আঠারো বছর বয়স কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি কৈশোর পেরিয়ে যৌবনে প্রবেশ করা সময়টির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই বয়সে তরুণদের মনে থাকে প্রবল সাহস, উদ্দীপনা ও নতুন কিছু করার তীব্র আকাঙ্ক্ষা। এই পোস্টে আঠারো বছর বয়স কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে দিলাম।

আঠারো বছর বয়স কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
রুবেল ও রাসেল সহপাঠী এবং লেখাপড়ায় বেশ ভালো ছিল। কিন্তু স্কুল জীবন পার হতে না হতেই রুবেল মিশে যায় দুষ্টু প্রকৃতির কিছু ছেলের সাথে। লেখাপড়ার পাঠ তার ঢুকে যায় ওখানেই। তার নাম শুনলে এখন মানুষ আঁতকে উঠে। অপর দিকে রাসেল বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। হাত্রদের যেকোনো ন্যায্য দাবির আন্দোলনে সে ঝাঁপিয়ে পড়ে; সহপাঠীদের সংগঠিত করে। মিছিলে। নেতৃত্ব দেয়। রাসেল প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও এ দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করে যাবে।

ক. কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়?

খ. ‘বাষ্পের বেগে স্টিমারের মতো চলে’- এ কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কী বোঝাতে চেয়েছেন?

গ. উদ্দীপকের রুবেলের মাঝে ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?

ঘ. উক্ত দিকটি কি ‘আঠারো বছর বয়স’ কবিতার মূলভাব? উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তরঃ

ক. আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়।

খ. ‘বাষ্পের বেগে স্টিমারের মতো চলে’- এ কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়সি তরুণদের চলার গতি নির্দেশ করেছেন।

দেশ, জাতি ও মানুষের কল্যাণের জন্য তরুণরা সব সময় সাহস নিয়ে সামনে এগিয়ে যায়। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও বড় বড় বিপদের মুখে দাঁড়ায়। যেমন স্টিমার বাষ্পের শক্তিতে দ্রুত সামনে ছুটে গিয়ে তার গন্তব্যে পৌঁছায়, তেমনি আঠারো বছর বয়সের তরুণরাও তারুণ্যের শক্তি নিয়ে অজানাকে জানার চেষ্টা করে। দেশ ও মানুষের মুক্তি ও কল্যাণের জন্য তারা নির্ভয়ে সংগ্রামে নামে। তাদের এই অগ্রযাত্রা কোনো অপশক্তিই থামিয়ে দিতে পারে না।

গ. উদ্দীপকের রুবেলের মধ্যে ‘আঠারো বছর বয়স’ কবিতার নেতিবাচক দিকটি প্রতিফলিত হয়েছে।

আঠারো বছর বয়সে মানুষের অনুভূতি খুব তীব্র হয় এবং মনও খুব সংবেদনশীল হয়ে ওঠে। এ বয়সে মানুষ ভালো-মন্দ, ঠিক-ভুল, ইতিবাচক ও নেতিবাচক নানা মত ও চিন্তার সঙ্গে পরিচিত হতে শুরু করে। তাই এ সময়ের প্রভাব মানুষের মনে গভীরভাবে পড়ে।

উদ্দীপকে দেখা যায়, স্কুলজীবন শেষ হওয়ার আগেই রুবেল কিছু খারাপ বন্ধুর সঙ্গে মিশে পড়ে। এর ফলে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তার ভবিষ্যতের সুন্দর স্বপ্ন নষ্ট হয়ে যায়। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্যও এই বয়সের ভালো ও মন্দ দুই দিকই তুলে ধরেছেন। এই বয়সে তরুণরা নানা চিন্তা, মতবাদ ও পথের মুখোমুখি হয়। তাই কবি এ বয়সকে ভয়ংকর বলেছেন। কারণ এই সময় জীবনে শারীরিক, মানসিক, সামাজিক ও রাজনৈতিক নানা জটিলতা আসে। এ সময়ে ভুল পথে গেলে জীবনে বড় বিপর্যয় নেমে আসতে পারে। উদ্দীপকের রুবেলের জীবনে আমরা এই নেতিবাচক প্রভাবটাই স্পষ্টভাবে দেখতে পাই।

ঘ. উক্ত দিকটি ‘আঠারো বছর বয়স’ কবিতায় উল্লিখিত তরুণদের নানা বৈশিষ্ট্যের কেবল একটি রূপ প্রকাশ করায় তা কবিতার মূলভাব নয়।

‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি কৈশোর থেকে যৌবনে পা রাখা বয়সটির নানা দিক তুলে ধরেছেন। এই বয়সে তরুণদের মধ্যে যেমন থাকে সাহস, উদ্দীপনা ও নতুন জীবন গড়ার শক্তি, তেমনি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পথে যাওয়ার আশঙ্কাও থাকে।

উদ্দীপকের রুবেল শুরুতে পড়াশোনায় ভালো ছিল। পরে সে খারাপ বন্ধুদের সঙ্গে মিশে পড়ে। এর ফলে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং সে মানুষের জন্য ভয়ের কারণ হয়ে ওঠে। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি এই বয়সে বিপথে যাওয়ার আশঙ্কার কথাও বলেছেন। সচেতন না হলে এ সময়ে পদস্খলন হতে পারে। এই সতর্কবার্তাই কবিতায় আছে। অন্যদিকে সাধনের চরিত্রে এই বয়সের ভালো দিকটি দেখা যায়। সে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ভাষা আন্দোলনে অংশ নেয়।

এই কবিতায় তারুণ্যের অনেক ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে। তবে এই বয়সে শারীরিক, মানসিক ও সামাজিক নানা জটিলতাও থাকে। রুবেলের চরিত্রে শুধু তরুণ বয়সের নেতিবাচক দিকটিই ফুটে উঠেছে। কবিতায় যে ইতিবাচক তারুণ্যের ছবি আঁকা হয়েছে, তা তার মধ্যে দেখা যায় না। তাই বলা যায়, রুবেলের এই দিকটি ‘আঠারো বছর বয়স’ কবিতার মূলভাব নয়।


সৃজনশীল প্রশ্নঃ ২। [রাজশাহী বোর্ড ২০২৫]
তারুণ্য অপরাজেয়,, নির্ভীক। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহানমন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত-সংঘাতের মধ্যে রক্ত-শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। যা আমরা দেখেছি ৫২-এর ভাষা আন্দোলনে, ৬৯ আর ৯০-এর গণঅভ্যুত্থানে। এ চেতনার প্রতিফলন দেখেছি ২৪শের জুলাই-আগস্টের গণআন্দোলনে। বাঁক বদলের ইতিহাসে তারুণ্যই অনিবার্য হাতিয়ার।

ক. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?

খ. “আঠারো বছর বয়স কী দুঃসহ”- কেন?

গ. ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে?

ঘ. “এ দেশের বুকে আঠারো আসুক নেমে।”- কবির এই স্বপ্নই যেন রূপায়িত হয়েছে আলোচ্য উদ্দীপকে স্বীকার কর কি? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৩। [যশোর বোর্ড ২০২৫]
ওরে নবীন ওরে আমার কাঁচা
ওরে সবুজ, ওরে অবুঝ
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্তে আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ করে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা
আয় দুরন্ত আয়রে আমার কাঁচা

ক. আঠারো বছর বয়সের কী নেই?

খ. “এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়।”- বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকে বর্ণিত ‘রক্তে’র প্রসঙ্গ ‘আঠারো বছর বয়স’ কবিতায় কীভাবে উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. “ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও ‘আঠারো বছর বয়স’ কবিতাটি একই প্রেরণাজাত।”- আলোচনা কর।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [চট্টগ্রাম বোর্ড ২০২৫]
“তরুণ নামের জয়-মুকুট শুধু তাহারই- যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তন্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।”

ক. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

খ. “তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা” বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর।

ঘ. “উদ্দীপকে ‘আঠারো বছর বয়স’ কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [সিলেট বোর্ড ২০২৫]
অধ্যবসায়ী, সাহসী, প্রতিবাদী, পরোপকারী এমন সর্বগুণের অধিকারী হিসেবে সুহাস তার প্রতিবেশীদের কাছে সুপরিচিত। বয়স্করা বলতো, “আহা! এমন সোনার টুকরো ছেলে যদি ঘরে ঘরে জন্মাত!” কিন্তু হঠাৎ একদিন মাদক গ্রহণের অপরাধে সুহাসকে পুলিশ ধরে নিয়ে যায়। এই ঘটনায় সকলে বিস্মিত। কান্নাজড়িত কণ্ঠে সুহাসের মা বলেন, “কিছুদিন ধরে অপরিচিত একটা ছেলে ওর সাথে দেখা করতে আসত। আমার ছেলের এত বড় সর্বনাশ হবে ভাবতে পারিনি।”

ক. সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কী?

খ. “এ বয়স জানে রক্তদানের পুণ্য”- উক্তিটি ব্যাখ্যা কর।

গ. ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’- পঙক্তিটি উদ্দীপকের সুহাসের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য? বুঝিয়ে দাও।

ঘ. “এ দেশের বুকে আঠারো আসুক নেমে- কবির এ বক্তব্যই যেন ধ্বনিত হয়েছে উদ্দীপকের বয়স্কদের কথায়- উক্তিটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [বরিশাল বোর্ড ২০২৫]
১৯৭১ সালে অসংখ্য মানুষ জীবন-মরণের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন তাঁদের মধ্যে কেউ কেউ শাহাদতবরণ করেন। আবার কেউ কেউ চিরকালের জন্য পঙ্গুত্বের শিকার হন। তারপরও তাঁরা পিছপা হননি। তাঁদের ত্যাগ-তিতিক্ষা এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

ক. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?

খ. “আঠারো বছর বয়স জানে না কাঁদা” সপ্রসঙ্গ পঙক্তিটি ব্যাখ্যা কর।

গ. “এ বয়স জানে রক্তদানের পুণ্য”- পঙক্তিটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।

ঘ. “উদ্দীপকের কর্মকাণ্ড ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’- এই পত্তির প্রত্যাশারই প্রতিফলন।” মন্তব্যটি যাচাই কর।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]
মানবজীবনের সবচেয়ে সুন্দর সময় হলো যৌবনকাল। এই যৌবনে মানুষ জীবন দিতে পারে কিন্তু মাথা নোয়াতে পারে না। অমিত যৌবন যাদের আছে তারা অনেক কিছু করতে চায়, এমনকি সেসব করেও। তবে মনে রাখা দরকার, উন্মাদনাপূর্ণ যৌবনের ইতিবাচক ও নেতিবাচক দুটো দিকই বিদ্যমান।

ক. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

খ. ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের তারুণ্যশক্তির পরিচয় ‘আঠারো বছর বয়স’ কবিতার আলোকে তুলে ধরো।

ঘ. “উদ্দীপক ও ‘আঠারো বছর বয়স’ কবিতায় যৌবনের ইতিবাচক দিকটিই প্রাধান্য পেয়েছে”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী]
ব্রিটিশ বিচারক কিংসফোর্ড যখন ভারতবর্ষের স্বাধীনতাকামী বিপ্লবীদের কারণে-অকারণে শাস্তি দিচ্ছিলেন, তখন তাকে হত্যা করার ব্যর্থ চেষ্টা করেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী। কিংসফোর্ডের গাড়িতে বোমা মারতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসার পথে আটক হন ক্ষুদিরাম। ব্রিটিশ সরকার তাঁর ফাঁসি কার্যকর করে ১১ই আগস্ট ১৯০৮ খ্রি.। ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম নির্ভীকভাবে উঠে যান। তাঁর মধ্যে কোনো ভয় বা অনুশোচনা কাজ করেনি। তখন তাঁর বয়স ছিল ১১ বছর ৭ মাস ১১ দিন।

ক. ‘আঠারো বছর বয়স’ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

খ. ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’- কবি কেন এ প্রত্যাশা করেছেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকটিতে আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. “উদ্দীপকের ক্ষুদিরামের মধ্যে যেন ‘আঠারো বছর বয়স’ কবিতার মূল সুর ধ্বনিত হয়েছে।”- যথার্থতা বিচার করো।।

নিচে আঠারো বছর বয়স কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

আঠারো বছর বয়স কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment