যে ব্যক্তি আল্লাহ তা‘আলার প্রিয় বান্দা হতে চায়, তার উচিত বেশি বেশি নফল সালাত আদায় করা। এই পোস্টে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ২য় অধ্যায় লিখে দিলাম।
Table of Contents
৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ২য় অধ্যায়
| সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন] ক’ এক ধনী ব্যবসায়ীর স্ত্রী। তিনি বছরান্তে তাঁর অলংকারের বাজার মূল্য ২০ লক্ষ টাকা থেকে ৫০ হাজার টাকা দিয়ে গ্রামের এক অসহায় গরিব পরিবারের জন্য একটি ঘর তুলে দেন। অপরদিকে, তাঁর স্বামী জনাব ‘খ’ গত বছর শারীরিক ও আর্থিক উভয়ের সংমিশ্রণে একটি ইবাদত পালন করতে একটি দেশে গমন করেন। সেখানে তাঁর সঙ্গে তুরস্কের জনাব ‘গ’-এর সাথে পরিচয় হয়। দেশে এসে টেলিফোন তাঁর সাথে সমসাময়িক ইসলামি। বিষয় নিয়ে মতবিনিময় করেন। ক. উশর কী? খ. সকল মুসলিমের জন্য হজ ফরজ নয় কেন? গ. ‘ক’-এর কাজটির মাধ্যমে কোন মৌলিক ইবাদতটি পালিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. জনাব ‘খ’-এর কর্মকাণ্ডে যে ইবাদতটি ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এর গুরুত্ব বিশ্লেষণ করো। |
উত্তরঃ
ক. উৎপাদিত সব ফসলের যাকাত আদায় করাই উশর।
খ. ইসলামে হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত পূরণ হওয়া আবশ্যক। তাই সকল মুসলিমের জন্য হজ ফরজ নয়।
হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত, তাই এটি শুধু সেই সব মুসলিম নারী-পুরুষের ওপর ফরজ, যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ, বুদ্ধিমান এবং আর্থিক ও শারীরিকভাবে সক্ষম। যাদের এই সামর্থ্য নেই, তাদের ওপর হজ ফরজ নয়। এছাড়া নারীদের ক্ষেত্রে নিরাপদ ভ্রমণের জন্য মাহরাম সঙ্গে থাকা শর্ত। আসলে ইসলাম কখনো মানুষের ক্ষমতার বাইরে কোনো ইবাদত বাধ্যতামূলক করে না, তাই সবার ওপর হজ ফরজ করা হয়নি।
গ. ‘ক’-এর কাজটির মাধ্যমে মৌলিক ইবাদত যাকাত পালিত হয়েছে।
যাকাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি। কোনো ধনী ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট মানুষের মধ্যে বিতরণ করাকে যাকাত বলা হয়। যাকাত দেওয়া একটি ফরজ ইবাদত। ইসলামে কোন কোন সম্পদের যাকাত দিতে হবে এবং কোথায় তা খরচ করতে হবে, তা নির্দিষ্ট করে বলা আছে। যেমন, নারীদের সোনা ও রূপার গয়না প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে না। তাই এগুলো নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হয়। যাকাতের টাকা গরিব, অসহায় ও অভাবীদের কল্যাণে ব্যয় করতে হয়, যাতে সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়।
উদ্দীপকে দেখা যায়, ‘ক’ একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী। তিনি তার গয়নার মূল্য থেকে নির্দিষ্ট অংশ খরচ করে গ্রামের এক গরিব পরিবারের জন্য ঘর তৈরি করে দিয়েছেন। এতে বোঝা যায়, তিনি গয়নার ওপর যাকাত দিয়েছেন এবং সেই টাকা অসহায় মানুষের কল্যাণে ব্যয় করেছেন। অর্থাৎ তিনি যাকাতের নির্ধারিত খাতেই তা ব্যবহার করেছেন। তাই বলা যায়, ‘ক’-এর এই কাজের মাধ্যমে ফরজ ইবাদত যাকাত আদায় হয়েছে।
ঘ. জনাব ‘খ’-এর কর্মকাণ্ডে যে ইবাদতটি ফুটে উঠেছে তা হলো ফ বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় যার গুরুত্ব অপরিসীম।
হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এবং এটি সারা বিশ্বের মুসলমানদের একত্র করার একটি বিশেষ ইবাদত। হজের সময় বিভিন্ন দেশ, জাতি ও সংস্কৃতির মুসলমানরা একই উদ্দেশ্যে, একই পোশাকে এবং একইভাবে ইবাদত করে। এতে তাদের মধ্যে সমতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের অনুভূতি তৈরি হয়। এক আল্লাহর ইবাদতে একসঙ্গে অংশ নেওয়ার ফলে তারা একে অন্যকে চিনতে পারে, ভাবের আদান-প্রদান হয় এবং আন্তর্জাতিক ভ্রাতৃত্ব গড়ে ওঠে, যা বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকে দেখা যায়, জনাব ‘খ’ শারীরিক ও আর্থিক ইবাদত পালনের জন্য অন্য একটি দেশে যান, যা হজের বৈশিষ্ট্যের সঙ্গে মিল আছে। সেখানে তার সঙ্গে তুরস্কের জনাব ‘গ’-এর পরিচয় হয় এবং দেশে ফিরে তারা ইসলামি বিষয় নিয়ে আলোচনা করেন। এতে বোঝা যায়, হজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং এটি বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও ভ্রাতৃত্ব তৈরি করে।
সবশেষে বলা যায়, হজ এমন একটি ইবাদত যা মুসলমানদের মধ্যে সমতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং সারা বিশ্বের মুসলমানদের একসঙ্গে যুক্ত করে বিশ্বভ্রাতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
| সৃজনশীল প্রশ্নঃ ২। [চট্টগ্রাম বোর্ড ২০১৯] জাকির সাহেব এ বছর রমজান মাসে তার সম্পদের হিসাব করে নির্দিষ্ট অংশ অসহায় গরিব মানুষদের দান করেন। অন্যদিকে তার ভাই আনিস সাহেব নির্ধারিত সম্পদ থাকার পরও হিসাব না করে ইচ্ছামতো কিছু সম্পদ পছন্দের মানুষকে দান করেন। বিষয়টি ইমাম সাহেবের নিকট জানতে চাইলে তিনি বললেন, সম্পদের নির্দিষ্ট অংশ নির্ধারিত খাতে ব্যয় করতে হবে। ক. আকিকা কী? খ. হজের সময় দম দিতে হয় কেন? ব্যাখ্যা করো। গ. জাকির সাহেবের আদায়কৃত ইবাদতটির অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। ঘ. আনিস সাহেবের ইবাদতটি পালন হয়েছে কিনা ইমাম সাহেবের বক্তব্যের আলোকে বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৩। [বরিশাল বোর্ড ২০১৮] ‘ক’ একজন রাষ্ট্রপ্রধান। তিনি সরকারি আদেশ জারির মাধ্যমে ঘোষণা করেন যে, “প্রত্যেক ধনী ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বছরান্তে নির্ধারিত ব্যক্তিবর্গের মাঝে বণ্টন করতে হবে।” এ ঘোষণা শুনে জনাব মাহফুজ তার সম্পদের একটি অংশ ফকির, মিসকিন, ঋণগ্রস্ত এবং মসজিদ নির্মাণে ব্যয় করেন। ক. কুরবানি কোন কোন নবির স্মৃতি বহন করে? খ. “আমাকে শাফাআত করার অধিকার দেওয়া হয়েছে।”- ব্যাখ্যা করো। গ. রাষ্ট্রপ্রধানের ঘোষণায় ইসলামের কোন রুকনটির কথা। প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. জনাব মাহফুজের সম্পদ বণ্টন কতটুকু সঠিক? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৪। [কুমিল্লা ও বরিশাল বোর্ড ২০১৯] জনাব ‘ক’ একজন ধনী ব্যক্তি। তার দশ লক্ষ টাকা এক বছর যাবত ব্যাংকে জমা রয়েছে। তাই তিনি বিশ হাজার টাকা গরিবদের মাঝে দান করলেন। আর তার ছোট ভাই ‘খ’ একজন ব্যবসায়ী। তিনি হিসাব করে তার আর্থিক ইবাদত পালন করেন। কিন্তু দীর্ঘদিন যাবত কাবাঘর জিয়ারত তার ওপর ফরজ হলেও তিনি তা না করে অতিরিক্ত কিছু টাকা গরিবদের মাঝে বিতরণ করেন। বিষয়টি মসজিদের খতিব সাহেব জানতে পেরে বললেন, ফরজ ইবাদতগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। ক. মাসারিফ কী? খ. “যাকাত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে।”- উক্তিটি ব্যাখ্যা করো। গ. জনাব ‘ক’ কীভাবে তার ইবাদতটি সঠিকভাবে পালন করতে পারতেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব ‘খ’ ইবাদতের যে বিষয়টি উপেক্ষা করেছেন তা চিহ্নিত করে খতিব সাহেবের মন্তব্যটি বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৫। [রাজশাহী বোর্ড। ২০১৯] মিসেস রহিমা প্রতিবছর তাঁর অলংকারের বাজার মূল্য হিসাব করে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে একজন অসহায় মানুষের। কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অপরদিকে তাঁর সহকর্মী মিসেস খাদিজা গত বছর শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে এমন একটি ইবাদত পালন করেন যার প্রতিদান একমাত্র জান্নাত। ক. ইবাদত কী? খ. “তাদের ধনসম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে।”- ব্যাখ্যা করো। গ. মিসেস রহিমা কোন ইবাদতটি পালন করেন? ব্যাখ্যা করো। ঘ. মিসেস খাদিজার ইবাদতটি চিহ্নিতপূর্বক এর ফজিলত বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৬। [দিনাজপুর বোর্ড ২০১৯] কাপড় ব্যবসায়ী জনাব বাবুল বছর শেষে তার কাপড়ের মূল্য ও নগদ অর্থ হিসাব করে ৪৫,০০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা দিয়ে এলাকার দরিদ্র শিক্ষার্থীদের জামা-কাপড় কিনে দেন। তার ভাই জনাব নুরুল ইসলাম পৃথিবীর প্রথম গৃহ নির্মাণের দেশে গিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের সাথে গৃহটির চারদিকে সাতবার প্রদক্ষিণ করেন। কিন্তু অসুস্থতার জন্য তিনি বিশ্ব মুসলিম মহাসম্মেলনে যোগদান করেননি। দেশে এসে তিনি দশটি রোজা পালন করেন। ক. ‘মাসারিফ’ কী? খ. “নও মুসলিমকে যাকাত দেওয়ায় কোনো অপরাধ নেই।”-উক্তিটি ব্যাখ্যা করো। গ. জনাব বাবুলের ইবাদত পালন কি গ্রহণীয়? ব্যাখ্যা করো। ঘ. জনাব নুরুল ইসলামের ইবাদত পালনের যথার্থতা বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৭। [ময়মনসিংহ বোর্ড ২০১৯] দুই সহকর্মী রাহাত ও সামাদ গত বছর জিলহজ মাসের নির্দিষ্ট কয়েকটি দিনে বিশেষ বিশেষ জায়গায় কতকগুলো নির্ধারিত কাজ সম্পন্ন করেন। কিন্তু সামাদ তার সম্পদের অসহায়-গরিবদের পাওনা অধিকার আদায় করেননি। বিজ্ঞ ইমাম তা জানতে পেরে সামাদকে ডেকে বললেন, “তোমার ধন-সম্পদের পবিত্রতার জন্য তা আদায় করা আবশ্যক।” ক. নিসাব কী? খ. “আর সম্মান তো কেবল আল্লাহ, তাঁর রাসুল এবং মুমিনদের জন্যই।”- ব্যাখ্যা করো। গ. রাহাত ও সামাদ কোন ইবাদতটি পালন করেছেন? ব্যাখ্যা করো। ঘ. সামাদ সম্পর্কে ইমাম সাহেবের উক্তির সঠিকতা নিরূপণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৮। [ঢাকা বোর্ড ২০১৯] মুনিরার স্বাভাবিক খরচ বাদ দিয়েও বছর শেষে ৪০ হাজার টাকা নগদ এবং ৬০ হাজার টাকার বাজারমূল্যের ১০ তোলা সোনা রয়েছে। অপরদিকে, মিসির সাহেব হজের কর্মসূচি পালন করতে গিয়ে ভুলবশত দুটি পাহাড়ের মাঝে যে সাতবার অতিক্রম করতে হয়, তা করেননি। হজের মুয়াল্লিম সাহেব বললেন, হজে অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গেলে তা সংশোধনেরও সুনির্দিষ্ট উপায় আছে। ক. রাসুল্লাহ (স.)-এর আকিকা কে করেছিলেন? খ. “যাকাতের আসল উদ্দেশ্য সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা।”- ব্যাখ্যা করো। গ. শরিয়তের নিয়ম অনুযায়ী মুনিরাকে কত টাকা যাকাত দিতে হবে? ব্যাখ্যা করো। ঘ. মিসির সাহেব হজের কোন ধরনের বিধান বাদ দিয়েছেন? তা সংশোধনের জন্য মুয়াল্লিম সাহেব তাকে কী উপায় নির্দেশ করতে পারেন? বিশ্লেষণ করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ৯। [সিলেট বোর্ড ২০১৯] সুমন একজন ধনাঢ্য ব্যক্তি। ছেলে জন্মগ্রহণ করার পর ৭দিনের মধ্যে অনুষ্ঠান করে আপ্যায়ন করেন। অন্যদিকে তার বন্ধু রুম্মান বিশ্বাস করেন আল্লাহর নির্দেশমতো হিসাব কষে সম্পদ বণ্টন করে দিলে সম্পদ কমে যায়। অনেক কষ্টে অর্জিত সম্পদ গরিবদের দিব না। ক. হজ কাকে বলে? খ. কুরবানির দুটি সুফল লেখো। গ. সুমন কোন কাজটি সম্পাদন করেছে? ইসলামের আলোকে ব্যাখ্যা করো। ঘ. রুম্মানের বিশ্বাসের কুফল কুরআন হাদিসের আলোকে মূল্যায়ন করো। |
| সৃজনশীল প্রশ্নঃ ১০। [রাজশাহী বোর্ড ২০১৮] সালমান সাহেব গত রমজান মাসে তার সমস্ত সম্পদ হিসাব করে নির্দিষ্ট অংশ সমাজের অসহায়দের মাঝে বিতরণণ করেন। তার ছোট ভাই আবিদের পুত্র সন্তান হওয়াতে তিনি একটি ছাগল ও একটি মুরগি জবাই করে আত্মীয় ও গরিবদের খাওয়ানোর আয়োজন করেন। ক. সাঈ কী? খ. ধনী হলেও মুসাফিরদেরকে কেন যাকাত দেওয়া যায়? ব্যাখ্যা করো। গ. সালমান সাহেব কোন ইবাদতটি পালন করেছেন? ব্যাখ্যা করো। ঘ. আবিদের কর্মকাণ্ডে ফুটে উঠা ইবাদতটি কতটুকু যথার্থ? বিশ্লেষণ করো। |
নিচে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ২য় অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।