/** * The template for displaying the header. * * @package GeneratePress */ if ( ! defined( 'ABSPATH' ) ) { exit; // Exit if accessed directly. } ?> ৯ম ও ১০ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

৯ম ও ১০ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করে বনাঞ্চলে গাছ রোপণ, সঠিক পরিচর্যা এবং সংরক্ষণের সমন্বিত প্রক্রিয়াকে বনায়ন বলা হয়। এ পদ্ধতির মাধ্যমে বনভূমি থেকে অধিক পরিমাণে বনজ সম্পদ উৎপাদন করা সম্ভব হয়। এই পোস্টে ৯ম ও ১০ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।

কৃষি শিক্ষা ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
জামান সাহেব কৃষি কর্মকর্তার পরামর্শ মতো তার বাড়ির দক্ষিণ দিকে পুকুর পাড়ে উঁচু ৪ শতক জমিতে মেনজিয়াম বীজ রোপণ করেন। এ জন্য তিনি ১৫ সেমি ১০ সেমি আকারের পলি ব্যাগ ব্যবহার করেন। এতে করে জামান সাহেব ব্যাপক সফলতা লাভ করেন।

ক. নার্সারি কাকে বলে?

খ. নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

গ. জামান সাহেবের নার্সারির চারার সংখ্যা নির্ণয় করো।

ঘ. জামান সাহেবের সফলতার কারণ বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়।

খ. নার্সারি স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো নির্দিষ্ট সময়ে উন্নত মানের ও সুস্থ-সবল চারা উৎপাদন নিশ্চিত করা। প্রতিটি বৃক্ষ রোপণের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে এবং রোপণের পর গাছের সঠিক বৃদ্ধি মূলত নির্ভর করে ভালো মানের চারার ওপর। এ কারণে প্রয়োজন অনুযায়ী মানসম্মত চারা সরবরাহ নিশ্চিত করতে নার্সারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

গ. উত্তর পিডিএফ ফাইলে দেখ।

ঘ. নার্সারি স্থাপন করে সফলতা অর্জনের জন্য পূর্বেই সুপরিকল্পিত কিছু প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এর মধ্যে অন্যতম হলো সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা।

উদ্দীপকের ঘটনায় দেখা যায়, জামান সাহেব নার্সারি স্থাপনের আগে একজন কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। ওই কৃষি কর্মকর্তা তাকে নার্সারি স্থাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে দিকনির্দেশনা দেন। সেই পরামর্শ অনুসরণ করে জামান সাহেব নার্সারির জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে সক্ষম হন, যা সফল নার্সারি ব্যবস্থাপনার একটি মূল ভিত্তি। সঠিক স্থান নির্ধারণের পর তিনি প্রতিটি কার্যক্রম কৃষি কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করেন। মূলত যথাযথ পরিকল্পনা ও পরামর্শ অনুসরণের ফলেই জামান সাহেব সফলতা অর্জন করেন।


সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন]
সুফিয়া বেগম বাড়ি তৈরির সময় গৃহে ব্যবহারের জন্য ২০ বছর পূর্বে লাগানো দুইটি মেহগনি গাছ কেটে ফেলেন। গাছ দুইটি কাটার সময় শ্রমিকরা কুঠার ব্যবহার করেন। তার গাছ ২টির লগের দৈর্ঘ্য ছিল ৮ মিটার, চিকন মাথার বেড় ২ মিটার, মাঝের অংশের বেড় ২.৫ মিটার ও মোটা মাথার বেড় ছিল ৩ মিটার।

ক. কাঠ সিজনিং কী?

খ. আবর্তন কালের ভিত্তিতে গামার, শিশু কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো।

গ. সুফিয়া বেগমের একটি গাছের ভলিউম নির্ণয় করো।

ঘ. সুফিয়া বেগমের গৃহীত কার্যক্রমটি সঠিক ছিল কি না বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. স্থায়ীত্ব দীর্ঘায়িত করার জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে কাঙ্ক্ষিত মাত্রার পানি বের করে নেওয়ার পদ্ধতিকেই কাঠ সিজনিং বলা হয়।

খ. বৃক্ষের চারা রোপণ থেকে শুরু করে যে নির্দিষ্ট সময়ের মধ্যে গাছের বৃদ্ধি সর্বাধিক হয় এবং পরিপক্বতা লাভ করে ব্যবহার উপযোগী অবস্থায় পৌঁছে, সেই নির্ধারিত সময়কালকে আবর্তনকাল বলা হয়। এই আবর্তনকাল অনুযায়ী গামার ও শিশু মাঝারি আবর্তনকালের উদ্ভিদ হিসেবে বিবেচিত। কারণ এগুলো আংশিক কাঠ প্রদানকারী গাছ, যা সাধারণত খুঁটি ও কাঠের জন্য প্রায় ২০ থেকে ৩০ বছরের আবর্তনকালে সংগ্রহ করা হয়।

গ. উত্তর পিডিএফ ফাইলে দেখ।

ঘ. গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত কাঠ সাধারণত ৪০ থেকে ৫০ বছরের আবর্তনকালে সংগ্রহ করা উচিত। এর চেয়ে কম বয়সের গাছ থেকে প্রাপ্ত কাঠ ব্যবহার করলে তার স্থায়িত্ব কম হয় এবং সহজেই ঘুণপোকার আক্রমণের ঝুঁকি থাকে। কাঠ কাটার ক্ষেত্রে করাত ও কুঠার উভয় যন্ত্র সঠিক নিয়মে ব্যবহার করা প্রয়োজন। উদ্দীপকের ঘটনায় দেখা যায়, সুফিয়া বেগমের মেহগনি গাছের বয়স ছিল মাত্র ২০ বছর এবং গাছ কাটার সময় শ্রমিকরা শুধু কুঠার ব্যবহার করেছে।

সুতরাং আলোচনার ভিত্তিতে বলা যায়, সুফিয়া বেগমের গৃহীত কার্যক্রমটি যথাযথ ছিল না।

সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢা. বো. ২০২৫]
কুদ্দুস আলী ফার্নিচার তৈরির উদ্দেশ্যে কয়েকটি গাছ ক্রয় করেন। এ গাছগুলো থেকে প্রাপ্ত কাঠের স্থায়িত্ব বাড়ানোর উপায় সম্পর্কে তিনি একজন কাঠমিস্ত্রির সাথে কথা বলেন। কাঠমিস্ত্রি তাকে কাঠের সিজনিং করার পরামর্শ দেন। একই সাথে কাঠ ট্রিটমেন্টের বিষয়টি বুঝিয়ে দেন।

ক. কাঠ সিজনিং কী?

খ. ফুলের কুঁড়ি ছাঁটাই করা হয় কেন?

গ. কাঠমিস্ত্রির বর্ণিত প্রথম পদ্ধতিটির সাহায্যে কীভাবে কাঠের স্থায়িত্ব বৃদ্ধি করা যায়? ব্যাখ্যা করো।

ঘ. কাঠমিস্ত্রির বর্ণিত দ্বিতীয় পদ্ধতিটির মূলনীতি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [ম. বো. ২০২৫]
কাজলের বাবা ১৯৯৫ সালে তার বাড়ির ছোট্ট উঠানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। এ বছরে তাদের পারিবারিক প্রয়োজনে উক্ত গাছটি কর্তন করে জরুরি ভিত্তিতে কিছু আসবাবপত্র তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন। কাজল ঐ গাছের কাঠের মান কেমন হবে তা নিয়ে প্রশ্ন তোলে।

ক. লোনা মাটির অঞ্চলের একটি বৃক্ষের নাম লেখো।

খ. কাঠের মতো বাঁশেরও সিজনিং প্রয়োজন কিনা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের গাছটির কর্তনযোগ্য পর্যায় ব্যাখ্যা করো।

ঘ. কাজলের বাবার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কী ধরনের প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা উত্তম তা মতামত আকারে লেখো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [রা. বো. ২০২৫]
দশমাইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠের এক প্রান্তে ১ মি. × ৬ মি. পরিমাপের চারটি বেড তৈরি করে। শিক্ষকের সহায়তায় ২৫ সে.মি. × ১৫ সে.মি. আকারের কিছু পলিব্যাগ সংগ্রহ করে শিক্ষার্থীরা পলিব্যাগে মেহগনি চারার বীজ বপন করে। চারা উৎপাদনের পর তারা পরিচর্যা করে এবং পরবর্তীতে চারাগুলো বিনামূল্যে শ্রেণির সকল শিক্ষার্থীদের সরবরাহ করে নিজ নিজ বাড়িতে রোপণের উদ্দেশ্যে। বিষয়টি অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায়।

ক. বাণিজ্যিক নার্সারি কী?

খ. বাংলাদেশের ম্যানগ্রোভ বনকে সুন্দরবন নামকরণ কেন করা হয় ব্যাখ্যা করো।

গ. দশমাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তৈরি চারা বেডে মোট কতটি চারা উৎপাদন করতে পারে তা নির্ণয় করো।

ঘ. উদ্দীপকে শিক্ষার্থীদের উদ্যোগ আর্থসামাজিক উন্নয়নে অনুকরণীয় কি না? মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [দি. বো. ২০২৫]
জনাব জাকির হোসেন তার বাড়িতে প্রয়োজনীয় আসবাবপত্র তৈরির জন্য তার বাগান থেকে ৩০ বছর বয়সি একটি ৫ মেহগনি গাছ কর্তন করলেন। গাছ কর্তন কাজে তিনি কুড়াল ব্যবহার করলেন। কর্তনকৃত গাছের লগের দৈর্ঘ্য ৬ মিটার। চিকন মাথার বেড় ২ মিটার, মাঝের মাথার বেড় ২.৫ মিটার এবং মোটা মাথার বেড় ৩ মিটার।

ক. লালন পুকুর কাকে বলে?

খ. সঠিক পদ্ধতিতে উদ্ভিদের বীজ সংরক্ষণ করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো।

গ. জনাব জাকির হোসেনের কর্তনকৃত গাছের ভলিউম নির্ণয় করো।

ঘ. জনাব জাকির হোসেনের গৃহীত কার্যক্রম সঠিক ছিল কি? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [কু. বো. ২০২৫]
স্বাধীনতার সময় বাংলাদেশের জনসংখ্যা যা ছিল বর্তমানে তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। কিন্তু জমি বাড়েনি এতটুকুও। বাড়তি মানুষের বিভিন্ন চাহিদা মেটাতে বনভূমি দিন দিন কমে যাচ্ছে। তাই বন সংরক্ষণের জন্য বিভিন্ন সময় “বন সংরক্ষণ আইন” করা হয়েছে।

ক. বন বিধি কাকে বলে?

খ. কোন কোন কারণে বন্যপ্রাণী শিকার করার বিধান আছে? ব্যাখ্যা করো।

গ. বন সংরক্ষণের জন্য বন বিধিতে উল্লিখিত দণ্ডনীয় অপরাধগুলোর বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত আইনটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [চ. বো. ২০২৫]
গাজীপুরের বাসিন্দা আব্দুল বাছিত এলাকার সচেতন মানুষ। দিন দিন বনভূমির পরিমাণ কমে যাওয়ায় তিনি বেশ চিন্তিত। তিনি বন কর্মকর্তার পরামর্শক্রমে তার এলাকায় গাছের চারা লাগানোর উদ্যোগ নেন। এলাকার সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কয়েক বছরেই এলাকাটি সবুজে ভরে যায়।

ক. বনায়ন কী?

খ. অধিক হারে গাছ কাটার পরিণাম কী? ব্যাখ্যা করো।

গ. আব্দুল বাছিতকে বন কর্মকর্তা কোথায় কোথায় গাছ লাগানোর পরামর্শ দেন?

ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে আব্দুল বাছিতের উদ্যোগটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [সি. বো. ২০২৫]
রাহুল সাহেব তার বাড়ির পাশে ৩০ বছর বয়সী মেহগনি গাছটি কুঠার দিয়ে কর্তন করালেন। গাছটির লগের দৈর্ঘ্য ১২ মিটার, মোটা মাথার বেড় ৩ মিটার, মাঝখানের বেড় ২.৫ মিটার এবং চিকন মাথার বেড় ২ মিটার ছিল। লগটি সাথে সাথে স’মিলে চেরাই করে আসবাবপত্র তৈরি করেন। কিছুদিন পরই কাঠগুলো ফাঁকা হয়ে গিয়েছিল এবং ঘুন পোকার আক্রমণ দেখা দিয়েছিল।

ক. সামাজিক বনায়ন কী?

খ. উপকূলীয় এলাকায় বনায়নে খেজুর গাছ উপযুক্ত কি না-ব্যাখ্যা করো।

গ. রাহুল মিয়ার মেহগনি গাছ থেকে প্রাপ্ত লগের মোট ভলিউম কত ছিল?

ঘ. উদ্দীপকে উল্লিখিত আসবাবপত্রের সমস্যার প্রেক্ষিতে রাহুল সাহেবের কার্যক্রম মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [ব. বো. ২০২৫]
৫০ বছর বয়স্ক মেহগনি গাছটি ঝড়ে পড়ে যাওয়ার পরপরই আলম তা প্রয়োজনীয় সংখ্যক টুকরো করে একটি ৬ মিটার দীর্ঘ টুকরো চেরাই করেন। যার চিকন মাথার বেড় ২ মিটার, মাঝখানের বেড় ৩ মিটার এবং মোটা মাথার বেড় ৪ মিটার। এরপর সপ্তাহ খানেক পরে উক্ত কাঠ দিয়ে তিনি প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করেন। কিন্তু অল্পদিনের মধ্যে আসবাবপত্রগুলো নষ্ট হতে থাকে।

ক. কী পরিমাণ পানি বের করলে কাঠের গুণগতমান সর্বোত্তম হবে?

খ. গ্রোয়িং স্টক বলতে কী বোঝায়?

গ. আলমের চেরাই করা টুকরাটির ভলিউম নির্ণয় করো।

ঘ. উক্ত আসবাবপত্রগুলো অল্প দিনের মধ্যে নষ্ট হওয়ার কারণ বিশ্লেষণ করো।

নিচে ৯ম-১০ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

কৃষি শিক্ষা ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment