SSC ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় (পিডিএফ সহ)

আদর্শ বলতে অনুকরণীয়, অনুসরণীয় ও গ্রহণযোগ্য চালচলন এবং রীতিনীতিকে বোঝায়। মানুষের সামগ্রিক জীবন সুন্দর ও সফল করতে মনীষীদের যেসব জীবনকর্ম অনুসরণ করা হয় তা-ই হলো জীবনাদর্শ। এই পোস্টে Ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় উত্তরসহ লিখে দিলাম।

Ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় (৯ম-১০ম শ্রেণি)

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
দৃশ্যপট-১ : ‘ক’ এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। প্রচণ্ড খরার কারণে এলাকায় তীব্র পানির সংকট দেখা দেয়। জমির ফসল নষ্ট হয়ে গেলে এলাকায় খাদ্যাভাব দেখা দেয়। ওসমান সাহেব এলাকার সকল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। খাবার পানির সংকট নিরসনে তিনি নিজ উদ্যোগে এলাকার জনগণের জন্য বিশটি টিউবওয়েল স্থাপন করে দেন।

দৃশ্যপট-২: ‘ক’ নগরীতে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের বসবাস ছিল। তাদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব-সংঘাত লেগেই থাকত। এই পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একজন দূরদর্শী নেতা একটি চুক্তি করেন। এই চুক্তিতে সকল ধর্ম ও গোত্রের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হয়। এছাড়াও, নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং বহিরাগত শত্রুর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কথা উল্লেখ করা হয়।

দৃশ্যপট-৩: দীর্ঘ আট বছর পর বহিরাগত শত্রুর হাতে নির্যাতিত হয়ে স্বদেশ ছেড়ে আসা একদল মানুষ তাদের নিজ শহরে ফিরে আসেন। প্রত্যাবর্তনের সময়, তাদের মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। তবে তাদের নেতা প্রতিশোধের পরিবর্তে ক্ষমা ও শান্তির পথ বেছে নেন। তিনি শত্রুদের ক্ষমা করে দেন এবং শহরে শান্তি প্রতিষ্ঠা করেন।

ক. জীবনাদর্শ কাকে বলে?

খ. হযরত আবু বকর (রা.)-কে সিদ্দিক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. দৃশ্যপট-১-এ জনার ‘ক’-এর কর্মকান্ডের সাথে কোন খলিফার কাজের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. দৃশ্যপট-২-এ ও দৃশ্যপট-৩-এ মহানবির জীবনে যে দুটি ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনটি ভূমিকা রাখে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তরঃ

ক. কোনো ব্যক্তি যে লক্ষ্য বা আদর্শের ভিত্তিতে তার সামগ্রিক জীবন পরিচালনা করে, তাকেই তার জীবনাদর্শ বলে।

খ. রাসুলুল্লাহ (স.)-এর মিরাজের ঘটনা শুনে কোনো প্রকার সন্দেহ ছাড়াই তা বিশ্বাস করায় হযরত আবু বকর (রা.)-কে ‘সিদ্দিক’ বা মহাসত্যবাদী বলা হয়।

কাফিররা যখন মিরাজের ঘটনাকে মিথ্যা বলে অস্বীকার করছিল, তখন আবু বকর (রা.) বলেছিলেন, রাসুল (স.) যদি এটি বলে থাকেন, তাহলে তা অবশ্যই সত্য। তার এই দৃঢ় ও নিঃশর্ত বিশ্বাসের কারণে মহানবি (স.) তাকে ‘সিদ্দিক’ উপাধি দেন, যা তার মজবুত ইমান ও সত্যবাদিতার প্রমাণ।

গ. দৃশ্যপট-১-এ জনাব ‘ক’-এর কর্মকান্ডের সাথে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর কাজের সাদৃশ্য রয়েছে।

হযরত উসমান (রা.) তার অনেক সম্পদ সবসময় মানুষের উপকার ও ইসলামের কাজে ব্যয় করতেন। এজন্য তাকে ‘গনি’ বা ধনী বলা হতো। তিনি অসহায় মানুষের সাহায্য এবং দুর্ভিক্ষ মোকাবিলায় বড় উদাহরণ স্থাপন করেছেন।
উদ্দীপকের জনাব ‘ক’ খরার সময় ত্রাণ বিতরণ করেছেন এবং পানির সমস্যা সমাধানে নিজের খরচে ২০টি টিউবওয়েল বসিয়েছেন। একইভাবে হযরত উসমান (রা.) মদিনায় মুসলমানদের পানির কষ্ট দূর করতে নিজের টাকায় একটি কূপ কিনে ওয়াকফ করে দেন। এছাড়া খলিফা আবু বকর (রা.)-এর সময় দুর্ভিক্ষ হলে তিনি তার বিশাল খাদ্যশস্যের কাফেলা গরিবদের মধ্যে বিলিয়ে দেন।
তাই বলা যায়, অসহায় মানুষের সাহায্য ও জনকল্যাণমূলক কাজে জনাব ‘ক’-এর কাজ হযরত উসমান (রা.)-এর জীবন আদর্শেরই প্রতিফলন।

ঘ. দৃশ্যপট-২-এর ঘটনা মহানবি (স.)-এর ‘মদিনা সনদ’ এবং দৃশ্যপট-৩-এর ঘটনা ‘মক্কা বিজয়’-এর সঙ্গে মিল রয়েছে। আমার মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মদিনা সনদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ।
মদিনা সনদ ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধান, যা বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর মানুষের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করেছিল। অন্যদিকে, মক্কা বিজয় ছিল ক্ষমা ও মহানুভবতার দৃষ্টান্ত, যেখানে রাসুল (স.) বিজয়ী হয়েও শত্রুদের ক্ষমা করে দেন।
গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মদিনা সনদের গুরুত্ব হলো—
নাগরিক অধিকার ও নিরাপত্তা: এতে সব নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং সমান অধিকার নিশ্চিত করা হয়েছিল, যা গণতন্ত্রের মূল ভিত্তি।
ধর্মীয় স্বাধীনতা: এখানে বলা হয়েছিল, সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এতে সম্প্রীতি ও সহনশীলতা তৈরি হয়।
সম্মিলিত প্রতিরক্ষা: বাইরের শত্রুর বিরুদ্ধে সবাই মিলে দেশ রক্ষার কথা বলা হয়েছে, যা জাতীয় ঐক্য গড়ে তোলে।
বিচারের শাসন: ব্যক্তির ইচ্ছায় নয়, বরং আইন অনুযায়ী বিচার করার নিয়ম ছিল, যা ন্যায়বিচার নিশ্চিত করে।
সবশেষে বলা যায়, মক্কা বিজয় ক্ষমা ও মানবতার উদাহরণ দিলেও একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মদিনা সনদই একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলে।


সৃজনশীল প্রশ্নঃ ২। [ঢাকা বোর্ড ২০২৫]
দৃশ্যপট-১ : দুবলারচর এলাকার নিরক্ষর লোকেরা কারণে-অকারণে নারী নির্যাতন করে। সন্ধ্যার পরে তারা জুয়ার আসর ও চোরাই মদ নিয়ে ব্যস্ত থাকে।

দৃশ্যপট-২ : আমতলী ইউনিয়নের চেয়ারম্যান একজন জনদরদী লোক। স্বাধীনতা যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য তিনি বিশেষ খেতাব লাভ করেন। বেতন-ভাতায় সংসার না চলায় তিনি হাঁস-মুরগি ও মৎস্য খামার গড়ে তুলেছেন। বাসায় কোনো কাজের লোক না থাকায় তার স্ত্রী সংসারের যাবতীয় কাজ নিজ হাতে সম্পাদন করেন।

ক. ‘আল-কানুন ফিত-তিব্ব’ কী?

খ. “বর্তমান বিশ্বের জাতিসংঘ মহানবি (স.)-এর হিলফুল ফুযুলের নিকট অনেকাংশে ঋণী।”- উক্তিটি ব্যাখ্যা করো।

গ. দৃশ্যপট-১-এর চিত্রটি তোমার পাঠ্যবইয়ের কোন সমাজব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. দৃশ্যপট-২-এ প্রস্ফুটিত সিরাজ চেয়ারম্যানের চরিত্রে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৩। [রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড ২০২৫]
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব তোরাব আলী ও তার বন্ধু সজিব রাতের অন্ধকারে এলাকার জনগণের অবস্থা দেখার জন্য ঘুরতে বের হন। জনাব তোরাব আলী এক রাতে একটি বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পান। সেখানে গিয়ে দেখতে পান যে, একজন অসুস্থ মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না এবং রোগযন্ত্রণায় কাতরাচ্ছেন। তখন তিনি পরিষদ থেকে টাকা-পয়সা নিয়ে এসে তাকে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। অপরদিকে, তার বন্ধু সজিবের এলাকায় ঘূর্ণিঝড়ে বাড়িঘর, রাস্তা ক্ষতিগ্রস্ত হলে নিজের অর্থ দিয়ে তা মেরামতের ব্যবস্থা করেন এবং জনগণকে সাহায্য-সহযোগিতা করেন।

ক. মদিনার সনদ কী?

খ. হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব তোরাব আলীর কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শের সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।

ঘ. সজিবের কর্মকাণ্ডের দ্বারা কোন খলিফার ‘মানবসেবার সাথে সাদৃশ্য পাওয়া যায় তা বিশ্লেষণ করো
সৃজনশীল প্রশ্নঃ ৪। [রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড ২০২৫]
শেখপাড়া গ্রামে যুবকেরা প্রায়ই মারামারি ও ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। তারা সমাজের শান্তিশৃঙ্খলা নষ্ট করত। এ অবস্থা দেখে সালেহীন গ্রামের যুবকদেরকে ডেকে সমবেত করে বলে, এভাবে সমাজে অশান্তি সৃষ্টি করা সমীচীন নয়। বরং আমরা সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সকলে মিলে একটি ক্লাব তৈরি করি। একথা শুনে সকলে ঐকমত্য পোষণ করে শান্তি ক্লাব তৈরি করে। অপরদিকে, তাদের গ্রামে ফরহাদের বাসায় একটি ইয়াতিম মেয়ে কাজ করে। ফরহাদ মেয়েটিকে নিজের সন্তানের মতো আদর করে এবং নিজেরা যা খায় ও পরে, তাকেও তা খেতে দেয় ও পরতে দেয়। তার সাথে পরিবারের কেউই খারাপ ব্যবহার করে না।

ক. আত্মশুদ্ধি কী?

খ. হযরত আলি (রা.)-কে ‘আসাদুল্লাহ’ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. সালেহীনের কর্মকাণ্ড মহানবি (স.)-এর জীবনের কোন মহৎ উদ্যোগটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. ফরহাদ ও তার পরিবারের আচরণে মহানবি (স.)-এর কোন ভাষণের প্রভাব প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো
সৃজনশীল প্রশ্নঃ ৫। [যশোর বোর্ড ২০২৫]
দবির চেয়ারম্যান ফেনীর বন্যাকবলিত এলাকায় বিতরণের জন্য নিজ ছেলের মাধ্যমে যথেষ্ট পরিমাণ ত্রাণ পাঠান। ছেলে তা থেকে কিছু ত্রাণ বাজারে বিক্রি করে দেন। চেয়ারম্যান তা জানতে পেরে নিজ সন্তানকে শাস্তিস্বরূপ পুলিশের হাতে তুলে দেন। চেয়ারম্যানের ভাই আবদুল গণি ঐ এলাকায় বিশুদ্ধ পানির অভাব দূর করার জন্য নিজ খরচে বেশ কয়েকটি নলকূপ স্থাপন করেন এবং বন্যায় বিধ্বস্ত মসজিদগুলো নির্মাণের ব্যবস্থা করেন।

ক. মদিনার সনদ কী?

খ. ‘আল-কানুন ফিত-তিব্ব’ কে চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংগ্রহ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. আবদুল গণি সাহেবের কর্মকান্ডের সাথে ইসলামের কোন খলিফার জীবনের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।

ঘ. সন্তানের ক্ষেত্রে চেয়ারম্যান দবির সাহেবের পদক্ষেপটি তোমার পঠিত একজন খলিফার জীবনাচরণের আলোকে, মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [কুমিল্লা বোর্ড ২০২৫]
রসুলপুর গ্রামে আব্দুল মুনিম নামে এক কিশোর দেখল, তুচ্ছ বিষয় নিয়ে লোকেরা মারামারি পর্যন্ত করছে। তাই শান্তি স্থাপনের জন্য সে সমমনা কয়েকজন সহপাঠীকে সাথে নিয়ে ‘আহবাব’ নামে একটি সংস্থা গড়ে তোলে। অপরদিকে, তার ভাই আব্দুল করিম একজন জনপ্রতিনিধি। তিনি বন্যার্তদের জন্য নিজ হাতে ত্রাণ বিতরণ করেছেন এবং তার অধীনস্থদের সুশৃঙ্খলরূপে পরিচালনা করেছেন। তবে তার ভাতিজা একটি চুরি মামলায় আটক হলে, ক্ষমতার অপব্যবহার করে তিনি তাকে ছাড়িয়ে আনেন।

ক. আইয়্যামে জাহেলিয়া বলতে কী বোঝ?

খ. হযরত আবু বকর (রা.)-কে ‘ইসলামের ত্রাণকর্তা’ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. আব্দুল মুনিম কর্তৃক ‘আহবাব’ সংস্থা প্রতিষ্ঠা মহানবি (স.)-এর কোন বিষয়টির অনুসরণ? ব্যাখ্যা করো।

ঘ. আব্দুল করিমের কর্মকান্ডে কি কোনো একজন খলিফার সার্বিক চরিত্র ফুটে উঠেছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও
সৃজনশীল প্রশ্নঃ ৭। [কুমিল্লা বোর্ড ২০২৫]
তথ্য-১ : ইমাম মুসলিম (র.) ‘সহিহ মুসলিম’ নামে একখানা হাদিস গ্রন্থ সংকলন করেন। তিনি তিন লক্ষ হাদিস থেকে যাচাই-বাছাই করে ৩০৩৩টি হাদিস সহিহ মুসলিম শরিফে লিপিবদ্ধ করেন।

তথ্য-২: জনাব এহসান একটি সংস্থার নির্বাচিত চেয়ারম্যান। তিনি ছোট একটি মুরগি খামারের আয়ে সংসার পরিচালনা করেন। গৃহস্থালি কাজে স্ত্রী মাইমুনাকে সাহায্য করেন। তবে তিনি সংস্থা কর্তৃক বরাদ্দকৃত একটি বাড়িতে বসবাস করেন।

ক. মদিনা সনদ কী?

খ. উসমান (রা.)-কে যুননুরাইন বলা হয় কেন?

গ. ইমাম মুসলিম (র.)-এর ভূমিকাটি কোন মুসলিম মনীষীর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. জনাব এহসানের জীবনযাপনে কোনো একজন খলিফার আদর্শ সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় কি? উক্ত খলিফাকে চিহ্নিত করে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [চট্টগ্রাম বোর্ড ২০২৫]
দৃশ্যকল্প-১: এক রাতে তুর পাহাড়ে অবস্থানকালে আল্লাহ তায়ালার নিকট থেকে হযরত মূসা (আ.)-এর প্রতি ওহি অবতীর্ণ হয়। অতঃপর তিনি তাঁর সম্প্রদায় ও ফেরআউনের নিকট আল্লাহর বাণী পৌছে দেন।

