ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এতে বিশ্বজগতের সৃষ্টি, ধ্বংস, ইহকালের সব প্রয়োজনীয় বিষয়, মৃত্যু, মৃত্যুর পরবর্তী জীবন সবকিছুই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই পোস্টে ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় লিখে দিলাম।
Table of Contents
ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় (৯ম-১০ম শ্রেণি)
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] দৃশ্যপট-১ : জনাব ‘ক’ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে বিভিন্ন মসলার সাথে ইটের গুঁড়া এবং চালের সাথে কংকর মিশিয়ে বিক্রি করে। তার দোকান থেকে এক কেজি ওজনের কোনো দ্রব্য কিনে নিয়ে বাড়িতে নিয়ে মাপলে নয়শত গ্রাম পাওয়া যায়। পরবর্তীতে এলাকাবাসী তার দোকান বন্ধ করে দেয়। দৃশ্যপট-২: জনাব ‘খ’ একটি কথতি মাজারে যান এবং সেখানে সিজদা করেন। মাঝে মাঝে তিনি নামাযও পড়েন। এক বন্ধুর পরামর্শে জনাব ‘খ’ সূরা ইখলাস ব্যাখ্যাসহ বাংলা অনুবাদ পড়েন। পরবর্তীতে জনাব ‘খ’ কথিত মাজারে যাওয়া বন্ধ করে দেন। পাঁচ ওয়াক্ত নামায মসজিদে আদায় শুরু করেন। দৃশ্যপট-৩: রাফিদ-এর বাবা জীবিকার তাগিদে সৌদি আরব থাকেন। তাই প্রতি মাসেই ডাকপিয়ন তাদের বাসায় বাবার চিঠি নিয়ে আসেন। ডাকপিয়নের কার্যক্রম দেখে রাফিদ বলেন, যুগে যুগে মানুষের কল্যাণের জন্য বার্তা নিয়ে মহামানবরা পৃথিবীতে এসেছেন। তাঁরা মানুষকে সত্য ও সুন্দর জীবনের জন্য আহ্বান জানিয়েছেন। আল্লাহ তায়ালার বিধিবিধান মানুষকে হাতে-কলমে শিখিয়েছেন। ক. আসমানি কিতাব কী? খ. ইমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক- ব্যাখ্যা করো। গ. দৃশ্যপট-১ ‘ক’-এর কর্মকাণ্ডে আকাইদ ও নৈতিক জীবনের পরিপন্থি কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যপট-২-এ জনাব ‘খ’ পরিবর্তিত জীবন ও দৃশ্যপট-৩-এ আকাইদের যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে মানুষের নৈতিক জীবন গঠনে উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
উত্তরঃ
ক. আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়াতের জন্য জিবরাইল (আ.)-এর মাধ্যমে তার যে বাণীসমূহ রাসুলগণের নিকট প্রেরণ করেছেন, সেগুলোর সমষ্টিই হলো আসমানি কিতাব।
খ. মান ও ইসলামের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং একে অপরের সাথে জড়িত। একটি ছাড়া অন্যটি সম্পূর্ণ হয় না। ইমান মানে হলো ইসলামের মূল বিষয়গুলোকে মনে-প্রাণে বিশ্বাস করা, আর ইসলাম হলো সেই বিশ্বাস অনুযায়ী কাজ করা ও আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। ইমানকে যদি গাছের শিকড় ধরা হয়, তাহলে ইসলাম হলো তার ডালপালা। যেমন শিকড় ছাড়া গাছের ডালপালা হয় না, তেমনি ডালপালা ছাড়া গাছের সৌন্দর্যও প্রকাশ পায় না।
গ. জনাব ‘ক’-এর কর্মকান্ডে আকাইদ ও নৈতিক জীবনের পরিপন্থি ‘নিফাক’ এবং ‘ব্যবসায়িক প্রতারণা’ বা ওজনে কম দেওয়ার বিষয়টি ফুটে উঠেছে।
ইসলামি ভাষায় নিফাক বলতে বোঝায়, মনে এক রকম বিশ্বাস রাখা কিন্তু বাইরে তার বিপরীত আচরণ করা। একজন মুসলিমের ভালো গুণ হলো সততা ও বিশ্বস্ততা। কিন্তু জনাব ‘ক’ ব্যবসার আড়ালে ভেজাল মেশানো ও কম ওজন দেওয়ার মতো খারাপ কাজ করেছেন। হাদিসে মুনাফিকের তিনটি লক্ষণের মধ্যে একটি হলো আমানতের খেয়ানত করা এবং আরেকটি হলো মিথ্যা বা প্রতারণা করা। প্রতারণা আসলে মিথ্যারই একটি রূপ। জনাব ‘ক’-এর কাজে এই দুইটি বিষয়ই দেখা যায়। তাই বলা যায়, তিনি নিজের ইমান ও নৈতিকতা থেকে সরে গেছেন।
উদ্দীপকে দেখা যায়, জনাব ‘ক’ মসলার সাথে ইটের গুঁড়া এবং চালের সাথে পাথর মিশিয়ে মানুষকে ধোঁকা দেন। এছাড়া এক কেজির জায়গায় কম ওজন দিয়ে তিনি কুরআনের সেই নির্দেশনা অমান্য করেছেন, যেখানে কম মাপে দেওয়ার জন্য শাস্তির কথা বলা হয়েছে। তার এই কাজ শুধু সামাজিক অপরাধ নয়, বরং নিফাকের অন্তর্ভুক্ত। কারণ একজন সত্যিকারের মুমিন কখনো এমন প্রতারণামূলক কাজ করে না।
সবশেষে বলা যায়, জনাব ‘ক’ মুখে নিজেকে মুসলিম ও সৎ বললেও কাজে প্রতারণা করেছেন। তাই তার এই আচরণ নিফাকের মধ্যে পড়ে এবং এর জন্য পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
ঘ. দৃশ্যপট-২-এ জনাব ‘খ’-এর পরিবর্তিত জীবনের মাধ্যমে ‘তাওহিদ’ এবং দৃশ্যপট-৩-এ ‘রিসালাত’-এর বিষয়টি ফুটে উঠেছে, যা মানুষের নৈতিক জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জনাব ‘খ’ মাজারে সিজদা করার মতো শিরক ছেড়ে সূরা ইখলাসের শিক্ষা অনুযায়ী আল্লাহর একত্ববাদে ফিরে এসেছে, যা তাওহিদের মূল কথা। তাওহিদে বিশ্বাস মানুষকে আত্মসম্মানী করে তোলে এবং খারাপ অভ্যাস ছেড়ে ভালো চরিত্র গঠনে সাহায্য করে। অন্যদিকে, রাফিদ যে বলেছে মহামানবদের মাধ্যমে আল্লাহর বাণী আসে, সেটি রিসালাতের বিষয়। নবি-রাসুলরা মানুষকে সত্য ও সঠিক পথ দেখানোর পাশাপাশি নিজের জীবন দিয়ে নৈতিকতার শিক্ষা দিয়েছেন।
জনাব ‘খ’ যখন তাওহিদের শিক্ষা গ্রহণ করল, তখন সে ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে এলো, যা তার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করেছে। একইভাবে রিসালাতে বিশ্বাস করলে মানুষ নবি-রাসুলদের আদর্শ অনুসরণ করে ভালো মানুষ হতে শেখে এবং অন্যদের উপকার করতে আগ্রহী হয়। তাওহিদ মানুষকে এক আল্লাহর প্রতি দায়িত্বশীল করে এবং রিসালাত সেই দায়িত্ব কীভাবে পালন করতে হবে তা শিখিয়ে দেয়।
তাই বলা যায়, তাওহিদ ও রিসালাতের মিলিত শিক্ষা মানুষের খারাপ প্রবৃত্তি দমন করে এবং তাকে ভালো চরিত্র ও নৈতিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [ঢাকা বোর্ড ২০২৫] জনাব শামীম স্থানীয় এক মুদি দোকান থেকে বাকিতে এক বস্তা কাটারি ভোগ চাল ক্রয় করে এবং এক সপ্তাহ পরে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ছয় মাস অতিক্রান্ত হলেও বিক্রেতা টাকা চাইলে প্রতিবার আগামী সপ্তাহে দিবে বলে আশ্বস্ত করে। তার বন্ধু জনাব শাহরিয়ার ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে হযরত শাহজালালের মাজারে যায় এবং কবরের পাশে দাঁড়িয়ে তার রোগ ভালো করে দেওয়ার আবেদন জানায়। বিষয়টি জানতে পেরে মাওলানা শিহাব বলেন, “তুমি ক্ষমার অযোগ্য পাপ করেছ। তোমার ইমান নবায়ন করতে হবে। ক. ‘তাওহিদ’ কী? খ. “রিসালাতের অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা।”- উক্তিটি ব্যাখ্যা করো। গ: জনাব শামীমের কর্মকান্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. জনাব শাহরিয়ার সম্পর্কে মাওলানা শিহাবের উক্তি কতটুকু যথার্থ বলে তুমি মনে কর? পাঠ্যপুস্তকের আলোকে তোমার সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [রাজশাহী বোর্ড ২০২৫] সাদিক ও হাবিব দুই বন্ধু। তারা দুজনে সিলেট ভ্রমণে গেল। হাবিব শাহজালাল (র.)-এর মাজারে গিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া-দরুদ পাঠ করল। এরপর মোনাজাতে বলল, “হে আমার রব তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও।” তুমি আমার একমাত্র প্রভু। অপরদিকে, তার বন্ধু সাদিক বলে, “হে আল্লাহর ওলি! আমাকে সরকারি মেডিকেলে চান্স পাইয়ে দাও। তোমার অনেক ক্ষমতা।” ক. ইসলাম কী? খ. ইমান ও ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করো। গ. হাবিবের কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. সাদিকের কর্মকাণ্ড আকাইদের আলোকে চিহ্নিতপূর্বক তার পরিণতি বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [রাজশাহী বোর্ড ২০২৫] মি. রফিক একজন বয়স্ক মানুষ। লিবাসে এবং কথায় খাঁটি মুমিনের ভাব দেখায়। কিন্তু কথার সাথে কাজের মিল নেই। অন্যের সম্পদ তারা নিকট সুরক্ষিত নয়। অপরদিকে, মি. রহিম মনে করেন যে, মুমিনপুর গ্রামের পীর মি. ‘ক’ যামানার পথপ্রদর্শক। তিনি শেষ যামানার সংবাদ বাহক। তার মতো আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়াতে আর আসবে না। ক. রিসালাত কী? খ. তাকদিরে বিশ্বাস জরুরি কেন? ব্যাখ্যা করো। গ. মি. রফিকের কাজের মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. মি. রহিমের ধারণা আকাইদের কোন বিষয়ের পরিপন্থি তা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [যশোর বোর্ড ২০২৫] দশম শ্রেণির শিক্ষার্থী সাবিলা মুসলমান হলেও হযরত ঈসা (আ.)-কে মহান আল্লাহর পুত্র মনে করে। অন্যদিকে, ৯ম শ্রেণির শিক্ষার্থী সাদিকা তার সহপাঠী ফারিহাকে সালাত আদায়ের জন্য আহ্বান করে। এতে ফারিহা সাদিকার ওপর ক্ষিপ্ত হয়ে সালাত, সাওম ইত্যাদি বিশ্বাস করে না বলে পরিষ্কার জানিয়ে দেয়। বিষয়টি তার শ্রেণিশিক্ষক অবগত হয়ে বলেন, “ফারিহাকে তার এ মনোভাবের জন্য একদিন কঠিন পরিণতি ভোগ করতে হবে।” ক. আখিরাত কাকে বলে? খ. “আমাকে শাফায়াত (করার অধিকার) দেওয়া হয়েছে।” বাণীটি ব্যাখ্যা করো। গ. সাবিলার বিশ্বাসে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. ফারিহার মনোভাবের প্রেক্ষিতে শ্রেণিশিক্ষকের মন্তব্যের যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [যশোর বোর্ড ২০২৫] মাহির সাহেব সালাত, যাকাত ও হজ পালন করলেও কথা ও কাজে কোনো মিল নেই, এমনকি কথায় কথায় মিথ্যা বলে। বিষয়টি স্থানীয় ইমাম সাহেব জানতে পেরে বলেন, “এ ধরনের চরিত্রের আমূল পরিবর্তনের জন্য যুগে যুগে অসংখ্য পথপ্রদর্শক প্রেরণ করেন।” উপস্থিত একজন মুসল্লি যোগ করে বলেন, “পথপ্রদর্শক প্রেরণের এ ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত।” ক. ‘মিযান’ কাকে বলে? খ. “দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র।”- উক্তিটি বুঝিয়ে লেখো। গ. মাহির সাহেবের চরিত্রে আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মুসল্লির মন্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [কুমিল্লা বোর্ড ২০২৫] ফাহিম বিশ্বাস করে, আল-কুরআন আল্লাহর বাণী। এটি শেষ নবি হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি অবতীর্ণ হয়েছে। সে আল-কুরআনের আদেশ-নিষেধসমূহ মেনে চলার চেষ্টা করে। অপরদিকে, ফাহিমের বন্ধু নাঈম তার এলাকার খতিবের নিকট অভিমত ব্যক্ত করেন, আমি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি, তবে এ মহাবিশ্ব পরিচালনার জন্য অনেক সহযোগী দরকার। খতিব সাহেব নাঈমকে সতর্ক করে বলেন, আপনার এরূপ মানসিকতা পরিহার করা উচিত। অন্যথায় আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ক. ইসলাম কী? খ. তুমি কেন তাকদিরে বিশ্বাস কর? ব্যাখ্যা করো। গ. ফাহিমের মানসিকতায় ইমানের কোন মৌলিক বিষয়টি প্রকাশ পায়? ব্যাখ্যা করো। ঘ. নাঈমের মানসিকতা চিহ্নিতপূর্বক তার সম্পর্কে খতিব সাহেবের উক্তিটির যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [কুমিল্লা বোর্ড ২০২৫] সামিন একজন ব্যবসায়ী। তার প্রতিবেশী মাহিন তার কাছ থেকে এক সপ্তাহের জন্য পাঁচ হাজার টাকা ধার নেয়। সামিন এক মাসেও টাকা ফেরত না পেয়ে মাহিনকে চাপ দেয়। হঠাৎ করে মাহিন সামিনকে রলে, তোমার টাকা তো কবেই ফেরত দিয়েছি। অপরদিকে, মাহিনের বন্ধু পলাশ সাধারণত নামাজ-কালাম আদায় করে না। পলাশের স্ত্রী স্বামীকে নামাজ পড়ার জন্য তাকিদ দেন। জবাবে পলাশ বলে, “মন ভালো থাকলে নামাজ লাগে না।” একসময়ে পলাশ অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ে। ব্যবসায় লোকসান হওয়ায় সে হতাশাগ্রস্ত হয়ে পাড়ে। ক. আখিরাত কী? খ. “ইমান ও ইসলামের সম্পর্ক গাছের শিকড় ও শাখার মতো।”-ব্যাখ্যা করো। গ. মাহিনের চরিত্র কীসের শামিল? আকাইদের আলোকে ব্যাখ্যা করো। ঘ. পলাশের মানসিকতা চিহ্নিত করে আকাইদের আলোকে ‘এর পরিণতি বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [চট্টগ্রাম বোর্ড ২০২৫] জনাব ‘ক’ একদিন কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনায় আহত হন। ‘তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এর নাম তাকদির। উত্তরে ‘ক’ বলেন, এগুলোর কোনো ভিত্তি নেই। অপরদিকে, তার প্রতিবেশী জনাব্য ‘খ’ একজন ব্যবসায়ী। তিনি