৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

‘ইবাদত’ আরবি শব্দ। এর অর্থ দাসত্ব, বন্দেগি, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহ প্রদত্ত ও রাসুলুল্লাহ (স.) প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকেই ইবাদত বলে। এই পোস্টে ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিখে দিলাম।

৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
রাফিদের বয়স দশ বছর। সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভোররাতে আহার গ্রহণ করে সূর্যাস্তের পূর্বে আর কিছুই খায়নি। তার চাচা তারিক সাহেব একটি নির্দিষ্ট মাসের শেষ দশ দিন মসজিদে অবস্থান করে ইবাদত বন্দেগিতে নিয়োজিত থাকেন। তিনি এ সময় পরিবারের সাথে কোনো যোগাযোগ না রাখতে পারায় রাফিদ তার চাচার বাসার বাজার সদাই করে দেয়।

ক. মুক্তাদি কাকে বলে?

খ. জুমুআর সালাত আদায় জরুরি কেন? ব্যাখ্যা করো।

গ. রফিদের কর্মকান্ডে কোন মৌলিক ইবাদতটি পালিত হয়েছে? ব্যাখ্যা করো।।

ঘ. তারিক সাহেবের ইবাদতটি তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাদৃশ্য রয়েছে তা চিহ্নিতপূর্বক এর ফলাফল বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. জামাআতে সালাত আদায়ের সময় ইমামের পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ করে যারা সালাত আদায় করে, তাদের মুক্তাদি বলা হয়।

খ. জুমুআর দিন ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, তাই এদিন জামাআতে সালাত আদায় করা ইমানদারদের জন্য অত্যন্ত জরুরি ধর্মীয় দায়িত্ব। এই সালাত না পড়লে অন্তর কঠিন হয়ে যায় এবং মানুষের হৃদয় ধীরে ধীরে মুনাফিকের মতো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

গ. রাফিদের কর্মকাণ্ডে ইসলামের মৌলিক ইবাদত ‘সাওম’ বা রোযা প্রতিফলিত হয়েছে।

শরিয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করে সব ধরনের পানাহার থেকে বিরত থাকাকে সাওম বলা হয়।
উদ্দীপকের রাফিদ আল্লাহর সন্তুষ্টির জন্য ভোরে সাহরি খেয়ে সারাদিন কিছু না খেয়ে এই ফরজ ইবাদতটি পালন করেছে। তাই রাফিদের এই সিয়াম পালন তার নৈতিক ও ধর্মীয় জীবন গঠনে এবং আল্লাহর নৈকট্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঘ. তারিক সাহেবের ইবাদতটি পাঠ্যবইয়ের ‘ইতিকাফ’ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।

ইতিকাফ হলো দুনিয়ার কাজকর্ম ছেড়ে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা, যা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। এর মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আরও গভীর হয় এবং সে অপ্রয়োজনীয় কথা ও পাপ কাজ থেকে দূরে থাকতে পারে।
উদ্দীপকের তারিক সাহেবের এই ইবাদতের মাধ্যমে তিনি লাইলাতুল কদরের মতো বরকতময় রাত পাওয়ার সুযোগ পাবেন এবং তার মধ্যে আল্লাহভীতি সৃষ্টি হবে।
সবশেষে বলা যায়, ইতিকাফের মাধ্যমে একজন মুমিন আত্মিক শান্তি লাভ করে এবং সমাজের পক্ষ থেকে এটি পালন হলে পুরো এলাকা আল্লাহর রহমতে ধন্য হয়।


সৃজনশীল প্রশ্নঃ ২।
শহিদুল মা-বাবার সাথে মামা বাড়িতে বেড়াতে যায়। মামা বাড়ি ঢাকা থেকে প্রায় ১৫০ মাইল দূরে। সেখানে সে স্বাভাবিক নিয়মে সালাত আদায় করলে, তার মামা তাকে নামাযের সঠিক নিয়ম বলে দেন। এমনকি মানব সমাজে সালাতের অপরিসীম গুরুত্বের কথা বর্ণনা করেন।

ক. কসর কী?

খ. মুসাফির বলতে কী বোঝায়?

গ. শহিদুল মামা বাড়িতে কীভাবে সালাত আদায় করবে?

ঘ. “মানবজীবনে সালাতের গুরুত্ব অপরিসীম”- ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্নঃ ৩।
মতিন সাহেব ১০ই জিলহজ একটি উৎসব পালনের জন্য পরিবার নিয়ে গ্রামের বাড়ি যায়। তিনি মনে করেন, এ উৎসবের মাধ্যমে মানুষের ইমান ও তাকওয়ার পরীক্ষা হয়। দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকার কারণে মতিন সাহেবের মা কিছুটা অসুস্থ হয়ে পড়েন। নামাযের সময় হলে তিনি পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে তা আদায় করেন।

ক. মিযান কাকে বলে?

খ. আখিরাতে মানুষের জন্য সিরাত কেমন হবে?

গ. অসুস্থতার সালাত আদায়ের পদ্ধতিটি ব্যাখ্যা করো।

ঘ. মতিন সাহেবের উদযাপিত উৎসবটি মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ? বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪।
জাকির ও জারির দুই বন্ধু। উভয়ে বিকাল বেলায় মাঠে খেলা করছিল। ইতোমধ্যে নামাযের আযান হলে জাকির মাঠ সংলগ্ন মসজিদে গিয়ে জামাআতে সালাত আদায় করে। আর জারির মসজিদে না গিয়ে মাঠে খেলতে থাকে। সে মনে করে জামাআতে সালাত আদায় না করলে কোনো অসুবিধা নেই। বিষয়টি জানতে পেরে ইসলাম ও নৈতিক শিক্ষার শিক্ষক জাহিদ সাহেব জারিরকে বলেন, তোমার ধারণাটি সঠিক নয়। এজন্য তোমাকে পরকালে সর্বপ্রথম প্রশ্নের সম্মুখীন হতে হবে।

ক. ইবাদত কী?

খ. মুসাফিরের জন্য ফরজ সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করা হয়েছে কেন? ব্যাখ্যা করো।

গ. জাকিরের কাজটিতে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. জারিরের কাজটি চিহ্নিত করে শিক্ষক মহোদয়ের উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫।
সপ্তাহে শুক্রবার মুদি দোকানি আতাহার সারাদিন দোকানে পণ্য বিক্রি করেন। দুপুরের নামাযের সময় হলে পাশের দোকানি তাকে নামাযের জন্য আহ্বান করে। আতাহার বলে, তুমি যাও’ ভাই, আমি বাড়ি গিয়ে পরে নামায পড়ে নেব।

ক. ইমাম কাকে বলে?

খ. কসর বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. আতাহার কোন সালাতকে অবহেলা করেছে? এক্ষেত্রে আতাহারের ওপর ইসলামের কোন হুকুম প্রযোজ্য হবে তা ব্যাখ্যা করো।

ঘ. সালাত মানুষকে কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল করে তোলে।-বুঝিয়ে লেখো।
সৃজনশীল প্রশ্নঃ ৬।
প্রতিদিনের মতো আজও শাম্মীর মা সকাল ৮টার দিকে ৪ রাকাআত সালাত আদায় করেছেন। অপরদিকে তার বাবা জামিল সাহেব বিশেষ কারণবশত আজকের ফজরের সালাত পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আদায় করেছেন।

ক. খিয়ানত কাকে বলে?

খ. ‘শ্রমজীবী আল্লাহর বন্ধু।’ ব্যাখ্যা করো।

গ. শাম্মীর মা কোন সালাত আদায় করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জামিল সাহেবের সালাত আদায়ের পদ্ধতিটি পরিপূর্ণভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭।
সামাদ সাহেব একজন পরহেজগার মানুষ। তিনি নিয়মিত ফজরের পরে ইশরাক ও মাগরিবের পরে আওয়াবিন সালাত আদায় করেন। রফিক সাহেব সাম্প্রতিককালে ইশরাক ও আওয়াবিনের সম্পর্কে সামাদ সাহেব থেকে জেনে পড়া শুরু করেছেন।

ক. সালাতুল আওয়াবিন আদায় করা কী?

খ. সালাতুল ইশরাক বলতে কী বোঝায়?

গ. সামাদ সাহেব কীভাবে ইশরাক ও আওয়াবিন সালাত আদায় করবেন? ব্যাখ্যা করো।

ঘ. সালাত আদায়ের মধ্য দিয়ে মাহমুদ সাহেব যেসব নৈতিক শিক্ষা লাভ করতে পারেন, তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৮।
ফাতিমা একজন ধার্মিক মহিলা। তিনি প্রায় সময় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকেন। ফাতিমাকে তার এমন আমলে যত্নবান হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এ ইবাদতটি হচ্ছে ঢালস্বরূপ। তাছাড়া এ ইবাদতের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন।

ক. বিরত থাকা-এর আরবি প্রতিশব্দ কী?

খ. ফাতিমা তার ইবাদতকে ঢালস্বরূপ বলেছেন কেন? ব্যাখ্যা করো।

গ. ফাতিমার ইবাদতের প্রকারভেদ উদাহরণসহ বর্ণনা করো।

ঘ. ফাতিমার ইবাদতের পুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯।
ধর্মীয় শিক্ষক জনাব হাবিবুর রহমান সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানকালে বললেন, সামনে তোমাদের জন্য একটি বরকতময় মাস আসছে। সে মাসে ইসলামের একটি মৌলিক ইবাদত রয়েছে। যা পালনের মাধ্যমে তোমাদের একদিকে আল্লাহর নির্দেশ পালন হবে, অপরদিকে নৈতিকতারও বিশেষ উন্নতি ঘটবে।

ক. ইতিফাক-এর সর্বনিম্ন সময় কতদিন?

খ. সালাতের সামাজিক শিক্ষা ব্যাখ্যা করো।

গ. জনাব হাবিবুর রহমান শিক্ষার্থীদের নিকট কোন ইবাদতের ইঙ্গত করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উক্ত ইবাদত সম্পর্কে ধর্মীয় শিক্ষকের মন্তব্যের যথার্থতা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০।
আশিকুর রহমান সাহেব একজন দীনদার মুসলমান। তিনি প্রতিবছর রমযানে ইতিকাফ করেন এবং রমযান শেষে গরিব-মিসকিনদের মাঝে সাদাকাতুল ফিতর বিতরণ করেন। এমনকি তিনি সকলকে সাদাকাতুল ফিতর আদায়ের গুরুত্ব বোঝাতে একটি হাদিস শোনান- “সাদাকাতুল ফিতর দ্বারা সাওম পালনের সকল দোষ দূরীভূত হয়, গরিবের পানাহারের ব্যবস্থা হয়।”

ক. ইতিকাফ কী?

খ. সাদাকাতুল ফিতর বলতে কী বোঝায়?

গ. সমাজে আশিকুর রহমানের কর্মকান্ডের প্রভাব ব্যাখ্যা করো।

ঘ. আশিকুর রহমানের সাদাকাতুল ফিতর আদায়ের তাৎপর্য মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্নঃ ১১।
জমির উদ্দিন একজন কৃষক। সারাদিন তিনি মাঠেই কাজ করেন। নামাযের সময় হলে খেতের পাশে কাপড় বিছিয়ে নামায আদায় করেন। জুমার দিন তিনি মসজিদে না গিয়ে যোহরের সালাত – আদায় করেন। তার প্রতিবেশী জহির উদ্দিন তাকে বললেন জুমার নামায আদায় করার জন্য শরিয়তের কিছু বিধান রয়েছে। আযান হয়ে গেছে। আমি মসজিদে যাচ্ছি। তুমিও আমার সাথে চলো। তখন জমির উদ্দিন বলেন, মসজিদ অনেক দূরে। কাজের ক্ষতি হবে। বলেই খেতের পাশে যোহর নামায আদায় করছি।

ক. ‘ইবাদত’ কী?

খ. মুসাফির বলতে কী বোঝায়?

গ. জুমার নামাযের ব্যাপারে জমির উদ্দিনের মনোভাবে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. জুমার নামায বিষয়ে জহির উদ্দিনের বক্তব্যের যৌক্তিকতা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ১২।
হাফিজ সাহেব একজন ধর্মভীরু মুসলমান। তিনি নিয়মিত মসজিদে গিয়ে জামাআতে নামায আদায় করেন। তিনি জেনেছেন, ইসলামে মানুষের বিভিন্ন অবস্থার কথা বিবেচনা করে সালাত আদায়ের অবস্থা উপযোগী বিধান প্রণয়ন করা হয়েছে। তাই তিনি ইমাম সাহেবের কাছ থেকে মাসবুক ও মুসাফির অবস্থায় নামায আদায়ের বিধান জেনে নিয়েছেন।

ক. মাসবুক কে?

খ. মুসাফির বলতে কী বোঝানো হয়েছে?

গ. মাসবুক হিসেবে হাফিজ সাহেব কীভাবে সালাত আদায় করবেন? ব্যাখ্যা কর।

ঘ. হাফিজ সাহেবের মুসাফির অবস্থায় সালাত আদায়ের পদ্ধতি কুরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ১৩।
আশপাশের এলাকায় কেউ ইন্তিকাল করলে এনামুল তার জানাযায় অংশগ্রহণ করে। যেহেতু একদিন সকলকেই মৃত্যুর মুখোমুখী হতে হবে। তাই এনামুল জানাযায় অংশগ্রহণের মাধ্যমে মৃত্যুকে স্মরণ করে। জানাযায় অংশগ্রহণকারী অনেক সওয়াবের অধিকারী হয় এটাও সে জানে।

ক. জানাযার সালাত আদায়ের হুকুম কী?

খ. সালাতুল জানাযা বলতে কী বোঝায়?

গ. এনামুল কীভাবে সালাতুল জানাযা আদায় করবে? ব্যাখ্যা কর।

ঘ. জানাযার সালাত এনামুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আলোচনা কর।
সৃজনশীল প্রশ্নঃ ১৪।
আবু হানিফ সাহেব একজন ব্যবসায়ী। তিনি নিয়মিত মসজিদে নামায আদায় করেন। কিন্তু শুক্রবারে যখন তার ব্যস্ততা বেড়ে যায় তখন তিনি মসজিদে গিয়ে জুমার নামায আদায় করেন না। এ বিষয়ে তিনি একজন বিজ্ঞ আলেমের কাছে পরামর্শ চাইলেন। এবং বিজ্ঞ আলেম সাহেব তাকে জুমার সালাতের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করে নিয়মিত জুমার সালাত আদায়ের পরামর্শ দিলেন।

ক. জুমার সালাত অস্বীকারকারীর বিধান কী?

খ. জুমার সালাত বলতে কী বোঝায়?

গ. হানিফ সাহেব কীভাবে জুমার সালাত আদায় করবেন? ব্যাখ্যা কর।

ঘ. হানিফ সাহেবের জন্য জুমার সালাত কতটা গুরুত্ব ও ফজিলতপূর্ণ? আলোচনা কর।

নিচে ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।

৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment