উপনিবেশ বলতে এমন একটি দেশ বা অঞ্চলকে বোঝায়, যা অন্য একটি শক্তিশালী বিদেশি দেশের শাসন ও নিয়ন্ত্রণে থাকে। যখন কোনো দেশ নিজের লাভ ও শোষণের উদ্দেশ্যে অন্য দেশ দখল করে, তখন সেই প্রক্রিয়াকে উপনিবেশিকরণ বলা হয়। এই পোস্টে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] নবীনপুর শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল। উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে। এলাকার শিক্ষিত নারী রায়হানা নারীশিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। ক. ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? খ. বাংলা ১১৭৬ সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো উনবিংশ শতাব্দীতে বাংলায় কীসের উদ্ভব ঘটেছিল? ব্যাখ্যা কর। ঘ. “রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর। |
উত্তরঃ
ক. ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং।
খ. রাজস্ব আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং পরপর তিন বছর অনাবৃষ্টির ফলে বাংলা ১১৭৬ সনে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়।
লর্ড ক্লাইভ চালু করা দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ইংরেজরা রাজস্ব আদায়ের দায়িত্ব পায়। তারা প্রজাদের ওপর অতিরিক্ত কর চাপায়। এর সঙ্গে ১৭৬৮ সাল থেকে টানা তিন বছর অনাবৃষ্টি হওয়ায় ফসল নষ্ট হয়। এই দুই কারণেই বাংলা ১১৭৬ সনে দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়।
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো উনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ ঘটেছিল।
১৭৫৭ সালের পলাশির যুদ্ধের পর ইংরেজরা ধীরে ধীরে এ দেশের শাসন নিজেদের হাতে নেয়। শাসন শক্তভাবে চালানোর জন্য তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণি গড়ে তোলে। এর ফলে আধুনিক শিক্ষার মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে নতুন চিন্তা ও সচেতনতা জন্ম নেয়। ইংরেজদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সমাজে নতুন ভাবধারা ছড়িয়ে পড়ে, যা বাংলায় নবজাগরণের সূচনা করে।
উদ্দীপকের নবীনপুর এলাকাতেও একজন প্রভাবশালী ব্যক্তির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষিত উন্নয়নকর্মী রায়হানা নারী শিক্ষা, মানবাধিকার ও মৌলিক অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করছেন। এই পরিবর্তনের সঙ্গে উনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের মিল রয়েছে।
ঘ. ‘রায়হানার মতো উন্নয়নকর্মীদের উদ্যোগের ফলই ভারতের স্বাধীনতার পথ সুগম করে’- উক্তিটি যথার্থ।
ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনের শোষণ থেকে মুক্ত হতে কিছু শিক্ষিত ও সচেতন মানুষ এগিয়ে আসেন। তারা সমাজের কুসংস্কার ও অন্যায়ের সমালোচনা করেন এবং ব্রিটিশদের অবিচারের বিরুদ্ধেও প্রতিবাদ জানান। তাদের চিন্তা ও কাজ থেকেই নবজাগরণের সূচনা হয়, যা পরে স্বাধীনতার পথে দেশকে এগিয়ে নেয়।
উদ্দীপকে রায়হানা একজন উন্নয়নকর্মী হিসেবে নারী শিক্ষা, মানবাধিকার ও মৌলিক অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করছেন। একইভাবে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ডিরোজিও প্রমুখ ব্যক্তিত্ব মুক্তভাবে জ্ঞানচর্চা শুরু করেন। এর ফলে মানুষের মধ্যে স্বাধীনতার ইচ্ছা ও গণতান্ত্রিক চেতনা গড়ে ওঠে। পরে সশস্ত্র আন্দোলন শুরু হয় এবং মুসলমানদের জন্য আলাদা রাজনৈতিক দল গঠিত হয়। দীর্ঘ আন্দোলনের ফলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়।
সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রায়হানার মতো সচেতন মানুষদের উদ্যোগ ও কাজই নবজাগরণ সৃষ্টি করে, যা ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [ঢাকা বোর্ড ২০১৯] তথ্য-১ প্রায় ২০০ বছরের শাসন, বাংলার টাকা-পয়সা অন্য দেশে পাচার করা। তথ্য-২ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা, তৎকালীন কুসংস্কার দূরীকরণে সমাজ সংস্কারকদের অবদান। ক. ‘ইকলিম’ কী? খ. ওয়েস্টফালিয়ার চুক্তি করা হয়েছিল কেন? গ. তথ্য-১ দ্বারা কোন শাসনব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. তুমি কি মনে কর তথ্য-২ বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের উন্মেষ ঘটায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড ২০১৯] জনাব হাসান একজন ব্যবসায়ী। তিনি কামারপুকুর এলাকায় কিছু কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি তার কারখানার পণ্যগুলো অন্য এলাকায় বিক্রি করেন। তিনি জানতে পারেন, রহমতগঞ্জ ব্যবসার জন্য একটি উত্তম জায়গা। তিনি সেখানে ব্যবসা শুরু করেন। পরে অন্য এলাকার ব্যবসায়ীরাও রহমতগঞ্জে ব্যবসায় শুরু করেন। কাজলদিঘি এলাকার ব্যবসায়ী গিবসন রহমতগঞ্জের চেয়ারম্যানের কাজে হস্তক্ষেপ করা শুরু করেন। পরিশেষে জনাব গিবসন রহমতগঞ্জের চেয়ারম্যানের ক্ষমতা দখল করে শাসন শুরু করেন। ক. মাৎস্যন্যায় কী? খ. বাংলার মানুষ ব্রিটিশদের শাসন পছন্দ করেনি কেন? গ. রহমতগঞ্জে ব্যবসায়ীদের ব্যবসায় তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. “জনাব গিবসনের কাজের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের যে ধারণাটির মিল আছে তার প্রভাব বাংলায় সুদূরপ্রসারী হয়েছিল”- বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [যশোর বোর্ড ২০১৯] পরোপকারী রহমান সাহেব এক বিপদগ্রস্ত ব্যবসায়ীকে তার বাড়িতে আশ্রয় দেন এবং ব্যবসায় করার জন্য বাড়ির এককোণে একটা দোকানঘর বানিয়ে দেন। ব্যবসার পাশাপাশি সে আরও বিভিন্ন কর্মকান্ড শুরু করে। রহমান সাহেবের সরলতার সুযোগ নিয়ে ব্যবসায়ী বাড়িটি দখল করে নেয়। একইভাবে এলাকাব্যাপী তার কর্মকান্ড বিস্তার করে এবং একক ক্ষমতা প্রতিষ্ঠা করে। ফলে এলাকাব্যাপী তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ক. ঢাকার প্রাচীন নাম কী? খ. ‘ছিয়াত্তরের মন্বন্তর’-এর কারণ ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে ব্যবসায়ীর কর্মকাণ্ড পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত আন্দোলন ভারতের স্বাধীনতার সংগ্রামকে বেগবান করে- উক্তিটি মূল্যায়ন কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [কুমিল্লা বোর্ড ২০১৯] দৃশ্যকল্প-১: ‘ক’ দেশটি শিল্পোন্নত। দেশটির একটি ব্যবসায়ী দল উৎপাদিত শিল্পপণ্যের বিক্রি এবং উপকরণ সংগ্রহ করতে ‘খ’ দেশে যায়। এক পর্যায়ে ‘খ’ দেশের সরকারের লোকজনের সহায়তায় শাসন ক্ষমতা দখল করে। দৃশ্যকল্প-২: ‘খ’ রাষ্ট্র পরিচালনায় ব্যবসায়ী দল অর্থ আদায়ের দায়িত্ব নেয় আর দখল সহযোগীদের দেয় শাসন পরিচালনার সুযোগ। এতে কষ্টে পড়ে যায় সাধারণ জনগণ। ক. মাৎস্যন্যায় কী? খ. মুদ্রণযন্ত্র কীভাবে নবজাগরণে ভূমিকা রাখে? গ. উদ্দীপকে বর্ণিত ‘ক’ দেশের ব্যবসায়ীদের কার্যক্রম পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। ঘ. “দৃশ্যকল্প-২-এ বর্ণিত বিষয়টি বাংলার মানুষের জন্য ছিল এক চরম অভিশাপ”- বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [চট্টগ্রাম বোর্ড ২০১৯] দৃশ্যপট-১ : ‘ক’ অঞ্চলের রাজা অল্পবয়সী ও কম অভিজ্ঞ হওয়ায় তিনি সকলকেই বিশ্বাস করতেন। তার সরলতার সুযোগে নিকট আত্মীয়, দেশীয় ও ভিনদেশি লোক ষড়যন্ত্র করে তাকে হত্যা করে। কিন্তু পরিণামে দেশীয়রা ভিনদেশিদের অধীনস্থ হয়। তারা নিজ স্বার্থে শাসন ব্যবস্থা চালু করে। দৃশ্যপট-২: বিদেশি শক্তি ‘খ’ অঞ্চলকে একটি মাত্র কেন্দ্র হতে শাসন করা কঠিন মনে করে। ওই অঞ্চলের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে দীর্ঘদিন অঞ্চলটিকে শাসন করার উদ্দেশ্যে দুটি ভাগে বিভক্ত করে। ক. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কাকে বলে? খ. বাংলার নবজাগরণে স্যার উইলিয়াম কেরির অবদান ব্যাখ্যা কর। গ. ‘ক’ অঞ্চলের রাজার পরিণতি বাংলার ঐতিহাসিক কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর। ঘ. “দৃশ্যকল্প-২-এ উল্লিখিত ঘটনাটির অনুরূপ ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট আন্দোলন ব্রিটিশবিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপ পরিগ্রহ করে” মতামত দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [সিলেট বোর্ড ২০১৯] রাকিব একটি পুরোনো চলচ্চিত্র দেখছিল। চলচ্চিত্রটিতে মূল চরিত্রে যিনি রয়েছেন তার সেনাপতি ও কিছুসংখ্যক প্রভাবশালী ব্যক্তিবর্গের কূটবুদ্ধি ও অন্য দেশি বাণিজ্য গোষ্ঠীর সহায়তার কারণে যুদ্ধের ময়দানে তার পরাজয় ঘটে এবং তার ভাগ্যে বিপর্যয় নেমে আসে। যার ফলে বিদেশি বাণিজ্যিক গোষ্ঠী ক্ষমতার মসনদে দীর্ঘদিন। ধরে আরোহণ করে থাকে। ক. ইকলিম কী? খ. এদেশের মানুষের জন্য কোন শাসন ছিল চরম অভিশাপম্বরূপ? ব্যাখ্যা কর। গ. রাকিবের দেখা চলচ্চিত্রটির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঐতিহাসিক ঘটনার মিল আছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের অন্য দেশের বাণিজ্যিক গোষ্ঠী বলতে যাদের বোঝানো হয়েছে তাদের শাসনের প্রভাব বিশ্লেষণ কর। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [দিনাজপুর বোর্ড ২০১৯] অনুচ্ছেদ-১: ‘ক’ নামক একটি এলাকাতে ‘খ’ নামক একজন ব্যক্তি জনপ্রতিনিধি মনোনীত হন। ‘খ’ জনপ্রতিনিধি হওয়ার পর পরই তার কাছের লোকদের দ্বারা বাধার সম্মুখীন হন। এ সুযোগে ঘরে-বাইরের ষড়যন্ত্রে তিনি মৃত্যুবরণ করেন। অনুচ্ছেদ-২: সুন্দরগঞ্জ এলাকার মানুষ যথাযথ শিক্ষার সুযোগ লাভকরতে না পেরে অজ্ঞতা ও অন্ধবিশ্বাসে নিমজ্জিত ছিল। এ অবস্থায় তাদের মধ্যে এক নতুন ধরনের শিক্ষার বিস্তার লাভ করায় এতদিন। ধরে তারা যে ভুল ও অযৌক্তিক কাজ করে আসছিল সে সম্পর্কে তাদের মনে প্রশ্ন জাগে। ক. ‘ওয়েস্টফালিয়ার চুক্তি’ কাকে বলে? খ. দ্বৈতশাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়েন? ব্যাখ্যা কর। গ. ‘অনুচ্ছেদ-১-এ বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. “অনুচ্ছেদ-২-এ বর্ণিত বিষয়টির মতোই ইতিহাসের একটি ঘটনা বাংলার মানুষের মধ্যে এক নতুন চেতনার সৃষ্টি করে”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর। |
নিচে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ
আরও পড়ুনঃ ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর