মাসি পিসি গল্পের MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

মানিক বন্দ্যোপাধ্যায়ের “মাসি-পিসি” গল্পটি একটি তীক্ষ্ণ সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরে। স্বামী কর্তৃক নির্যাতিত এবং সমাজের বৈরী দৃষ্টিভঙ্গির শিকার পিতৃমাতৃহীন তরুণী আহ্লাদির জীবন এখানে কেন্দ্রীয় চরিত্র। এই পোস্টে মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন উত্তর -একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

মাসি পিসি গল্পের mcq

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৯০৬ সালে
খ) ১৯০৭ সালে
গ) ১৯০৮ সালে
ঘ) ১৯০৯ সালে
উত্তর: গ) ১৯০৮ সালে

২। মানিক বন্দ্যোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ১৭ই মে
খ) ১৮ই মে
গ) ১৯শে মে
ঘ) ২০শে মে
উত্তর: গ) ১৯শে মে

৩। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক) ঢাকার বিক্রমপুরে
খ) বিহারে
গ) কলকাতায়
ঘ) উড়িষ্যায়
উত্তর: খ) বিহারে

৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়?
ক) বিহারে
খ) কলকাতায়
গ) ঢাকার বিক্রমপুরে
ঘ) উড়িষ্যায়
উত্তর: গ) ঢাকার বিক্রমপুরে

৫। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
ক) হরিহর বন্দ্যোপাধ্যায়
খ) তারাপদ বন্দ্যোপাধ্যায়
গ) ভূপেন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) শশীভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক) হরিহর বন্দ্যোপাধ্যায়

৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কী?
ক) সৌদামিনী দেবী
খ) নীরদাসুন্দরী দেবী
গ) ইন্দিরা দেবী
ঘ) সরোজিনী দেবী
উত্তর: খ) নীরদাসুন্দরী দেবী

৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
গ) সুনীল বন্দ্যোপাধ্যায়
ঘ) অরুণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: খ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম কী?
ক) মানিক
খ) বাপি
গ) তপু
ঘ) বাবু
উত্তর: ক) মানিক

৯। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন?
ক) ৪৫ বছর
খ) ৪৬ বছর
গ) ৪৭ বছর
ঘ) ৪৮ বছর
উত্তর: ঘ) ৪৮ বছর

১০। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজে বি.এসসি পড়ার সময় প্রথম গল্প লেখেন?
ক) স্কটিশ চার্চ কলেজ
খ) কলকাতার প্রেসিডেন্সি কলেজ
গ) বিহারের কলেজ
ঘ) ঢাকা কলেজ
উত্তর: খ) কলকাতার প্রেসিডেন্সি কলেজ

১১। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কী?
ক) জননী
খ) অতসীমামী
গ) দিবারাত্রির কাব্য
ঘ) পদ্মানদীর মাঝি
উত্তর: খ) অতসীমামী

১২। মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম গল্প লেখার সময় তাঁর বয়স কত ছিল?
ক) ১৮ বছর
খ) ১৯ বছর
গ) ২০ বছর
ঘ) ২১ বছর
উত্তর: গ) ২০ বছর

১৩। মানিক বন্দ্যোপাধ্যায় কার সাথে বাজি ধরে প্রথম গল্প লেখেন?
ক) বন্ধুদের সঙ্গে
খ) শিক্ষকের সঙ্গে
গ) পিতার সঙ্গে
ঘ) ভাইয়ের সঙ্গে
উত্তর: ক) বন্ধুদের সঙ্গে

১৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের বাকি সময় কত বছর তিনি সাহিত্যসেবায় নিয়োজিত ছিলেন?
ক) ২৫ বছর
খ) ২৬ বছর
গ) ২৭ বছর
ঘ) ২৮ বছর
উত্তর: ঘ) ২৮ বছর

১৫। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর চাকরি ও ব্যবসায়িক কাজে জড়িত ছিলেন?
ক) দুই বছর
খ) তিন বছর
গ) চার বছর
ঘ) পাঁচ বছর
উত্তর: খ) তিন বছর

১৬। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে বিজ্ঞানমনস্ক ছিলেন?
ক) রাজনীতি
খ) সাহিত্য
গ) মানুষের মনোজগৎ
ঘ) অর্থনীতি
উত্তর: গ) মানুষের মনোজগৎ

১৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কোনটি?
ক) জননী
খ) প্রাগৈতিহাসিক
গ) সরীসৃপ
ঘ) টিকটিকি
উত্তর: ক) জননী

১৮। ‘দিবারাত্রির কাব্য’ কোন ধরনের রচনা?
ক) গল্পগ্রন্থ
খ) উপন্যাস
গ) কাব্যগ্রন্থ
ঘ) প্রবন্ধ
উত্তর: খ) উপন্যাস

১৯। ‘পদ্মানদীর মাঝি’ গ্রন্থটির লেখক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শওকত আলী
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর: গ) মানিক বন্দ্যোপাধ্যায়

২০। ‘পুতুলনাচের ইতিকথা’ কোন ধরনের গ্রন্থ?
ক) গল্পগ্রন্থ
খ) কাব্যগ্রন্থ
গ) উপন্যাস
ঘ) নাটক
উত্তর: গ) উপন্যাস

২১। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্প কোনটি?
ক) প্রাগৈতিহাসিক
খ) চিহ্ন
গ) জননী
ঘ) দিবারাত্রির কাব্য
উত্তর: ক) প্রাগৈতিহাসিক

২২। ‘সরীসৃপ’ গল্পটির লেখক কে?
ক) শওকত আলী
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর: খ) মানিক বন্দ্যোপাধ্যায়

২৩। ‘সমুদ্রের স্বাদ’ গল্পটির লেখক কে?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) আখতারুজ্জামান ইলিয়াস
গ) শওকত আলী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ক) মানিক বন্দ্যোপাধ্যায়

২৪। ‘কুষ্ঠরোগীর বৌ’ গল্পটির লেখক কে?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শওকত আলী
ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর: ক) মানিক বন্দ্যোপাধ্যায়

২৫। ‘টিকটিকি’ গল্পটির লেখক কে?
ক) আখতারুজ্জামান ইলিয়াস
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) শওকত আলী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ) মানিক বন্দ্যোপাধ্যায়

২৬। ‘হলুদ পোড়া’ গল্পটির লেখক কে?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শওকত আলী
ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর: ক) মানিক বন্দ্যোপাধ্যায়

২৭। ‘আজ কাল পরশুর গল্প’ গ্রন্থটির লেখক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শওকত আলী
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর: গ) মানিক বন্দ্যোপাধ্যায়

২৮। ‘হারানের নাতজামাই’ গল্পটির লেখক কে?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শওকত আলী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর: ক) মানিক বন্দ্যোপাধ্যায়

২৯। ‘ছোট বকুলপুরের যাত্রী’ গল্পটির লেখক কে?
ক) শওকত আলী
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর: খ) মানিক বন্দ্যোপাধ্যায়

৩০। ‘চিহ্ন’ কোন ধরনের রচনা?
ক) গল্পগ্রন্থ
খ) উপন্যাস
গ) কাব্যগ্রন্থ
ঘ) প্রবন্ধ
উত্তর: খ) উপন্যাস

৩১। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৫৪ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৬ সালে
ঘ) ১৯৫৭ সালে
উত্তর: গ) ১৯৫৬ সালে

৩২। মানিক বন্দ্যোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ১লা ডিসেম্বর
খ) ২রা ডিসেম্বর
গ) ৩রা ডিসেম্বর
ঘ) ৪ঠা ডিসেম্বর
উত্তর: গ) ৩রা ডিসেম্বর

৩৩। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
ক) ঢাকায়
খ) বিহারে
গ) কলকাতায়
ঘ) উড়িষ্যায়
উত্তর: গ) কলকাতায়

৩৪। নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা নয়?
ক) পুতুলনাচের ইতিকথা
খ) চিহ্ন
গ) চোখের বালি
ঘ) পদ্মানদীর মাঝি
উত্তর: গ) চোখের বালি

৩৫। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের বেশিরভাগ সময় তিনি কীসে নিযুক্ত ছিলেন?
ক) চাকরিতে
খ) ব্যবসায়
গ) সাহিত্যসেবায়
ঘ) রাজনীতিতে
উত্তর: গ) সাহিত্যসেবায়

৩৬। মানিক বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে খ্যাতিমান?
ক) কবি
খ) নাট্যকার
গ) উপন্যাস
ঘ) প্রাবন্ধিক
উত্তর: গ) উপন্যাস

৩৭। শেষবেলায় খালের অবস্থা কেমন?
ক) জোয়ার
খ) পুরো ভাটা
গ) স্রোত
ঘ) স্থির
উত্তর: খ) পুরো ভাটা

৩৮। খালে জল নেমে গেলে কী বেরিয়ে পড়েছে?
ক) বালি
খ) কাদা
গ) শেওলা
ঘ) পাথর
উত্তর: খ) কাদা

৩৯। খালের ধারে কী লাগানো ছিল?
ক) আমগাছ
খ) সালতি
গ) কাঁঠালগাছ
ঘ) নারকেল গাছ
উত্তর: খ) সালতি

৪০। সালতি থেকে খড় কে তোলছিল?
ক) কৈলাশ
খ) রহমান
গ) মাসি-পিসি
ঘ) আহ্লাদি
উত্তর: ক) কৈলাশ

৪১। বাহকদের মাথায় খড় চাপিয়ে দিচ্ছিল কে?
ক) মাসি
খ) পিসি
গ) কৈলাশ
ঘ) রহমান
উত্তর: গ) কৈলাশ

৪২। রহমানের চুলের অবস্থা কেমন?
ক) কালো
খ) আধপাকা
গ) সাদা
ঘ) লাল
উত্তর: খ) আধপাকা

৪৩। পুলের তলা দিয়ে কী এল?
ক) নৌকা
খ) সরু লম্বা সালতি
গ) বজরা
ঘ) ডিঙি
উত্তর: খ) সরু লম্বা সালতি

