স্মরণাতীতকাল থেকে আমাদের দেশ শিল্প বাণিজ্যে ঐতিহ্য ও গৌরব বহন করলেও দেশের সামগ্রিক উন্নয়নে শিল্পের অবদান তেমন উজ্জ্বল নয়। স্বাধীনতার আগে মাত্র অল্প কয়েকজন বাঙালি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। এই পোস্টে (৯ম-১০ম) ব্যবসায় উদ্যোগ ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
ব্যবসায় উদ্যোগ ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] জনাব কবির স্বল্প পুঁজি নিয়ে নিজ এলাকায় একটি প্লাস্টিক পণ্যের কারখানা স্থাপন করেন এবং কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য বেশি দামে কাঁচামাল সংগ্রহ করতেন। তিনি নিজেই কারখানার সব কাজ দেখাশোনা করতেন। তিনি সবসময় শ্রমিকদের প্রাধান্য দিতেন। তাই শ্রমিকরা তার সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য লাভ করত। এসব কারণে তার ছোট প্রতিষ্ঠানটি আজ বৃহৎ আকার ধারণ করেছে। ক. ‘রত্নগর্ভা অ্যাওয়ার্ড’- কাদেরকে প্রদান করা হয়? খ. বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. জনাব কবিরের সাথে পাঠ্যবইয়ের কোন শিল্পোদ্যোক্তার মিল পাওয়া যায়? বর্ণনা করো। ঘ. ‘একটি দেশের দ্রুত উন্নতির জন্য জনাব কবিরের মতো শিল্পোদ্যোক্তার ভূমিকা অপরিসীম’ বিশ্লেষণ করো। |
উত্তরঃ
ক. যে মায়েদের কমপক্ষে তিনজন সন্তান বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত তাদের ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
খ. যারা বেসরকারি খাতে শিল্প কারখানা স্থাপন করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে, তাদেরকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হয়।
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখেন। তারা নতুন নতুন শিল্প গড়ে তোলেন, বিভিন্ন পণ্য উৎপাদন করেন এবং দেশের আয় বাড়াতে সাহায্য করেন। এছাড়া তারা বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করেন। তাদের এসব কাজ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়।
গ. জনাব কবিরের সাথে পাঠ্যবইয়ের বিখ্যাত শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর মিল পাওয়া যায়।
স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের একজন সফল ও দূরদর্শী শিল্প উদ্যোক্তা ছিলেন। তিনি স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা করেন। তিনি কঠোর পরিশ্রম করে এবং পণ্যের মান বজায় রেখে তার ব্যবসাকে বড় প্রতিষ্ঠানে পরিণত করেন। তিনি মনে করতেন, কর্মীদের সন্তুষ্টি ছাড়া কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সফলতা সম্ভব নয়।
উদ্দীপকে জনাব কবির স্বল্প পুঁজি নিয়ে একটি প্লাস্টিক পণ্যের কারখানা স্থাপন করেন। তিনি পণ্যের মান ঠিক রাখার জন্য ভালো মানের হলেও বেশি দামে কাঁচামাল কিনতেন। এটি তার গুণগত মান বজায় রাখার প্রতি গুরুত্ব বোঝায়। একইভাবে স্যামসন এইচ চৌধুরীও তার ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ে শুরু থেকেই আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছিলেন। এছাড়া জনাব কবির সবসময় তার শ্রমিকদের গুরুত্ব দিতেন। ফলে শ্রমিকরা তার সাথে কাজ করে সন্তুষ্ট থাকত এবং ধীরে ধীরে তার প্রতিষ্ঠান বড় হয়ে ওঠে। স্যামসন এইচ চৌধুরীও কর্মীদের কল্যাণ ও সন্তুষ্টিকে খুব গুরুত্ব দিতেন, যা তার প্রতিষ্ঠানের দ্রুত উন্নতিতে সাহায্য করেছে। অতএব বলা যায়, জনাব কবিরের কার্যক্রমের সাথে স্যামসন এইচ চৌধুরীর মিল রয়েছে।
ঘ. একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নতির জন্য জনাব কবিরের মতো শিল্পোদ্যোক্তার ভূমিকা নিঃসন্দেহে অপরিসীম।
শিল্পোদ্যোক্তা হলো এমন ব্যক্তি যারা ঝুঁকি নিয়ে নতুন শিল্প বা ব্যবসায় শুরু করেন। তারা নতুন কর্মসংস্থান তৈরি করেন এবং দেশের সম্পদকে উৎপাদনশীল কাজে ব্যবহার করেন। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মান বাড়ে।
উদ্দীপকের জনাব কবির স্বল্প পুঁজি নিয়ে একটি প্লাস্টিক পণ্যের কারখানা স্থাপন করেন। সেখানে তিনি কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। এতে তিনি নিজের জন্য যেমন কাজের ব্যবস্থা করেন, তেমনি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। তার প্রতিষ্ঠান ধীরে ধীরে বড় হওয়ায় দেশের উৎপাদনেও তার অবদান বাড়ে। তিনি পণ্যের মান ভালো রাখার জন্য বেশি দামে ভালো কাঁচামাল ব্যবহার করেন, ফলে ভোক্তারা উন্নতমানের পণ্য পায়।
জনাব কবিরের মতো শিল্পোদ্যোক্তারা দেশের অব্যবহৃত সম্পদ কাজে লাগিয়ে নতুন পণ্য উৎপাদন করেন। তারা মূলধন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করেন। এতে বেকারত্ব কমে এবং মানুষের আয় বাড়ে। তাদের উদ্যোগের কারণে দেশে শিল্পায়ন দ্রুত হয় এবং অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হয়। তাই বলা যায়, দেশের উন্নয়নে জনাব কবিরের মতো শিল্পোদ্যোক্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] এম. কম. পাস করার পর জনাব ইশরাক একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। চাকরির নিয়ম-কানুন, অন্যের অধীনে কাজ করা ইত্যাদি ভালো না লাগায় চাকরি ছেড়ে নিজেই উদ্যোগ গ্রহণ করে একটি ওষুধের ব্যবসায় শুরু করেন। পরবর্তী সময়ে পরিশ্রম, সততা, নিষ্ঠা ইত্যাদি পুঁজি করে ‘রাজ ফার্মা’ নামে একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ প্রতিষ্ঠানটিতে অনেক লোক কাজ করছেন। ক. “স্কয়ার ফার্মাসিউটিক্যালস”-এর প্রতিষ্ঠাতা কে? খ. ঝুঁকি বলতে কী বোঝায়? বর্ণনা করো। গ. উদ্যোক্তার কোন গুণটি জনাব ইশরাককে উদ্যোক্তা হতে সাহায্য করেছে? বর্ণনা করো। ঘ. সামাজিক কল্যাণে উদ্যোক্তার অবদানের বিষয়টি জনাব ইশরাকের চরিত্রে কতটুকু প্রতিফলিত হয়েছে আলোচনা করো। |
উত্তরঃ
ক. স্কয়ার ফার্মাসিউটিক্যালস’-এর প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী।
খ. ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষতিকে ঝুঁকি বলে।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় পরিচালনা করা হয়। তবে ব্যবসায়ের ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত থাকে। ব্যবসায় সবসময় লাভ হবে এমন নয়। পণ্য নষ্ট হওয়া, চাহিদা কমে যাওয়া, দাম কমে যাওয়া ইত্যাদি কারণে ব্যবসায়ে লোকসান হতে পারে। ব্যবসায়ে লাভ-লোকসানের এই অনিশ্চয়তাকেই ব্যবসায় ঝুঁকি বলা হয়।
গ. জনাব ইশরাককে উদ্যোক্তা হতে যে গুণটি সাহায্য করেছে তা হলো স্বাধীনচেতা মনোভাব।
স্বাধীনচেতা মনোভাব বলতে বোঝায় অন্যের অধীনে কাজ করা বা অন্যের ওপর নির্ভরশীল থাকা পছন্দ না করা। স্বাধীনচেতা ব্যক্তি সাধারণত অন্যের অধীনে কাজ করতে আগ্রহী হন না। তিনি নিজের মেধা ও পরিশ্রম দিয়ে নিজেই নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন।
উদ্দীপকে এম.কম পাস করার পর জনাব ইশরাক চাকরি শুরু করেন, কিন্তু চাকরির নিয়ম-কানুন তার ভালো লাগে না। অর্থাৎ অন্যের অধীনে কাজ করা তার পছন্দ নয়। তিনি স্বাধীনভাবে কাজ করতে আগ্রহী ছিলেন। তাই তিনি নিজেই ‘রাজ ফার্মা’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এতে তিনি নিজের মতো করে কাজ করতে পারেন এবং অন্যের অধীনে কাজ করার কোনো চাপ তাকে নিতে হয় না। অর্থাৎ ব্যবসায়ের কীভাবে কাজ হবে তা তিনি নিজেই নির্ধারণ করেন। তার এই স্বাধীনচেতা মনোভাবই তাকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে।
ঘ. ‘রাজ ফার্মা’ প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক কল্যাণে অবদানের বিষয়টি জনাব ইশরাকের চরিত্রে যথার্থভাবে প্রতিফলিত হয়েছে।
