আখলাক আরবি শব্দ। এর অর্থ চরিত্র, স্বভাব, আচার-আচরণ, ব্যবহার ইত্যাদি। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার-ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায়, সেসবের সমষ্টিই হলো আখলাক। এই পোস্টে ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] জনাব আঃ রহিম ঢাকায় বসবাস করেন। গ্রামের মানুষ। চিকিৎসার জন্য ঢাকা আসলে তিনি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। তার ছেলে আহনাফ সপ্তম শ্রেণিতে পড়ে। তার পিতা তাকে মসজিদে নামাজে যেতে বললে সে মাঠে খেলতে চলে যায়। মা বাজার। করতে বললে সে বন্ধুদের সাথে আড্ডায় সময় কাটিয়ে দেয়। ক. আখলাকে হামিদাহ কাকে বলে? খ. সম্পদ ও শ্রম পরস্পর নির্ভরশীল কেন? ব্যাখ্যা করো। গ. জনাব আঃ রহিমের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহ কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. আহনাফের কর্মকাণ্ডে আখলাকে যামিমাহ এর যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে কুফল বিশ্লেষণ করো। |
উত্তরঃ
ক. মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার-ব্যবহার ও স্বভাবের প্রকাশ পায়, সেসবের সমষ্টিকে আখলাকে হামিদাহ বলে।
খ. আল্লাহ মানুষের উপকারের জন্য পৃথিবীতে অনেক সম্পদ সৃষ্টি করেছেন এবং সেগুলো পাওয়ার জন্য শ্রমকে মাধ্যম করেছেন। শ্রম ছাড়া কোনো সম্পদই মানুষের কাজে লাগে না। আবার কাজ করার জন্যও সম্পদের দরকার হয়। তাই বলা যায়, সম্পদ ও শ্রম একে অপরের ওপর নির্ভরশীল এবং একে অপরকে সম্পূর্ণ করে।
গ. জনাব আ: রহিমের কর্মকান্ডে আখলাকে হামিদাহর ‘পরোপকার’ (আল-ইহসান) পুণটি ফুটে উঠেছে।
অন্যের প্রয়োজনে বা উপকারে আসাই হলো পরোপকার, যা আল্লাহর একটি বিশেষ গুণ। পরোপকারের মাধ্যমে সমাজে শান্তি আসে এবং মানুষের ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, জনাব আ. রহিম গ্রামের মানুষের চিকিৎসার জন্য ঢাকায় থাকার ও খাওয়ার ব্যবস্থা করেছেন। তিনি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করছেন, যা ইসলামের দৃষ্টিতে খুবই ভালো কাজ।
তাই বলা যায়, তার এই আচরণ পরোপকার বা মানুষের সেবার অন্তর্ভুক্ত, যা আখলাকে হামিদাহর একটি সুন্দর উদাহরণ।
ঘ. আহনাফের কর্মকান্ডে আখলাকে যামিমাহর ‘পিতামাতার অবাধ্য হওয়া’ বিষয়টি ফুটে উঠেছে।
পিতামাতার কথা না মানা বা তাদের প্রতি অসম্মান দেখানো ইসলামের দৃষ্টিতে খুবই বড় অপরাধ ও গুরুতর পাপ। এটি শিরকের পর সবচেয়ে বড় গুনাহগুলোর একটি। এ পাপের কারণে পরকালে কঠিন শাস্তি পেতে হয়।
উদ্দীপকে দেখা যায়, আহনাফ তার বাবার কথা না শুনে নামাজে না গিয়ে খেলতে যায় এবং মায়ের কথা না শুনে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। তার এই অবাধ্য ও দায়িত্বহীন আচরণ তাকে পরিবারের কাছে অপছন্দনীয় করে তুলবে এবং আল্লাহর রহমত থেকেও দূরে রাখবে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, “পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে।” আরেক হাদিসে বলা হয়েছে, “পিতামাতাই তোমার জান্নাত ও জাহান্নাম।” তাই আহনাফ যদি তওবা না করে, তবে সে পরকালে জান্নাত পাবে না।
সবশেষে বলা যায়, পিতামাতার অবাধ্যতা আহনাফের দুনিয়া ও আখিরাত দুটোকেই ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] আশিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। প্রতিবেশী আবুল মিয়া তার খবরটি শুনে মুখ মলিন করে। অপরদিকে, রায়হান খেলার মাঠে তার বন্ধু ফাহিমের নিকট একটি ক্যালকুলেটার রাখতে দেয়। রায়হান তা ফেরত নিতে ভুলে যায়। পরের দিন ফাহিম ক্যালকুলেটারটি ফেরত দিতে এলে রায়হান তাকে চোর বলে অভিহিত করে। ক. আখলাকে যামিমাহ কাকে বলে? খ. ‘ইভটিজিং প্রতিরোধে ধর্মীয় শৃঙ্খলা জরুরি কেন? ব্যাখ্যা করো। গ. আবুল মিয়ার মানসিকতায় আখলাকে যামিমাহর কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. রায়হানের কর্মকাণ্ডে আখলাকে যামিমাহর যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে অপকারিতা. বিশ্লেষণ করো। |
উত্তরঃ
ক. এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নীচ ও নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে যামিমাহ বা নিন্দনীয় আচরণ বলে।
খ. ইভটিজিং একটি খারাপ সামাজিক সমস্যা। এতে নারীদের বিরক্ত করা হয় এবং সমাজে অশান্তি বাড়ে। ধর্ম মানুষকে ভালো আচরণ ও শালীনতা শেখায়। পাশাপাশি পরকালে জবাবদিহির ভয় মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই ইভটিজিং বন্ধ করতে ধর্মীয় শৃঙ্খলা খুবই প্রয়োজন।
গ. আবুল মিয়ার মানসিকতায় আখলাকে যামিমাহর ‘হিংসা’ (হাসাদুন) বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে।
অন্যের সুখ, সম্পদ বা সফলতা নষ্ট হোক এমন ইচ্ছা করা এবং নিজে তা পেতে চাওয়াকে হিংসা বলে। এটি খুব খারাপ একটি মানসিক রোগ, যা মানুষের মনে অশান্তি সৃষ্টি করে এবং ভালো কাজ নষ্ট করে দেয়।
উদ্দীপকে দেখা যায়, প্রতিবেশী আশিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে শুনে আবুল মিয়ার মুখ মলিন হয়ে যায়। অন্যের এই সফলতায় খুশি না হয়ে কষ্ট পাওয়া সরাসরি হিংসার লক্ষণ। তাই বলা যায়, অন্যের উন্নতি সহ্য করতে না পারার এই খারাপ মানসিকতা প্রমাণ করে যে আবুল মিয়া হিংসায় আক্রান্ত।
ঘ. রায়হানের কাজে আখলাকে যামিমাহ বা খারাপ আচরণের মধ্যে মিথ্যা অপবাদ দেওয়া এবং আমানতের প্রতি অবিশ্বাস দেখা যায়। যেসব কাজ মানুষকে ছোট ও নিন্দনীয় করে তোলে, সেগুলোই অসদাচরণ।
কেউ যদি কোনো জিনিস রেখে যায়, তা ঠিকভাবে ফেরত দেওয়া আমানত রক্ষা। আর তা নষ্ট করা বা নিজের করে নেওয়া খিয়ানত। আবার কাউকে কোনো কারণ ছাড়াই চোর বা খারাপ নামে ডাকা ইসলামে বড় অপরাধ।
উদ্দীপকে রায়হান নিজেই ফাহিমকে ক্যালকুলেটার রাখতে দিয়েছিল, কিন্তু পরে ভুলে যায়। পরদিন ফাহিম নিজে থেকে ফেরত দিতে এলে তাকে ধন্যবাদ না দিয়ে উল্টো চোর বলে, যা খুব খারাপ আচরণ। এতে মানুষের মধ্যে বিশ্বাস নষ্ট হয়, বন্ধুত্ব ভেঙে যায় এবং অযথা ঝগড়া তৈরি হয়।
তাই রায়হানের এই কাজ তাকে মানুষের কাছে অপছন্দনীয় করে তুলবে এবং ইসলামের দৃষ্টিতে এটি ইমানের বিরুদ্ধে।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। রাকিব ও মাহমুদ একই শ্রেণিতে পড়ে। হঠাৎ মাহমুদের স্কুলে আসা বন্ধ হয়ে গেল। রাকিব খোঁজ নিয়ে জানতে পারল মাহমুদের বাবার ক্যান্সার ধরা পড়েছে। রাকিব স্কুলে ফিরে বন্ধুদের সাথে নিয়ে শিক্ষকদের সাথে রাকিবের বাবার অসুস্থতা ও চিকিৎসার অর্থের যোগান দেওয়ার অক্ষমতার কথা জানাল এবং তারা অর্থ সংগ্রহ করে সাহায্য করার ইচ্ছার কথা জানাল। শিক্ষকগণ খুশি হলেন ও সাহায্য করার প্রতিশ্রুতি প্রদান করলেন। ক. পরোপকার কী? খ. আমরা পরোপনার কব কেন? গ. রাকিবের দৃষ্টান্ত অনুসরণ করে আমরা কীভাবে পরোপকার করতে পারি? ব্যাখ্যা করো। ৩ ঘ. রাকিবের কাজের ফলাফল আলোচনা করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। সরকারি চাকরিজীবী শহিদুল সাহেবের প্রতিবেশী আলমগীর সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছে। শহিদুল সাহেবও তার দেখাদেখি গাড়ি কেনার দৃঢ় সংকল্প করেন। তাই তিনি অন্যায়ভাবে অর্থ উপার্জনের পথ অবলম্বন করেন। অপরদিকে, শহিদুল সাহেবের বন্ধু শিল্পপতি সাত্তার সাহেব বাড়ি-গাড়িসহ বেশ সুখেই আছেন। কিন্তু সেই বাড়িতে তার বৃদ্ধ পিতামাতার জায়গা হয়নি। বিষয়টি জানতে পেরে মসজিদের ইমাম সাহেব বলেন, পিতামাতার সাথে এমন আচরণের জন্য সাত্তার সাহেবকে জাহান্নামে জ্বলতে হবে। ক. শিরকের পর সবচেয়ে বড়ো গুনাহ কী? খ. ছিনতাই প্রতিকারের উপায় ব্যাখ্যা করো। গ. শহিদুল সাহেব কোন অসদাচরণের পথ অবলম্বন করেন? ব্যাখ্যা করো। ঘ. সাত্তার সাহেবের আচরণের ব্যাপারে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। ইমদাদ ও ইমরান দুই বন্ধু। ইমদাদ ইমরানের কাছে একটি বই গচ্ছিত রাখে। কয়েকদিন পর ইমদাদ ইমরানের কাছে বইটি ফেরত চাইলে ইমরান বলে বইটি আমি আমার খালাতো ভাইকে ধার দিয়েছি। ইমদাদ এতে মনঃক্ষুণ্ণ হয়। ইমদাদ ইমরানকে বলে তোমার দ্বারা আমানত রক্ষা হয় নি। তুমি কি জান না যে, মহানবি (স.) বলেছেন, “যার আমানতদারি নেই, তার ইমানও নেই।” ক. সাধারণভাবে আমানত কী? খ. আমানতের ক্ষেত্র ব্যাখ্যা করো। গ. ইমরানের কাজটি সমীচীন হয়েছে কি? ব্যাখ্যা করো। ঘ. কুরআন ও হাদিসের আলোকে উদ্দীপকে আলোচিত বিষয়টি বিশ্লেষণ করো। 8 |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। তাওহিদ উচ্চশিক্ষা গ্রহণ করেছে শহর থেকে। এখন গ্রামের বাড়িতে নিজ পরিবারের সঙ্গে বাস করে। চাকরি খুঁজছে দীর্ঘদিন। পরিবারের লোকজনের সঙ্গে থাকলেও সংসারের কোনো কাজকর্মই সে করে না। সংসারের সমস্ত কাজ তার বাবাই দেখাশুনা করে। অপরদিকে, তারই বন্ধু শহিদ শহর থেকে উচ্চশিক্ষা শেষে গ্রামে এসে কৃষিকাজে হাত দিয়েছে ও উন্নত কৃষি ব্যবস্থার প্রয়োগ ঘটাচ্ছে। শহিদ তাওহিদকে পরামর্শ দিল কোনো না কোনো কাজ শুরু করতে। তাওহিদ শহিদকে একটি হাদিস থেকে উদ্ধৃতি দিল- “শ্রমজীবী আল্লাহর বন্ধু”। ক. শ্রম কী? খ. শ্রমের মর্যাদা বলতে কী বোঝায়? গ. শ্রমের মর্যাদা কীভাবে বেকারত্ব কমিয়ে আনতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ . শহিদের দৃষ্টিভঙ্গির তাৎপর্য বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। মোরশেদ ও মুখলেস একই এলাকার অধিবাসী। মোরশেদ বখাটে ছেলেদের সাথে মিশে চুরি, ডাকাতি ও আমানতের খিয়ানত করে। অপরদিকে মুখলেসের আমানতদারি ও হালাল উপার্জনের জন্য পরিশ্রম করাকে সকলেই প্রশংসা করে থাকে ও ভালোবাসে। মুখলেস মোরশেদকে বলল, আল্লাহ খিয়ানতকারীদের পছন্দ করেন না। ক. শালীনতার আরবি কী? খ. সৃষ্টির সেবা বলতে কী বোঝায়? গ. মোরশেদের কার্যকলাপের ফলাফল কী কী হতে পারে? বর্ণনা করো। ঘ. মুখলেসের কর্মকান্ডের ফলাফল কুরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। সোহেল ও হেলাল মিয়া একে অপরের প্রতিবেশী। সোহেল মিয়া বাজারে ভালো-মন্দ মিশ্রণ করে দ্রব্য বিক্রি করেন। হেলাল মিয়া প্রায় সময় মাতাপিতার সাথে অবাধ্য আচরণ করেন। ক. প্রতারণা অর্থ কী? খ. উকুকুল ওয়ালিদাইন কী? ব্যাখ্যা করো। গ. সোহেল মিয়ার কাজ চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো। ঘ. হেলাল মিয়ার কাজ চিহ্নিত করে এর অপকারিতা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। আব্দুল্লাহ একজন অসাধু ব্যবসায়ী। ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশিয়ে বিক্রি করেন। ধোঁকাবাজি করে গ্রাহকদের ঠকান। ওজনেও কম দেন। ছেলে বাবার এসব কর্মকাণ্ড বুঝতে পেরে এসব করতে নিষেধ করেন। তিনি ছেলেকে ধমক দিয়ে বলেন, আমাকে তাড়াতাড়ি প্রচুর অর্থসম্পদের মালিক হতে হবে। ক. সালাতুল জানাযা কাকে বলে? খ. “তারাই (পিতামাতা) তোমার বেহেশত ও দোযখ।”- ব্যাখ্যা করো। গ. ব্যবসায় পরিচালনায় আব্দুল্লাহর চরিত্রের কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. কোন কারণে আব্দুল্লাহ দ্রুত অর্থসম্পদের মালিক হতে চায়? পাঠ্যবইয়ের আলোকে এর কুফল বর্ণনা করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। জেইসি ও হৃদি সহপাঠী। স্কুলে যাবার পথে প্রায়ই তারা বখাটে ছেলেদের দ্বারা উত্ত্যক্ত হয়। বিষয়টি প্রধান শিক্ষক মহোদয় জানার পর তিনি তাদেরকে পোশাক-পরিচ্ছদ ও চালচলনে শালীনতা অবলম্বনের পরামর্শ দেন। ক. শালীনতা কী? খ. ইভটিজিং বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের অনুরূপ ঘটনা থেকে পরিত্রাণের জন্য আমাদের করণীয় কী? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের অনুরূপ ঘটনার অপকারিতা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। রেদওয়ান একজন চাল ব্যবসায়ী। তিনি উচ্চমানের দুই বস্তা চালের সাথে এক বস্তা নিম্নমানের চাল মিশিয়ে বিক্রি করেছেন। তার এ কর্মকান্ড দেখে ছোট ভাই রিয়াদ বলল, “আল্লাহকে ভয় কর।” তুমি কি জান না মহানবি (স.) বলেছেন, “যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়।” ক. প্রতারণার মাধ্যমে অর্জিত জীবিকার বিধান কী? খ. প্রতারণা বলতে কী বোঝায়? গ. রেদওয়ান তার ছোট ভাইয়ের উক্তি থেকে কী শিক্ষা অর্জন করতে পারে? বর্ণনা কর। ঘ. উদ্দীপকে বর্ণিত দুই ভাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্য পরিণতিসহ বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। সালমান স্কুলে যাওয়ার পথে দেখতে পায় একটি বিড়াল ছানা রাস্তার পাশে নর্দমাতে পড়ে কাতরাচ্ছে। সে বিড়াল ছানাটিকে উঠিয়ে পানি দিয়ে শরীর ধুয়ে দিয়েছে। শ্রেণিশিক্ষককে তার কাজটির কথা জানালে শিক্ষক তাকে ধন্যবাদ জানায় এবং বলে, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। ক. শালীনতাবোধ-এর আরবি প্রতিশব্দ কী? খ. চরিত্রবান ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় কেন? গ. সালমান সাহেবের কাজটি আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করতে পারি? লেখ। ঘ. সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা কীভাবে আল্লাহর দয়া পাওয়া যায়? ব্যাখ্যা কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। আদিব প্রতিদিন অফিসে যায়। একদিন সে দেখতে পেল একটি ছাগলছানা রাস্তার পাশে ছটফট করছে। সে কাছে গিয়ে দেখে তার পা ভেঙে গেছে। সে ছানাটিকে ধরে বাড়ি নিয়ে যায়। এবং তার সেবা করে ও চিকিৎসা দেয়। অপরদিকে আলফাজ উদ্দীন। সকল মানুষকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। কেননা সে জানে আল্লাহ নির্দেশ দিয়েছেন “যদি তুমি ক্ষমা কর, দয়া কর, তবে নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল ও অতিশয় দয়ালু।” ক. আল্লাহ কখন বান্দার প্রতি শান্তি বর্ষণ করেন? খ. আমানত রক্ষা করা প্রয়োজন কেন? গ. কুরআন ও হাদিসের আলোকে আদিবের কাজটির গুরুত্ব ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের শেষোক্ত আয়াতটির ব্যাখ্যা কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। “মৃত স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে ৭২ কোটি টাকা জমা রয়েছে। এ টাকা তুলতে হলে ট্যাক্স, সুপার ট্যাক্স এবং উকিলের ফি-র জন্য কোটি টাকা প্রয়োজন। যে টাকা ধার দিবে, তাকে দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে।” এমন কথা বলে এবং ব্যাংকের কাগজপত্র দেখিয়ে যশোরের আনোয়ারা বেগম (৬০) বিভিন্ন জনের কাছ থেকে কমপক্ষে পাঁচ কোটি টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি। ক. “বান্দা তার কুচরিত্রের কারণে জাহান্নামের নিম্নস্তরে পৌঁছে যায়।”- উক্তিটি কার? খ. আখলাকে যামিমাহ বলতে কী বোঝায়? গ. আনোয়ারা বেগমের কাজটি কীরূপ? ইসলামের আলোকে ব্যাখ্যা কর। ঘ. আনোয়ারা বেগম কর্তৃক সংঘটিত কাজের আলোকে আখলাকে যামিমা’র কুফল আলোচনা কর। |
নিচে ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল দেওয়া হল।