দৃশ্যকল্প-২: জনাব হামীম একজন বিখ্যাত আলেম। দেশ-বিদেশে তাঁর প্রচুর পরিচিতি ও সুনাম রয়েছে। ইদানীং তাঁর এলাকার লোকজন ছোটখাটো মাসআলায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছে। এই সমস্যা সমাধানের জন্য তিনি এলাকার সকল মসজিদের খতিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। কোনো নতুন সমস্যার উদ্ভব হলে কমিটি বৈঠক করে সর্বসম্মত সিদ্ধান্ত দেয়। রাষ্ট্রের পক্ষ থেকে গ্র্যান্ড মুফতি (প্রধান মুফতি) পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। হামীম সাহেব উক্ত পদে যোগদান করেন।

ক. মদিনা সনদ কী?

খ. ইমাম বুখারি (রহ.)-কে হাদিস বর্ণনায় মুমিনদের নেতা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. হযরত মূসা (আ.)-এর ঘটনাটি হযরত মুহাম্মদ (স.)-এর জীবনের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. জনাব হামীমের কর্মকান্ডে কোনো একজন ইমামের জীবনীর সাথে সম্পূর্ণ মিল খুঁজে পাও কি? উক্ত ইমামকে চিহ্নিত করে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [সিলেট বোর্ড ২০২৫]
মাওলানা ইমরান অল্প বয়সেই কুরআনে হাফেজ হন। তিনি তাফসির, হাদিস পর্যালোচনা করে ইস্তেখারার মাধ্যমে একটি গ্রন্থ সংকলন করেন, যা পবিত্র কুরআনের পর শ্রেষ্ঠ গ্রন্থের দাবিদার। তার ভাই এমদাদ সাহেব এলাকার মসজিদ নির্মাণে জমি দান করেন। বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ বসান। বন্যায় দুর্গত এলাকায় খাদ্যবস্ত্র বিতরণ করেন। মসজিদের খতিব সাহেব বিষয়টি জানতে পেরে বলেন, “এমদাদ সাহেব একজন খলিফার আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। যিনি সর্বকালের সম্পদশালী লোকদের জন্য অনুসরণীয় আদর্শ।”

ক. কুতুবে হানাফিয়্যা কী?

খ. ইমাম গাযালি (র.)-কে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন? বুঝিয়ে লেখো।

গ. মাওলানা ইমরান সাহেবের সাথে কোন মনীষীর সাদৃশ্য রয়েছে? হাদিস শাস্ত্রে তার অবদান ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত খতিব সাহেবের বক্তব্যের যথার্থতা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [সিলেট বোর্ড ২০২৫]
জনাব হাসিব শহরে বসবাস করেন। তার শহরে হত্যা, রাহাজানি, মদ্যপান, জুয়াখেলা, সুদ ও ঘুষ প্রচলিত ব্যাপার। তার শহর সম্পর্কে জনাব আদিব বলেন, এই শহরে এমন একজন মেয়র নির্বাচিত হওয়া প্রয়োজন যিনি ইসলামের দ্বিতীয় খলিফার আদর্শ ধারণ করেন।

ক. আল কানুন ফিত-তিব্ব কী?

খ. জাবির ইবনে হাইয়ানকে রসায়ন শাস্ত্রের জনক বলা কেন?

গ. জনাব হাসিবের শহরের সাথে আদর্শ জীবনচরিত অধ্যায়ের যে সময়ের মিল রয়েছে, তা বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব আদিবের বক্তব্য কি তুমি সমর্থন কর? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১১। [বরিশাল ও দিনাজপুর বোর্ড ২০২৫]
মাসুম দ্রবণ, পরিশ্রবণ, পদার্থের তরলীকরণ, বাষ্পীকরণ, গলানো পদ্ধতির আবিষ্কারকের গবেষণাকর্ম দেখে অবাক হয়ে যায়। উক্ত আবিষ্কারক একটি শাস্ত্রকে পরিপূর্ণতা দান করেন। আর সিয়াম সমীকরণ, ত্রিকোণমিতি, অ্যালগরিদম ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করেন।

ক. আস-সাবউল মুআল্লাকাত কী?

খ. কাকে এবং কেন হুজ্জাতুল ইসলাম বলা হয়?

গ. মাসুম কোন মনীষীর আবিষ্কার কর্ম দেখছিলেন? ব্যাখ্যা করো।

ঘ. সিয়ামের পঠিত বিষয়ে মুসলিমদের অবদান তুলে ধরে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্নঃ ১২। [বরিশাল বোর্ড ২০২৫]
আজিমপুর ইউনিয়নের কাজীপাড়া ও চৌধুরীপাড়ার লোকদের মধ্যে ঝগড়া-বিবাদ প্রায়ই লেগে থাকে। সম্প্রতি ক্রিকেট খেলার হার-জিতকে কেন্দ্র করে সংঘর্ষে বহু লোক হতাহত হয়। উক্ত ইউনিয়নের উদীয়মান যুবক হাসান এলাকায় শান্তি স্থাপনের উদ্যোগ নেন। সে ইউনিয়নের কতিপয় যুবক সদস্যদের নিয়ে একটি কল্যাণ পরিষদ গঠন করেন। অন্যদিকে জামান এমন একজন খলিফার নাম উল্লেখ করেন যিনি ছিলেন শৌর্য-বীর্য, অসাধারণ শক্তির অধিকারী। তার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হয়।

ক. আইয়‍্যামে জাহেলিয়াত কী?

খ. ইসলামের ত্রাণকর্তা কাকে এবং কেন বলা হয়?

গ. জামান কোন খলিফার নাম উল্লেখ করেছেন? বুঝিয়ে দাও।

ঘ. হাসানের কল্যাণ পরিষদ গঠনের বিষয়টি ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? গঠিত সংঘটি সে সমাজে কীভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল। বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৩। [দিনাজপুর বোর্ড ২০২৫]
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আসাদ সাহেব ইউনিয়নের সকল ধর্ম ও মতের লোকদের নিয়ে একটি চুক্তি প্রণয়ন করেন, যাতে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সকলে মিলে দুর্বৃত্তদের প্রতিরোধ করা যায়। অন্যদিকে, ওয়ার্ড মেম্বার আবুল কালামের ছেলের নামে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ক. আইয়্যামে জাহেলিয়াত কী?

খ. ইমাম বুখারি (র.)-কে বুখারা ত্যাগ করতে হয় কেন?

গ. চেয়ারম্যানের কাজটি মহানবি (স.)-এর মাদানি জীবনের কোন ঘটনার প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো।

ঘ. মেম্বার আবুল কালামের কাজে যে খলিফার আদর্শ ফুটে উঠেছে তা চিহ্নিত করে উক্ত খলিফার চরিত্র বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্নঃ ১৪। [ঢাকা বোর্ড ২০২৪]
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাহিদ জনগণের উদ্দেশে এক বক্তৃতায় মানবাধিকার, নারীর অধিকার ও ধর্মীয় অধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। অপরদিকে, তার বন্ধু আশরাফ সাহেব একজন সৎ লোক। তিনি এলাকার মানুষদের মধ্যে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য একটি সংঘ গঠনের উদ্যোগ গ্রহণ করেন। উদ্যোগের কথা আশরাফের পিতা জানতে পেরে তাকে বললেন, “এরূপ বি কর্মকান্ড সামাজিক শান্তি প্রতিষ্ঠার সহায়ক।”

ক. ‘দারুল আরকাম’ কী?

খ. হযরত উমর (রা.)-কে ‘ফারুক’ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব নাহিদের বক্তব্যের সাথে রাসুল (স.)-এর জীবনের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা করো।

ঘ. সামাজিক শান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকের উদ্যোগটি কতটুকু ফলপ্রসূ? মহানবি (স.)-এর জীবনের আলোকে বিশ্লেষণ করো

নিচে ৯ম-১০ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ৫ম অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।

SSC ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় পিডিএফ

Related Posts

Leave a Comment