ঝুঁকি আছে জেনেও যে ব্যক্তি কোনো ব্যবসা শুরু করেন, তাকে উদ্যোক্তা বলা হয়। একজন উদ্যোক্তার মধ্যে কিছু বিশেষ গুণ থাকে, যেমন স্বাধীনচেতা মনোভাব, উদ্যম, সংগঠনের দক্ষতা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম। এসব গুণ তাকে সফল হতে সাহায্য করে।
উদ্দীপকের জনাব ইশরাক একজন স্বাধীনচেতা ও আত্মবিশ্বাসী উদ্যোক্তা। তিনি এম.কম পাস করার পর একটি ওষুধ কোম্পানিতে চাকরি শুরু করেন। কিন্তু সেখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় তিনি চাকরি ছেড়ে নিজেই একটি ওষুধের ব্যবসা শুরু করেন। অন্যের অধীনে কাজ না করার মাধ্যমে তার আত্মনির্ভরশীলতার বৈশিষ্ট্য প্রকাশ পায়। পাশাপাশি তিনি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে সমাজের কল্যাণে অবদান রাখেন।
জনাব ইশরাক কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে ‘রাজ ফার্মা’ নামে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি সবসময় নৈতিকতা মেনে ব্যবসা পরিচালনা করেন, যা তার সততার পরিচয় বহন করে। এছাড়া পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি সমাজের উপকারেও ভূমিকা রাখেন। তাই বলা যায়, সামাজিক কল্যাণে উদ্যোক্তা হিসেবে তার অবদান তার চরিত্রে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] জনাব হাফিজ একজন ব্যবসায়ী। তার পরিশ্রম ও ব্যবসায়ের প্রতি একাগ্রতা এবং আন্তরিকতার কারণে ব্যবসায় সুনাম অর্জন করেছেন। তার ব্যবসায় প্রতিষ্ঠানে এক লক্ষ লোক কাজ করেন। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ক. ব্যবসায়িক মূল্যবোধ বলতে কী বোঝ? খ . আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কী? ব্যাখ্যা করো। গ. জনাব হাফিজের সাথে পাঠ্যবইয়ের কোন ব্যবসায়ীর মিল রয়েছে? ঘ. অর্থনৈতিক উন্নয়নে একজন সফল ব্যবসায়ীর অবদান বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা; ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা] জনাব জহুরুল ইসলাম একজন শিল্প উদ্যোক্তা ও সফল সংগঠক। তিনি ছিলেন অধ্যবসায়ী, দূরদৃষ্টিসম্পন্ন, নিষ্ঠাবান ও আত্মবিশ্বাসী। তিনি কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ক. মাইডাস থেকে কে ঋণ গ্রহণ করেন? খ. ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ কে প্রচলন করেন? ব্যাখ্যা করো। গ. কীভাবে জনাব জহুরুল ইসলাম নিজেকে সফল সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন? ব্যাখ্যা করো। ঘ. শিল্পোদ্যোক্তা হিসেবে জনাব জহুরুল ইসলামের মতো উদ্যোক্তাদের অবদান মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা।] স্যামসন এইচ চৌধুরী একজন সফল উদ্যোক্তা। তিনি ব্যবসায়ের উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবামূলক কার্যও পরিচালনা করেন। এর পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হিসেবে সামাজিক দায়িত্ব পালনকে কর্তব্য ও নৈতিক দায়িত্ব মনে করেন। এরূপ সেবামূলক কার্যসম্পাদন ও সামাজিক দায়িত্ব পালনের কারণে তার সুনাম ও খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। ক. পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা কোনটি? খ. ব্যবসায়ের নৈতিকতা বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের স্যামসন এইচ চৌধুরীর নৈতিক দায়িত্বের প্রয়োজনীয়তা ব্যবসায়ের জন্য অপরিহার্য- ব্যাখ্যা করো। ঘ. ব্যবসায়ের প্রসারে স্যামসন এইচ চৌধুরীর অবদান মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] জনাব শাহ আলম সামান্য পুঁজি নিয়ে একটি চায়ের দোকান শুরু করেন। পরিশ্রম এবং মেধার কারণে তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। তিনি সমাজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সমান ভূমিকা পালন করেন। ক. CIP-এর পূর্ণরূপ কী? খ. স্থানীয় উদ্যোক্তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. সফল উদ্যোক্তার কোন গুণাবলির জন্য জনাব শাহ আলম ব্যবসায়ে প্রতিষ্ঠিত? ব্যাখ্যা করো। ঘ. জনাব শাহ আলমের সাফল্য সামাজিক কর্মকান্ডে কীভাবে প্রভাব ফেলে? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। আমাদের দেশের শিল্প বা ব্যবসায়ের একজন কান্ডারি হলেন স্যামসন এইচ চৌধুরী। শিল্প সৃষ্টির নেশা তাকে পৌঁছে দিয়েছে সফল শিল্পপতি ও সার্থক উদ্যোক্তার কাতারে। ধৈর্য, অধ্যবসায় ও সততা তাকে এনে দিয়েছে সাফল্য। ক. কতজন শ্রমিক নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস স্থাপিত হয়? খ. স্যামসন এইচ চৌধুরী ফার্মেসিকেই কেন ব্যবসায় হিসেবে গ্রহণ করেন? গ. একজন সফল উদ্যোক্তা হিসেবে স্যামসন এইচ চৌধুরীর কী কী গুণ ছিল? ব্যাখ্যা করো। ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে স্যামসন এইচ চৌধুরীর মতো উদ্যোক্তার ভূমিকা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। জনাব জহুরুল ইসলাম ১৯৬৪ সালে ঢাকা শহরের বসতি। বাড়ার কথা চিন্তা করে ইস্টার্ন হাউজিং লি. প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি অনেকগুলো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রচুর মানুষ নিয়োজিত আছে। ক. জহুরুল ইসলামের গ্রামের নাম কী? খ. উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা হয় কেন? গ. জনাব জহুরুল ইসলাম কোন কারণে ইস্টার্ন হাউজিং লি. স্থাপন করেন? ব্যাখ্যা করো। ঘ. দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব জহুরুল ইসলামের শিল্প প্রতিষ্ঠানের অবদান মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা যিনি ব্যবসায় প্রতিভা, কঠোর পরিশ্রম, দূরদর্শিতা ও সৃজনশীলতার সমন্বয়ে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ব্যবসায়-শিল্প-বাণিজ্য জগতে অবদান রেখেছিলেন। তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে জমি ক্রয় করে শিল্প স্থাপন ও আবাসিক ব্যবস্থার চিন্তা করে ইস্টার্ন হাউজিং লি. প্রতিষ্ঠা করেন। সামাজিক বহু প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে অসংখ্য বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। ক. অন্নদা গোবিন্দ লাইব্রেরি কোথায় অবস্থিত? খ. ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের বিষয়বস্তুর সাথে কোন উদ্যোক্তার সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. তোমার পাঠ্যবইয়ের প্রতিবেদন ছক অনুসরণ করে স্থানীয় পর্যায়ে একজন সফল উদ্যোক্তার ওপর প্রতিবেদন তৈরি করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। সাদিয়া লেখাপড়া শেষ করে কোনো চাকরি না পেয়ে মায়ের সহায়তায় একটি পোশাক তৈরি ও বিক্রির দোকান দেয়। প্রথম বছর অনেক পরিশ্রম করে সাফল্য পায়। দ্বিতীয় বছর সে দোকানের একটি নতুন শাখা চালু করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে ২০ জন কর্মচারী চাকরি করে। ক. দেশের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা কে? খ. রত্নগর্ভা মা আখ্যায়িত হওয়ার শর্তগুলো কী কী? ব্যাখ্যা করো। গ. সাদিয়ার সাথে কোন নারী উদ্যোক্তার মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো। ঘ. সাদিয়ার মতো নারী উদ্যোক্তারা দেশের অথনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।
ব্যবসায় উদ্যোগ ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ
Related Posts
- ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম-১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
- ৯ম ও ১০ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর