দৈনন্দিন জীবনে মানুষ মহান আল্লাহর আদেশ যেমন- সালাত, সাওম, হজ, যাকাত পালন করা এবং নিষেধ যেমন- শিরক করা, মাতাপিতার অবাধ্য হওয়া, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা ইত্যাদি পরিহার করে চলাকে ইবাদত বলে। এই পোস্টে Ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় উত্তর লিখে দিলাম।
Table of Contents
Ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় (৯ম-১০ম শ্রেণি)
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] দৃশ্যপট-১: পরিচিত এক দোকানে একটি জামা দেখে জনাব ‘ক’-এর খুব পছন্দ হয়। জামাটি কেনার মতো টাকা তার পকেটে ছিল না। তাকে দোকানে, বসিয়ে দোকানদার কিছু সময়ের জন্য বাইরে যায়। জনাব ‘ক’ মনে মনে ভাবে জামাটি যদি না বলে নিয়ে যাই তাহলে কেউ দেখবে না। সাথে সাথে তার মনে হলো মহান আল্লাহ তাকে দেখছেন। ‘ক’ কাজটি থেকে নিজেকে বিরত রাখে। দৃশ্যপট-২: জনাব ‘খ’ আযান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে নামায আদায় করেন। তিনি রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদসহ অনান্য ইবাদত করেন। একদিন জনাব ‘খ’ কথা প্রসঙ্গে তার বন্ধু জনাব ‘গ’-কে বলেন, আল্লাহ তায়ালা সবকিছুর স্রষ্টা, এটি আমাদের মানপ্রাণে বিশ্বাস করতে হবে। তা না হলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। দৃশ্যপট-৩: জনাব ‘ঘ’ ঈদ উপলক্ষ্যে স্ত্রীর জন্য জামদানি শাড়ি, সস্তানদের জন্য দামি পোশাক এবং বাসার কাজের মেয়ের জন্য নতুন জামা কিনে আনেন। গ্রামের আত্মীয়দের জন্য পাঞ্জাবি ও শাড়ি কিনলেন। এছাড়াও ঈদ উপলক্ষ্যে গ্রামের দরিদ্র অসহায় মানুষের মাঝে তিনি লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন। ক. ইলম কী? খ. শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’- ব্যাখ্যা করো। গ. দৃশ্যপট-১-এ জনাব ‘ক’-এর কর্মকান্ডে কোন ধরনের ইবাদত ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যপট-২-এ জনাব ‘খ’ ও দৃশ্যপট-৩-এ জনাব ‘ঘ’-এর কর্মকান্ডে যে ইবাদতসমূহ উঠেছে তা চিহ্নিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উভ্যয় ইবাদতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
উত্তরঃ
ক. ইলম আরবি শব্দ, যার অর্থ হলো জ্ঞান, জানাশোনা বা অবগত হওয়া। ইসলামি পরিভাষায় কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্দি করাকে ইলম বলে।।
খ. রাসুলুল্লাহ (স.)-এর এই গুরুত্বপূর্ণ বাণীর মূল উদ্দেশ্য হলো শ্রমিকের অধিকার রক্ষা করা এবং মালিককে শ্রম শোষণ থেকে সতর্ক করা।
শ্রমিক তার কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পায়, তা তার জীবনের প্রধান ভরসা। ইসলাম মালিক ও শ্রমিকের সম্পর্ককে ভ্রাতৃত্বের সম্পর্ক হিসেবে দেখেছে এবং শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক সময়মতো দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। দেরি করে বা অজুহাত দেখিয়ে পারিশ্রমিক না দেওয়া শ্রমিকের প্রতি অন্যায়, যা ইসলামের দৃষ্টিতে খুবই খারাপ কাজ।
গ. দৃশ্যপট-১-এ জনাব ‘ক’-এর কর্মকান্ডে হাক্কুল ইবাদ তথা বান্দার হক ফুটে উঠেছে।
ইবাদত একটি আরবি শব্দ। এর অর্থ হলো চূড়ান্তভাবে বিনয় ও দীনতা প্রকাশ করা এবং নম্র হওয়া। ইসলামি পরিভাষায়, জীবনের সব কাজ আল্লাহ তায়ালার বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়।
ইবাদত দুই প্রকার। যথা—
১. হাক্কুল্লাহ: আল্লাহর সাথে সম্পর্কিত অধিকার হলো হাক্কুল্লাহ।
২. হাক্কুল ইবাদ: মানুষের একে অপরের প্রতি দায়িত্ব ও সহানুভূতি হলো হাক্কুল ইবাদ।
মানুষ সামাজিক জীব। তাই তাকে সমাজে একসাথে বসবাস করতে হয়। আমরা পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকি। একজনের কষ্টে অন্যজন পাশে দাঁড়ায় এবং বিপদে সাহায্য করে। মানুষের প্রতি মানুষের এই দায়িত্ব ও সহানুভূতিই হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার।
উদ্দীপকে জনাব ‘ক’ সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে দোকান থেকে একটি জামা চুরি করেনি। সে বুঝতে পেরেছে যে জামাটি দোকানদারের সম্পদ এবং টাকা ছাড়া তা নেওয়া অন্যায় ও তার অধিকার নষ্ট করা। মানুষের প্রতি এই দায়িত্ব পালন করাই হাক্কুল ইবাদের অংশ। তাই বলা যায়, জনাব ‘ক’-এর কাজে দুই ধরনের ইবাদতের মধ্যে হাক্কুল ইবাদ পালনের বিষয়টি প্রকাশ পেয়েছে।
ঘ. দৃশ্যপট-২-এ জনাব ‘খ’-এর কাজে হাক্কুল্লাহ (আল্লাহর হক) এবং দৃশ্যপট-৩-এ জনাব ‘ঘ’-এর কাজে হাক্কুল ইবাদ (বান্দার হক) প্রকাশ পেয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই দুই ধরনের ইবাদতই খুব গুরুত্বপূর্ণ।
জনাব ‘খ’ নিয়মিত নামাজ আদায়, তাহাজ্জুদ পড়া এবং তাওহিদের শিক্ষা প্রচারের মাধ্যমে আল্লাহর প্রতি তার দায়িত্ব পালন করছেন, যা হাক্কুল্লাহ বা আল্লাহর হকের অন্তর্ভুক্ত। অন্যদিকে জনাব ‘ঘ’ তার পরিবার, আত্মীয়-স্বজন এবং গরিব মানুষের সাহায্য ও সেবা করার মাধ্যমে মানুষের প্রতি তার দায়িত্ব পালন করছেন, যা হাক্কুল ইবাদ বা বান্দার হকের একটি ভালো উদাহরণ।
হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে আল্লাহর প্রতি দায়িত্ব এবং মানুষের প্রতি দায়িত্ব—দুটোই পালন করতে বলা হয়েছে। নামাজ ও ইবাদত (হাক্কুল্লাহ) যেমন আল্লাহ ও মানুষের সম্পর্ককে শক্ত করে, তেমনি দান-সদকা ও মানুষের সেবা (হাক্কুল ইবাদ) সমাজে শান্তি ও সমতা আনে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।
সবশেষে বলা যায়, শুধু ইবাদত করলেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না, যদি মানুষের হক আদায় না করা হয়। তাই হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ একে অপরের পরিপূরক। পরকালীন সফলতার জন্য জনাব ‘খ’-এর মতো ইবাদত করা এবং জনাব ‘ঘ’-এর মতো মানুষের সেবা করা দুটোই জরুরি।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [ঢাকা বোর্ড ২০২৫] দশ বছরের শিশুকন্যা নাসিবা তার মায়ের সাথে প্রতিদিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন করে। তার বাবা জনাব আনিস তার সম্পদ হিসাব করে বছরান্তে মোট ত্রিশ লক্ষ টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটি দুধেল গাভী কিনে দরিদ্র প্রতিবেশী জনাব ফারুককে দান করেন। ফলে তার সাংসারিক অভাব-অনটন দূর হয় এবং সে পরিবারের সকলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত করে। ক. ‘হাক্কুল্লাহ’ কী? খ. “মানবজীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন অবশ্যই বর্জনীয়।”- উক্তিটি ব্যাখ্যা করো। গ. নাসিবার পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে কর যে, জনাব আনিসের পালনকৃত ইবাদতটি মানবসমাজে বৈষম্য দূরীকরণে সহায়ক? ইসলামের আলোকে তোমার মতামত ব্যক্ত করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢাকা বোর্ড ২০২৫] জনাব আকন্দ সাদা চাদর পরে মধ্যপ্রাচ্যের একটি দেশে গিয়ে এক বিশাল প্রান্তরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমদের সাথে একই ধ্বনি উচ্চারণ করেন। তার সহকর্মী জনাব চৌধুরী মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে দীর্ঘ একমাস দিনে অভুক্ত থাকেন। একদা এক ক্ষুধার্ত ভিক্ষুককে একটি হোটেলে নিয়ে ইলিশ মাছ ও গরুর মাংস দিয়ে তৃপ্তিসহকারে ভাত খাওয়ান। ক. ‘ইলম’ কী? খ. “প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হয়।” – উক্তিটি