যখনই ব্যবসায়িক কাজে বের হন তখনই ঘরের দেয়ালে টানানো একজন সাধু পুরুষের ছবিকে সিজদাহ করেন। তার মা বিষয়টি লক্ষ করে বলেন, তোমার এ ধরনের কর্মকান্ড ইসলাম সমর্থন করে না। এজন্য তোমাকে পরকালে কঠোর শাস্তি ভোগ করতে হবে। ক. তাওহিদ কাকে বলে? খ. ইসলামকে সার্বজনীন ধর্ম বলা হয় কেন? গ. জনাব ‘ক’-এর কর্মকান্ড কীসের শামিল? ব্যাখ্যা করো। ঘ. জনাব ‘খ’-এর আচরণ চিহ্নিতপূর্বক তার মায়ের বক্তব্যের যথার্থতা আকাইদের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [চট্টগ্রাম বোর্ড ২০২৫] দৃশ্যকল্প-১: টগর মনে করে মৃত্যু মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটায়। মৃত্যুর পর আর কিছুই নেই। দৃশ্যকল্প-২: রাসুলুল্লাহ্ (স.) মদিনায় হিজরতের পর আবদুল্লাহ ইবনে উবাই নামক এক ব্যক্তি প্রকাশ্যে তাঁর প্রতি ইমান আনে এবং তাঁর অনুসরণ করে। কিন্তু গোপনে সে নবিজী (স.) ও মুসলমানদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। ক. কিয়াস কী? খ. ইমান ও ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করো। গ. টগর-এর বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩ ঘ. টগর ও আবদুল্লাহ ইবনে উবাই-এর মধ্যে কে পরকালে জাহানামের সর্বনিম্নস্তরে নিক্ষিপ্ত হবে? আবদুল্লাহ ইবনে উবাই এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। [সিলেট বোর্ড ২০২৫] দৃশ্যকল্প-১: বাংলাদেশ সরকার জনাব আমিনকে মিশরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। তার অন্যতম দায়িত্ব হলো বাংলাদেশ সরকারের পাঠানো বার্তা মিশর সরকারের নিকট যথাযথভাবে পৌছে দেওয়া। দৃশ্যকল্প-২: জনাব ‘ক’ ইসলামের বিভিন্ন বিষয়ে সমালোচনায় মুখর। তিনি সুদকে হারাম মানতে রাজি নয়। তিনি মনে করেন, অর্থনৈতিক উন্নতির জন্য সুদ অপরিহার্য। তার সম্পর্কে জানতে পেরে মসজিদের সম্মানিত ইমাম বলেন, “এ ধরনের চিন্তার কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ।” ক. ইমান কী? খ. আসমানি কিতাবে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন? গ. জনাব আমিনের দায়িত্ব আকাইদের কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত সম্মানিত ইমামের বক্তব্যের যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। [সিলেট বোর্ড ২০২৫] জনাব ‘ম’ বাহ্যিকভাবে মুসলিম হলেও অন্তরে ইসলামের বিভিন্ন বিষয়ে বিরোধিতা লালন করেন। একদিন তার বন্ধু একটি ছাগল ক্রয় করে এবং সেটা কোনো এক মাজারে নিয়ে পীরের নামে জবাই করে। তার কার্যক্রম সম্পর্কে জনাব ‘ন’ বলেন, “এ ধরনের কাজের কুফল অত্যন্ত জঘন্য।” ক. শাফাআত কী? খ. দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো। গ. জনাব ‘ম’ এর চরিত্রে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব ‘ন’-এর মন্তব্যের যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। [বরিশাল বোর্ড ২০২৫] সাকিব মাঝে মাঝে কথা দিয়ে কথা রাখে না। কোনো কিছু তার কাছে জমা রাখলে অনেক