৪৪। সালতিতে কে লগি ঠেলছিল?
ক) আহ্লাদি
খ) কৈলাশ
গ) দুই প্রৌঢ়া বিধবা
ঘ) বাহকেরা
উত্তর: গ) দুই প্রৌঢ়া বিধবা

৪৫। সালতির মাঝখানে কে বসেছিল?
ক) মাসি
খ) পিসি
গ) আহ্লাদি
ঘ) কৈলাশ
উত্তর: গ) আহ্লাদি

৪৬। আহ্লাদির গায়ে কী ছিল?
ক) শাড়ি ও জামা
খ) শুধু শাড়ি
গ) শুধু জামা
ঘ) পাঞ্জাবি
উত্তর: ক) শাড়ি ও জামা

৪৭। মাসি-পিসিকে কে ডাকল?
ক) রহমান
খ) কৈলাশ
গ) আহ্লাদি
ঘ) কানাই
উত্তর: খ) কৈলাশ

৪৮। কৈলাশ কোথায় জগুর সঙ্গে দেখা করেছিল?
ক) খালের ধারে
খ) চায়ের দোকানে
গ) বাজারে
ঘ) মন্দিরে
উত্তর: খ) চায়ের দোকানে

৪৯। জগু কাকে নিতে চায়?
ক) মাসিকে
খ) পিসিকে
গ) আহ্লাদিকে
ঘ) কৈলাশকে
উত্তর: গ) আহ্লাদিকে

৫০। মাসি-পিসি কী পণ করেছিল?
ক) মেয়ে পাঠাবে না
খ) মেয়ে পাঠাবে
গ) জামাইকে মারবে
ঘ) পালিয়ে যাবে
উত্তর: ক) মেয়ে পাঠাবে না

৫১। জগু মামলা করবে কী জন্য?
ক) জমির জন্য
খ) বৌ নেবার জন্য
গ) টাকার জন্য
ঘ) ঘরের জন্য
উত্তর: খ) বৌ নেবার জন্য

৫২। কৈলাশের মতে, জেল হবে কাদের?
ক) আহ্লাদির
খ) জগুর
গ) মাসি-পিসির
ঘ) গোকুলের
উত্তর: গ) মাসি-পিসির

৫৩। আহ্লাদির বাবা-মা কীভাবে মারা গিয়েছিল?
ক) দুর্ভিক্ষ ও কলেরায়
খ) বন্যায়
গ) অগ্নিকাণ্ডে
ঘ) জলে ডুবে
উত্তর: ক) দুর্ভিক্ষ ও কলেরায়

৫৪। মাসি-পিসি কী কী কাজ করে রোজগার করত?
ক) ধান ভানা
খ) মাছ ধরা
গ) কাঠ কাটা
ঘ) ইট ভাঙা
উত্তর: ক) ধান ভানা

৫৫। মাসি-পিসির কাছে কী ধরনের সঞ্চয় ছিল?
ক) ব্যাংকে টাকা
খ) রূপোর টাকা
গ) সোনার গহনা
ঘ) জমি
উত্তর: খ) রূপোর টাকা

৫৬। মাসি-পিসি কী বেচতে শহরের বাজারে যেত?
ক) মাছ
খ) শাকসবজি ফলমূল
গ) ধান
ঘ) কাঠ
উত্তর: খ) শাকসবজি ফলমূল

৫৭। মাসি-পিসির মধ্যে কে এ বাড়ির মেয়ে?
ক) মাসি
খ) পিসি
গ) দুজনেই
ঘ) কেউ নয়
উত্তর: খ) পিসি

৫৮। মাসি ও পিসির বয়স কেমন?
ক) যুবতী
খ) প্রৌঢ়া
গ) বৃদ্ধা
ঘ) কিশোরী
উত্তর: খ) প্রৌঢ়া

৫৯। ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) দেশ
খ) পূর্বাশা
গ) সবুজ পত্র
ঘ) পরিচয়
উত্তর: খ) পূর্বাশা

৬০। মাসি ও পিসির বৈবাহিক অবস্থা কী?
ক) বিবাহিতা
খ) বিধবা
গ) কুমারী
ঘ) তালাকপ্রাপ্তা
উত্তর: খ) বিধবা

৬১। মাসি ও পিসি কোন ধরনের সংগ্রাম পরিচালনা করে?
ক) রাজনৈতিক সংগ্রাম
খ) অর্থনৈতিক সংগ্রাম
গ) বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম
ঘ) সামরিক সংগ্রাম
উত্তর: গ) বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম

৬২। কে রাতে কাছারিবাড়ি যেতে হুকুম দিয়েছিল?
ক) কানাই
খ) গোকুল
গ) দারোগাবাবু
ঘ) কৈলাশ
উত্তর: গ) দারোগাবাবু

৬৩। কানাই কার সঙ্গে এসেছিল?
ক) গোকুলের তিন পেয়াদা
খ) জগু
গ) কৈলাশ
ঘ) রহমান
উত্তর: ক) গোকুলের তিন পেয়াদা

৬৪। কানাইয়ের দলের অচেনা লোকটার মাথায় কী ছিল?
ক) টুপি
খ) লাল পাগড়ি
গ) পাগড়ি
ঘ) টিকলি
উত্তর: খ) লাল পাগড়ি

