাহের দিন গণনা
খ) বৃষ্টির মেয়াদ
গ) মিলিটারি আক্রমণ
ঘ) প্রিন্সিপ্যালের ডাক
উত্তর: খ) বৃষ্টির মেয়াদ
২৯। ‘মঙ্গলে ভোররাতে হইল শুরু, তিন দিন মেঘের গুরুগুরু’—এটি কী ধরনের বর্ণনা?
ক) বৈজ্ঞানিক ব্যাখ্যা
খ) জ্যোতিষ গণনা
গ) স্পেসিফিক ক্ল্যাসিফিকেশন
ঘ) জেনারেল স্টেটমেন্ট
উত্তর: গ) স্পেসিফিক ক্ল্যাসিফিকেশন
৩০। বৃষ্টির দিনে নুরুল হুদা কী করতে চেয়েছিলেন?
ক) বই পড়তে
খ) গান শুনতে
গ) গুটিসুটি মেরে ঘুমোতে
ঘ) বাইরে বেরোতে
উত্তর: গ) গুটিসুটি মেরে ঘুমোতে
৩১। ‘বাদলায় বন্দুক-বারুদ কি একটু জিরিয়ে নেবে না?’—এখানে বন্দুক-বারুদ বলতে কী বোঝানো হয়েছে?
ক) অস্ত্রের মজুত
খ) সংঘাত ও উত্তেজনা
গ) বৃষ্টির পানি
ঘ) মিলিটারির গোলাবারুদ
উত্তর: খ) সংঘাত ও উত্তেজনা
৩২। দরজায় কড়া নাড়ে কে?
ক) মিলিটারি অফিসার
খ) পুলিশ
গ) প্রিন্সিপ্যালের পিয়ন
ঘ) প্রতিবেশী
উত্তর: গ) প্রিন্সিপ্যালের পিয়ন
৩৩। ‘আল্লাহুম্মা আন্তা সুবহানকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন’— কেন পড়ছিল?
ক) বৃষ্টি থামাতে
খ) মিলিটারিকে ভয়ে
গ) পিয়নকে সন্তুষ্ট করতে
ঘ) প্রিন্সিপ্যালের জন্য
উত্তর: খ) মিলিটারির ভয়ে
৩৪। নুরুল হুদা ঠোঁটের ওপর সব সময় কী রেডি রাখে?
ক) গানের কথা
খ) পাঁচ কালেমা
গ) প্রার্থনা
ঘ) উর্দু বাক্য
উত্তর: খ) পাঁচ কালেমা
৩৫. দরজা খোলার সময় নুরুল হুদা কী ভুলে গিয়েছিলেন?
ক) জুতা পরতে
খ) চাবি নিতে
গ) টুপি মাথায় দিতে
ঘ) দোয়া পড়তে
উত্তর: গ) টুপি মাথায় দিতে
৩৬। ঘরে ঢোকার সময় পিয়ন নুরুল হুদাকে কী বলে?
ক) আলহামদুলিল্লাহ
খ) স্যার নে সালাম দিয়া
গ) জিন্দাবাদ
ঘ) আল্লাহ হাফেজ
উত্তর: খ) স্যার নে সালাম দিয়া
৩৭। পিয়নের গলার স্বর কেমন?
ক) মিষ্টি
খ) চিনচিনে ও গম্ভীর
গ) কর্কশ
ঘ) ভীত
উত্তর: খ) চিনচিনে ও গম্ভীর
৩৮। ‘তলব কিয়া। আভি যানে হোগা’—কার উক্তি?
ক) কর্নেল
খ) প্রিন্সিপ্যাল
গ) পিয়ন
ঘ) বর্ণনাকারী
উত্তর: গ) পিয়ন
৩৯। গত রাতে কলেজের কী ঘটেছিল?
ক) আগুন লেগেছিল
খ) দেওয়াল ঘেঁষে বোমা ফাটানো হয়েছিল
গ) ছাত্ররা মিছিল করেছিল
ঘ) মিলিটারি কুচকাওয়াজ হয়েছিল
উত্তর: খ) দেওয়াল ঘেঁষে বোমা ফাটানো হয়েছিল
৪০। নুরুল হুদার চোখের চাউনিকে গল্পে কী বলে বর্ণনা করা হয়েছে?
ক) ছুঁচালো
খ) ভোঁতা কিন্তু গরম
গ) ভীত
ঘ) ঘুমন্ত
উত্তর: খ) ভোঁতা কিন্তু গরম
৪১। প্রিন্সিপ্যালের কোয়ার্টারের গেটে কী ফেলা হয়েছিল?
ক) পাথর
খ) গ্রেনেড
গ) বোমা
ঘ) আগুন
উত্তর: গ) বোমা
৪২। কলেজের জিমন্যাশিয়ামে কী ছিল?
ক) ছাত্রাবাস
খ) লাইব্রেরি
গ) মিলিটারি ক্যাম্প
ঘ) জরুরি সভা
উত্তর: গ) মিলিটারি ক্যাম্প
৪৩। নুরুল হুদা পিয়ন ইসহাক মিয়াকে কী করতে বলে?
ক) দাঁড়াতে
খ) চা খেতে
গ) কলেজ যেতে
ঘ) কর্নেলকে ডাকতে
উত্তর: খ) চা খেতে
৪৪। পিয়ন ইসহাক কোথায় যেতে বলেছিল?
ক) কর্নেলের অফিসে
খ) আব্দুস সাত্তার মির্জার ঘরে
গ) জিমন্যাশিয়াম
ঘ) প্রিন্সিপ্যালের বাসায়
উত্তর: খ) আব্দুস সাত্তার মির্জার ঘরে
৪৫। পিয়নের মতে, কে সব পরফসরকো এত্তেলা দিয়েছে?
ক) প্রিন্সিপ্যাল
খ) এক কর্নেল সাহেব
গ) মিলিটারি পুলিশ
ঘ) গভর্নর
উত্তর: খ) এক কর্নেল সাহেব
৪৬। নুরুল হুদা কেন পিয়নকে ‘ইসহাক মিয়া’ বলে সম্বোধন করে?
ক) বন্ধুত্বের জন্য
খ) ভয়ে
গ) শ্রদ্ধায়
ঘ) পরিচয়ের জন্য
উত্তর: খ) ভয়ে
৪৭। ইসহাক পিয়ন কোন গাড়িতে চড়ে রওনা হয়?
ক) রিকশা
খ) বেবি ট্যাক্সি
গ) মিলিটারি জিপ
ঘ) বাস
উত্তর: খ) বেবি ট্যাক্সি
৪৮। নুরুল হুদার ধারণা, ইসহাক এখন কোন পদে উন্নীত হয়েছে?
ক) জেনারেল
খ) মেজর
গ) কর্নেল
ঘ) লেফটেন্যান্ট কর্নেল
উত্তর: গ) কর্নেল
৪৯। নুরুল হুদা মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে কী বলা ছেড়ে দিয়েছে?
ক) ইংরেজি
খ) আরবি
গ) উর্দু
ঘ) বাংলা
উত্তর: ঘ) বাংলা
৫০। নুরুল হুদা উর্দু বলে কেন?
ক) দিল্লিওয়ালা সাহেবের খানসামার সূত্রে
খ) মিলিটারির ভয়ে
গ) চাকরির জন্য
ঘ) প্রিন্সিপ্যালের নির্দেশে
উত্তর: ক) দিল্লিওয়ালা সাহেবের খানসামার সূত্রে
৫১। নুরুল হুদার বৌ কী কারণে তাকে যেতে বাধা দিতে চায়?
ক) কলেজ বন্ধ
খ) প্রিন্সিপ্যাল রাগী
গ) বৃষ্টিতে হাঁপানির টান
ঘ) মিলিটারি ধরে নেবে
উত্তর: গ) বৃষ্টিতে হাঁপানির টান
৫২। ‘ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয়’—কে এমন ভাবছে?
ক) পিয়ন
খ) প্রিন্সিপ্যাল
গ) নুরুল হুদা
ঘ) কর্নেল
উত্তর: গ) নুরুল হুদা
৫৩। প্রিন্সিপ্যাল মিলিটারির কাছে কী নিবেদন করেছিল?
ক) কলেজ খোলার জন্য
খ) শহিদ মিনার হটানোর জন্য
গ) বেতন বাড়ানোর জন্য
ঘ) ছাত্রদের ছাড়ার জন্য
উত্তর: খ) শহিদ মিনার হটানোর জন্য
৫৪। ‘পাকিস্তানের শরীরের কাঁটা’ বলতে প্রিন্সিপ্যাল কী বোঝায়?
ক) ছাত্র আন্দোলন
খ) বাঙালি জাতীয়তাবাদ
গ) শহিদ মিনার
ঘ) মিলিটারি ক্যাম্প
উত্তর: গ) শহিদ মিনার
৫৫। মিলিটারি ডক্টর আফাজ আহমদ কে?
ক) বর্ণনাকারী
খ) প্রিন্সিপ্যাল
গ) পিয়ন
ঘ) কর্নেল
উত্তর: খ) প্রিন্সিপ্যাল
৫৬। নুরুল হুদা প্রিন্সিপ্যালের কাছে কী অনুরোধ করতে চায়?
ক) ছুটি নিতে
খ) কপালে গুলি করার হুকুম দিতে
গ) বেতন দিতে
ঘ) নিরাপত্তা দিতে
উত্তর: খ) কপালে গুলি করার হুকুম দিতে
৫৭। নুরুল হুদার বৌ রান্নাঘর থেকে কী শুনেছে বলে জানায়?
ক) বোমা আওয়াজ
খ) গুলির আওয়াজ
গ) বিমানের শব্দ
ঘ) চিৎকার
উত্তর: খ) গুলির আওয়াজ
৫৮। রেডিও-টেলিভিশন কী বলে?
ক) পরিস্থিতি ভয়াবহ
খ) সিচুয়েশন নর্মাল
গ) কারফিউ জারি
ঘ) মিলিটারি প্রত্যাহার
উত্তর: খ) সিচুয়েশন নর্মাল
৫৯। প্রেসিডেন্টের ভাষণ অনুযায়ী ক্ষমতা কাদের হাতে দেওয়া হবে?
ক) মিলিটারির
খ) ইলেকটেড রিপ্রেজেনটেটিভস
গ) প্রিন্সিপ্যালের
ঘ) গভর্নরের
উত্তর: খ) ইলেকটেড রিপ্রেজেনটেটিভস
৬০। নুরুল হুদা বৌয়ের কথা শুনে কী ভাবে?
ক) সহমত হয়
খ) বিরক্ত হয়
গ) ভয় পায়
ঘ) হাসে
উত্তর: খ) বিরক্ত হয়
৬১। মিন্টু কে?
ক) নুরুল হুদা ছেলে
খ) নুরুল হুদা শালা
গ) নুরুল হুদা বন্ধু
ঘ) পিয়ন
উত্তর: খ) নুরুল হুদা শালা
৬২। মিন্টু কখন চলে গিয়েছিল?
ক) জুনের ২৩ তারিখে
খ) জুলাইয়ের ১ তারিখে
গ) এপ্রিলের মাঝামাঝি
ঘ) মে মাসে
উত্তর: ক) জুনের ২৩ তারিখে
৬৩। নুরুল হুদা কতবার বাড়ি বদলিয়েছে?
ক) দুইবার
খ) তিনবার
গ) চারবার
ঘ) পাঁচবার
উত্তর: গ) চারবার
৬৪। নিচের তলার ভদ্রলোক কী বলেছিলেন?
ক) মিলিটারি আসছে
খ) তার ভাইকে ঢাকায় রাখেননি
গ) বাড়ি ছাড়তে বলেছেন
ঘ) বৃষ্টি থামেনি
উত্তর: খ) তার ভাইকে ঢাকায় রাখেননি
৬৫। নুরুল হুদা নতুন এলাকায় কী দেখতে পেত?