সময় তা নষ্ট করে ফেলে। আবার কথাবার্তায় প্রায়ই মিথ্যার আশ্রয় নেয়। আর তার বড় চাচা মাওলানা সাদিক সাহেব একদিন বললেন; মানুষ আল্লাহর সত্তা, সিফাত, ক্ষমতা ও নিয়ামত সম্পর্কে কিছুই জানত না। পরকাল সম্বন্ধেও মানুষের সুস্পষ্ট ধারণা ছিল না। আল্লাহ তায়ালার নির্দেশে মহামানবগণ এসব বিষয়ে মানব সমাজকে শিখিয়েছেন। ক. কুফর কাকে বলে? খ. আখিরাত বিশ্বাসের উপকারিতা ব্যাখ্যা করো। গ. সাদিক সাহেব কর্তৃক বর্ণিত মহামানব কারা? বুঝিয়ে দাও। ঘ. সাকিবের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় তা চিহ্নিত করে তার কুফল বর্ণনা করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। [বরিশাল বোর্ড ২০২৫] আতিক আল্লাহ তায়ালাকে ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করে। সে আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির কাছে কখনই কিছু প্রার্থনা করে না। আর তার নিঃসন্তান বন্ধু বারিক সন্তান পাওয়ার আশায় এক দরবেশের দরগায় গিয়ে ঐ দরবেশের নামে দুটি ছাগল জবাই করে। ক. ইমান কাকে বলে? খ. তাকদিরে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন? গ. বারিকের কাজটিতে কোন বিশ্বাস ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. আতিকের বিশ্বাসটি চিহ্নিত করে ইসলামে তার গুরুত্ব বর্ণনা করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৫। [দিনাজপুর বোর্ড ২০২৫] সিরাতুন্নবি (স.) অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন, এমন কিছু মানুষ আছে যারা অন্তরে অবাধ্যতা লুকিয়ে রাখে। আল্লাহ তায়ালা তাদেরকে মিথ্যাবাদী বলে ঘোষণা দিয়েছেন। প্রধান অতিথি বলেন, আমরা আল্লাহ তায়ালার পরিচয় জানতাম না, ইবাদতের নিয়মকানুন জানতাম না। আল্লাহ তায়ালার মনোনীত বান্দাদের মাধ্যমে তা জানতে পেরেছি। যার ধারা শেষ হয়েছে সর্বশ্রেষ্ঠ মহামানবের মাধ্যমে। ক. আখিরাত কাকে বলে? খ. “আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি।”- বুঝিয়ে লেখো। গ. বিশেষ অতিথির বক্তব্যে ফুটে ওঠা বিষয়টি ব্যাখ্যা করো। ঘ. প্রধান অতিথির উল্লিখিত বিষয়টি চিহ্নিত করে তার শেষোক্ত মন্তব্যটি মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৬। [দিনাজপুর বোর্ড ২০২৫] তথ্যচিত্র-১ : জামিল সবসময় এক আল্লাহর ওপর ভরসা করে চলে। আল্লাহ তায়ালার গুণ ও পরিচয় যথাযথভাবে জেনে তাঁর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করে। তথ্যচিত্র-২: মফিজ নিজের খেয়াল খুশিমতো চলে। সুদ-ঘুষ সে বৈধ মনে করে। সে বলে, পৃথিবীর সবকিছু এমনি এমনিই সৃষ্টি হয়েছে। ক. ইমান কী? খ. “ইসলাম সর্বজনীন ধর্ম।”- ব্যাখ্যা করো। গ. তথ্যচিত্র-১-এ জামিলের মধ্যে ইসলামি আকিদার ফুটে ওঠা বিষয়টি ব্যাখ্যা করো। ঘ. মফিজের মনোভাবটি চিহ্নিত করে এ ধরনের কাজের পরিণতি বিশ্লেষণ করো। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ১ম অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।