আখলাক হলো মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ। মানুষের আচার-আচরণ, চিন্তা-ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সবকিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। তা ভালো কিংবা মন্দ হতে পারে। এই পোস্টে Ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় উত্তর (পিডিএফ সহ) লিখে দিলাম।
Table of Contents
Ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় উত্তর (৯ম-১০ম শ্রেণি)
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] দৃশ্যপট-১: জনাব ‘ক’ একজন তরুণ প্রকৌশলী। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার পর তার অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর জন্য তিনি দেশে ফিরে আসেন। তিনি একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান তৈরি করেন। তার প্রতিষ্ঠানে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। এই প্রতিষ্ঠানটি চাষাবাদের জন্য আধুনিক যন্ত্রপাতি তৈরি করে। এই যন্ত্রপাতি ব্যবহার করে কৃষকগণ সহজেই ফসল ঘরে তুলে আনেন। দৃশ্যপট-২: জনাব ‘খ’ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি দোকানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। ঘটনা শুনতে পেয়ে ‘খ’-এর বন্ধু জনাব ‘গ’ হাসপাতালে ছুটে যান। সুস্থ না হওয়া পর্যন্ত ‘খ’-এর পরিবারের যাবতীয় ব্যয়ভার বহন করেন। ‘খ’ সুস্থ হলে ‘গ’ তাকে ব্যবসার জন্য বিনা সুদে নগদ পাঁচ লক্ষ টাকা ধার দেন। দৃশ্যপট-৩০: ‘ক’ অঞ্চলে নানা ধর্মের, লোক বসবাস করে। তাদের প্রত্যেক ধর্মের, লোকদের জন্য রয়েছে আলাদা উপাসনালয়। এই উপাসনালয়ে তারা নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। ‘ক’ অঞ্চলের সকল মানুষ একে অন্যকে সম্মান করেন। ক. মিতব্যয়িতা কী? খ. ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’- ব্যাখ্যা করো। গ. দৃশ্যপট-১-এ জনাব ‘ক’-এর কর্মকাণ্ডে আখলাকে ‘হামিদাহ’র কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩-এ আখলাকে হামিদাহ’র যে গুণসমূহ ফুটে উঠেছে তা চিহ্নিত করে দেশের শান্তি ও উন্নয়নের জন্য কোনটি ভূমিকা রাখে বলে তুমি মনে করো? উত্তরের। |
উত্তরঃ
ক. মিতব্যয়িতা হলো অপচয় ও কৃপণতা বর্জন করে নিজের প্রয়োজন অনুযায়ী মধ্যম পন্থায় সম্পদ ব্যয় করা।
খ. “পবিত্রতা ইমানের অর্ধেক।” এই বাণীটি রাসুল (স.)-এর বাণী। এই হাদিসটি মুসলিম শরিফে বিস্তৃত হয়েছে।
মানুষের শরীর, পোশাকের সাথে সাথে মন ও পরিবেশ পরিষ্কার রাখা ইবাদত কবুল হওয়ার জন্য খুবই জরুরি। শরীর ও মন পরিষ্কার না থাকলে ইবাদতে মনোযোগ দেওয়া যায় না এবং তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। নিয়মিত ওযু, গোসল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মানুষ সুস্থ থাকে এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারে।
গ. দৃশ্যপট-১-এ জনাব ‘ক’-এর কর্মকান্ডে আখলাকে হামিদাহর অন্যতম শ্রেষ্ঠ গুণ ‘স্বদেশপ্রেম’ ফুটে উঠেছে।
স্বদেশপ্রেম বলতে নিজের দেশ ও জাতির প্রতি গভীর ভালোবাসা, দেশের মাটি ও মানুষের প্রতি দায়িত্ববোধ এবং দেশের উন্নতির জন্য নিজের মেধা কাজে লাগানোকে বোঝায়। এটি মানুষকে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে উৎসাহিত করে। ইসলামের দৃষ্টিতে এটিকে ইমানের একটি অংশ হিসেবেও ধরা হয়। নিজের জ্ঞান ও সামর্থ্য দিয়ে দেশের উন্নয়নে কাজ করা একজন ভালো নাগরিকের দায়িত্ব।
জনাব ‘ক’ বিদেশে উচ্চশিক্ষা শেষ করে সেখানে না থেকে নিজের দেশে ফিরে আসেন। তিনি নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়। তিনি কৃষকদের জন্য আধুনিক যন্ত্র তৈরি করে কৃষিতে বড় পরিবর্তন আনেন। এতে দেশের মানুষের আর্থিক ও সামাজিক উন্নতি হয়। এসব কাজ তার দেশের প্রতি ভালোবাসার প্রমাণ।
সবশেষে বলা যায়, জনাব ‘ক’ নিজের স্বার্থের চেয়ে দেশের মানুষের কল্যাণকে বেশি গুরুত্ব দিয়ে স্বদেশপ্রেমের একটি সুন্দর ও অনুসরণযোগ্য উদাহরণ তৈরি করেছেন।
ঘ. দৃশ্যপট-২-এ ‘মানবসেবা’ এবং দৃশ্যপট-৩-এ ‘সাম্প্রদায়িক সম্প্রীতির গুণ ফুটে উঠেছে।
মানবসেবা মানে হলো অসহায় মানুষের কষ্ট দেখে নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করা। আর সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হলো সব ধর্ম ও জাতির মানুষ একসাথে শান্তিতে বসবাস করা। এই গুণগুলো সমাজ থেকে হিংসা ও বিদ্বেষ দূর করে এবং একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়তে সাহায্য করে। ইসলামে মানুষের সেবা করা এবং অমুসলিমদের জীবন, সম্পদ ও ধর্মীয় স্বাধীনতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দৃশ্যপট-২-এ জনাব ‘গ’ সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে হাসপাতালে ভর্তি করেন এবং তার সব খরচ বহন করেন, যা মানবসেবার একটি সুন্দর উদাহরণ। পরে তিনি বন্ধুকে সুদমুক্ত ঋণ দিয়ে আবার স্বাবলম্বী হতে সাহায্য করেন। অন্যদিকে, দৃশ্যপট-৩-এ দেখা যায়, একটি এলাকায় সব ধর্মের মানুষ নিজ নিজ উৎসব শান্তিতে পালন করছে এবং একে অপরকে সম্মান করছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ভালো উদাহরণ।
আমার মতে, দেশের শান্তি ও উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোনো দেশে যদি ধর্মীয় ঝগড়া ও অসহিষ্ণুতা থাকে, তাহলে উন্নয়ন সম্ভব হয় না এবং দেশের ঐক্য নষ্ট হয়। কিন্তু সম্প্রীতি থাকলে মানুষের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়, যা সমাজ ও রাষ্ট্রকে স্থিতিশীল করে এবং উন্নয়নের পথ সহজ করে। তাই একটি শান্তিপূর্ণ ও উন্নত দেশ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] দৃশ্যপট-১: জনাব ‘ক’ ঢাকায় ব্যবসা করে। গ্রাম থেকে বন্ধু জনাব ‘খ’ তার বাসায় বেড়াতে আসে। ‘ক’ ‘খ’-কে জানায় সে এমন একটি ব্যবসার খোঁজ পেয়েছে যেখানে অল্প পুঁজিতে অনেক লাভ পাওয়া যায়। ‘খ’ তার জমানো নগদ সব টাকা এবং গ্রামের জমি বিক্রি করে সব টাকা ‘ক’-কে দেয়। কিছুদিন পর ‘ক’ টাকা নিয়ে উধাও হয়ে যায়। দৃশ্যপট-২: ‘গ’ ও ‘ঘ’ গ্রামের প্রতিবেশী। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। ‘গ’ খুবই মিশুক প্রকৃতির মেয়ে। সে গ্রামের সবার সাথে মিশতে পছন্দ করে। অন্যদিকে, ‘ঘ’ চাপা স্বভাবের মেয়ে। সে সবার সাথে মিশতে পারত না। ‘গ’-কে গ্রামের সবাই পছন্দ করত। ‘গ’-এর এই জনপ্রিয়তা ‘ঘ’-এর ভালো লাগত না। তার মন খারাপ হয়ে যেত। দৃশ্যপট-৩: ‘ঙ’ বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে গ্রামে ফিরে আসে। সে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়। তার মা তাকে বাবার ব্যবসায় সাহায্য করতে বলেন। ‘ঙ’ বলে, ব্যবসা তার ভালো লাগে না। বাবা তাকে চাকরির চেষ্টা করতে বলেন। ‘ঙ’ বলে, চাকরি হলো গোলামি। তাই তার দ্বারা এই গোলামি করা সম্ভব না। ক. শালীনতা কাকে বলে? খ. ওয়াদা রক্ষা করা জরুরি কেন? ব্যাখ্যা করো। গ. দৃশ্যপট-১-এ জনাব ‘ক’-এর কর্মকাণ্ডে আখলাকে যামিমাহ’র কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যপট-২-এ ‘ঘ’-এর ও দৃশ্যপট-৩-এ ‘ঙ’-এর কর্মকান্ডে আখলাকে যামিমাহ’র যে বিষয়সমূহ ফুটে উঠেছে তা চিহ্নিত করে সামাজিক অনাচার সৃষ্টির জন্য উভয়ই দায়ী বলে তুমি মনে করো? বিশ্লেষণসহ তোমার মতামত দাও। |
উত্তরঃ
ক. কথাবার্তা, চালচলন, পোশাক-পরিচ্ছদ ও আচার-আচরণে মার্জিত। ও সুন্দর পন্থায় নিজেকে উপস্থাপন করাকে শালীনতা বলা হয়।
খ. সামাজিক বিশ্বাস রক্ষা ও পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্য ওয়াদা রক্ষা করা জরুরি।
ইসলামি শরিয়তে কথা রাখা বা প্রতিশ্রুতি পূরণ করা ইমানের গুরুত্বপূর্ণ অংশ। আর কথা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। মহান আল্লাহ প্রতিশ্রুতি পূরণ করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন এবং কিয়ামতের দিন এ বিষয়ে জবাবদিহি করতে হবে। কথা রাখলে সমাজে শান্তি ও বিশ্বাস তৈরি হয় এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ব আরও মজবুত হয়।
গ. দৃশ্যপট-১-এ জনাব ‘ক’-এর কর্মকান্ডে আখলাকে যামিমাহর নিকৃষ্টতম দিক প্রতারণা প্রকাশ পেয়েছে।
প্রতারণা বলতে ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া এবং বিশ্বাস ভঙ্গ করাকে বোঝায়। এটি মিথ্যার একটি বিশেষ রূপ। ইসলামি পরিভাষায়, আসল সত্য গোপন রেখে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ আদায় করাকে প্রতারণা বলা হয়। এর মাধ্যমে মানুষ অন্যকে ভুল বুঝিয়ে ঠকায়। প্রতারণা অনেকভাবে হতে পারে। সাধারণত টাকা-পয়সার লেনদেন ও ব্যবসা-বাণিজ্যে এটি বেশি দেখা যায়। যেমন ওজনে কম দেওয়া, পণ্যের দোষ লুকানো, ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস দেওয়া, ভেজাল মেশানো, ফল ও মাছে রাসায়নিক দেওয়া এবং মিথ্যা প্রচার করা।
উদ্দীপকের দৃশ্যপট-১ এ দেখা যায়, জনাব ‘ক’ তার বন্ধু জনাব ‘খ’-কে অল্প টাকায় বেশি লাভের মিথ্যা কথা বলে তার সব জমানো টাকা এবং জমি বিক্রির টাকা নিয়ে পালিয়ে যায়। তাই বলা যায়, জনাব ‘ক’-এর এই কাজের মধ্যে আখলাকে যামিমাহর সবচেয়ে খারাপ দিক প্রতারণা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
ঘ. দৃশ্যপট-২-এ ‘ঘ’-এর কাজে হিংসা (হাসাদ) এবং দৃশ্যপট-৩-এ ‘ঙ’-এর কাজে কর্মবিমুখতা দেখা যায়। আমার মতে, সমাজে খারাপ অবস্থা তৈরির জন্য এই দুইটি মানসিকতাই সমানভাবে দায়ী।
ইসলামি ভাষায়, অন্যের সুখ, সম্পদ বা সফলতা নষ্ট হোক এই কামনা করাকে হিংসা বলা হয়। এটিকে আরবিতে হাসাদ বলা হয়। হিংসা মানুষের খুব খারাপ গুণ। এতে মানুষ অন্যকে ঘৃণা করে এবং তার ক্ষতি চায়। রাসুল (স.) বলেছেন, হিংসা মানুষের ভালো কাজকে নষ্ট করে দেয়, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে।
অন্যদিকে, কর্মবিমুখতা মানে হলো কাজ না করার ইচ্ছা। সামর্থ্য থাকা সত্ত্বেও কাজ না করে অলস বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। এতে মানুষ অলস হয়ে যায় এবং তার কাজ করার আগ্রহ ও শক্তি কমে যায়। অলস মানুষ অনেক সময় খারাপ কাজের দিকে চলে যায়, যেমন চুরি, ছিনতাই বা অন্য অপরাধ। এতে সমাজে খারাপ অবস্থা তৈরি হয়।
উদ্দীপকের দৃশ্যপট-২-এ ‘ঘ’-এর হিংসা সমাজে অশান্তি ও সম্পর্কের অবনতি ঘটায়। আর দৃশ্যপট-৩-এ ‘ঙ’-এর কর্মবিমুখতা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এতে মানুষের মেধা, শক্তি ও সময় নষ্ট হয় এবং আত্মসম্মান কমে যায়। তাই সমাজের নিরাপত্তা ও উন্নতির জন্য এই দুইটি খারাপ গুণ থেকে দূরে থাকা খুব জরুরি।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢাকা বোর্ড ২০২৫] দশম শ্রেণির ছাত্র রহমত তার সহপাঠী বন্ধুর নিকট থেকে একটি অক্সফোর্ড ডিকশনারি ধার নিয়ে কথামতো এক সপ্তাহ পরে ফেরত দেয়। তার অন্য আরেক বন্ধু আজমতের নিকট সে পঞ্চাশ টাকা ধার চাইলে পকেটে দুটি পঞ্চাশ টাকার নোট থাকা সত্ত্বেও সে টাকা নেই বলে জানায়। বিষয়টি তার পিতার নজরে এলে তিনি বলেন, “নিজকে সংশোধন করো। মানসিক প্রশান্তি ও বিকাশ সাধনে অন্তরাত্মাকে নির্মল ও পবিত্র রাখতে হবে।” ক. ‘শালীনতা’ বলতে কী বোঝায়? খ. “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।”- উক্তিটি ব্যাখ্যা করো। গ. রহমতের চরিত্রে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. আজমতের চরিত্রে যে বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয় তা চিহ্নিতপূর্বক তার পিতার মন্তব্যের যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ঢাকা বোর্ড ২০২৫] আটিপাড়া গ্রামের উচ্চশিক্ষিত যুবক সালাহউদ্দিন আপ্রাণ চেষ্টা করেও কোনো চাকরি না পেয়ে বেকার জীবন অতিবাহিত করছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার তাকে ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ নিয়ে হাঁস-মুরগির খামার গড়ে তোলার পরামর্শ দেন। কিন্তু সে এ কাজটি ছোট মনে করে বলে, “আমি কর্মহীন জীবন কাটাব তবু এ কাজ করব না।” অপরদিকে, তার সহপাঠী জামাল উদ্দিন মাত্র পাঁচ বছর বাংলাদেশ কর কমিশনে নিম্ন বেতনে চাকরি করে অনেক কালো টাকার মালিক হয়েছে। এলাকার এক বেকার যুবককে দশ লক্ষ টাকা ঋণ দিয়ে সে বছরান্তে নিয়মিতভাবে পঞ্চাশ হাজার টাকা করে আদায় করছে। মাওলানা আযাদ বলেন, “জামাল উদ্দিন জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত করছে। তার উপার্জিত সব অর্থই অবৈধ।” ক. ‘ফিতনা-ফাসাদ’ কী? খ. “প্রতারণাকারী মহানবি (স.)-এর দলভুক্ত নয়।”- উক্তিটি ব্যাখ্যা করো। গ. সালাহউদ্দিনের উক্তিতে আখলাকে যামিমার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. জামাল উদ্দিন সম্বন্দ্বে মাওলানা আযাদের মন্তব্য কতটুকু যথার্থ বলে তুমি মনে কর? পাঠপুস্তকের আলোকে জবাব দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [ঢাকা বোর্ড ২০২৫] মোড়াকাঠী গ্রামের সজল পাঁচ বছর কানাডা প্রবাস জীবন কাটিয়ে এসে এখন শরীরে হাফ প্যান্ট ও মাথায় ক্রিকেট ক্যাপ পরে এলাকায় ঘুরে বেড়ায়। একদা এক স্কুলপড়ুয়া মেয়েকে দেখে শীষ দিলে গ্রামের মোড়ল তাকে কানে ধরে ওঠ-বস করায়। পক্ষান্তরে, তার বন্ধু ফজল লোকাল বাসে বরিশাল যাবার সময় এক বৃদ্ধা মহিলাকে নিজের আসন ছেড়ে দেয়। বিষয় জানতে পেরে তার পিতা বলেন, “মনে রাখবে নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি। তাদের সাথে সর্বদা সম্মানজনক আচরণ করবে।” ক. ‘খিয়ানত’ কী? খ. “হিংসা কীভাবে মানব চরিত্রকে ধ্বংস করে?” ব্যাখ্যা করো। গ. সজলের আচরণে আখলাকে যামিমার কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. ফজল তার পিতার উপদেশের বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [রাজশাহী বোর্ড ২০২৫] আরাফাত ও সাজু দুই বন্ধু। সাজু গার্মেন্টসে চাকরি করে। তাদের আলোচনার এক পর্যায়ে সাজু আরাফাতকে বলে, আমাদের গার্মেন্টসে অনেক গণ্ডগোল হচ্ছে। আমি ৩ মাস বেতন পাইনি। গার্মেন্টসের মালিক ‘জনাব ‘ক’ সাহেব শ্রমিকদের পাওনা প্রদানে প্রায়ই গড়িমসি করেন। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অপরদিকে, আরাফাত ও তার স্ত্রী ফাতেমা যৌথভাবে একটি কারখানা পরিচালনা করেন। তাদের কারখানায় মহিলা শ্রমিকদের জন্য আলাদা মহিলা কর্মকর্তা ও পরিবেশ বিরাজমান। নেই কোনো শ্রমিক অসন্তোষ। এটি শুনে জনাব সাজু বলেন, আসলে ইসলাম নারীকে যথেষ্ট সম্মান দিয়েছে। ক. সাম্প্রদায়িক সম্প্রীতি কী? খ. “মায়ের পদতলে সন্তানের জান্নাত।” ব্যাখ্যা করো। গ. জনাব ‘ক’ সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. আরাফাত ও তার স্ত্রী ফাতেমার উদ্যোগটি চিহ্নিত করে জনাব সাজুর বক্তব্য বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [রাজশাহী বোর্ড ২০২৫] আরমান দশম শ্রেণির ছাত্র। শিক্ষা সফরে এক মিউজিয়ামের গেটম্যানের নিকট ব্যাগটি রাখতে দিয়ে ভিতরে গেল। ফিরে এসে ব্যাগটি নিয়ে দেখল তাতে টাকা নেই। গেটম্যানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, টাকার ব্যাপারে কিছু জানি না। অন্যদিকে আরমানের বাবা ইউছুফ সপরিবারে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আরমান বিনয়ের সাথে তার বাবাকে জানায়, জন্মভূমি ছেড়ে সে অন্য দেশে যেতে চায় না। আরমানের মা জানায়, আমিও তোমার সাথে একমত। আমিও বিদেশে যেতে চাই না। ক. আখলাক কী? খ. “নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।” ব্যাখ্যা করো। গ. গেটম্যানের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটির অভাব রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. আরমানের সিদ্ধান্তটি কি যৌক্তিক? তার মায়ের মন্তব্যের যথার্থতাসহ বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড ২০২৫] রায়হান একজন সৎ ব্যবসায়ী। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। রায়হানের স্ত্রী মাঝে মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে মিথ্যা বলতে, ওজনে কম দিতে এবং দ্রব্যে ভেজাল মেশাতে উদ্বুদ্ধ করে। কিন্তু রায়হান তাকে বুঝিয়ে বলে, মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। অপরদিকে, শরিফুল বিদেশ থেকে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে বন্যাকবলিত মানুষের দুর্দশা দেখে ব্যথিত হন। তিনি উক্ত এলাকার একটি দরিদ্র পরিবারকে তার বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেন এবং তাদেরকে পুনর্বাসিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। ক. গিবত ‘কী? খ. “ফিতনা হত্যার চেয়েও জঘন্য।” ব্যাখ্যা করো। গ. রায়হানের স্ত্রীর মনোভাবে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে- তা ব্যাখ্যা করো। ঘ. শরিফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড ২০২৫] জনাব ‘ক’ একজন কাপড় ব্যবসায়ী। কোনো কারণে গুদামসহ দোকানে আগুন লেগে দোকানের সমস্ত কাপড় পুড়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। অভাব-অনটনের সংসারে তিনি দোকানের মেরামত ও পুনরায় চালু করার জন্য তার ভাই জনাব ‘খ’-এর কাছে দুই লক্ষ টাকা ধার চাইলে বছরান্তে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার শর্তে তাকে ধার দেন। জনাব ‘খ’-এর মেয়ে ‘গ’ অশালীন পোশাক পরে কোচিং সেন্টারে যাওয়া-আসা করে। পথে কিছু বখাটে যুবক তাকে দেখে আপত্তিকর অঙ্গভঙ্গি করে। ‘গ’ কোচিং থেকে ফিরে এসে দাদা’ ‘ঘ’-কে বিষয়টি জানালে তিনি পবিত্র কুরআনের উদ্ধৃতি তুলে ধরেন- “তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলি যুগের মতো নিজেকে প্রদর্শন করে বেড়াবে না।” ক. সত্যবাদিতা কী? খ. “ইসলামে কর্মবিমুখতার সুযোগ নেই।” ব্যাখ্যা করো। গ. জনাব ‘খ’-এর মধ্যে আখলাকে যামিমাহর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. ‘গ’-এর আচরণ চিহ্নিতপূর্বক তার দাদার উক্তিটি বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [যশোর বোর্ড ২০২৫] সাফাত সাহেব প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেন যে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নানা প্রকার গুজব ছড়ানো হয়। তাই তিনি ঘটনাগুলোর অনুসন্ধান করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিজের ইউটিউব চ্যানেলে প্রচার করে জনগণকে সচেতন করেন। তার ছেলে আদনান অনলাইন মার্কেট থেকে মূল্যহ্রাসের বিজ্ঞাপন দেখে একটি পণ্যের অর্ডার করে। হাতে পাওয়ার পর পণ্যটি অত্যন্ত নিম্নমানের দেখে তার মন খারাপ হয়। এতে বাবা পুত্রকে সান্ত্বনা দিয়ে বলেন, “এ ধরনের ব্যবসায়ীদেরকে মহানবি (স.) নিজের উম্মত নয় বলে ঘোষণা করেছেন।” ক. আখলাকে হামিদাহ কাকে বলে? খ. “তাকওয়া সকল সৎগুণের মূল।” ব্যাখ্যা করো। গ. সাফাত সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. আদনানকে সান্ত্বনা দিয়ে পিতার মন্তব্যটি আখলাকে যামিমাহর সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। [যশোর বোর্ড ২০২৫] অফিস কর্মকর্তা সাইফুল সাহেবের টেবিলে তার স্বাক্ষর নেওয়ার জন্য ‘জেড গ্রুপ’-এর কর্মচারী একটি ফাইল জমা দিয়ে যান। তিনি স্বাক্ষর করার জন্য ফাইল খুললে তাতে টাকাভর্তি খাম দেখে খুব রাগ করেন এবং কর্মচারীকে ডেকে ধমক দিয়ে বলেন, “এ জঘন্য কাজের জন্য তুমিও জাহান্নামি হবে, আমাকেও জাহান্নামি বানাবে।” তিনি আজ অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য কয়েকটি বই কিনে নিয়ে যান। কারণ মেয়ে ভালো ফল করলে তিনি তাকে বই উপহার দেওয়ার কথা দিয়েছিলেন। ক. ‘সুদ’ কাকে বলে? খ. “তারা (নারীগণ) তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ।” বুঝিয়ে লেখো। গ. মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের চরিত্রে আখলাকে হামিদার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা? সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। [যশোর বোর্ড ২০২৫] জনাব জাফর সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে আত্মীয়স্বজনরা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিলেও তিনি অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সাধ্য অনুযায়ী খরচ করে বিবাহ সম্পন্ন করেন। এটা নিয়ে তাঁর আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই তাঁর পিছনে নানা কথা বলতে থাকে। তাদের এ ধরনের সমালোচনা জনৈক আত্মীয় আবিদ মেনে নিতে না পেরে বলেন, “তিনি যা করেছেন তা ভালোই করেছেন। আর তোমাদের এ ধরনের চর্চা করাটা ব্যভিচারের চেয়েও জঘন্য।” ক. ‘আখলাকে যামিমাহ’ কাকে বলে? খ. “ফিতনা হত্যার চেয়েও জঘন্য।”- বাণীটি বুঝিয়ে লেখো। গ. জনাব জাফর সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. আত্মীয়দের এরূপ চর্চার প্রেক্ষিতে জনাব আবিদের মন্তব্য কতটুকু সঠিক? সংশ্লিষ্ট বিষয়ের আলোকে যৌক্তিক মতামত দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। [কুমিল্লা বোর্ড ২০২৫] হামিম শনিবার মনসুরের নিকট থেকে একটি ল্যাপটপ ধার নেয়। সে মনসুরকে কথা দেয়, শুক্রবার এটি ফেরত দেবে। কিন্তু শুক্রবার হঠাৎ করে আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যেও হামিম শুক্রবারেই মনসুরের ল্যাপটপটি অক্ষতভাবে পৌঁছে দেয়। অপরদিকে, মনসুরের মা হাবিবা টেলিফোনে প্রতিদিন মা-বাবা ও ভাইবোনের খোঁজখবর নেন। তবে বিগত ছয় মাসেও তিনি শ্বশুর-শাশুড়িকে ফোন করেননি। ক. সিল্ক কাকে বলে? খ. প্রতারক কীভাবে মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয়? ব্যাখ্যা করো। গ. হামিমের ভূমিকায় আখলাকে হামিদাহর কোন্ গুণটি পালিত, হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. হাবিবার কর্মকান্ডে আখলাকে হামিদাহর কোনো একটি গুণ কি সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। [কুমিল্লা বোর্ড ২০২৫] সবুজ হাফপ্যান্ট পরে দিনের বেলা মহল্লায় ঘুরে বেড়ায়। তার স্ত্রী জেবা স্বামীর সাথে আলাপচারিতায় জানায়, তার অফিসে একজন নতুন সহকর্মী যোগদান করেছে। সে মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। জেবা তার গত মাসের বেতনের ৫০,০০০/- টাকা একজন সহকর্মীকে এই মর্মে ধার দিয়েছে যে, ফেরত দেওয়ার সময় তাকে মোট ৬০,০০০/- টাকা দিতে হবে। ক. তাকওয়া কী? খ. ফিতনা কেন হত্যার চেয়েও জঘন্য? ব্যাখ্যা করো। গ. সবুজের আচরণে আখলাকে হামিদাহর কোন গুণটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. জেবার কোন কাজটি মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য অপরাধ? তার কর্মকাণ্ড চিহ্নিত করে তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৫। [চট্টগ্রাম বোর্ড ২০২৫] সগির একজন এম.এ পাস যুবক। সে চাকরির জন্য কোথাও আবেদন করে না। বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে অলস সময় কাটায়। সগিরের বাবা সোহাগ তার সঞ্চয়ের ৫০ লক্ষ টাকা এক বন্ধুকে এই শর্তে ধার দিয়েছে যে, মূল টাকা ফেরত না দেওয়া পর্যন্ত প্রতি মাসে সোহাগকে ৫০,০০০ টাকা দিতে হবে। প্রথমদিকে কয়েক মাস ৫০,০০০ টাকা করে পেলেও হঠাৎ একদিন বন্ধু উধাও হয়ে যায়। ফলে সোহাগ সঞ্চয়ের সকল টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। ক. শালীনতা কী? খ. সমগ্র সৃষ্টিকে আল্লাহর পরিজন বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. সগিরের কর্মকাণ্ড কোন নিন্দনীয় আচরণের শামিল? ব্যাখ্যা করো। ঘ. সোহাগের ঋণদানের বিষয়টি চিহ্নিত করে এর কুফল বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৬। [চট্টগ্রাম বোর্ড ২০২৫] দৃশ্যকল্প-১ : আরিফ ট্রেনযোগে কলেজে যাচ্ছিল। ভিড়ের মধ্যে একজন ‘মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের আসনটি ছেড়ে তাকে বসতে দেয়। দৃশ্যকল্প-২: আবদুল কাদির জিলানী (রহ.)-এর বাল্যকালের ঘটনা। তিনি বিদ্যাশিক্ষার জন্য একটি কাফেলার সাথে বাগদাদ সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে কাফেলা ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল কাফেলার সকলের টাকা-পয়সা ছিনিয়ে নেয়। সবশেষে তারা আবদুল কাদিরের কাছে এসে কোনো টাকা-পয়সা না পেয়ে তার নিকট জানতে চায়, তোমার নিকট কি কিছুই নেই? তখন আবদুল কাদির জামার আস্তিনের ভিতর লুকানো ৪০টি স্বর্ণমুদ্রা বের করে দেন। ডাকাত দল অবাক হয়ে তাঁর নিকট জানতে চায়, কেন তিনি লুকানো টাকা বের করে দিলেন? আবদুল কাদির জবাবে বলেন, তাঁর মা তাঁকে উপদেশ দিয়েছেন, কখনো সঠিক বিষয়টি না লুকাতে। ডাকাত দল আবদুল কাদিরের কথা শুনে অনুতপ্ত হয়ে কাফেলার সকলের টাকা-পয়সা 1 ফেরত দিয়ে তাদের ছেড়ে দেয়। ক. সাওম কী? খ. দুনিয়ার জীবনেও আখলাকে হামিদাহ্ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। গ. জনাব আরিফের কর্মে আখলাকে হামিদাহর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. আবদুল কাদির জিলানী (রহ.)-এর আচরণে আখলাকে হামিদাহর যে গুণটি প্রতিফলিত হয় সেটি চিহ্নিতপূর্বক এর প্রভাব বিশ্লেষণ করো। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ৪র্থ অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।