ক) পাহাড়
খ) বিল ও ধানক্ষেত
গ) কলকারখানা
ঘ) মিলিটারি ক্যাম্প
উত্তর: খ) বিল ও ধানক্ষেত
৬৬। নতুন এলাকায় নৌকা করে কারা আসে বলে উল্লেখ আছে?
ক) জেলে
খ) স্টেনগানওয়ালা ছোকরার দল
গ) কৃষক
ঘ) মিলিটারি
উত্তর: খ) স্টেনগানওয়ালা ছোকরার দল
৬৭। ‘এসব হলো পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার’—কে বলেছেন?
ক) প্রিন্সিপ্যাল
খ) কর্নেল
গ) কিসিনজার সাহেব
ঘ) প্রেসিডেন্ট
উত্তর: গ) কিসিনজার সাহেব
৬৮। নিচের ফ্ল্যাটের মালিক কী কাজ করেন?
ক) শিক্ষক
খ) ওয়েলডিং ওয়ার্কশপের মালিক
গ) ডাক্তার
ঘ) পুলিশ
উত্তর: খ) ওয়েলডিং ওয়ার্কশপের মালিক
৬৯। নিচের ফ্ল্যাটের মালিকের শ্বশুরকে নুরুল হুদা কী মনে করে?
ক) মিলিটারি অফিসার
খ) রাজাকার
গ) মুক্তিযোদ্ধা
ঘ) ব্যবসায়ী
উত্তর: খ) রাজাকার
৭০। নুরুল হুদাকে কে রেইনকোট পরিয়ে দেয়?
ক) মিন্টু
খ) ছেলে
গ) মেয়ে
ঘ) বৌ
উত্তর: ঘ) বৌ
৭১। মিন্টুর রেইনকোট নুরুল হুদার গায়ে কেমন হয়?
ক) ছোট
খ) গোড়ালি পর্যন্ত
গ) হাঁটু পর্যন্ত
ঘ) আঁটসাঁট
উত্তর: খ) গোড়ালি পর্যন্ত
৭২। নুরুল হুদার আড়াই বছরের মেয়ে কী বলে?
ক) আব্বু এসো
খ) আব্বু ছোটোমামা হয়েছে
গ) মিলিটারি এসেছে
ঘ) বৃষ্টি থামো
উত্তর: খ) আব্বু ছোটোমামা হয়েছে
৭৩। পাঁচ বছরের ছেলে কী রায় দেয়?
ক) আব্বু মিলিটারি
খ) আব্বু মুক্তিবাহিনী
গ) আব্বু ভয় পেয়েছে
ঘ) আব্বু ঘুমাও
উত্তর: খ) আব্বু মুক্তিবাহিনী
৭৪। ‘সাবভার্সিভ অ্যাকটিভিটিজ’-এর সঙ্গে কারা জড়িত বলে প্রিন্সিপ্যাল মনে করেন?
ক) ছাত্ররা
খ) মিলিটারি যাদের ধরে
গ) বর্ণনাকারী
ঘ) পিয়ন
উত্তর: খ) মিলিটারি যাদের ধরে
৭৫. নুরুল হুদা মিলিটারির কোন কাজের বিরুদ্ধে কোনো কথা বলেনি?
ক) বাজার পোড়ানো
খ) বস্তিতে আগুন দেওয়া
গ) মেয়েদের ধরে নিয়ে যাওয়া
ঘ) সবকটির বিরুদ্ধে
উত্তর: ঘ) সবকটির বিরুদ্ধে
৭৬। স্টাফ রুমে ফিসফিস করে কী আলোচনা হয়?
ক) বৃষ্টি নিয়ে
খ) কোথায় কোন ব্রিজ উড়ে গেল
গ) পরীক্ষা নিয়ে
ঘ) ছুটি নিয়ে
উত্তর: খ) কোথায় কোন ব্রিজ উড়ে গেল
৭৭। এসব আলোচনা শুরু হলে নুরুল হুদা কোথায় চলে যায়?
ক) লাইব্রেরি
খ) মাঠে
গ) প্রিন্সিপ্যালের কামরায়
ঘ) বাড়ি
উত্তর: গ) প্রিন্সিপ্যালের কামরায়
৭৮। ড. আফাজ আহমদের গলা কেমন?
ক) মিষ্টি
খ) খ্যাসখ্যাসে
গ) গম্ভীর
ঘ) কর্কশ
উত্তর: খ) খ্যাসখ্যাসে
৭৯। প্রিন্সিপ্যাল আজকাল কাকে তোয়াজ করেন?
ক) নুরুল হুদাকে
খ) উর্দুর প্রফেসরকে
গ) পিয়নকে
ঘ) কর্নেলকে
উত্তর: খ) উর্দুর প্রফেসকে
৮০। রাস্তায় নুরুল হুদা কী খুঁজে পায় না?
ক) লোক
খ) বাস
গ) রিকশা
ঘ) ছাতা
উত্তর: গ) রিকশা
৮১। বৃষ্টির পানি চেটে দেখে নুরুল হুদা কী অনুভব করে?
ক) মিষ্টি
খ) লবণাক্ত
গ) পানসে স্বাদ নয়
ঘ) টক
উত্তর: গ) পানসে স্বাদ নয়
৮২। ‘পাঞ্জাব আর্টিলারি, বালুচ রেজিমেন্ট, কম্যান্ডো ফোর্স’—এগুলো কী?
ক) খেলার নাম
খ) মিলিটারি গোষ্ঠীর নাম
গ) বৃষ্টির নাম
ঘ) কলেজের বিভাগ
উত্তর: খ) মিলিটারি গোষ্ঠীর নাম
৮৩। রেইনকোট গল্পের বর্ণনাকারীর নাম কী?
ক) আফাজ আহমদ
খ) আকবর সাজিদ
গ) নুরুল হুদা
ঘ) ইসহাক মিয়া
উত্তর: গ) নুরুল হুদা
৮৪। নুরুল হুদা প্রিন্সিপ্যালের পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে চায় কেন?
ক) পিয়ন তার প্রিয়
খ) পিয়ন মিলিটারি না দেখে স্বস্তি পায়
গ) পিয়ন তাকে বাঁচিয়েছে
ঘ) পিয়ন উপহার এনেছে
উত্তর: খ) পিয়ন মিলিটারি না দেখে স্বস্তি পায়
৮৫। নুরুল হুদা কোন জায়গায় গিয়ে সবচেয়ে নিরাপদ বোধ করে?
ক) নিজের বাড়ি
খ) প্রিন্সিপ্যালের কামরা
গ) স্টাফ রুম
ঘ) লাইব্রেরি
উত্তর: খ) প্রিন্সিপ্যালের কামরা
৮৬। ‘ম্যান প্রোপোজেস’—এই উক্তিটি গল্পে কোন প্রসঙ্গে এসেছে?
ক) বৃষ্টির মেয়াদ
খ) বাদলার সকালে দরজায় কড়া নাড়া
গ) কলেজ বন্ধ
ঘ) মিন্টুর প্রস্থান
উত্তর: খ) বাদলার সকালে দরজায় কড়া নাড়া
৮৭। নুরুল হুদার মতে, মিলিটারি কাদের ধরে না?
ক) নির্দোষ মানুষ
খ) সাবভার্সিভ অ্যাকটিভিটি করে যাদের
গ) প্রিন্সিপ্যাল
ঘ) শিক্ষকদের
উত্তর: ক) নির্দোষ মানুষ (ব্যাঙ্গার্থে বলা হয়েছে)
৮৮। বাসস্ট্যান্ডে নুরুল হুদা একা থাকার সময় দোকানদার ছেলেটি কী বলে?
ক) বাস আসছে
খ) মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল
গ) মিলিটারি এলাকা ছেড়ে দিয়েছে
ঘ) কলেজ বন্ধ ঘোষণা
উত্তর: খ) মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল
৮৯। বিবিসি অনুযায়ী কোন জেলাগুলোর বেশি অংশ স্বাধীন?
ক) ঢাকা-ময়মনসিংহ
খ) রংপুর-দিনাজপুর
গ) চট্টগ্রাম-সিলেট
ঘ) খুলনা-বরিশাল
উত্তর: খ) রংপুর-দিনাজপুর
৯০। নুরুল হুদা বাসে উঠলে তার রেইনকোটের পানি কোথায় পড়ে?
ক) সিটে
খ) বাসের ভিজে মাটিতে
গ) জানালায়
ঘ) অন্যের গায়ে
উত্তর: খ) বাসের ভিজে মাটিতে
৯১। বাসে পানির ছিটা পড়লেও কেউ কিছু বলে না কেন?
ক) ভয় পেয়েছে
খ) ঘুমিয়ে আছে
গ) বৃষ্টি স্বাভাবিক
ঘ) তারা অপরাধী
উত্তর: ক) ভয় পেয়েছে
৯২। পেছন থেকে উঠে দুজন যাত্রী কেন চলন্ত বাস থেকে নেমে যায়?
ক) গন্তব্য পেরিয়ে গেছে
খ) নুরুল হুদাকে দেখে ভয় পেয়েছে
গ) মিলিটারি থামিয়েছে
ঘ) বৃষ্টি বেড়ে গেছে
উত্তর: খ) নুরুল হুদাকে দেখে ভয় পেয়েছে
৯৩। বাস থেকে নেমে যাওয়া দুজন যাত্রীকে নুরুল হুদা কী মনে করে?
ক) সেনা সদস্য
খ) চোর ও পকেটমার
গ) পুলিশ
ঘ) শিক্ষক
উত্তর: খ) চোর ও পকেটমার
৯৪। নেমে যাওয়া দুজনের মধ্যে সর্দার টাইপের লোকটির চোখে কী ছিল?
ক) ঘৃণা
খ) ভয়
গ) রাগ
ঘ) হিংসা
উত্তর: খ) ভয়
৯৫। নুরুল হুদা ফোমের সিটে বসতেই কী শব্দ হয়?
ক) চিৎকার
খ) ফস করে আওয়াজ
গ) ভাঙার শব্দ
ঘ) কিছু না
উত্তর: খ) ফস করে আওয়াজ
৯৬। সামনের সিটে বসা তিনজন যাত্রী কেমন আচরণ করে?
ক) ঘুমায়
খ) পরের স্টপেজে নামার জন্যে ধরফর করে
গ) বর্ণনাকারীর দিকে তাকায়
ঘ) গান শোনে
উত্তর: খ) পরের স্টপেজে নামার জন্যে ধরফর করে
৯৭। নুরুল হুদা মতে, তিনজন যাত্রী কী হতে পারে?
ক) মিলিটারি গোয়েন্দা
খ) ডাকাত বা লুটেরা
গ) শিক্ষার্থী
ঘ) রাজনৈতিক নেতা
উত্তর: খ) ডাকাত বা লুটেরা
৯৮। ‘রাজাকার’ বলতে নুরুল হুদা কাদের বোঝায়?
ক) মুক্তিযোদ্ধা
খ) মিলিটারির সহযোগী যারা সুন্দরী মেয়েদের ধরে দেয়
গ) সাধারণ মানুষ
ঘ) ব্যবসায়ী
উত্তর: খ) মিলিটারির সহযোগী যারা সুন্দরী মেয়েদের ধরে দেয়
৯৯। আসাদ গেট বাসস্টপেজে কতজন যাত্রী বাসে উঠেছিল?
ক) পাঁচজন
খ) সাতজন
গ) নয়জন
ঘ) এগারো জন
উত্তর: গ) নয়জন
১০০। নয়জনের মধ্যে কতজন ‘আরে রাখো রাখো’ বলে নেমে যায়?
ক) দুইজন
খ) তিনজন
গ) চারজন
ঘ) পাঁচজন
উত্তর: গ) চারজন
১০১। বাস হঠাৎ ব্রেক কষলে নুরুল হুদা চোখ কীসের ওপর পড়ে?
ক) পুলিশের চেকপোস্ট
খ) নির্মীয়মাণ মসজিদের ছাদ
গ) মিলিটারি ক্যাম্প
ঘ) ধ্বংস হওয়া ব্রিজ
উত্তর: খ) নির্মীয়মাণ মসজিদের ছাদ
১০২। ক্র্যাক-ডাউনের রাতে মসজিদের ছাদ থেকে কে পড়ে গিয়েছিল?
ক) ইমাম সাহেব
খ) মুয়াজ্জিন সাহেব
গ) একজন ছাত্র
ঘ) প্রিন্সিপ্যাল
উত্তর: খ) মুয়াজ্জিন সাহেব
১০৩। ক্র্যাক-ডাউনের রাতে নুরুল হুদা কোথায় শুয়েছিল?
ক) বিছানায়
খ) খাটের নিচে
গ) বারান্দায়
ঘ) রান্নাঘরে
উত্তর: খ) খাটের নিচে
১০৪। মুয়াজ্জিন সাহেব কখন আজান দিতে গিয়ে গুলিবিদ্ধ হন?
ক) জুমার নামাজের সময়
খ) ভোরের আজানে
গ) এশার নামাজে
ঘ) মাগরিবের নামাজে
উত্তর: খ) ভোরের আজানে
১০৫। সেই ভোরে মাইক্রোফোন অকেজো কেন ছিল?
ক) বৃষ্টিতে নষ্ট
খ) ইলেকট্রিসিটি নষ্ট
গ) মিলিটারি ভেঙেছে
ঘ) ব্যাটারি শেষ
উত্তর: খ) ইলেকট্রিসিটি নষ্ট
১০৬। নুরুল হুদা বাসে উঠে মিলিটারি দেখে প্রথমে কী করেন?
ক) লুকান
খ) সরাসরি মিলিটারির মুখের দিকে তাকান
গ) মাথা নিচু করেন
ঘ) দোয়া পড়েন
উত্তর: খ) সরাসরি মিলিটারির মুখের দিকে তাকান
১০৭। মিলিটারির চোখ কেমন ছিল?
ক) ভীত
খ) ছুঁচালো
গ) ঘুমন্ত
ঘ) দয়ালু
উত্তর: খ) ছুঁচালো
১০৮। মিলিটারি রেইনকোটের কী দেখে থ মেরে যায়?
ক) রক্তের দাগ
খ) পানির ফোঁটা
গ) ছিদ্র
ঘ) রং
উত্তর: খ) পানির ফোঁটা
১০৯। মিলিটারি ‘আগে বাড়ো’ বলার পর বাস কোথায় পৌঁছে যায়?
ক) সদরঘাট
খ) ঢাকা কলেজের গেট
গ) গুলিস্তান
ঘ) মতিঝিল
উত্তর: খ) ঢাকা কলেজের গেট
১১০। নুরুল হুদা নিউ মার্কেটের সামনে বাস থেকে নামার সময় সহযাত্রীদের দিকে কী করে?
ক) হাত নেড়ে
খ) ঠোঁট বাঁকায়
গ) মাথা নেড়ে
ঘ) চোখ ফেরায়
উত্তর: খ) ঠোঁট বাঁকায়
১১১। প্রিন্সিপ্যালের কামরায় বসা মিলিটারি পান্ডাকে নুরুল হুদা কী পদে ভাবেন?
ক) কর্নেল বা মেজর জেনারেল
খ) সিপাহি
গ) ল্যান্স নায়েক
ঘ) হাবিলদার
উত্তর: ক) কর্নেল বা মেজর জেনারেল
১১২। প্রিন্সিপ্যাল নুরুল হুদাকে কী পরিচয় দেন?
ক) প্রফেসর হুদা
খ) লেকচারার ইন কেমিস্ট্রি
গ) ডিন
খ) রেজিস্ট্রার
উত্তর: ক) প্রফেসর হুদা
১১৩। প্রিন্সিপ্যাল নিজের ভুল সংশোধন করে কী বলেন?
ক) তিনি এমএসসি
খ) তিনি প্রফেসর নন, লেকচারার
গ) তিনি পিএইচডি
ঘ) তিনি বাংলা বিভাগের
উত্তর: খ) তিনি প্রফেসর নন, লেকচারার
১১৪। মিলিটারি প্রিন্সিপ্যালকে কী অপরাধের কথা বলেন?
ক) ছাত্রদের উস্কানি দেওয়া
খ) সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা
গ) বোমা ফাটানো
ঘ) ভারতীয় গুপ্তচরবৃত্তি
উত্তর: খ) সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা
১১৫। নুরুল হুদাকে জিপে তোলার আগে আর কাকে নেওয়া হয়?
ক) আকবর সাজিদকে
খ) আবদুস সাত্তার মৃধাকে
গ) ইসহাক পিয়নকে
ঘ) আসমাকে
উত্তর: খ) আবদুস সাত্তার মৃধাকে
১১৬। জিপ চলার সময় তাদের কী করা হয়েছিল?
ক) হাত বাঁধা
খ) চোখ বাঁধা
গ) মুখ বাঁধা
ঘ) পা বাঁধা
উত্তর: খ) চোখ বাঁধা
১১৭। নুরুল হুদাকে প্রথমে কোন ঘরে আনা হয়?
ক) অফিস
খ) মস্ত উঁচু ঘর
গ) বেসমেন্ট
ঘ) জিমন্যাশিয়াম
উত্তর: খ) মস্ত উঁচু ঘর
১১৮। চোখ খুলে নুরুল হুদা আবদুস সাত্তার মৃধাকে পান না কেন?
ক) তিনি পালিয়েছেন
খ) তাকে আলাদা ঘরে নেওয়া হয়েছে
গ) তিনি মারা গেছেন
ঘ) তিনি বাইরে আছেন
উত্তর: খ) তাকে আলাদা ঘরে নেওয়া হয়েছে
১১৯। মিলিটারি নুরুল হুদাকে কী নিয়ে প্রশ্ন করে?
ক) মুক্তিযুদ্ধ নিয়ে
খ) কলেজের লোহার আলমারি নিয়ে
গ) বৃষ্টির মেয়াদ নিয়ে
ঘ) পরিবার নিয়ে
উত্তর: খ) কলেজের লোহার আলমারি নিয়ে
১২০। কতটি আলমারি কলেজে আনা হয়েছিল?
ক) পাঁচটি
খ) সাতটি
গ) দশটি
ঘ) বারোটি
উত্তর: গ) দশটি
১২১। আলমারিগুলো কী করে আনা হয়েছিল?
ক) ট্রাকে
খ) ঠেলাগাড়িতে
গ) লরিতে
ঘ) নৌকায়
উত্তর: খ) ঠেলাগাড়িতে
১২২। মিলিটারির দাবি, মিসক্রিয়েন্টরা কী বেশে কলেজে ঢুকেছিল?
ক) ছাত্র
খ) কুলি
গ) ব্যবসায়ী
ঘ) ডাক্তার
উত্তর: খ) কুলি
১২৩। মিলিটারি বলে, মিসক্রিয়েন্টরা কার নাম বলেছে?
ক) প্রিন্সিপ্যালের
খ) নুরুল হুদার
গ) আকবর সাজিদের
ঘ) আবদুস সাত্তারের
উত্তর: খ) নুরুল হুদার
১২৪। আলমারি সাজানোর সময় এক কুলি নুরুল হুদাকে কী বলেছিল?
ক) আলমারি ভালো
খ) বর্ষাকালেই তো জুং
গ) পানি পড়ছে
ঘ) মিলিটারি আসছে
উত্তর: খ) বর্ষাকালেই তো জুং
১২৫। স্টাফরুমে কে ফিসফিস করছিল ‘বাংলার বর্ষা তো শালারা জানে না’?
ক) প্রিন্সিপ্যাল
খ) অজানা একজন
গ) পিয়ন
ঘ) ছাত্র
উত্তর: খ) অজানা একজন
১২৬। ‘জেনারেল মনসুন’ কথাটি কী বোঝাতে চায়?
ক) সামরিক কৌশল
খ) বর্ষাকে অস্ত্র হিসেবে ব্যবহার
গ) আবহাওয়া দফতর
ঘ) ক্রিকেট টুর্নামেন্ট
উত্তর: খ) বর্ষাকে অস্ত্র হিসেবে ব্যবহার
১২৭। মিলিটারি নুরুল হুদাকে কয়টি ঘুষি মারে?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর: খ) দুটি
১২৮। ঘুষি খেয়ে নুরুল হুদার কী অবস্থা হয়?
ক) দাঁড়িয়ে থাকে
খ) মেঝেতে পড়ে যায়
গ) দৌড়ায়
ঘ) চিৎকার করে
উত্তর: খ) মেঝেতে পড়ে যায়
১২৯। মিলিটারি কোন শর্তে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে?
ক) দেশ ছাড়লে
খ) মিসক্রিয়েন্টদের ঠিকানা বলে দিলে
গ) প্রিন্সিপ্যালের বিরুদ্ধে সাক্ষ্য দিলে
ঘ) উর্দু শিখলে
উত্তর: খ) মিসক্রিয়েন্টদের ঠিকানা বলে দিলে
১৩০। ঠিকানা বলে দিলে কী দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়?
ক) টাকা
খ) পাউরুটি ও দুধ
গ) বাড়ি
ঘ) চাকরি
উত্তর: খ) পাউরুটি ও দুধ
১৩১। নুরুল হুদাকে কোথায় ঝুলিয়ে রাখা হয়?
ক) ফ্যানের সঙ্গে
খ) ছাদে লাগানো আংটার সঙ্গে
গ) দরজার সঙ্গে
ঘ) পাইপের সঙ্গে
উত্তর: খ) ছাদে লাগানো আংটার সঙ্গে
১৩২। চাবুকের বাড়ি কোথায় পড়ে?
ক) মুখে
খ) পাছায়
গ) পিঠে
ঘ) পেটে
উত্তর: খ) পাছায়
১৩৩। চাবুকের বাড়িকে নুরুল হুদা কীসের সঙ্গে তুলনা করেন?
ক) বজ্রপাত
খ) বৃষ্টি
গ) শিলাবৃষ্টি
ঘ) ঘূর্ণিঝড়
উত্তর: খ) বৃষ্টি
১৩৪। চাবুক খাওয়ার সময় নুরুল হুদার শরীরে কী লেগে থাকে বলে তার মনে হয়?
ক) ব্যথা
খ) মিন্টুর রেইনকোটের ওম
গ) ঠাণ্ডা
ঘ) জ্বর
উত্তর: খ) মিন্টুর রেইনকোটের ওম
১৩৫। নুরুল হুদা বারবার কী বলতে থাকে?
ক) আমি নির্দোষ
খ) মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে
গ) আল্লাহ হাফেজ
ঘ) পাকিস্তান জিন্দাবাদ
উত্তর: খ) মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে
১৩৬। নুরুল হুদা জানেন এমন ঠিকানা কার?
ক) প্রিন্সিপ্যালের
খ) শালা মিন্টুর ও ছদ্মবেশী কুলিদের
গ) কর্নেলের
ঘ) পিয়নের
উত্তর: খ) শালা মিন্টুর ও ছদ্মবেশী কুলিদের
১৩৭। নুরুল হুদা কাদের সঙ্গে আঁতাতের উত্তেজনায় কাঁপে?
ক) মিলিটারির সঙ্গে
খ) ছদ্মবেশী কুলিদের সঙ্গে
গ) রাজাকারদের সঙ্গে
ঘ) প্রিন্সিপ্যালের সঙ্গে
উত্তর: খ) ছদ্মবেশী কুলিদের সঙ্গে
১৩৮। ‘জুং’ শব্দটি কী নির্দেশ করে?
ক) জঙ্গল
খ) গেরিলা যোদ্ধা
গ) বন্যা
ঘ) অস্ত্র
উত্তর: খ) গেরিলা যোদ্ধা (মুক্তিবাহিনী)
১৩৯। মিলিটারি নুরুল হুদাকে ‘সক্রিয় সদস্য’ বলে অভিযুক্ত করে কেন?
ক) সে অস্ত্র বহন করত
খ) কুলিরা তার নাম বলেছে
গ) সে বোমা ফেলেছিল
ঘ) সে পালানোর চেষ্টা করেছিল
উত্তর: খ) কুলিরা তার নাম বলেছে
১৪০। নুরুল হুদা মিলিটারির প্রশ্নের জবাব না দিয়ে কী করে?
ক) গান গায়
খ) মৌন থাকে
গ) কাঁদে
ঘ) হাসে
উত্তর: খ) মৌন থাকে
১৪১। ‘ক্র্যাক-ডাউনের রাত’ বলতে গল্পে কী বোঝানো হয়েছে?
ক) ২৫শে মার্চের রাত
খ) ৭ই মার্চ
গ) ১৬ই ডিসেম্বর
ঘ) ২১শে ফেব্রুয়ারি
উত্তর: ক) ২৫শে মার্চের রাত
১৪২। নুরুল হুদা বাসে ওঠার সময় আবহাওয়া কেমন ছিল?
ক) রোদ
খ) ঝিরঝিরে বৃষ্টি
গ) ঝড়
ঘ) কুয়াশা
উত্তর: খ) ঝিরঝিরে বৃষ্টি
১৪৩। মিলিটারি জিপে তোলার আগে প্রিন্সিপ্যালের কণ্ঠ কেমন হয়?
ক) স্বাভাবিক
খ) বেগুনি
গ) উৎসাহী
ঘ) গম্ভীর
উত্তর: খ) বেগুনি (রুদ্ধশ্বাস)
১৪৪। ‘হি ইজ নট এ প্রফেসর। এ লেকচারার ইন কেমিস্ট্রি’—কে বলেছে?
ক) মিলিটারি
খ) প্রিন্সিপ্যাল
গ) নুরুল হুদা
ঘ) পিয়ন
উত্তর: খ) প্রিন্সিপ্যাল
১৪৫। মিলিটারি প্রিন্সিপ্যালকে ‘শাট আপ’ বলার পর প্রিন্সিপ্যাল কী করেন?
ক) চিৎকার করেন
খ) থামেন
গ) পালান
ঘ) ক্ষমা চান
উত্তর: খ) থামেন
১৪৬। গল্পের শেষ বাক্যে নুরুল হুদারর কী অবস্থা হয়?
ক) পালিয়ে যান
খ) ঝুলন্ত শরীরে চাবুকের বাড়ি উপেক্ষা করেন
গ) মিলিটারির কাছে আত্মসমর্পণ করেন
ঘ) প্রিন্সিপ্যালকে ডাকেন
উত্তর: খ) ঝুলন্ত শরীরে চাবুকের বাড়ি উপেক্ষা করেন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১৪৭। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কী? [ম. বো. ২৪]
i. মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে
ii. মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে
iii. মুক্তিযোদ্ধা সন্দেহে
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
১৪৮। ‘রেইনকোট’ গল্পের মুয়াজ্জিন যেই দিন মারা যায়, সেই দিন রাতে নুরুল হুদার ঘুম না হওয়ার কারণ- [ব. বো ২৪]
i. ট্যাঙ্কের হুংকার
ii. মেশিনগানের আওয়াজ
iii. মানুষের কাতরানি
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১৪৯। ‘এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।’ কারণ, ‘রেইনকোট’ গল্পে এগুলো বাঙালির- [কু. বো. ২৪]
i. জাতীয়তাবোধ জাগিয়ে রাখে
ii. দেশপ্রেম উজ্জীবিত করে
iii. যুদ্ধ জয়ে প্রেরণা জোগায়
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১৫০। ‘রেইনকোট’ গল্পে প্রকাশিত হয়েছে- [রা. বো. ২৩]
i. অনুভূতির তীব্রতা
ii. আবেগের তীব্রতা
iii. দেশপ্রেম
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১৫১। ‘রেইনকোট’ গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়- [য. বো. ১৯]
i. উষ্ণতা
ii. সাহস
iii. দেশপ্রেম
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১৫২। ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কীসের প্রতীক? [ঢা. বো. ১৯ ]
i. প্রতিহিংসার
ii. দেশপ্রেমের
iii. মুক্তিযুদ্ধের
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
১৫৩। ‘রেইনকোট’ গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে- [সি. বো. ১৭]
i. মুক্তিযোদ্ধার স্বরূপ
ii. সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা
iii. পাকিস্তানিবাহিনীর বর্বরতা
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১৫৪। ‘রেইনকোট’ গল্পে বর্ণিত ‘ক্রাক-ডাউন রাত’ বলতে লেখক কোন ঘটনার কথা বলেছেন?
i. ২৫শে মার্চ দিবাগত রাতের ঘটনা
ii. গণহত্যা দিবসের ঘটনা
iii. মুক্তিবাহিনী কর্তৃক আক্রমণের রাতগুলো
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
১৫৫। ‘রেইনকোট’ গল্পে আলমারিগুলো আনা হয়েছিল-
i. বোটানি বিভাগের জন্য
ii. ইংরেজি বিভাগের জন্য
iii. বাংলা বিভাগের জন্য
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
১৫৬। ‘রেইনকোট’ গল্পে প্রিনসিপ্যাল কেমন প্রকৃতির মানুষ?
i. ভিতু
ii. দেশবিরোধী
iii. তোষামুদে
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১৫৭। ‘রেইনকোট’ গল্পটি বিধৃত হয়েছে-
i. উত্তম পুরুষের জবানিতে
ii. সর্বজ্ঞ দৃষ্টিকোণে
iii. নূরুল হুদার জবানিতে
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
১৫৮। ‘রেইনকোট’ গল্পে উল্লিখিত প্রিনসিপ্যাল-
i. সুযোগসন্ধানী
ii. দেশবিরোধী
iii. তোষামুদে
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ১৫৯ ও ১৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও: [ঢা. বো. ২৪]
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে
১৫৯। উদ্দীপকের সঙ্গে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয়টি হলো-
i. গ্রেনেড ছোঁড়া
ii. মুক্তিযুদ্ধের সময়
iii. সালাম ও বরকত শহিদ হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
১৬০। উদ্দীপকের কোন বিষয়টিতে ‘রেইনকোট’ গল্পের মিল পাওয়া যায়?
ক) ক্রাক-ডাউন রাতে ট্যাঙ্কের হুংকার
খ) মানুষ মেরে ফেলা
গ) বাড়িঘর জ্বালিয়ে দেওয়া
ঘ) মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধ
উত্তরঃ ক) ক্রাক-ডাউন রাতে ট্যাঙ্কের হুংকার
নিচের উদ্দীপকটি পড়ে ১৬১ ও ১৬২ নম্বর প্রশ্নের উত্তর দাও: [ঢা. বো, ব. বো. ১৬]
ইয়েস-নো-ভেরি গুড টাইপ ইংরেজি শিখে বাঙালি রামকানাই ইংরেজ নীলকরদের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য নীলচাষিদের উপর অমানবিক নির্যাতনের উপায় বাতলে দেয়। নির্যাতন অসহনীয় হয়ে উঠলে প্রতিরোধ ছাড়া উপায় থাকে না বাঙালি চাষিদের।
১৬১। উদ্দীপকের রামকানাই ও ‘রেইনকোট’ গল্পের ইসহাক মিয়ার সাদৃশ্য-
i. ভাষা ব্যবহারে
ii. বিদেশি প্রীতিতে
iii. নির্যাতনে সহযোগিতায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১৬২। উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে যুগপৎ প্রকাশিত হয়েছে-
ক) বিদেশি ভাষার আগ্রাসন
খ) বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন
গ) দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের সম্মুখ গমন
ঘ) দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া
উত্তরঃ গ) দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের সম্মুখ গমন
নিচের উদ্দীপকটি পড়ে ১৬৩ ও ১৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: [কু. বো. ২৪]
‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি,
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।’
১৬৩। উদ্দীপকের ‘মোরা’ ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয়?
ক) প্রফেসর আকবর সাজিদ ও মিন্টু
খ) মিন্টু ও নুরুল হুদা
গ) আফাজ আহমদ ও নুরুল হুদা
ঘ) প্রফেসর আকবর সাজিদ ও ইসহাক
উত্তরঃ ক) খ) মিন্টু ও নুরুল হুদা
১৬৪। উদ্দীপকের ভাবানুষক্তা ‘রেইনকোট’ গল্পের কোন দিকটি প্রতিফলিত করে?
ক) নির্বিচার গণহত্যা
খ) গেরিলা আক্রমণ
গ) সাহস ও দেশপ্রেম
ঘ) সাবভার্সিভ অ্যাকটিভিটিজ
উত্তরঃ গ) সাহস ও দেশপ্রেম
নিচের উদ্দীপকটি পড়ে ১৬৫ ও ১৬৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: [সি. বো. ২৩]
মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবল, দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না। তাই এলাকার ১০ জন যুবকের সঙ্গে পরামর্শ করে পাড়ি জমায় প্রশিক্ষণ কেন্দ্রে।
১৬৫। উদ্দীপকের রাহাত চরিত্রে ভাবনা ‘রেইনকোট’ গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায়?
ক) নুরুল হুদা
খ) ইসহাক মিয়া
গ) মিন্টু
ঘ) আবদুস সাত্তার
উত্তরঃ গ) মিন্টু
১৬৬। উক্ত সাদৃশ্যের অন্তনিহিত কারণ-
i. স্বদেশপ্রেম
ii. অসীম সাহসিকতা
iii. স্বাধীনতার আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৬৭ ও ১৬৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: [রা. বো. ২৪]
বায়ান্নর ভাষা আন্দোলনে রায়হান ভয়ে মিছিলে যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেয়। প্ল্যাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায়।
১৬৭। উদ্দীপকের রায়হান ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) নুরুল হুদা
খ) আফাজ আহমদ
গ) মিন্টু
ঘ) আবদুস সাত্তার মৃধা
উত্তরঃ ক) নুরুল হুদা
১৬৮। উদ্দীপকের ভাববস্তু ‘রেইনকোট’ গল্পের কোন অন্তর্নিহিত বিষয় ইঙ্গিত করে?
i. সুপ্ত চেতনার জাগরণ
ii. আত্মত্যাগের মহিমা
iii. ভয়কে জয় করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৬৯ ও ১৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও: [য. বো. ১৭]
পিতৃহীন সরল প্রকৃতির মৃদুলকে প্রভাবশালী মীর সাহেবের লোকেরা ধরে নিয়ে যায় এবং একটা মিথ্যা দলিলে স্বাক্ষর করতে বলে। মৃদুলের মনে পড়ে যায় বাবার শেষ উপদেশের কথা— ‘অন্যায়ের কাছে কখনো মাথা নত কোরো না।’ বিপদের সম্ভাবনা জেনেও মৃদুল তার সিদ্ধান্তে অটল থাকে।
১৬৯। উদ্দীপকের মৃদুল ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
ক) ইসহাক
খ) আফজাল
গ) আবদুস সাত্তার
ঘ) নুরুল হুদা
উত্তরঃ ঘ) নুরুল হুদা
১৭০। উদ্দীপকের বিষয়ের সঙ্গে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্য কোথায়?
ক) প্রতীকী ব্যঞ্জনায়
খ) ঘটনায়
গ) পটভূমিতে
ঘ) সমাজচিত্রে
উত্তরঃ ক) প্রতীকী ব্যঞ্জনায়
নিচের উদ্দীপকটি পড়ে ১৭১ ও ১৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও: [দি. বো. ১৯]
কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র-পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের বেধড়ক লাঠিপেটায় সেদিন থেকেই সে হয়ে ওঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী।
১৭১। উদ্দীপকের মাহমুদ ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?
ক) কুলি
খ) নুরুল হুদা
গ) মিন্টু
ঘ) ড. আফাজ
উত্তরঃ খ) নুরুল হুদা
১৭২। উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পটি যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে তা হলো-
ক) ছাত্ররাজনীতি
খ) স্বাধীনতা সংগ্রাম
গ) ভাষা আন্দোলন
ঘ) রাজনৈতিক চেতনা
উত্তরঃ খ) স্বাধীনতা সংগ্রাম