ব্যাখ্যা করো। গ. জনাব আকন্দের পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা করো। ঘ. সামাজিক সহানুভূতি সৃষ্টিতে জনাব চৌধুরীর ইবাদতের গুরুত্ব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড ২০২৫] রুবিনা খাতুন একজন স্কুল শিক্ষিকা। তার ব্যাংকে দুই লক্ষ টাকা এবং ছয় লক্ষ টাকার স্বর্ণের অলংকার আছে। বছর শেষে তিনি অসহায় গরিবদের মাঝে ১৫ হাজার টাকা বিতরণ করেন। অপরদিকে, রুবিনার ছেলে রাশেদ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে; কিন্তু কষ্টকর ভেবে এমন একটি ফরজ ইবাদত পালনে অবহেলা করে যেটা রমজান, মাসের সাথে সম্পৃক্ত। বিষয়টি জানতে পেরে তার বাবা বলেন, এ মাসের ইবাদত পালন করা অত্যাবশ্যক। এর মাধ্যমে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। ক. ইজমা কী? খ. হাক্কুল ইবাদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. রুবিনা খাতুনের ইবাদতটি কি সঠিক হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. রাশেদের অবহেলা করা ইবাদতটি চিহ্নিত করে তার বাবার বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [যশোর বোর্ড ২০২৫] শিল্পপতি কামরুল সাহেবের কারখানায় শতাধিক কর্মচারী কাজ করে থাকেন। তিনি বছরান্তে তাঁর সমুদয় সম্পদ হিসাব করে শরিয়ত নির্ধারিত একটি অংশ কারখানার অসচ্ছল কর্মচারীদের মাঝে বিতরণ করেন। তাঁর কারখানার প্রবীণ একজন পরহেজগার কর্মচারী বলেন, “আপনি অনেক ভালো মানুষ। কুরআনের এই বাণী অনুসরণ করলে আপনি আল্লাহর আরও প্রিয়ভাজন হতে পারবেন।” আল্লাহ বলেন, “তোমাদের অধীনস্থ যেসব দাস-দাসী রয়েছে তাদের প্রতি সদয় হও।” ক. শরিয়ত কাকে বলে? খ. মহানবি (স.)-এর জীবদ্দশায় হাদিস লেখা নিষেধ ছিল কেন? গ. কামরুল সাহেবের কর্মকান্ডে কোন ইবাদতটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. প্রবীণ কর্মচারীর উদ্ধৃত কুরআনের বাণীতে প্রতিফলিত বিষয়টি যৌক্তিক বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [যশোর বোর্ড ২০২৫] সোহা ও নিহা ইবাদত নিয়ে আলোচনার এক পর্যায়ে সোহা বলল, “ইসলামে এমন একটি ইবাদত রয়েছে যা পালনের ক্ষেত্রে উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না। সাম্যের নজির সৃষ্টি হয়। এটা আল্লাহর আনুগত্যের শ্রেষ্ঠ মাধ্যমও।” নিহা বলল, “ইসলামে আরও ইবাদত রয়েছে যার একটি পালনের মধ্য দিয়ে অনাহারী, অর্ধাহারীদের ক্ষুধার জ্বালা বুঝতে পারা যায়।” নিহার কথায় মা বলেন, “এ ইবাদতটির একটি বিশেষত্ব হচ্ছে যে, আল্লাহ নিজেই এর পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন।” ক. মুবাহ কী? খ. ‘হাদিসও এক প্রকার ওহি’- বুঝিয়ে লেখো। গ. সোহার আলোচনায় কোন ইবাদতের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো। ঘ. নিহার আলোচনা প্রসঙ্গে মায়ের মন্তব্যের যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [কুমিল্লা বোর্ড ২০২৫] ডা. রফিক একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি প্রতি শুক্রবার বিনামূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দেন। অতি দরিদ্র রোগীদের কিছু ওষুধও কিনে দেন। ডা. রফিকের শিশুপুত্র তামিমের বয়স ৯ বছর। সে দৈনিক পাঁচবার রুকু-সিজদাবিশিষ্ট একটি ইবাদত করে। সে নিয়মিত দাঁত ব্রাশ করে। প্রতি শুক্রবার নিজের নখ নিজেই কাটে। আগের মতো সকাল বেলা ঘুমিয়ে না থেকে লেখাপড়ায় মনোযোগ দেয়। ক. ইলম কী? খ. যাকাত কীভাবে মুসলমানদের মধ্যে সেতুবন্ধ রচনা করে? ব্যাখ্যা করো। গ. ডা. রফিকের কর্মকাণ্ড কোন প্রকারের ইবাদত? ব্যাখ্যা করো। ঘ. তামিমের ইবাদতটি চিহ্নিতপূর্বক চরিত্র গঠনে এর গুরুত্ব বর্ণনা করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [কুমিল্লা বোর্ড ২০২৫] সিফাত গত রাতে সুবহে সাদিকের পূর্বেই খানাপিনা শেষ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারাদিন উপোস থাকে। মাগরিবের আজান শুনে সে আবার নাশতা গ্রহণ করল। সিফাতের ভাই রাফি তার কারখানায় একজন কর্মচারী নিয়োগ করেন। নিয়োগের সময় বেতন নিয়ে কোনো কথা হয়নি। মাস শেষে কর্মচারীকে দশ হাজার টাকা দেওয়া হলে সে পনেরো হাজার টাকা দাবি করে। এ নিয়ে কারখানায় চরম অসন্তোষ দেখা দেয়! ক. দম কী? খ. যাকাত কেন ধনীর দয়া নয়? ব্যাখ্যা করো। গ. সিফাতের কাজে কোন ইবাদত পালিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. তোমার কি মনে হয় কারখানার ঘটনায় রাফি ও কর্মচারী উভয়েই দায়ী? ইবাদতের আলোকে চিহ্নিত করে তোমার মতামত দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [চট্টগ্রাম বোর্ড ২০২৫] সাকিবের বাসার সামনের রাস্তার উন্নয়ন কাজ চলছে। এজন্য প্রচুর ধুলাবালির সৃষ্টি হয় এবং লোকজনের খুব কষ্ট হয়। সাকিব তার কয়েকজন বন্ধুকে নিয়ে সকাল-বিকাল দুবেলা পুরো রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করে। ফলে মানুষের কষ্ট লাঘব হয়। সাকিবের মা মিসেস ফাতিমার ইসলামি ব্যাংকে ১০ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট রয়েছে। ফাতিমা বছরান্তে দশ লক্ষ টাকা থেকে ২৫,০০০ টাকায় ৫টি সেলাই মেশিন ক্রয় করে ৫ জন দরিদ্র বেকার মহিলাকে দান করেন। তিনি আগে প্রতিবছর একই টাকায় শাড়ি, লুঙ্গি ক্রয় করে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করতেন। ক. ইবাদত কী? খ. সালাত কীভাবে মন্দ আচরণ থেকে বিরত রাখে? ব্যাখ্যা করো। গ. সাকিব ও তার বন্ধুদের কাজটি কোন প্রকার ইবাদত? ব্যাখ্যা করো। ঘ. মিসেস ফাতিমার দানের দুই পদ্ধতির মধ্যে কোনটিকে তুমি সেরা মনে করো। তাঁর ইবাদতটি চিহ্নিত করে তোমার মতের পক্ষে যুক্তি দাও |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [চট্টগ্রাম বোর্ড ২০২৫] জনাব সাদিক একজন উচ্চপদস্থ কর্মকর্তা। একদিন পথিমধ্যে তাঁর সাথে তাঁর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের দেখা হয়। সাদিক গাড়ি থেকে নেমে শিক্ষককে সালাম দেন এবং তাঁর সাথে মুসাফাহাহ্ করেন। সাদিক তাঁকে গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেন। অপরদিকে, জনাব মুবিন এ বছর একটি দেশ সফর করেন। তিনি সেখানে পৃথিবীর প্রথম গৃহ প্রদক্ষিণ, কয়েকটি বিশেষ প্রান্ত অবস্থানসহ কিছু আনুষ্ঠানিকতা শেষ করেন। একটি প্রান্তরে তার সাথে ফিলিস্তিনসহ বেশ কয়েকটি দেশের মুসলমানদের মতবিনিময় হয়। তিনি এখন নিয়মিত জামাআতে নামাজ আদায় করেন। তিনি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বেশ কিছু অর্থ প্রেরণ করেন। ক. ইলম কী? খ. শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- ব্যাখ্যা করো। গ. সাদিকের আচরণে কার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. মুবিনের ইবাদতটি চিহ্নিত করে বিশ্ব মুসলিমের ঐক্য সৃষ্টিতে এর ভূমিকা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। [সিলেট বোর্ড ২০২৫] রাফি বলল, সমাজ থেকে সুদ উচ্ছেদ করার উপায় কী? আসাদ কুরআন মাজিদের উদ্ধৃতি দিয়ে বলে, “ধনীদের সম্পদে দরিদ্র ও বঞ্চিতের হক রয়েছে।” (সূরা আয-যারিয়াত) এ আয়াতের বাস্তবায়ন করতে পারলেই সুদি কারবার বন্ধ হয়ে যাবে। অন্যদিকে, মুসফিক বলে- মহান আল্লাহর একটি ইবাদত রয়েছে যা নির্দিষ্ট এক মাসের প্রশিক্ষণ। যার প্রতিদান আল্লাহপাক নিজ হাতে দিবেন। এ প্রশিক্ষণের মাধ্যমে সুদি কারবারসহ অনৈতিক কাজকর্মও বন্ধ হবে। এ ব্যাপারে তার শিক্ষক বললেন, “এই ইবাদতের সামাজিক গুরুত্ব অপরিসীম।” ক. ‘হাক্কুল্লাহ’ কী? খ. সালাতকে ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো। গ. আসাদ কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের মন্তব্যের যথার্থতা নিরূপণ করো |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। [সিলেট বোর্ড ২০২৫] জনাব ‘ল’ একজন শিল্পপতি। তিনি তার কারখানায় নিয়োজিত শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দেন না। তার বন্ধু বেলাল সাহেব একটি নির্দিষ্ট দেশে বিশেষ একটি ইবাদত পালনের জন্য যান। সেখানে তিনি ‘সিরীয়, মিশরীয়, মালয়েশিয়ান কয়েকজনের সাথে পরিচিত হন। তিনি তাদের সাথে মাঝে মাঝে মোবাইলে যোগাযোগ রাখেন। মাওলানা সিরাজ সাহেব বলেন, এই ইবাদতটি বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক. দ্বীনি ইলম কাকে বলে? খ. হাদিসে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো। গ. জনাব ‘ল’ ইসলামের কোন বিষয়টি লঙ্ঘন করেছেন? তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। ঘ. বেলাল সাহেবের ইবাদতটি চিহ্নিত করে মাওলানা সিরাজ সাহেবের বক্তব্যের যৌক্তিকতা নির্ণয় করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। [বরিশাল ও দিনাজপুর বোর্ড ২০২৫] নাছির প্রতিদিন এমন একটি ইবাদত পালন করে যা ইমান মজবুত করে, আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে। ইবাদতটি সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। অপরদিকে, আমিন অপর একটি ইবাদত আদায় করে যা বছরে একবার আদায় করতে হয়। যা ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধ তৈরি করে। ক. হাক্কুল ইবাদ কী? খ. সাওমকে ‘ঢাল’ বলা হয়েছে কেন? গ. নাছিরের পালনকৃত ইবাদতটি সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ. আমিনের পালন করা ইবাদতটি চিহ্নিত করে উক্ত ইবাদতটির গুরুত্ব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। [বরিশাল বোর্ড ২০২৫] রকি সাহেব একটি পোশাক কারখানার মালিক। প্রায় দুই শতাধিক কর্মচারী কারখানায় কাজ করে। তারা বিগত দুই বছর ধরে বেতন-বোনাস বৃদ্ধির দাবি করে আসছে। এ ব্যাপারে তিনি কোনো কর্ণপাত করেন না। ন্যায্য দাবি পূরণ না হওয়ায় তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং কারখানা ভাঙচুর করে। অপরদিকে, রনি সাহেব গ্রাম্য স্কুল থেকে এসএসসি পাস করেন। উচ্চ শিক্ষা অর্জন করে বর্তমানে সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে একদিন চলার পথে রাস্তায় আ. জলিল স্যারের সাথে দেখা হয়। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে সালাম বিনিময় করে গাড়িতে উঠিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন। ক. জিহাদ কাকে বলে? খ. “হজের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব তৈরি হয়।”- ব্যাখ্যা করো। গ. রকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. জনাব রনির কর্মকাণ্ডে যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৫। [দিনাজপুর বোর্ড ২০২৫] তথ্য-১: গাজীপুরের শতাধিক পোশাক কারখানা বন্ধ করে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি মানার আহ্বান জানায়। বিষয়টির গুরুত্ব বুঝে জনৈক আলিম উভয় পক্ষকে ইসলামের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। তথ্য-২: জনাব আসলাম জিলহজ মাসে নির্ধারিত দিনে বিশেষ – ইবাদত পালন করেছেন। ইবাদতটি সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে – একটি সূরা নাযিল করেছেন। ক. জিহাদ কী? খ. ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হবে? ব্যাখ্যা করো। গ. তথ্য-১ এ পাঠ্যবইয়ের ফুটে ওঠা বিষয়টি ব্যাখ্যা করো। ঘ. জনাব আসলামের আদায়কৃত ইবাদতটির শিক্ষা ও তাৎপর্য বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৬। [ময়মনসিংহ বোর্ড ২০২৫] জনাব ‘ক’ টেলিভিশনের একটি অনুষ্ঠানে ইবাদত সম্পর্কিত আলোচনায় বললেন, ইসলামে এমন একটি ইবাদত রয়েছে যার প্রতিদান আল্লাহ তায়ালা নিজ হাতে দান করবেন এবং তার অতীত জীবনের পাপ ক্ষমা করে দিবেন। একজন শ্রোতার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসলামে এমন আরও একটি ইবাদত রয়েছে, যার নির্দিষ্ট পরিমাণ মালের মালিকগণের ওপর ফরজ করা হয়েছে। এ ইবাদতটি যথাযথভাবে আদায় করা হলে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় গরিব মানুষদের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। ক. হাক্কুল ইবাদ কাকে বলে? খ. ‘শিক্ষা’ মানুষকে কীভাবে প্রকৃত মানুষ হতে সাহায্য করে? ব্যাখ্যা করো। গ. জনাব ‘ক’-এর আলোচনায় কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. শ্রোতার প্রশ্নের উত্তরে জনাব ‘ক’ যে ইবাদতের কথা বলেছেন তা চিহ্নিত করে এর শিক্ষা ও তাৎপর্য বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৭। [ময়মনসিংহ বোর্ড ২০২৫] মি. ‘ক’ একজন নামাজি ব্যক্তি। তিনি ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে চলার ব্যাপারে দ্বিধা করেন না। কিন্তু আল্লাহর আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা মেনে নিতে পারেন না। অথচ আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা ও পরিশ্রম করা ফরজ। অপরদিকে, মি. ‘খ’ আরবি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট ইবাদত পালন করার জন্য দেশের বাইরে যাবেন। তিনি নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করবেন। ইবাদতসমূহ শেষ করে দেশে ফিরবেন। ক. ইবাদত কাকে বলে? খ. যাকাতকে কেন ইসলামের সেতুবন্ধ বলা হয়েছে? ব্যাখ্যা করো। গ. মি. ‘ক’-এর মনোভাবে ইসলামের কোন বিষয়টি উপেক্ষিত হয়েছে? এর গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ. মি. ‘খ’-এর ইবাদতটি চিহ্নিত করে এর ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৮। [ঢাকা বোর্ড ২০২৪] আ. জলিল প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী রাতের শেষ ভাগে কিছু খেয়ে সারাদিন পানাহার থেকে বিরত থাকেন। অন্যদিকে আরমান তার ধনী বন্ধুদের নিয়ে পরিকল্পিতভাবে একটি ফরয ইবাদত পালনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচনে উদ্যোগ গ্রহণ করেন, যেন ধনী-গরিবের পার্থক্য দূর হয়। ক. হাক্কুল্লাহ কী? খ. সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়- ব্যাখ্যা করো। গ. আ. জলিল যে ইবাদতটি পালন করেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। ঘ. আরমানের পরিকল্পনা সংশ্লিষ্ট ইবাদতের আলোকে মূল্যায়ন করো।৪ |
| সৃজনশীল প্রশ্নঃ ১৯। [ঢাকা বোর্ড ২০২৪] নাফিস একজন ধনী ব্যক্তি। তিনি নিয়মিত সালাত আদায় করেন। তিনি গত বছর হজও করেছেন। কিন্তু তিনি বছরান্তে তার সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে দান করেন না। অপরদিকে, তার বন্ধু রফিক আজান শুনলে সকল কাজ রেখে একটি বিশেষ ইবাদতের প্রস্তুতি নেন এবং তা সম্পূর্ণ করেন। উক্ত ইবাদত প্রসঙ্গে তার পিতা বলেন, এটি মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। ক. জিহাদ কী? খ. ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো। গ. নাফিস কোন ধরনের ইবাদত পালন থেকে বিরত রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. রফিকের পিতার মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ৩য় অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।