রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। এই পোস্টে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিখে দিলাম।
Table of Contents
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি একটি স্থানীয় সরকারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় নলকূপ স্থাপন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। ইতোমধ্যেই তিনি তাঁর এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। ক. বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত? খ. ‘জনগণ সকল ক্ষমতার উৎস’- ব্যাখ্যা করো। গ. গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লিখিত দায়িত্ব ছাড়াও তাকে আরও অনেক দায়িত্ব পালন করতে হয়- বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। |
উত্তরঃ
ক. বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা ৬৪টি।
খ. গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়।
গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে থাকে। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল ও ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন করে। এর মাধ্যমে সরকার গঠন হয় এবং দেশ পরিচালনা করা হয়। জনগণ যদি না চায়, তাহলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারে না। তাই জনগণকে সব ক্ষমতার মূল উৎস বলা হয়।
গ. উদ্দীপকে উল্লেখিত তথ্য অনুসারে বলা যায়, গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। কয়েকটি গ্রাম মিলিয়ে একটি ইউনিয়ন গড়ে তোলা হয়। ইউনিয়নের মূল লক্ষ্য হলো গ্রামীণ সমস্যা সমাধান করা, স্থানীয় নেতৃত্ব তৈরি করা এবং মানুষকে সচেতন করা।
হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নলকূপ স্থাপন করেছেন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করেছেন এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছেন। এই সব কাজ ইউনিয়ন পরিষদের কাজের মধ্যে পড়ে। তাই বোঝা যায়, গোলাম কুদ্দুস সাহেব স্থানীয় শাসনের প্রাথমিক স্তরে দায়িত্ব পালন করছেন।
ঘ. গোলাম কুদ্দুস সাহেবকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে উল্লিখিত দায়িত্ব ছাড়াও ইউনিয়ন পরিষদের উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হয়- বক্তব্যটি যথার্থ।
উদ্দীপকে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গোলাম কুদ্দুস সাহেব নানা গুরুত্বপূর্ণ কাজ করেন। ইউনিয়নের সব ধরনের সমস্যার সমাধান করতে তাকে কাজ করতে হয় এবং সরকারের সহায়তা নিয়ে এসব কাজ সম্পন্ন করেন।
তিনি ইউনিয়নের উন্নয়নের জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। ইউনিয়নের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষা করাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া তিনি এলাকার বিভিন্ন অপরাধ, যৌন হয়রানি ও যৌতুক প্রথার মতো সামাজিক সমস্যার বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করেন।
তাই বলা যায়, গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়নের সব দিকের দায়িত্বই পালন করছেন।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [কুমিল্লা বোর্ড ২০১৯] জনাব সোবাহান সরকারের নীতি নির্ধারণী একটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের মোট সদস্যদের ৫০ জন পরোক্ষভাবে নির্বাচিত। অন্যদিকে, জনাব রাজিয়া সরকারের আরেকটি প্রতিষ্ঠানে কাজ করেন। সেখানে জনাব সোবাহানের প্রতিষ্ঠানের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়। ক. সংবিধান কী? খ. সরকার পরিচালনায় সুশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। গ. জনাব রাজিয়া সরকারের কোন বিভাগে কাজ করেন? ব্যাখ্যা করো। ঘ. “জনাব সোবাহানের কর্মরত প্রতিষ্ঠানটি দেশের জনমতকে প্রকাশ করে।”- বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [রাজশাহী বোর্ড ২০১৮] সানির বাবা একজন নির্বাচিত জনপ্রিতিনিধি। তিনি তার পরিষদে নিজ এলাকার উন্নয়নে ব্রিজ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবি করেন। অন্যপক্ষে রনির বাবা রাষ্ট্রপ্রধান কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে দেশের প্রচলিত আইন অনুসারে জনগণের অধিকার রক্ষায় কাজ করেন। ক. সংবিধান কী? খ. স্থানীয় সরকার কেন প্রয়োজন? গ. সানির বাবা সরকারের যে বিভাগের সদস্য তার নাম উল্লেখপূর্বক গঠন ব্যাখ্যা করো। ঘ. রনির বাবা সরকারের যে বিভাগে কর্মরত তা নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলে- বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [কুমিল্লা বোর্ড ২০১৮] M’ একজন নির্বাচিত প্রতিনিধি। জাতীয় পর্যায়ের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি মতামত দিয়ে থাকেন। অন্যদিকে ‘N’ ঐ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করেন। কেননা তিনি জানেন তার বিভাগের সফলতার ওপর। জনকল্যাণ অনেকটা নির্ভর করে। ক. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? খ. জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয় কেন? ব্যাখ্যা করো। গ. ‘N’ যে বিভাগের সদস্য সে বিভাগের গঠন ব্যাখ্যা করো। ঘ. “‘M’-এর বিভাগের মাধ্যমেই জনমত প্রকাশ পায়”- মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [যশোর বোর্ড ২০১৯] জনাব রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি নিরক্ষরতা দূরীকরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, যৌতুক প্রথা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে জনাব আরমান রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী দুষ্টের দমন ও অপরাধীকে শাস্তি প্রদান করেন। ক. এককেন্দ্রিক সরকার কাকে বলে? খ. “জনগণই সকল ক্ষমতার উৎস”- ব্যাখ্যা করো। গ. জনাব রহমান কোন স্থানীয় সরকারের প্রধান হিসেবে কাজ করেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব আরমান সরকারের কোন বিভাগে কর্মরত রয়েছেন? নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলার ক্ষেত্রে আরমান সাহেবের ভূমিকা অপরিসীম- বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [রাজশাহী বোর্ড ২০১৯] মাহমুদ একটি কমিটির সদস্য। কমিটির সবগুলো সদস্যই। রাজনগর এলাকার জনগণের ভোটে নির্বাচিত। উক্ত কমিটিটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে। এটি অবশ্য অন্য এলাকার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখে। অন্যদিকে আহসান সাহেব। বাংলাদেশ সরকারের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত। সে দুর্নীতি ঘৃণা করে এবং তার এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে যে টাকা পায় তার সর্বোত্তম ব্যবহার করে। ক. বিচার বিভাগ কী? খ. স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন? গ. রাজনগরের কমিটির সঙ্গে সরকারের কোন অঙ্গটির মিল আছে? ব্যাখ্যা করো। ঘ. “উদ্দীপকে আহসান সাহেবের কাজ জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।” উক্তিটি মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [চট্টগ্রাম বোর্ড ২০১৮] ফরহাদ সাহেব একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি তার এলাকায় বয়স্কদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এছাড়া দরিদ্র ছেলেমেয়েদের পড়াশুনার ব্যাপারে আর্থিক সহযোগিতা করেন। তিনি এলাকায় শান্তি বজায় রাখার জন্য ঝগড়া-বিবাদ মীমাংসারও ব্যবস্থা করে থাকেন। অন্যদিকে জনপ্রতিনিধি রফিক সাহেব তার এলাকার জনগণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করেন। রাস্তার পানি চলাচল স্বাভাবিক রাখার জন্য ড্রেন নির্মাণ করেন। এছাড়াও’ তিনি নিয়ম অনুসারে বাড়িঘর তৈরির ব্যবস্থা করেন। ক. রাজতন্ত্র কাকে বলে? খ. সুশাসন কীভাবে রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে? ব্যাখ্যা করো। গ. ফরহাদ সাহেব কোন স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধি? ব্যাখ্যা করো। ঘ. রফিক সাহেবের সততা ও দক্ষতার ওপর তার এলাকার সার্বিক উন্নয়ন নির্ভরশীল- উক্তিটির যথার্থতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [ঢাকা বোর্ড ২০১৭] ইছাখালী গ্রামের বাসিন্দা রহমান সাহেব সম্প্রতি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর ভয়াবহ বন্যা দেখা দিলে তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। এছাড়া বিবাদ নিষ্পত্তির মাধ্যমে তিনি এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেন। ক. বাংলাদেশের গ্রামাঞ্চলে স্থানীয় সরকার কাঠামো কয় স্তরবিশিষ্ট? খ. সুশাসন বলতে কী বোঝায়? গ. রহমান সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত কাজগুলো চেয়ারম্যান হিসেবে রহমান সাহেবের দায়িত্ব পালনে যথেষ্ট বলে মনে কর কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। ঘটনা-১: জনাব মুবিন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি সরকারের আয়-ব্যয় নিয়ন্ত্রণ ও কর ধার্য কার্যক্রমে অংশ নেন। ঘটনা-২: জনাব মোবাশ্বর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি নিরক্ষরতা দূরীকরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, যৌতুক প্রথা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক. গণতন্ত্র কাকে বলে? খ. স্থানীয় সরকার গুরত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো গ. ঘটনা-১ এর জনাব মুবিন সরকারের কোন বিভাগের সদস্য? ব্যাখ্যা করো। ঘ. ঘটনা-২ এর জনাব মোবাশ্বর যে স্থানীয় সরকার কাঠামোর প্রতিনিধি তার কার্যক্রম ব্যাপক বিশ্লেষণ করো। |
নিচে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন পিডিএফ
আরও পড়ুনঃ ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায়