প্রমথ চৌধুরী বলতে চেয়েছেন, সাহিত্য কোন উদ্দেশ্য বা লাভের জন্য নয় এটা একটি নিষ্কাম খেলা, যেমন শিশু খেলে। তাঁর মতে, খেলার মতোই সাহিত্যচর্চা হওয়া চাই উদ্দেশ্যহীন, নিষ্কাম ও সর্বজনীন। এই পোস্টে সাহিত্যে খেলা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
সাহিত্যে খেলা MCQ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: খ) প্রমথ চৌধুরী
২। প্রমথ চৌধুরী কোন ধরনের রচনায় সিদ্ধহস্ত ছিলেন?
ক) নাটক
খ) মহাকাব্য
গ) রম্যরচনা
ঘ) প্রবন্ধ
উত্তর: গ) রম্যরচনা
৩। প্রমথ চৌধুরী কোন ছদ্মনামে রচনা প্রকাশ করতেন?
ক) পরশ
খ) বীরবল
গ) কালিদাস
ঘ) শ্রীমন্ত
উত্তর: খ) বীরবল
৪। ‘সবুজপত্র’ পত্রিকার প্রথম প্রকাশ হয় কবে?
ক) ১৯১০
খ) ১৯১২
গ) ১৯১৪
ঘ) ১৯১৬
উত্তর: গ) ১৯১৪
৫। ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: গ) প্রমথ চৌধুরী
৬। ‘সবুজপত্র’ কোন ভাষারীতির প্রথম মুখপত্র ছিল?
ক) সাধু ভাষা
খ) চলিত ভাষা
গ) আঞ্চলিক ভাষা
ঘ) সংস্কৃত ভাষা
উত্তর: খ) চলিত ভাষা
৭। ‘সবুজপত্র’ পত্রিকার লেখক হিসেবে কোন মননশীল সাহিত্যিক যুক্ত ছিলেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) মীর মশাররফ হোসেন
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জসীমউদ্দীন
উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর
৮। ‘চার ইয়ারী কথা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: গ) প্রমথ চৌধুরী
৯। ‘বীরবলের হালখাতা’ কোন ধরনের রচনা?
ক) নাটক
খ) রম্যরচনা
গ) উপন্যাস
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: খ) রম্যরচনা
১০। ‘তেল-নুন-লকড়ি’ গ্রন্থটি কোন ধারার রচনা?
ক) জীবনী
খ) প্রবন্ধ
গ) রম্যরচনা
ঘ) উপন্যাস
উত্তর: গ) রম্যরচনা
১১। গল্পকার হিসেবে প্রমথ চৌধুরীর পরিচিতির উৎস কী?
ক) উপন্যাস
খ) প্রবন্ধ
গ) গল্পগ্রন্থসমূহ
ঘ) নাটক
উত্তর: গ) গল্পগ্রন্থসমূহ
১২। সনেটকার হিসেবে প্রমথ চৌধুরীর পরিচয় কোন গ্রন্থে পাওয়া যায়?
ক) সনেট সমগ্র
খ) সিনেট পঞ্চাশৎ
গ) গীতিমালা
ঘ) কাব্যকথা
উত্তর: খ) সিনেট পঞ্চাশৎ
১৩। প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস কোথায়?
ক) ঢাকা
খ) যশোর
গ) পাবনা জেলার হরিপুর গ্রাম
ঘ) কুষ্টিয়া
উত্তর: গ) পাবনা জেলার হরিপুর গ্রাম
১৪। প্রমথ চৌধুরীর জন্মস্থান কোনটি?
ক) ঢাকা
খ) পাবনা
গ) কলকাতা
ঘ) যশোর
উত্তর: ঘ) যশোর
১৫। প্রমথ চৌধুরীর মৃত্যু হয় কত সালে?
ক) ১৯৩৬ খ্রিষ্টাব্দ
খ) ১৯৪০ খ্রিষ্টাব্দ
গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দ
ঘ) ১৯৫০ খ্রিষ্টাব্দ
উত্তর: গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দ
১৬। রোদ্যাঁ কোন দেশের বিখ্যাত ভাস্কর ছিলেন?
ক) জার্মানি
খ) ইতালি
গ) ফ্রান্স
ঘ) ইংল্যান্ড
উত্তর: গ) ফ্রান্স
১৭। রোদ্যাঁ কী দিয়ে মাটির পুতুল তৈরি করতেন?
ক) পাথর
খ) কাদা
গ) লোহা
ঘ) কাঠ
উত্তর: খ) কাদা
১৮। রোদ্যাঁর কাছে পুতুল গড়া কী ছিল?
ক) কাজ
খ) ধর্ম
গ) খেলা
ঘ) সাধনা
উত্তর: গ) খেলা
১৯। লেখকের মতে পৃথিবীর শিল্পীরা কী করেন?
ক) শুধু কাজ করেন
খ) শুধু শিক্ষা দেন
গ) শিল্পের খেলা খেলেন
ঘ) ব্যবসা করেন
উত্তর: গ) শিল্পের খেলা খেলেন
২০। যিনি গড়তে জানেন তিনি কী গড়তে পারেন?
ক) শুধু দেবতা
খ) শুধু পশু
গ) শিব ও বাঁদর উভয়ই
ঘ) শুধু মানুষ
উত্তর: গ) শিব ও বাঁদর উভয়ই
২১। প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের সঙ্গে কিসের তুলনা চলে?
ক) ব্যবসার
খ) রাজনীতির
গ) খেলাধুলার
ঘ) শিক্ষার
উত্তর: গ) খেলাধুলার
২২। কলারাজ্যের মহাপুরুষদের কী করার অধিকার আছে?
ক) সীমিত কাজ
খ) যা-খুশি তাই করা
গ) নীরব থাকা
ঘ) শুধু শেখানো
উত্তর: খ) যা-খুশি তাই করা
২৩। স্বর্গ থেকে দেবতাদের কোথায় অবতীর্ণ হওয়ায় আপত্তি নেই?
ক) পাতালে
খ) জলে
গ) ভূতলে
ঘ) পাহাড়ে
উত্তর: গ) ভূতলে
২৪। মর্তবাসীদের রসাতলে গমন কেমন?
ক) প্রশংসনীয়
খ) নিন্দনীয়
গ) আনন্দদায়ক
ঘ) স্বাভাবিক
উত্তর: খ) নিন্দনীয়
২৫। মানুষের কী করবার প্রবৃত্তি স্বাভাবিক?
ক) এক জায়গায় থাকা
খ) সবদিকে গতায়াত করা
গ) ঘুমানো
ঘ) চুপ থাকা
উত্তর: খ) সবদিকে গতায়াত করা
২৬। সাধারণ মানুষের মন সাধারণত কী করতে চায় না?
ক) খেলতে
খ) কথা বলতে
গ) উড়তে বা ডুবতে
ঘ) চলতে
উত্তর: গ) উড়তে বা ডুবতে
২৭। দর্শক ও শ্রোতার মন আকর্ষণ করতে কী দরকার?
ক) নিচে থাকা
খ) একটু উঁচুতে ওঠা
গ) চুপ থাকা
ঘ) দূরে থাকা
উত্তর: খ) একটু উঁচুতে ওঠা
২৮। অভিনয় দেখতে হলে কোথায় উঠতে হয়?
ক) বেদীতে
খ) কাষ্ঠমঞ্চে
গ) রঙ্গমঞ্চে
ঘ) টঙে
উত্তর: গ) রঙ্গমঞ্চে
২৯। বক্তৃতা শোনার জন্য কোথায় দাঁড়াতে হয়?
ক) বেদীতে
খ) কাষ্ঠমঞ্চে
গ) টঙে
ঘ) মাঠে
উত্তর: খ) কাষ্ঠমঞ্চে
৩০। সব সময় উঁচুতে ওঠার চেষ্টা কী ডেকে আনে?
ক) সুখ
খ) সম্মান
গ) মহাপতন
ঘ) আনন্দ
উত্তর: গ) মহাপতন
৩১। মহাজনদের পথ অনুসরণ করা কেন দরকার?
ক) সহজ
খ) লাভজনক
গ) কর্তব্য
ঘ) আনন্দদায়ক
উত্তর: গ) কর্তব্য
৩২। শিল্পরাজ্যে খেলা করার অধিকার কাদের আছে?
ক) শুধু বড়দের
খ) শুধু ছোটদের
গ) বড়-ছোট সকলের
ঘ) শুধু পণ্ডিতদের
উত্তর: গ) বড়-ছোট সকলের
৩৩। কোন জায়গায় ব্রাহ্মণ-শূদ্রের ভেদ নেই?
ক) মন্দিরে
খ) বিদ্যালয়ে
গ) খেলার মাঠে
ঘ) সভায়
উত্তর: গ) খেলার মাঠে
৩৪। সাহস করে খেলার জন্য সাহিত্যজগতে প্রবেশ করলে কী হয়?
ক) রাজ-রাজড়ার দলে মেশা যায়
খ) নিঃসঙ্গ হতে হয়
গ) অপমান হয়
ঘ) ব্যর্থ হতে হয়
উত্তর: ক) রাজ-রাজড়ার দলে মেশা যায়
৩৫। উচ্চ আশা নিয়ে সাহিত্য জগতে এলে কী হয়?
ক) সম্মান বাড়ে
খ) নিম্নশ্রেণিতে পড়তে হয়
গ) খ্যাতি আসে
ঘ) আনন্দ হয়
উত্তর: খ) নিম্নশ্রেণিতে পড়তে হয়
৩৬। লেখকেরা কী না পেলে মনঃক্ষুণ্ণ হন?
ক) টাকা
খ) শিক্ষা
গ) হাততালি
ঘ) ঘুম
উত্তর: গ) হাততালি
৩৭। কবিমনের নিত্য কাজ কী?
ক) শিক্ষা দেওয়া
খ) বিশ্বমানবের সঙ্গে সম্পর্ক পাতানো
গ) উপদেশ দেওয়া
ঘ) রাজনীতি করা
উত্তর: খ) বিশ্বমানবের সঙ্গে সম্পর্ক পাতানো
৩৮। গীতিকবিতায় কবির গোপন কথা কী রূপে প্রকাশ পায়?
ক) প্রবন্ধ
খ) স্বগতোক্তি
গ) বক্তৃতা
ঘ) সংবাদ
উত্তর: খ) স্বগতোক্তি
৩৯। মানুষ কী দেখতে বেশি ভালোবাসে?
ক) বক্তৃতা
খ) পরীক্ষা
গ) খেলা
ঘ) পড়াশোনা
উত্তর: গ) খেলা
৪০। টাউনহলের বক্তৃতার উদ্দেশ্য কেমন?
ক) অর্থহীন
খ) মহৎ
গ) ক্ষতিকর
ঘ) খেলাচ্ছলে
উত্তর: খ) মহৎ
৪১। খেলার প্রকৃত বৈশিষ্ট্য কী?
ক) লাভের আশা
খ) উদ্দেশ্যহীন আনন্দ
গ) কষ্ট
ঘ) শিক্ষা
উত্তর: খ) উদ্দেশ্যহীন আনন্দ
৪২। যে খেলায় উপরি পাওনার আশা থাকে তার নাম কী?
ক) ক্রীড়া
খ) আনন্দ
গ) জুয়াখেলা
ঘ) সাধনা
উত্তর: গ) জুয়াখেলা
৪৩। সাহিত্যে খেলা করবার অধিকার আমাদের আছে কেন?
ক) সমাজের জন্য
খ) নিষ্কাম কর্মের জন্য
গ) আনন্দের জন্য
ঘ) খ্যাতির জন্য
উত্তর: খ) নিষ্কাম কর্মের জন্য
৪৪। খেলা কীসের একমাত্র উপায়?
ক) জ্ঞান
খ) মোক্ষলাভ
গ) অর্থ
ঘ) শিক্ষা
উত্তর: খ) মোক্ষলাভ
৪৫। ভগবান কেন বিশ্ব সৃষ্টি করেছেন?
ক) অভাব দূর করতে
খ) লীলার জন্য
গ) মানুষের জন্য
ঘ) শিক্ষার জন্য
উত্তর: খ) লীলার জন্য
৪৬। কবির সৃষ্টি কীসের অনুরূপ?
ক) যুদ্ধ
খ) ব্যবসা
গ) বিশ্বসৃষ্টি
ঘ) শিক্ষা
উত্তর: গ) বিশ্বসৃষ্টি
৪৭। সাহিত্য সৃষ্টি কীসের লীলা?
ক) দেহের
খ) জীবাত্মার
গ) সমাজের
ঘ) রাষ্ট্রের
উত্তর: খ) জীবাত্মার
৪৮। সাহিত্যের উদ্দেশ্য কী?
ক) শিক্ষা দেওয়া
খ) মনোরঞ্জন করা
গ) আনন্দ দেওয়া
ঘ) উপদেশ দেওয়া
উত্তর: গ) আনন্দ দেওয়া
৪৯। মনোরঞ্জনের জন্য সাহিত্য কী হয়ে যায়?
ক) স্বধর্মচ্যুত
খ) উন্নত
গ) অমর
ঘ) মহৎ
উত্তর: ক) স্বধর্মচ্যুত
৫০। বাল্মীকি কাদের জন্য রামায়ণ রচনা করেছিলেন?
ক) জনগণের জন্য
খ) রাজাদের জন্য
গ) মুনি-ঋষিদের জন্য
ঘ) ছাত্রদের জন্য
উত্তর: গ) মুনি-ঋষিদের জন্য
৫১। কুশীলবকে ঋষিরা কী দান করেছিলেন?
ক) স্বর্ণ
খ) রাজ্য
গ) যথাসর্বস্ব ও কৌপীন
ঘ) অস্ত্র
উত্তর: গ) যথাসর্বস্ব ও কৌপীন
৫২। যোগবশিষ্ঠ রামায়ণ কেন জনপ্রিয় নয়?
ক) ভাষা কঠিন
খ) শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত
গ) ছোট গ্রন্থ
ঘ) অসম্পূর্ণ
উত্তর: খ) শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত
৫৩। সাহিত্য কখনো কী গ্রহণ করেনি?
ক) আনন্দ
খ) লীলা
গ) স্কুলমাস্টারির ভার
ঘ) খেলা
উত্তর: গ) স্কুলমাস্টারির ভার
৫৪। কবির কাজ কী?
ক) কাব্য সৃষ্টি করা
খ) শবচ্ছেদ করা
গ) পড়ানো
ঘ) পরীক্ষা নেওয়া
উত্তর: ক) কাব্য সৃষ্টি করা
৫৫। রোদ্যাঁর জন্ম সাল কত?
ক) ১৮৩০
খ) ১৮৪০
গ) ১৮৫০
ঘ) ১৮৬০
উত্তর: খ) ১৮৪০
৫৬। রোদ্যাঁর মৃত্যু সাল কত?
ক) ১৯০৭
খ) ১৯১২
গ) ১৯১৭
ঘ) ১৯২০
উত্তর: গ) ১৯১৭
৫৭। ‘নরকের দুয়ার’ কার সৃষ্টি?
ক) পিকাসো
খ) রোদ্যাঁ
গ) দা ভিঞ্চি
ঘ) ভ্যান গগ
উত্তর: খ) রোদ্যাঁ
৫৮। ‘বাঘার্স অব ক্যালে’ কী ধরনের শিল্পকর্ম?
ক) চিত্রকলা
খ) সংগীত
গ) ভাস্কর্য
ঘ) নাটক
উত্তর: গ) ভাস্কর্য
৫৯। ‘চিন্তাবিদ’ কোন শিল্পীর কীর্তি?
ক) রোদ্যাঁ
খ) রবীন্দ্রনাথ
গ) গগনেন্দ্রনাথ
ঘ) অবনীন্দ্রনাথ
উত্তর: ক) রোদ্যাঁ
৬০। ‘আদম’ ও ‘ইভ’ কী ধরনের সৃষ্টি?
ক) উপন্যাস
খ) ভাস্কর্য
গ) নাটক
ঘ) কবিতা
উত্তর: খ) ভাস্কর্য
৬১। রোদ্যাঁ কাদের প্রতিকৃতি নির্মাণ করেন?
ক) বিজ্ঞানীদের
খ) সাহিত্যিকদের
গ) রাজনীতিবিদদের
ঘ) ক্রীড়াবিদদের
উত্তর: খ) সাহিত্যিকদের
৬২। ভিক্টর হুগো কে ছিলেন?
ক) বিজ্ঞানী
খ) চিত্রশিল্পী
গ) সাহিত্যিক
ঘ) দার্শনিক
উত্তর: গ) সাহিত্যিক
৬৩। শিব কীসের দেবতা?
ক) ধ্বংসের
খ) মঙ্গলের
গ) যুদ্ধের
ঘ) জ্ঞানের
উত্তর: খ) মঙ্গলের
৬৪। ‘ইতর’ শব্দের অর্থ কী?
ক) মহৎ
খ) ধনী
গ) নীচ
ঘ) সাহসী
উত্তর: গ) নীচ
৬৫। ‘কলারাজ্য’ বলতে কী বোঝায়?
ক) রাজনীতি
খ) বিজ্ঞান
গ) শিল্পকলার পরিমণ্ডল
ঘ) ধর্ম
উত্তর: গ) শিল্পকলার পরিমণ্ডল
৬৬। ‘অবতীর্ণ’ শব্দের অর্থ কী?
ক) আকাশে ওঠা
খ) নিচে নেমে আসা
গ) ঘুরে বেড়ানো
ঘ) বিলীন হওয়া
উত্তর: খ) নিচে নেমে আসা
৬৭। ‘মর্তবাসী’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) দেবতাদের
খ) দৈত্যদের
গ) পৃথিবীর মানুষ
ঘ) পশুপাখি
উত্তর: গ) পৃথিবীর মানুষ
৬৮। ‘রসাতল’ কী?
ক) স্বর্গ
খ) পাতাল
গ) নদী
ঘ) পর্বত
উত্তর: খ) পাতাল
৬৯। ‘গতায়াত’ শব্দের অর্থ কী?
ক) বসবাস
খ) যাতায়াত
গ) খাদ্য গ্রহণ
ঘ) বিচার
উত্তর: খ) যাতায়াত
৭০। ‘প্রবৃত্তি’ শব্দের অর্থ কী?
ক) ইচ্ছা
খ) শক্তি
গ) সম্পদ
ঘ) সৌন্দর্য
উত্তর: ক) ইচ্ছা
৭১। ‘অগত্যা’ শব্দের অর্থ কী?
ক) আনন্দে
খ) ইচ্ছায়
গ) বাধ্য হয়ে
ঘ) খেলাচ্ছলে
উত্তর: গ) বাধ্য হয়ে
৭২। ‘সুর তারায় চড়িয়ে রাখা’ বলতে কী বোঝায়?
ক) সুর নিচে নামানো
খ) সুর উচ্চ সপ্তকে রাখা
গ) তালে গাওয়া
ঘ) চুপ থাকা
উত্তর: খ) সুর উচ্চ সপ্তকে রাখা
৭৩। গীতিকবিতা কী ধরনের কবিতা?
ক) কাহিনিনির্ভর
খ) আত্মভাবপ্রধান
গ) নাট্যধর্মী
ঘ) ব্যঙ্গাত্মক
উত্তর: খ) আত্মভাবপ্রধান
৭৪। ‘রঙ্গভূমি’ কী?
ক) পাঠাগার
খ) মঞ্চ
গ) খেলার মাঠ
ঘ) আদালত
উত্তর: খ) মঞ্চ
৭৫। ‘স্বগতোক্তি’ বলতে কী বোঝায়?
ক) বক্তৃতা
খ) সংলাপ
গ) নিজের সঙ্গে কথা
ঘ) প্রশ্নোত্তর
উত্তর: গ) নিজের সঙ্গে কথা
৭৬। ‘পরার্থ’ শব্দের অর্থ কী?
ক) আত্মস্বার্থ
খ) পরোপকার
গ) লোভ
ঘ) হিংসা
উত্তর: খ) পরোপকার
৭৭। ‘নিষ্কাম কর্ম’ কী?
ক) লাভের আশায় কাজ
খ) ফলের আশা ছাড়া কাজ
গ) অলসতা
ঘ) অন্যায়
উত্তর: খ) ফলের আশা ছাড়া কাজ
৭৮। ‘মোক্ষলাভ’ বলতে কী বোঝায়?
ক) সম্পদ লাভ
খ) রাজ্য লাভ
গ) আত্মার মুক্তি
ঘ) শক্তি অর্জন
উত্তর: গ) আত্মার মুক্তি
৭৯। ‘জীবাত্মা’ কী?
ক) দেহ
খ) মন
গ) দেহস্থ আত্মা
ঘ) ঈশ্বর
উত্তর: গ) দেহস্থ আত্মা
৮০। ‘পরমাত্মা’ শব্দের অর্থ কী?
ক) মানুষ
খ) ঈশ্বর
গ) দেবতা
ঘ) আত্মীয়
উত্তর: খ) ঈশ্বর
৮১। ‘মনোরঞ্জন’ শব্দের অর্থ কী?
ক) কষ্ট
খ) আনন্দ
গ) যুদ্ধ
ঘ) লড়াই
উত্তর: খ) আনন্দ
৮২। ‘স্বধর্মচ্যুত’ বলতে কী বোঝায়?
ক) নিজের ধর্মে থাকা
খ) কর্তব্য পালন
গ) নিজের বৈশিষ্ট্য থেকে বিচ্যুত
ঘ) আত্মবিশ্বাস
উত্তর: গ) নিজের বৈশিষ্ট্য থেকে বিচ্যুত
৮৩। ‘খেলো করা’ মানে কী?
ক) গুরুত্ব দেওয়া
খ) অসার করা
গ) সম্মান করা
ঘ) পূজা করা
উত্তর: খ) অসার করা
৮৪। বৈশ্য কোন বর্ণের অন্তর্গত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: গ) তৃতীয়
৮৫। শূদ্র কোন বর্ণের অন্তর্ভুক্ত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: ঘ) চতুর্থ
৮৬। ‘মতিগতি’ বলতে কী বোঝায়?
ক) শক্তি
খ) ইচ্ছা ও প্রবণতা
গ) সৌন্দর্য
ঘ) গতি
উত্তর: খ) ইচ্ছা ও প্রবণতা
৮৭। ‘গলাধঃকরণ’ শব্দের অর্থ কী?
ক) দেখা
খ) স্পর্শ
গ) ভক্ষণ
ঘ) চিন্তা
উত্তর: গ) ভক্ষণ
৮৮। বাল্মীকি কোন গ্রন্থের রচয়িতা?
ক) মহাভারত
খ) রামায়ণ
গ) পুরাণ
ঘ) গীতা
উত্তর: খ) রামায়ণ
৮৯। বাল্মীকির যৌবনের নাম কী ছিল?
ক) নারদ
খ) রত্নাকর
গ) বশিষ্ঠ
ঘ) বিশ্বামিত্র
উত্তর: খ) রত্নাকর
৯০। কুশীলব বলতে কাদের বোঝায়?
ক) কবি
খ) অভিনেতা
গ) রাজা
ঘ) সৈনিক
উত্তর: খ) অভিনেতা
৯১। ‘যথাসর্বস্ব’ শব্দের অর্থ কী?
ক) সামান্য
খ) অর্ধেক
গ) সমস্ত কিছু
ঘ) কিছুই নয়
উত্তর: গ) সমস্ত কিছু
৯২। ‘কৌপীন’ বলতে কী বোঝায়?
ক) শার্ট
খ) ল্যাঙট
গ) পাগড়ি
ঘ) চাদর
উত্তর: খ) ল্যাঙট
৯৩। ‘শবচ্ছেদ’ বলতে কী বোঝায়?
ক) চিকিৎসা
খ) শবদেহ কেটে পরীক্ষা
গ) অপারেশন
ঘ) ঔষধ প্রয়োগ
উত্তর: খ) শবদেহ কেটে পরীক্ষা
৯৪। প্রমথ চৌধুরীর ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
ক) প্রবাসী
খ) সবুজপত্র
গ) ভারতবর্ষ
ঘ) বসুমতী
উত্তর: খ) সবুজপত্র
৯৫। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন বঙ্গাব্দে?
ক) ১৩২০
খ) ১৩২১
গ) ১৩২২
ঘ) ১৩২৩
উত্তর: গ) ১৩২২
৯৬। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি পরে কোন গ্রন্থে সংকলিত হয়?
ক) চার ইয়ারী কথা
খ) তেল-নুন-লকড়ি
গ) প্রবন্ধসংগ্রহ
ঘ) রায়তের কথা
উত্তর: গ) প্রবন্ধসংগ্রহ
৯৭। ‘প্রবন্ধসংগ্রহ’ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯৪৬
খ) ১৯৫০
গ) ১৯৫২
ঘ) ১৯৫৫
উত্তর: গ) ১৯৫২
৯৮। প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের প্রধান উদ্দেশ্য কী?
ক) শিক্ষা দান করা
খ) সমাজ সংশোধন করা
গ) সকলকে আনন্দ দান করা
ঘ) মনোরঞ্জন করা
উত্তর: গ) সকলকে আনন্দ দান করা
৯৯। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য কী হয়ে পড়ে?
ক) উন্নত
খ) স্বধর্মচ্যুত
গ) আদর্শবান
ঘ) শক্তিশালী
উত্তর: খ) স্বধর্মচ্যুত
১০০। মানুষ সাহিত্যের রসাস্বাদন কীভাবে করে?
ক) অনিচ্ছায় ও বাধ্য হয়ে
খ) জোর করে
গ) স্বেচ্ছায় ও আনন্দে
ঘ) ভয়ে
উত্তর: গ) স্বেচ্ছায় ও আনন্দে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১০১। রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলের খেলার অধিকার আছে। উক্তিটির মূলে রয়েছে-
i. শিল্পচর্চার অধিকার সকলের আছে
ii. সাহিত্যচর্চায় ছোটো-বড়ো সবার সমান অধিকার
iii. সাহিত্য ও শিল্পচর্চায় উচ্চ আশা প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
১০২। সস্তা খেলনা গড়ার উদ্দেশ্য-
i. খেলা করা
ii. মনোরঞ্জন করা
iii. ইচ্ছামতো পাঠক সমাজ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১০৩। সাহিত্য যার ভার নেয় না-
i. শিক্ষার
ii. আনন্দের
iii. মনোরঞ্জনের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii
১০৪। ‘পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন।’ কারণ-
i. আনন্দ উপভোগের জন্য
ii. আত্মতৃপ্তি লাভের জন্য
iii. অমর হয়ে থাকার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
১০৫। পাঠকের মনোরঞ্জনের জন্য যে সাহিত্যের সৃষ্টি হয় তা হয়ে থাকে-
i. স্বল্পকালীন চাহিদাসম্পন্ন
ii. সস্তা দরের সাহিত্যকর্ম
iii. অতি সমৃদ্ধ সাহিত্যকর্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
১০৬। প্রমথ চৌধুরীর বক্তব্য অনুযায়ী, আনন্দ নেই-
i. অপ্রাতিষ্ঠানিক শিক্ষায়
ii. বৃত্তিমূলক শিক্ষায়
iii. প্রাতিষ্ঠানিক শিক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
১০৭। শিক্ষা ও সাহিত্যকর্মের লক্ষ্য-
i. এক নয়
ii. বিপরীতধর্মী
iii. প্রায় সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
১০৮। মানুষের নয়নমন আকর্ষণ করবার সুযোগ তাদের ভাগ্যে ঘটে-
i. যাদের সাহস আছে
ii. যাদের প্রবৃত্তি আছে
iii. যাদের ক্ষমতা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
১০৯। সাহিত্য রচিত হওয়া উচিত-
i. সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে
ii. খেয়ালের বশে
iii. কামনাশূন্য প্রেরণা থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
১১০। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে প্রমথ চৌধুরী রোদ্যার প্রসঙ্গ দিয়ে শুরু করেছেন-
i. মহৎ শিল্পীর উল্লেখে প্রবন্ধকে সমৃদ্ধ করতে
ii. মহৎ শিল্পীর স্বাভাবিক ক্ষমতা বোঝাতে
iii. শিল্প সৃষ্টির প্রকৃত উপায় বোঝাতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দীপক স্কুলের পড়া পড়তে একদম পছন্দ করে না। মায়ের বকুনির ভয়ে পড়তে বসলেও অনেক সময় পাঠ্যপুস্তকের নিচে লুকিয়ে রেখে গল্পের বই পড়ে।
১১১। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ অনুসারে দীপকের গল্পের বই পড়ার কারণ, এসব বই-
ক) মনোরঞ্জনকারী
খ) উদ্দেশ্যমূলক
গ) আনন্দদায়ক
ঘ) শিক্ষামূলক
উত্তরঃ গ) আনন্দদায়ক
১১২। উদ্দীপকের ভাবের প্রতিফলন নিচের কোন বাক্যে লক্ষ করা যায়?
ক) সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া
খ) স্কুলঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাইনে
গ) সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো
ঘ) কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে
উত্তরঃ ঘ) কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে
নিচের উদ্দীপকটি পড়ে ১১৩ ও ১১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সিজার মাহমুদ একজন সাহিত্যিক। তিনি সমাজের বিতর্কিত বিষয়কে প্রাধান্য দিয়ে গল্প রচনা করেন। এতে এক শ্রেণির পাঠক তাঁর রচনাকে লুফে নেয়। সেখানে পাঠকেরা আনন্দ খোঁজেন না, খোঁজেন উদ্দেশ্য ও মতাদর্শ। তিনি লাভের আশায় গল্প-উপন্যাস লিখেই চলেছেন।
১১৩। প্রমথ চৌধুরী সিজার মাহমুদের মতো সাহিত্যিকদের যে অপবাদ দিয়েছেন, তা হলো-
ক) তিনি গীতের অর্থও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না
খ) পাথুরে কয়লা হীরার স্ববর্ণ না হলেও স্বগোত্র
গ) যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন
ঘ) তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব
উত্তরঃ ক) তিনি গীতের অর্থও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না
১১৪। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের আলোকে সিজার মাহমুদের সাহিত্যকর্মকে বলা যায়-
ক) যথার্থ
খ) গৃহীত
গ) স্বধর্মচ্যুত
ঘ) নিন্দিত
উত্তরঃ গ) স্বধর্মচ্যুত
নিচের উদ্দীপকটি পড়ে ১১৫ ও ১১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অধ্যাপক কাজী রশিদ প্রায় বারো বছর ধরে অধ্যাপনার সুবাদে সুনামের সঙ্গে ছাত্রদের রবীন্দ্র ও নজরুল সাহিত্য পড়াচ্ছেন। ক্লাসে দায়িত্ব পালনে তিনি যথেষ্ট নিষ্ঠাবান। কিন্তু সাহিত্য পড়িয়ে তিনি কোনো আনন্দ পান না।
১১৫। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ অনুযায়ী কাজী রশিদ সম্পর্কে প্রযোজ্য-
i. তিনি কাব্যের রূপ দেখেছেন
ii. তিনি কাব্যের গুণ শুনেছেন
iii. তিনি কাব্যের বিশ্লেষণে দক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) ii ও iii
১১৬। কাজী রশিদের মানসিকতা বিশ্লেষণ করে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের আলোকে তাঁকে বলা যায়-
ক) আত্মসচেতন
খ) সাহিত্যপ্রেমিক
গ) গবিদ্যানুরাগী
ঘ) কর্তব্যপরায়ণ
উত্তরঃ ঘ) কর্তব্যপরায়ণ
নিচের উদ্দীপকটি পড়ে ১১৭ ও ১১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অনন্যা ও ঐশী দুজনেই সাহিত্য নিয়ে অনার্স পড়ে। অনন্যা নির্দিষ্ট পাঠ্যবইয়ের বাইরে কোনো বই পড়ে না। কিন্তু ঐশী পাঠ্যবইয়ের বাইরেও অনেক বই পড়ে।
১১৭। ঐশীর পাঠাভ্যাস নিচের কোন উক্তিটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংগত
খ) সাহিত্যের উদ্দেশ্য আনন্দদান করা, শিক্ষাদান করা নয়
গ) কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা
ঘ) সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়
উত্তরঃ খ) সাহিত্যের উদ্দেশ্য আনন্দদান করা, শিক্ষাদান করা নয়
১১৮। ঐশীর পাঠাভ্যাস সহায়ক-
i. আনন্দ লাভে
ii. ব্যক্তিত্ব গঠনে
iii. ভালো ফল লাভে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
Related Posts
- নেকলেস গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর- HSC Neckless Golpo Srijonshil
- তাহারেই পড়ে মনে কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
- মানব কল্যাণ মূলভাব বা মূল বিষয়বস্তু – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- আমার পথ প্রবন্ধের মূলভাব সহজ ভাষায় – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
Nice
Helpful