শরিয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ, যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে। ইসলামি পরিভাষায়, ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়। এই পোস্টে Ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ২য় অধ্যায় উত্তর লিখে দিলাম।
Table of Contents
Ssc ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন ২য় অধ্যায় (৯ম-১০ম শ্রেণি)
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] দৃশ্যপট-১: জনাব ‘ক’ একজন ঔষধ ব্যবসায়ী। তিনি ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি করেন। সপ্তাহে একদিন তিনি কর্মচারীদের নিয়ে ঔষধের মেয়াদ পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো বিক্রি না করে ধ্বংস করে ফেলেন। দৃশ্যপট-২: জনাব ‘খ’ একজন ব্যবসায়ী। বর্ষা মৌসুমের শুরুতে তিনি বাড়ির চারদিকে বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন। চারাগুলো একটু বড়ো হলে প্রতিবেশীর ছাগল বাড়িতে ঢুকে সেগুলো নষ্ট করে ফেলে। এতে ‘খ’ কষ্ট পেলেও তিনি আবারো বিভিন্ন প্রজাতির ফলের চারা আবারো রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে থাকেন। দৃশ্যপট-৩: জনাব ‘গ’ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি পরিবারের বড়ো ছেলে। ছোটো ভাইদের পড়ালেখার যাবতীয় খরচ তিনি দিয়ে থাকেন। তিনি তার বৃদ্ধ পিতা-মাতাকে নিজের কাছে রাখেন এবং অসুস্থ হলে তাদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন। তিনি মাঝে মাঝে গ্রামের অসহায় দরিদ্র মানুষদের চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস দান করেন। ক. শরিয়ত কী? খ. হযরত উসমান (রা.)-কে কেন ‘জামিউল কুরআন’ বলা হয়? ব্যাখ্যা করো। গ. দৃশ্যপট-১-এর কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? বর্ণনা করো। ৩ ঘ. দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩-এ যে হাদিসসমূহের শিক্ষা প্রতিপালিত হয়েছে তা চিহ্নিত সমাজে ধনী-গরিবের বৈষম্য নিরসনে কোনটি ভূমিকা রাখে? বিশ্লেষণসহ মতামত দাও। |
উত্তরঃ
ক. ইসলামি পরিভাষায় মহান আল্লাহ ও তার রাসুল (স.) যেসব আদেশ-নিষেধ ও পথনির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরিয়ত বলে।
খ. ইসলামি খেলাফত অনেক বিস্তৃত হওয়ায় অনারব মুসলমানদের মধ্যে কুরআন পড়ার ক্ষেত্রে মতভেদ দেখা দেয়। তখন হযরত উসমান (রা.) একটি কমিটি গঠন করেন এবং হযরত হাফসা (রা.)-এর কাছে রাখা আসল কুরআনের কপি থেকে সাতটি কপি তৈরি করান। এই কপিগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবং অন্য ছড়িয়ে থাকা কপিগুলো পুড়িয়ে ফেলা হয়, যাতে কোনো ভুল বা ভিন্নতা না থাকে। এভাবে তিনি কুরআনকে বিকৃতি থেকে রক্ষা করেন। তাই এই বড় কাজের জন্য হযরত উসমান (রা.)-কে ‘জামিউল কুরআন’ বা কুরআন একত্রকারী বলা হয়।
গ. দৃশ্যপট-১-এ জনাব ‘ক’-এর কর্মকান্ডে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিস তথা হাদিস ৮-এর শিক্ষার প্রতিফলন ঘটেছে।
হাদিস শরিফে বলা হয়েছে, “বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবে।” ব্যবসা-বাণিজ্যে সততা ও আমানতদারি রাখা ইমানের অংশ। কোনো পণ্যে ত্রুটি থাকলে তা লুকানো নিষেধ।
উদ্দীপকে জনাব ‘ক’ একজন ঔষধ ব্যবসায়ী হিসেবে ন্যায্যমূল্যে ভালো মানের পণ্য বিক্রি করেন, যাতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত না হয়। তার এই কাজ হাদিসের সেই শিক্ষার সাথে মিল আছে, যেখানে ধোঁকাবাজি ও প্রতারণা না করে সততার সাথে ব্যবসা করার কথা বলা হয়েছে। অর্থাৎ তিনি লাভের চেয়ে মানুষের উপকার ও সততাকে বেশি গুরুত্ব দিয়েছেন।
এই ভালো আচরণের কারণে তিনি কিয়ামতের দিন শহিদদের সঙ্গী হওয়ার মর্যাদা পেতে পারেন। তাই বলা যায়, জনাব ‘ক’-এর এই সৎ ও বিশ্বস্ত আচরণ একজন আদর্শ মুসলিম ব্যবসায়ীর উদাহরণ।
ঘ. দৃশ্যপট-২-এ বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস (হাদিস ৪) এবং দৃশ্যপট-৩-এ দানশীলতা ও পরোপকার সম্পর্কিত হাদিস (হাদিস ৩ ও ৭)-এর শিক্ষা দেখা যায়। এর মধ্যে দৃশ্যপট-৩-এর শিক্ষা সমাজে ধনী-গরিবের পার্থক্য কমাতে সরাসরি সাহায্য করে।
হাদিস অনুযায়ী, দান করা একটি খুব ভালো কাজ। যারা দান করে, তাদের জন্য ফেরেশতারা ভালো দোয়া করেন, আর যারা কৃপণ, তাদের জন্য ক্ষতির দোয়া করা হয়। অন্যদিকে, গাছ লাগানোও একটি ভালো কাজ। গাছ থেকে মানুষ বা পশুপাখি উপকার পেলে গাছ লাগানো ব্যক্তি সাওয়াব পায়।
দৃশ্যপট-২-এ জনাব ‘খ’ বারবার বাধা পেলেও ধৈর্য ধরে গাছ লাগান এবং যত্ন নেন, যা হাদিসের শিক্ষার সঙ্গে মিল আছে। আর দৃশ্যপট-৩-এ জনাব ‘গ’ নিজের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাইদের পড়াশোনা, বাবা-মায়ের সেবা এবং গরিব মানুষদের সাহায্য করেন। এটি দানশীলতা ও পরোপকারের স্পষ্ট উদাহরণ।
সমাজে ধনী-গরিবের পার্থক্য হয় যখন সম্পদ ঠিকভাবে বণ্টন হয় না। জনাব ‘গ’-এর মতো মানুষ যদি তাদের টাকা দিয়ে গরিবদের সাহায্য করে, তাহলে তাদের কষ্ট কমে এবং সমাজে ভারসাম্য তৈরি হয়। এতে মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বও বাড়ে, যা বৈষম্য কমাতে সাহায্য করে।
তাই বলা যায়, জনাব ‘গ’-এর দানশীলতা ও পরোপকারের কাজ সমাজে ধনী-গরিবের পার্থক্য কমিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [বোর্ড বইয়ের প্রশ্ন] দৃশ্যপট-১ : জনাব ‘ক’ একজন বর্গাচাষি। সকালে ফজরের আযানের সাথে সাথে তিনি মসজিদে চলে যান। মসজিদ থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে তিনি জমি চাষ করতে চলে যান। জমিতে কাজ করার সময় আযান হলে ওযু করে নামায পড়ে নেন। তার বাড়িতে দুজন এতিম শিশু থাকে। তিনি তাদের স্কুলে ভর্তি করে দিয়েছেন। পড়াশোনার যাবতীয় খরচ তিনি বহন করেন। দৃশ্যপট-২ : প্রধান শিক্ষক প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের কাছে জানতে চান এ বছর বার্ষিক দোয়া মাহফিলে কাকে প্রধান অতিথি করা যায়? দশম শ্রেণির শিক্ষার্থী আবিদ প্রস্তাব করল শায়খ ‘ক’-কে প্রধান অতিথি করা হোক। অন্য সকল শিক্ষার্থী তার প্রস্তাবটি সমর্থন করে। প্রধান শিক্ষক মহোদয় ঘোষণা দেন তোমাদের প্রস্তাবটি পাস হলো এবং শায়খ ‘ক’-কে প্রধান অতিথি হিসেবে মনোনীত করা হলো। দৃশ্যপট-৩: করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাবে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাময়িকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরের দিন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা জামে মসজিদেও বায়তুল মোকাররমের অনুকরণে সামাজিক দূরত্ব বজায় রেখে সাময়িকভাবে নামাজ আদায় শুরু হয়। ক. শানে নুযুল কাকে বলে? খ. সূরা আশ-শামস-এর শিক্ষা জানা জরুরি কেন? গ. দৃশ্যপট-১-এ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩ ঘটনাসমূহ শরিয়তের যে উৎসসমূহের সাথে সাদৃশ্যপূর্ণ চিহ্নিত করে কোনটি ইসলামি আইনকে গতিশীল করে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
উত্তরঃ
ক. আল-কুরআনের কোনো সূরা বা আয়াত নাজিল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট, কারণ বা ঘটনাকে শানে নুযুল বলা হয়।
খ. সঠিকভাবে কাজ করার পথ ঠিক করা এবং পরকালে কে সফল হবে আর কে ব্যর্থ হবে তা বুঝতে সূরা আশ-শামস-এর শিক্ষা জানা খুবই প্রয়োজন। এই সূরায় আল্লাহ তায়ালা বলেছেন, তিনি মানুষের মনে ভালো ও মন্দ কাজের জ্ঞান দিয়েছেন। যে ব্যক্তি নিজেকে পাপ থেকে দূরে রাখে, সে-ই সফল হয়। আর যে ব্যক্তি নিজের জীবনকে খারাপ কাজে ভরিয়ে ফেলে, সে ব্যর্থ হয়। এই সত্যটি বুঝতে পারলেই মানুষ ভালো ও নৈতিক জীবন গঠন করতে পারে।
গ. দৃশ্যপট-১-এ হানবে ‘ক’-এর কর্মকাণ্ডে পবিত্র কুরআনের ‘সূরা আল-মাউন’-এর শিক্ষার ইতিবাচক প্রতিফলন ঘটেছে।
সূরা আল-মাউনে মুনাফিক ও পরকাল অস্বীকারকারীদের কিছু খারাপ গুণের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো এতিমদের কঠোরভাবে তাড়িয়ে দেওয়া। কিন্তু ইসলাম আমাদের শেখায় এতিম ও গরিবদের প্রতি দয়া করতে এবং তাদের সাহায্য করতে। জনাব ‘ক’ একজন সাধারণ বর্গাচাষি হয়েও দুইজন এতিম শিশুকে নিজের বাড়িতে রেখে তাদের পড়াশোনার সব খরচ চালাচ্ছেন। পাশাপাশি তিনি নিয়মিত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েন এবং ব্যস্ততার মধ্যেও নামাজের গুরুত্ব ঠিক রাখেন।
সূরা আল-মাউনে বলা হয়েছে, যারা নামাজে অবহেলা করে বা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য শাস্তির কথা রয়েছে। কিন্তু জনাব ‘ক’-এর নামাজের প্রতি আন্তরিকতা এবং এতিমদের প্রতি ভালোবাসা এই সূরার শিক্ষার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, তার এই ভালো কাজ ও ধর্মীয় আচরণ সূরা আল-মাউনের শিক্ষাকে বাস্তবে প্রকাশ করেছে।
ঘ. দৃশ্যপট-২-এর ঘটনা শরিয়তের তৃতীয় উৎস ‘ইজমা’ এবং দৃশ্যপট-৩-এর ঘটনা চতুর্থ উৎস ‘কিয়াস’-এর সঙ্গে মিল রয়েছে। আমার মতে, পরিবর্তিত সময়ে ‘কিয়াস’ ইসলামি আইনকে সবচেয়ে বেশি কার্যকর ও সময়োপযোগী করে।
দৃশ্যপট-২-এ শায়খ ‘ক’-কে প্রধান অতিথি করার বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছে, যা ‘ইজমা’ বা সবার সম্মত সিদ্ধান্তের উদাহরণ। অন্যদিকে, দৃশ্যপট-৩-এ বায়তুল মোকাররম মসজিদের মতো করে মেহেন্দিগঞ্জ মসজিদে সামাজিক দূরত্ব রেখে নামাজ পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ‘কিয়াস’ বা সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার উদাহরণ।
কিয়াস ইসলামি আইনকে জীবন্ত ও পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এটি কুরআন ও সুন্নাহর মূলনীতি অনুযায়ী নতুন সমস্যার যুক্তিসংগত সমাধান দেয়। এর মাধ্যমে ইসলামি শরিয়ত সব সময়ের জন্য প্রযোজ্য ও কার্যকর থাকে। আধুনিক যুগের নতুন ও জটিল সমস্যাগুলোর সমাধান কিয়াসের মাধ্যমেই সম্ভব হয়। রাসুলুল্লাহ (স.)-ও সাহাবিদের চিন্তা করে সিদ্ধান্ত নিতে উৎসাহ দিয়েছেন, যা কিয়াসের গুরুত্ব বোঝায়।
সবশেষে বলা যায়, ইজমা মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখে, আর কিয়াস যুক্তি ও জ্ঞানের মাধ্যমে ইসলামি আইনকে সময়ের সাথে মানানসই ও কার্যকর রাখে।
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [ঢাকা বোর্ড ২০২৫] উদয়ন প্রকাশনীর বই বিক্রেতা জনাব সাজু প্রতি শুক্রবার মাত্র একজন ভিক্ষুককে দশটি টাকা দান করেন। সপ্তাহের অন্য কোনো দিন কোনো ভিক্ষুক তার নিকট সাহায্য চাইলে তিনি তাদের ধমক দিয়ে তাড়িয়ে দেন। গত রমজানের ঈদের পরের দিন বিবাহ উপলক্ষে বরপক্ষ দরিদ্র প্রতিবেশী জনাব রাজুর কন্যা দেখতে আসলে জনাব সাজুর নিকট এক সেট গ্লাস-জগ ও কাপ-পিরিচ ধার চায়। কিন্তু সাজুর স্ত্রী রাহেলা বেগম তা দিতে অস্বীকার করে এবং তাকে ফিরিয়ে দেয়। এতে সমাজের জনমনে ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি হয়। ক. ‘শরিয়ত’ কী? খ. “মহান আল্লাহ মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন।”-আয়াতটি বুঝিয়ে লেখো। গ. জনাব সাজুর কর্মকাণ্ড সংশ্লিষ্ট সূরার আলোকে ব্যাখ্যা করো। ঘ. রাহেলা বেগমের আচরণ তোমার পঠিত সূরার আলোকে মূল্যায়ন করো |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড ২০২৫] মোর্শেদ সাহেব একজন স্বল্প বেতনের চাকরিজীবী। তার একমাত্র সন্তান সাহেদ হার্টের রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য আত্মীয়স্বজনের কাছে সাহায্যের হাত বাড়ান। তাতে ব্যর্থ হলে মোর্শেদ সাহেব হতাশ হয়ে পড়েন। তার স্ত্রী নার্গিস তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে, দুঃখ ও কষ্টে হতাশ হওয়া যাবে না। নার্গিস বেগম চিড়িয়াখানায় চাকরি করেন। মানবসেবার পাশাপাশি তিনি জীবজন্তুকে ভালোবাসেন। একদিন তিনি অফিস থেকে বাড়ি ফেরার পথে একটি আহত পাখি দেখতে পান। পাখিটিকে বাড়িতে নিয়ে এসে স্বযত্নে সুস্থ করে তোলেন। নার্গিস বেগমের বাবা রিফাত সাহেব তার কাজের প্রশংসা করে বলেন, “তুমি আল্লাহর ভালোবাসা লাভ করবে।” ক. হাদিসে কুদসি কী? খ. ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন? ব্যাখ্যা করো। গ. মোর্শেদ সাহেবের কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. নার্গিস বেগমের কাজটি হাদিসের আলোকে চিহ্নিত করে তার সম্পর্কে বাবা রিফাত সাহেবের মন্তব্যটি বিশ্লেষণ করো |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [রাজশাহী বোর্ড ২০২৫] জনাব সাকিব একজন ধার্মিক ও ধনী ব্যক্তি। ইসলামের বিধিবিধান পালনের পাশাপাশি তিনি প্রচুর দান-খয়রাত করেন। তার বাড়িতে ইয়াতিম ও ভিক্ষুক আসলে তিনি তাদের সাথে সুন্দর ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন। সাকিবের ভাই রজব আলী তার বাড়ির সামনের রাস্তার দুই পাশে ও স্কুল আঙিনায় কিছুসংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন। তা জেনে শরীফ স্যার তাকে ‘মহানবি (স.)-এর একটি হাদিস শুনিয়ে উৎসাহ দান করেন এবং বলেন, আর্থসামাজিক উন্নয়নে ও পরিবেশ রক্ষায় এ ধরনের মহৎ কাজ প্রশংসনীয়। ক. লাওহে মাহফুজ কী? খ. হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো। গ. জনাব সাকিবের কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. রজব আলীর কাজটি চিহ্নিত করে, শরীফ স্যারের বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [যশোর বোের্ড ২০২৫] সিরাজ সাহেব সালাত আদায়ে অত্যন্ত যত্নবান। তিনি অন্য কোনো উদ্দেশ্য ছাড়া একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে থাকেন। তিনি আজ জুমার সালাতে খতিবকে বলতে শোনেন, “আমাদেরকে যেমন খাদ্যের জোগান দিতে কৃষির মাধ্যমে ব্যাপক উৎপাদন করতে হবে, তেমনি পরিবেশ রক্ষায়ও প্রচুর গাছপালা লাগাতে হবে।” ক. ‘কিয়াস’ কাকে বলে? খ. “মুসলমানগণ যা ভালো মনে করে তা আল্লাহর নিকটও ভালো।”- বাণীটি বুঝিয়ে লেখো। গ. সিরাজ সাহেবের চরিত্রে কোন সূরার শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. খতিব সাহেবের প্রদত্ত বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [যশোর বোর্ড ২০২৫] মুরাদপুর গ্রামে ‘যুব উন্নয়ন ফোরাম’ কর্তৃক আয়োজিত একটি মিলাদ মাহফিলে প্রধান অতিথি বলেন, “মহান আল্লাহ মানবজাতির জীবন পরিচালনার জন্য ইবাদতের রীতিনীতিসহ বহু বিধিবিধান প্রদান করেন। আবার এ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে এমন কতকগুলো সূরাও নাযিল করেন।” বিশেষ অতিথি বলেন, “আমাদের জীবনে রয়েছে সুখ-দুঃখ, উত্থান-পতন ও আনন্দ-বেদনা। এগুলোর মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদের ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা নিয়ে থাকেন।” ক. ‘কাওলি’ হাদিস কাকে বলে? খ. ‘ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক’ বুঝিয়ে লেখো। গ. প্রধান অতিথির আলোচনায় কোন ধরনের সূরার কথা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. বিশেষ অতিথির আলোচনার আলোচ্য বিষয়টি সংশ্লিষ্ট সূরার আলোকে মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [কুমিল্লা বোর্ড ২০২৫] আল হেরা বিদ্যালয়ে শিক্ষক, পরিষদের সভায় দুটি বিষয় আলোচনা হয়। একজন শিক্ষক বিদ্যালয়ের ইফতার মাহফিলে প্রধান অতিথি মনোনয়নের জন্য ড. জাহাঙ্গীরের নাম প্রস্তাব করেন। তখন সকল শিক্ষক উক্ত প্রস্তাব সমর্থন করেন। অপরদিকে, ইসলাম শিক্ষার সিনিয়র শিক্ষক মাওলানা আমির প্রস্তাব করেন, বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় ৯৫% নম্বর পেলে অদের পুরষ্কার প্রদান করা হয়, এ বছর থেকে ইসলাম শিক্ষাসহ অন্যান্য বিষয়ে পুরষ্কার প্রদান করা হোক। প্রধান শিক্ষক মহোদয় দুটি প্রস্তাবই পাস হলো মর্মে ঘোষণা প্রদান করেন। পরবর্তী বছর আল হেরা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক-বৃদ্ধি পায়। ক. ‘মাউন’ বলতে কী বোঝ? খ. শানে-নুযুল জানতে হবে কেন? গ. ইফতার মাহফিলে প্রধান অতিথি মনোনয়নের সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইসলামি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. বাংলা, ইংরেজি, বিজ্ঞানের ন্যায় ইসলাম শিক্ষাসহ অন্যান্য বিষয়ে ৯৫% নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদানের সিদ্ধান্তের প্রক্রিয়াটি চিহ্নিত করে এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [কুমিল্লা বোর্ড ২০২৫] হাবিব ও লাবিব দুই সহপাঠী। পরীক্ষার হলে একসময় হাবিব তার কলম হারিয়ে ফেললে লাবিবের কাছে একটি কলম ধার চায়। লাবিবের নিকট অতিরিক্ত কলম থাকলেও সে হাবিবকে তা দেয়নি। লাবিবের পিতা শাকিল সাহেব এ বছর যাকাত বিতরণের দিন কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দাওয়াত দেন। সাংবাদিকদের উপস্থিত হতে দেরি হওয়ায় তিনি বিতরণের কার্যক্রম দুই ঘণ্টা পিছিয়ে দেন। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন তার যাকাত বিতরণ অনুষ্ঠানটি যেন সরাসরি সম্প্রচার করা হয়। ক. ফরজে আইন কাকে বলে? খ. আল্লাহর পরিজন কারা? ব্যাখ্যা করো। গ. লাবিবের আচরণটি কোন সূরার শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা করো। ঘ. শাকিল সাহেবের যাকাত দান তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে কি? সংশ্লিষ্ট হাদিসের আলোকে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [কুমিল্লা বোর্ড ২০২৫] নাসির সাহেব একজন ব্যবসায়ী। তিনি তার ধনসম্পদকে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করেন। এর শুকরিয়াস্বরূপ ইয়াতিম ও ভিক্ষুকদেরকে ব্যাপকভাবে দান করেন। অপরদিকে, তার ভাই মশিউর একজন ধনাঢ্য ব্যক্তি। একজন প্রতিবেশীর মেয়ের বিবাহ উপলক্ষে তার বাসার চেয়ার-টেবিল, হাঁড়ি-পাতিল ধার দেন। তবে তার ইয়াতিম ভাতিজা মারুফ এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও হোস্টেলের খরচের জন্য এক হাজার টাকা সাহায্য চাইলে মশিউর তাকে ফিরিয়ে দেন। ক. মাকতু হাদিস কাকে বলে? খ. কুরআন তিলাওয়াত কেন উত্তম ইবাদত? ব্যাখ্যা করো। গ. নাসির সাহেবের আচরণে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়? ব্যাখ্যা করো। ঘ. মশিউরের কর্মকান্ডে কোনো একটি সূরার শিক্ষা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় কি? সূরাটি চিহ্নিত করে তোমার যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ১১। [চট্টগ্রাম বোর্ড ২০২৫] জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি প্রতিবছর রমজান মাসে চিনি, ডাল, তেল খেজুরসহ প্রতিটি নিত্যপণ্যের মূল্য দশ টাকা কমিয়ে দেন। তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র আশিক বর্ষাকালে গ্রামে এসে বাড়ির আঙিনায় এবং রাস্তার দুই পাশে কিছু ঔষধি, ফলদ ও বনজ এ গাছের চারা রোপণ করে। তার এ ধরনের কর্মকাণ্ড লক্ষ করে স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন, আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক. শরিয়ত কী? খ. “আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমিই এর সংরক্ষক।” উক্তিটি ব্যাখ্যা করো। গ. জনাব হাবিবের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. আশিকের কর্মকাণ্ড চিহ্নিত করে ইমাম সাহেবের উক্তির যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১২। [চট্টগ্রাম বোর্ড ২০২৫] নাসির ও কামাল সহপাঠী। একদিন শ্রেণিকক্ষে নাসিরের কলমের কালি শেষ হয়ে যায়। নাসির কামালের নিকট অতিরিক্ত কলম দেখতে পেয়ে সেটি ধার চায়। কিন্তু কামাল নাসিরকে কলম ধার দিতে অস্বীকার করে। অপরদিকে, একদিন কামালের বাড়ির দরজায় একজন ভিক্ষুক এসে কিছু সাহায্য চায়। তখন কামালের পিতা শাহিন সাহেব দরজা খুলে তার সাথে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয়। শাহিনের স্ত্রী বিষয়টি জানতে পেরে স্বামীকে বলেন, “তোমার এহেন আচরণ পরকালে কল্যাণময় জীবন লাভে বাধা হতে পারে।” ক. তিলাওয়াত কী? খ. হাদিসকে কুরআনের ব্যাখ্যাগ্রন্থ বলা হয় কেন? গ. কামালের আচরণে কোন সূরার শিক্ষা লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো। ঘ. শাহিনের আচরণে যে সূরার শিক্ষা লঙ্ঘিত হয় সেটি চিহ্নিত করে তার সম্পর্কে স্ত্রীর মন্তব্যটি বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৩। [সিলেট বোর্ড ২০২৫] জনাব আতিক ঈদের দিন জামাআতের সাথে ঈদগাহে দুই রাকাত বিশেষ সালাত আদায় করলেন। সালাতরত অবস্থায় তার মোবাইলের রিংটোন বেজে উঠলে তিনি তা বন্ধ করে দেন। সালাত শেষে তার ছেলে তাকে জিজ্ঞাসা করল এভাবে তার সালাত শুদ্ধ হবে কিনা। তখন তিনি বললেন, এ ব্যাপারে সকল আলেমের ঐকমত্য রয়েছে। আর আলেমদের ঐকমত্য প্রতিষ্ঠিত কোনো বিষয়ের ওপর আমল করার বৈধতা ইসলামে রয়েছে। ক. ফরজে কিফায়া কাকে বলে? খ. “ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।”- ব্যাখ্যা করো। গ. জনাব আতিকের আদায়কৃত বিশেষ সালাত শরিয়তের বিধিবিধান সংক্রান্ত পরিভাষার আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত “আলেমদের ঐকমত্য প্রতিষ্ঠিত কোনো বিষয়ের ওপর আমল করার বৈধতা ইসলামে রয়েছে”- কথাটির যথার্থতা নিরূপণ কর ইসলামি শরিয়তের আলোকে। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৪। [সিলেট বোর্ড ২০২৫] জনাব তোহা নিয়মিত সালাত আদায় করেন, হালাল জীবিকার জন্য বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করেন। কয়েকটি পরীক্ষায় ভাইভাতে গিয়ে বাদ পড়ায় হতাশ হয়ে পড়েন। তার বাবা বলেন, আল-কুরআনে উল্লেখ আছে- “নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।” তোহা সাহেব মসজিদে নামাজ শেষে ইমাম সাহেবকে নিজের কষ্টের কথা বলেন। ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি হতাশ না হয়ে ধৈর্যধারণ করুন। কেননা হাদিসে মুমিনের সকল কাজকে বিস্ময়কর বলা হয়েছে। ক. সনদ কাকে বলে? খ. মহানবি (স.) হাদিস লিখতে নিষেধ করেছেন কেন? বুঝিয়ে লেখো। গ. জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল-কুরআনের উদ্ধৃতিটি কোন সূরার অন্তর্গত? তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। ঘ. ইমাম সাহেবের বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৫। [বরিশাল বোর্ড ২০২৫] তিতাস ইয়াতিম ও গরিব-দুঃখীকে কোনোরূপ সাহায্য করে না। অন্যকেও সাহায্য করতে উৎসাহিত করে না। এমনকি বাসার ছোটখাটো নিত্যপ্রয়োজনীয় জিনিস অন্যদের দেয় না। আর তার বন্ধু জনাব পিপাস পাহাড়ি অঞ্চলে অব্যবহৃত জমিতে ভেষজ, বনজ ও ফলদ গাছ লাগিয়েছেন। যাতে ঐ অঞ্চলে তার নাম ছড়িয়ে পড়েছে। ক. হাদিস কাকে বলে? খ. শানে নুযুল জানার উপকারিতা বর্ণনা করো। গ. পাঠ্যবইয়ের কোন সূরায় তিতাসের জন্য শিক্ষা আছে? বুঝিয়ে দাও। ঘ. সংশ্লিষ্ট হাদিস অনুসারে জনাব পিপাসের কাজটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৬। [বরিশাল বোর্ড ২০২৫] জরুরি কাজ থাকায় জোবায়ের সাহেব মৃত প্রতিবেশীর জানাযার নামাজ না পড়েই ঢাকায় চলে গিয়েছিলেন। আর তার সহকর্মী ইকবাল সাহেব গত রমজানে পবিত্র কুরআনের বেশ কিছু সূরা মুখস্থ করেন যাতে তাওহিদ-রিসালাতে বিশ্বাসে আহ্বান জানানো হয়েছে। সূরাগুলো আকারে ছোট এবং আয়াতগুলোও তুলনামূলকভাবে ছোট। ক. ইজমা অর্থ কী? খ. কিয়াসের গুরুত্ব বর্ণনা করো। গ. ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলোর প্রকার ব্যাখ্যা করো। ঘ. উক্ত সালাত না পড়ার কারণে জোবায়ের সাহেব কি গুনাহগার হবেন? ইসলামের আলোকে তোমার মতামত ব্যক্ত করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১৭। [বরিশাল বোর্ড ২০২৫] তথ্য-১ : অনিম মায়ের জন্য ওষুধ কিনতে বের হয়ে রাস্তায় গুলিতে মারা যায়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যুতে শোকে ও. দুঃখে চরম হতাশ হয় রাহেলা বেগম। । তাকে সান্ত্বনা দিয়ে তার পাশে দাঁড়ায় এলাকাবাসী। তথ্য-২: বন্যায় ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি হারায় তিস্তাপাড়ের দরিদ্র অনেক মানুষ। তারা অসহায় হয়ে যায়। ব্যবসায়ী আসিফ সাহেব তাদের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়। তিনি আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার দিতে থাকেন। অন্য কেউ যাতে তাদের অত্যাচার না করে সে ব্যবস্থাও নেন। ক. শরিয়ত কাকে বলে? খ. হাদিসে কুদসি বলতে কী বোঝায়? গ. তথ্য-১ এ পাঠ্যবইয়ের কোন সূরার বিষয়বস্তু ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. তথ্য-২ এ আসিফ সাহেবের কাজটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে মূল্যায়ন করো। |
নিচে ৯ম-১০ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ২য় অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।