৬৫। কাঁঠাল গাছের ছায়ায় কারা ঘুপটি মেরে বসেছিল?
ক) মাসি-পিসি
খ) গাঁয়ের গুণ্ডা সাধু বৈদ্য ওসমানেরা
গ) কৈলাশ
ঘ) বাহকেরা
উত্তর: খ) গাঁয়ের গুণ্ডা সাধু বৈদ্য ওসমানেরা

৬৬। মাসি হাতে কী নিয়ে ফিরল?
ক) লাঠি
খ) বঁটি
গ) রামদা
ঘ) ছুরি
উত্তর: খ) বঁটি

৬৭। পিসি হাতে কী নিয়ে ফিরল?
ক) বঁটি
খ) রামদা
গ) লাঠি
ঘ) তলোয়ার
উত্তর: খ) রামদা

৬৮। মাসি বঁটি বাগিয়ে কী বলল?
ক) আমরা যাব
খ) বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব
গ) তোমাদের মারব
ঘ) পালাও
উত্তর: খ) বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব

৬৯। আহ্লাদির কোন কোন আত্মীয় জীবিত আছে?
ক) বাবা ও মা
খ) মাসি ও পিসি
গ) ভাই ও বোন
ঘ) শ্বশুর ও শাশুড়ি
উত্তর: খ) মাসি ও পিসি

৭০। আহ্লাদি কোন ধরনের নির্যাতনের শিকার ছিল?
ক) পিতার নির্যাতন
খ) মাতার নির্যাতন
গ) স্বামীর নির্মম নির্যাতন
ঘ) শ্বশুরের নির্যাতন
উত্তর: গ) স্বামীর নির্মম নির্যাতন

৭১। রাত জাগার সময় মাসি-পিসি কী করল?
ক) গান গাইল
খ) কাঁথা ও কম্বল জলে চুবিয়ে রাখল
গ) আগুন জ্বালাল
ঘ) দৌড়াল
উত্তর: খ) কাঁথা ও কম্বল জলে চুবিয়ে রাখল

৭২। মাসি-পিসি বঁটি ও দা কোথায় রাখল?
ক) দূরে
খ) হাতের কাছে
গ) লুকিয়ে
ঘ) ছাদে
উত্তর: খ) হাতের কাছে

৭৩। ‘মাসি-পিসি’ গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কী?
ক) কৈলাশ
খ) আহ্লাদি
গ) মাসি
ঘ) পিসি
উত্তর: খ) আহ্লাদি

৭৪। রহমানের মেয়ে কীভাবে মরেছিল?
ক) অসুখে
খ) শ্বশুরবাড়িতে
গ) দুর্ঘটনায়
ঘ) বন্যায়
উত্তর: খ) শ্বশুরবাড়িতে

৭৫। মাসি-পিসি কী কাজ করত?
ক) মাছ ধরা
খ) ধান ভানা
গ) খড় তোলা
ঘ) নৌকা চালানো
উত্তর: খ) ধান ভানা

৭৬। মাসি-পিসি কেন শহরের বাজারে যেতে শুরু করেছিল?
ক) আমোদের জন্য
খ) রোজগারের জন্য
গ) জগুকে দেখার জন্য
ঘ) কেনাকাটার জন্য
উত্তর: খ) রোজগারের জন্য

৭৭। মাসি-পিসির মধ্যে প্রথমে সম্পর্ক কেমন ছিল?
ক) খুব ভালো
খ) হিংসা-দ্বেষ-রেষারেষি ছিল
গ) একেবারে না থাকার মতো
ঘ) মা-মেয়ের মতো
উত্তর: খ) হিংসা-দ্বেষ-রেষারেষি ছিল

৭৮। ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়?
ক) ১৩৫০ বঙ্গাব্দ
খ) ১৩৫১ বঙ্গাব্দ
গ) ১৩৫২ বঙ্গাব্দ
ঘ) ১৩৫৩ বঙ্গাব্দ
উত্তর: গ) ১৩৫২ বঙ্গাব্দ

৭৯। ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দের মার্চ-এপ্রিল মাসে?
ক) ১৯৪৪
খ) ১৯৪৫
গ) ১৯৪৬
ঘ) ১৯৪৭
উত্তর: গ) ১৯৪৬

৮০। ‘মাসি-পিসি’ গল্পটি পরে কোন গল্পগ্রন্থে সংকলিত হয়?
ক) মানিক-রচনাবলি
খ) পরিস্থিতি
গ) জননী
ঘ) পুতুলনাচের ইতিকথা
উত্তর: খ) পরিস্থিতি

৮১। ‘বঁটি’ কী ধরনের অস্ত্র?
ক) ছুরির মতো কাটারি
খ) বড় তলোয়ার
গ) লাঠি
ঘ) বর্শা
উত্তর: ক) ছুরির মতো কাটারি

৮২। ‘রামদা’ কী?
ক) ছোট ছুরি
খ) মস্ত কাটারি বা দা
গ) লাঠি
ঘ) বর্শা
উত্তর: খ) মস্ত কাটারি বা দা

৮৩। ‘পরিস্থিতি’ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক) অক্টোবর ১৯৪৫
খ) অক্টোবর ১৯৪৬
গ) অক্টোবর ১৯৪৭
ঘ) অক্টোবর ১৯৪৮
উত্তর: খ) অক্টোবর ১৯৪৬

৮৪। মাসি-পিসি গল্পটির লেখক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) শওকত আলী
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর: খ) মানিক বন্দ্যোপাধ্যায়

৮৫। ‘বাজারে বিক্রেতাদের কাছ থেকে আদায় করা খাজনাকে কী বলে?
ক) বাজার তোলা
খ) বাজারের তোলা
গ) বাজার থেকে কেনা
ঘ) বাজারে যাওয়া
উত্তর: খ) বাজারের তোলা

৮৬। রান্না করা তরকারিকে কী বলে?
ক) ব্যঞ্জনা
খ) ব্যঞ্জন
গ) ব্যঞ্জনবর্ণ
ঘ) ব্যঞ্জক
উত্তর: খ) ব্যঞ্জন

৮৭। জগু আহ্লাদির কী হয়?
ক) বাবা
খ) ভাই
গ) স্বামী
ঘ) চাচা
উত্তর: গ) স্বামী

৮৮। মাসি-পিসি আহ্লাদিকে বাঁচাতে শেষ পর্যন্ত কী করতে প্রস্তুত ছিল?
ক) পালাতে
খ) মারামারি করতে ও মরতে
গ) জগুকে টাকা দিতে
ঘ) কাছারিতে যেতে
উত্তর: খ) মারামারি করতে ও মরতে

৮৯। গল্পে ‘কৈলাশ’ কী ভূমিকা পালন করে?
ক) জগুর পক্ষে মধ্যস্থতা করে
খ) মাসি-পিসির পক্ষে
গ) গোকুলের পক্ষে
ঘ) নিরপেক্ষ
উত্তর: ক) জগুর পক্ষে মধ্যস্থতা করে

৯০। মাসি-পিসির সংগ্রামের মূল শক্তি কী?
ক) অর্থের লোভ
খ) ক্ষমতার লোভ
গ) আহ্লাদির প্রতি মায়া
ঘ) জগুকে শাস্তি দেওয়া
উত্তর: গ) আহ্লাদির প্রতি মায়া

৯১। ‘পাঁশুটে’ শব্দের অর্থ কী?
ক) ফ্যাকাশে
খ) পাঁশের মতো
গ) পাকা
ঘ) পাণ্ডুরোগী
উত্তর: ক) ফ্যাকাশে

৯২। মাসি-পিসি কেন রাতে কাঁথা-কম্বল জলে চুবিয়ে রেখেছিল?
ক) ঘুমাতে
খ) আগুন লাগলে নেভাতে
গ) ধুতে
ঘ) ঠান্ডা লাগার জন্য
উত্তর: খ) আগুন লাগলে নেভাতে

৯৩। গোকুল কে?
ক) গাঁয়ের গুণ্ডা
খ) পুলিশ
গ) মাসি-পিসির আত্মীয়
ঘ) জগুর বন্ধু
উত্তর: ক) গাঁয়ের গুণ্ডা

৯৪। মাসি-পিসি হাঁকাহাঁকি করলে কেমন সাড়া পায়?
ক) কেউ আসে না
খ) অনেকে ছুটে আসে
গ) সবাই পালায়
ঘ) কানাই ধমক দেয়
উত্তর: খ) অনেকে ছুটে আসে

৯৫। চালকুমড়া ও ডাল পিষে ছোট ছোট আকারে তৈরি করা খাদ্যবস্তু যা রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় তাকে কী বলে?
ক) ডালের তৈরি মিষ্টি
খ) ডালের বড়ি
গ) ডালের বড়া
ঘ) ডাল দিয়ে তৈরি পানীয়
উত্তর: খ) ডালের বড়ি

৯৬। মাসি-পিসি রাতে ঘুমায়নি কেন?
ক) ভয়ে
খ) জাগরণের জন্য সজাগ ছিল
গ) রান্না করছিল
ঘ) গল্প করছিল
উত্তর: খ) জাগরণের জন্য সজাগ ছিল

৯৭। ‘মাসি-পিসি বিনা পরামর্শেই গলা ছেড়ে দিল’— এখানে ‘গলা ছেড়ে দেওয়া’ বলতে কী বোঝায়?
ক) গান গাওয়া
খ) জোরে চিৎকার করা
গ) কান্নাকাটি করা
ঘ) মারামারি করা
উত্তর: খ) জোরে চিৎকার করা

৯৮। ‘মুফতে’ শব্দের অর্থ কী?
ক) মুফতির ফতোয়া
খ) বিনামূল্যে
গ) মুফলিস
ঘ) মুফতি
উত্তর: খ) বিনামূল্যে

৯৯। গল্পে ‘ভাটা’ ও ‘জোয়ার’ কীসের প্রতীক?
ক) প্রকৃতির পরিবর্তন
খ) পরিস্থিতির উত্থান-পতন
গ) মাসি-পিসির আয়-ব্যয়
ঘ) আহ্লাদির ভাগ্য
উত্তর: খ) পরিস্থিতির উত্থান-পতন

১০০। তামাকসেবনে ব্যবহৃত হুঁকার ওপর কলকেতে যে আগুন থাকে তা দিয়ে দগ্ধ করা তাকে কী বলে?
ক) কলকেতে আগুন লাগানো
খ) কলকেপোড়া ছ্যাঁকা
গ) কলকাতায় পোড়া
ঘ) ছ্যাঁকা খাওয়া
উত্তর: খ) কলকেপোড়া ছ্যাঁকা

১০১। ‘বেমক্কা’ শব্দের অর্থ কী?
ক) বেমানান
খ) স্থান-বহির্ভূত
গ) বেমালুম
ঘ) বেশ মক্কা
উত্তর: খ) স্থান-বহির্ভূত

১০২। ‘পাল্লা দিয়ে মাসি-পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল’— এর অর্থ কী?
ক) তারা আহ্লাদির জন্য প্রাণপণ চেষ্টা করেছিল
খ) তারা আহ্লাদির বিরুদ্ধে লড়েছিল
গ) তারা আহ্লাদিকে ঘৃণা করত
ঘ) তারা আহ্লাদিকে ছেড়ে দিয়েছিল
উত্তর: ক) তারা আহ্লাদির জন্য প্রাণপণ চেষ্টা করেছিল

১০৩। মাসি-পিসি শাকসবজি বেচতে কোথায় যেত?
ক) পাশের গ্রামে
খ) শহরের বাজারে
গ) নদীর পারে
ঘ) মন্দিরে
উত্তর: খ) শহরের বাজারে

১০৪। জগু ‘মামলা করবে’ বলে হুমকি দেয় কেন?
ক) জমির জন্য
খ) বৌ ফিরে পাওয়ার জন্য
গ) টাকার জন্য
ঘ) বাড়ির জন্য
উত্তর: খ) বৌ ফিরে পাওয়ার জন্য

১০৫। ‘আহ্লাদি’ শব্দের অর্থ কী?
ক) দুঃখী
খ) আনন্দিতা
গ) রাগী
ঘ) ভীতু
উত্তর: খ) আনন্দিতা

১০৬। কানাই কী পেশার লোক?
ক) চৌকিদার
খ) দারোগা
গ) পুলিশ
ঘ) গুণ্ডা
উত্তর: ক) চৌকিদার

১০৭। কানাইকে দেখে মাসি-পিসি কেন চিন্তিত হয়?
ক) কানাই তাদের শত্রু
খ) অশান্তির সম্ভাবনা
গ) কানাই টাকা চায়
ঘ) কানাই জগুর লোক
উত্তর: খ) অশান্তির সম্ভাবনা

১০৮। ‘সোমত্ত’ শব্দের অর্থ কী?
ক) সুমতি
খ) যৌবনপ্রাপ্ত
গ) সোমযুক্ত
ঘ) সোমত্ত
উত্তর: খ) যৌবনপ্রাপ্ত

১০৯। মাসি-পিসির ‘বিপদে পড়ে হাঁক দেওয়া’ প্রসঙ্গ কী বোঝায়?
ক) তারা একা লড়তে চায়
খ) তারা গাঁয়ের লোকদের সাহায্য চায়
গ) তারা পালাতে চায়
ঘ) তারা আত্মসমর্পণ করতে চায়
উত্তর: খ) তারা গাঁয়ের লোকদের সাহায্য চায়

১১০। ‘মাসি-পিসি গল্পে ‘শুকনো গাছটায়’ কী বসছিল?
ক) চিল
খ) শকুন
গ) দোয়েল
ঘ) কাক
উত্তর: খ) শকুন

১১১। শকুনের উড়তে ও বসতে দেখে কী বোঝায়?
ক) সৌন্দর্য
খ) বিপদের পূর্বাভাস
গ) খেলার ছল
ঘ) প্রাকৃতিক দৃশ্য
উত্তর: খ) বিপদের পূর্বাভাস

১১২। মাসি-পিসি কেন ‘বঁটি আর দা হাতে নিয়েছিল’?
ক) খড় কাটার জন্য
খ) শত্রুদের মোকাবিলা করার জন্য
গ) রান্নার জন্য
ঘ) খেলার জন্য
উত্তর: খ) শত্রুদের মোকাবিলা করার জন্য

১১৩। ‘মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে’— এখানে ‘যুদ্ধ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) গোকুলের সঙ্গে যুদ্ধ
খ) আহ্লাদিকে রক্ষার সংগ্রাম
গ) কানাইকে তাড়ানো
ঘ) দারোগাকে ভয় দেখানো
উত্তর: খ) আহ্লাদিকে রক্ষার সংগ্রাম

১১৪। নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ডকে কী বলে?
ক) লগি
খ) জাল
গ) কাঠ
ঘ) লাঙ্গলের মুঠো
উত্তর: ক) লগি

১১৫। ‘শালকাঠ বা তালকাঠের সরু ডোঙা বা নৌকাকে কি বলে?
ক) বড় নৌকা
খ) সালতি
গ) মাঝারি আকৃতির জাহাজ
ঘ) ভেলার মতো বাঁধা কাঠ
উত্তর: খ) সালতি

১১৮। ‘মাসি-পিসি’ আহ্লাদির কী হন?
ক) মা ও মাসি
খ) মায়ের বোন ও বাপের বোন
গ) দুই খালা
ঘ) দুই পিসি
উত্তর: খ) মায়ের বোন ও বাপের বোন

১১৯। ‘মাসি-পিসির কাছে আহ্লাদি কী?’
ক) বোঝা
খ) স্নেহের ও দায়িত্বের সন্তান
গ) চাকরানী
ঘ) আত্মীয়
উত্তর: খ) স্নেহের ও দায়িত্বের সন্তান

১২০। মাসি-পিসি ‘গোকুল আর দারোগার চোদ্দপুরুষ উদ্ধার করতে সাহস পায়’— কেন?
ক) তারা রেগে গিয়েছিল
খ) গাঁয়ের লোক তাদের পাশে এসে দাঁড়িয়েছিল
গ) পুলিশ এসেছিল
ঘ) জগু মরে গিয়েছিল
উত্তর: খ) গাঁয়ের লোক তাদের পাশে এসে দাঁড়িয়েছিল

১২১। ‘মাসি-পিসি’ এক হয়ে গিয়েছিল কেন?
ক) জগুর ভয়ে
খ) টাকার লোভে
গ) আহ্লাদির দায়িত্বে
ঘ) গোকুলের চাপে
উত্তর: গ) আহ্লাদির দায়িত্বে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

১২২। ‘মাসি-পিসি’ গল্পে মাসি ও পিসির একদেহ একমন হয়ে যাওয়ার কারণ কোনটি? [ঢা. বো. ১৯]
i. দুজনই বিধবা
ii. আহ্লাদিকে দেখাশোনা
iii. নিজেদের বেঁচে থাকার সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii

১২৩। ‘মাসি-পিসি’ গল্পে মাসি ও পিসির একাত্মতার কারণ কোনটি? [ম. বো. ২৩]
i. উভয়ই বিধবা
ii. আহ্লাদির প্রতি দায়িত্বশীলতা
iii. জীবন সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

১২৪। যে শক্তির দ্বারা মাসি-পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল, তা হলো- [রা. বো. ১৬]
i. সাহস
ii. ঐক্য
iii. গায়ের জোর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii

১২৫। ‘মাসি-পিসি’ গল্পে প্রকাশ পেয়েছে- [ম. বো. ২৪]
i. নারীর লাঞ্ছনার চিত্র
ii. তৎকালীন সমাজ বাস্তবতা
iii. প্রান্তিক জীবনের অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

১২৬। মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক?
i. মাসির স্বামী ভালো ছিল
ii. মাসির স্বামী মদ্যপ ছিল
iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii

১২৭। ‘সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে মাসি-পিসি দুজনের হয়ে গেল একমন, একপ্রাণ।’ কারণ-
i. আহ্লাদির ভার গ্রহণ
ii. নিজেদের বেঁচে থাকার সংগ্রাম
iii. রোজগারের নতুন বন্দোবস্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

১২৮। নিচের কোনটি মাসি-পিসির চারিত্রিক বৈশিষ্ট্য?
i. প্রতিবাদী
ii. সাহসী
iii. পরিশ্রমী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

১২৯। ‘মাসি-পিসি’ গল্পে দুর্ভিক্ষের সময়-
i. মাসি-পিসি আহ্লাদিকে রক্ষা করেছে
ii. মাসি-পিসি নিজেদের খাবারের ব্যবস্থা করেছে
iii. আহ্লাদি স্বামীর বাড়ি থেকে ফেরত এসেছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

১৩০। ‘মাসি-পিসি’ গল্পের বৈচিত্র্যময় দিক হলো-
i. দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি
ii. প্রকৃতির প্রতি নিবিড়তা
iii. মানবিক জীবনসংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii

১৩১। আহ্লাদি তার মাসি-পিসিকে আঁকড়ে ধরে আছে, কারণ তার পরিবার শেষ হয়ে গিয়েছিল-
i. মহামারিতে
ii. সংক্রামক ব্যাধিতে
iii. দুর্ভিক্ষে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে ১৩২ ও ১৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: [ম. বো. ২২]
কারণে-অকারণে বউকে প্রহার করা তাহেরের অভ্যাস। নির্যাতন সইতে না পেরে তার বউ আত্মহত্যা করে। তাহের পুনরায় বিয়ে করে এবং আবারও স্ত্রীর উপর অত্যাচার শুরু করে।

১৩২। উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো-
ক) পুরুষের আধিপত্যবাদ
খ) নারীর অসহায়ত্ব
গ) নারী নির্যাতন
ঘ) উগ্রতা
উত্তরঃ গ) নারী নির্যাতন

১৩৩। উদ্দীপকের তাহের ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) কানাই
খ) গোকুল
গ) কৈলেশ
ঘ) জগু
উত্তরঃ ঘ) জগু

নিচের উদ্দীপকটি পড়ে ১৩৪ ও ১৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: [য. বো. ১৯]
জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের গ্রামীণ যুবক আবুল বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে।

১৩৪। উদ্দীপকের আবুলের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক) কৈলাশ
খ) জগু
গ) বুড়ো রহমান
ঘ) গোকুল
উত্তরঃ খ) জগু

১৩৫। ‘মাসি-পিসি’ গল্পের উক্ত চরিত্রের সঙ্গে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়?
ক) স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণে
খ) স্ত্রীর প্রতি নির্যাতনে
গ) স্ত্রীর প্রতি অবজ্ঞায়
ঘ) স্ত্রীর প্রতি কর্তৃত্বপরায়ণতায়
উত্তরঃ খ) স্ত্রীর প্রতি নির্যাতনে

নিচের উদ্দীপকটি পড়ে ১৩৬ ও ১৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: [সি. বো. ১৬]
হঠাৎ দাওয়া থেকে ছুটে এসে মুহূর্তে হালিমার চুলের গোছাটা ধরল আবুল। তারপর কোনো চিন্তা না করে সজোরে একটা লাথি বসিয়ে দিলো ওর তলপেটে। উহ্! মাগো বলে পেটটা চেপে ধরে মাটিতে বসে পড়ল হালিমা।

১৩৬। উদ্দীপকের আবুলের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে-
ক) কৈলাশ
খ) মাসি-পিসি
গ) জগু
ঘ) কানাই-গোকুল
উত্তরঃ গ) জগু

১৩৭। উদ্দীপকের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের যে দিকটি সংগতিপূর্ণ-
ক) নারীর সংগ্রামী মনোভাব
খ) নারীর নির্যাতিত রূপ
গ) সমাজের লিঙ্গবৈষম্য
ঘ) শাশ্বত মাতৃত্বের মহিমা
উত্তরঃ খ) নারীর নির্যাতিত রূপ

নিচের উদ্দীপকটি পড়ে ১৩৮ ও ১৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: [চ. বো. ২৪]
জীর্ণবস্ত্রে ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল।

১৩৮। উদ্দীপকের পিয়ারা বেগমের সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে?
ক) রহমান
খ) জগু
গ) কৈলাশ
ঘ) বিপিন
উত্তরঃ ক) রহমান

১৩৯। ‘মাসি-পিসি’ গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কী বলা যায়?
i. বাৎসল্য
ii. ভালোবাসা
iii. শোক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৪০ ও ১৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও: [রা. বো. ২৩]
ট্রেনে উঠেই বুড়ো লোকটাকে দেখলাম। সে আমার দিকে তাকাল করুণ দৃষ্টিতে। জানি না, আমার মতো তার একটা ছেলে ছিল কি না।

১৪০। উদ্দীপকের বুড়ো লোকটার সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে?
ক) কৈলাশ
খ) বিপিন
গ) রহমান
ঘ) জগু
উত্তরঃ গ) রহমান

১৪১। উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে ‘মাসি-পিসি’ গল্পের আলোকে এ ভাবকে বলা যায়-
i. পিতার ভালোবাসা
ii. সন্তানবাৎসল্য
iii. হারানোর যন্ত্রণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও: [ব. বো. ২২]
স্বামী পরিত্যক্তা হত দরিদ্র জয়গুন সূর্যদীঘল বাড়িতে একা বসবাস করে।

১৪২। উদ্দীপকের জয়গুন ‘মাসি-পিসি’ গল্পে কার প্রতিনিধিত্ব করছে?
ক) মাসি
খ) মাসি-পিসি
গ) পিসি
ঘ) আহ্লাদি
উত্তরঃ খ) মাসি-পিসি

উদ্দীপকটি পড়ে ১৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: [ব. বো. ২২]
স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে রোকেয়া ভাগলপুরে মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষা বিস্তার ও সমাজসেবার কাজে ব্যস্ত রাখেন।

১৪৩। ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি উদ্দীপকের রোকেয়ার সঙ্গে কীসে তুলনীয়?
ক) অন্যায়ের প্রতিবাদে
খ) সমাজসেবায়
গ) স্বাধীন পেশা নির্বাচনে
ঘ) সামাজিক নিপীড়নে
উত্তরঃ গ) স্বাধীন পেশা নির্বাচনে

উদ্দীপকটি পড়ে ১৪৪ ও ১৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: [রা. বো. ২২]
‘শুনি রাজা কহে, ‘বাপু, জানো তো হে, করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা ওটা দিতে হবে।’

১৪৪। উদ্দীপকের রাজার সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি?
ক) ঘোষ মশায়
খ) বিপিন
গ) জনাদ্দন
ঘ) গোকুল
উত্তরঃ ঘ) গোকুল

১৪৫। উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) দুর্বলের উপর উৎপীড়ন
খ) অসহায়ের আক্ষেপ
গ) আধিপত্যবাদ
ঘ) নীরব প্রতিবাদ
উত্তরঃ গ) আধিপত্যবাদ

Related Posts