৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ১ম অধ্যায়

মহান আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করা, মানুষকে সরল সঠিক পথ দেখানোর জন্য নবি-রাসুল প্রেরণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই পোস্টে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ১ম অধ্যায় লিখে দিলাম।

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ১ম অধ্যায়

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
ক’ তার ছেলে ‘খ’-কে আরবি শিখতে মসজিদভিত্তিক মক্তবে ভর্তি করেন। একদিন মক্তবে যাওয়ার পথে ‘খ’ মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়। ‘ক’ ধৈর্য ধরে নামাযে দাঁড়িয়ে ছেলের সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। অপরদিকে, ‘ক’-এর বন্ধু ‘গ’ নামাজের সময় টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান দেখে এবং গল্প-গুজবে ব্যস্ত থাকে। তার বিশ্বাস মারা যাবার সাথে সাথে জীবন শেষ হয়ে যাবে এবং তার দেহ মাটিতে মিশে যাবে।

ক. শাফাআত কী?

খ. ইমান ও নৈতিকতার সম্পর্ক অবিচ্ছেদ্য’- ব্যাখ্যা করো।

গ. ‘ক’-এর কর্মকাণ্ডে ইমানের কোন মৌলিক বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. ‘গ’-এর বিশ্বাসে যে আকাইদের যে দিকটি লঙ্ঘিত হয়েছে তা চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ করো।

উত্তরঃ

ক. কিয়ামতের দিন কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার, নিকট যে সুপারিশ করা হবে তাকে শাফাআত বলে।

খ. ইমান ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য।

প্রকৃত ইমানদার মানুষ আল্লাহ ও রাসুল (স.)-এর দেখানো পথে চলে। তারা সব সময় সত্যবাদী, ন্যায়পরায়ণ, দয়ালু, ক্ষমাশীল হয় এবং একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্ব ও সহযোগিতার মনোভাব রাখে। তারা মিথ্যা বলা, অন্যায় করা, প্রতারণা করা ও অশ্লীল কাজ থেকে দূরে থাকে। এসব ভালো গুণ অর্জন না করলে ইমান পূর্ণ হয় না। আবার ইমান মানুষকে ভালো ও নৈতিক পথে চলতে সাহায্য করে। তাই ইমান ও নৈতিকতার মধ্যে খুব গভীর সম্পর্ক রয়েছে।

গ. ‘ক’-এর কর্মকান্ডে ইমানের মৌলিক বিষয় মহান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস প্রতিফলিত হয়েছে।

ইমানের সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তায়ালার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনিই মানুষকে সৃষ্টি করেছেন, তিনি সবাইকে রক্ষা করেন এবং সাহায্য করেন। তিনি সর্বশক্তিমান এবং সবকিছুর ওপর তার পূর্ণ ক্ষমতা রয়েছে। একজন মুমিন আল্লাহর সত্তা, গুণ ও ক্ষমতার ওপর মনে-প্রাণে বিশ্বাস রাখে এবং সব অবস্থায় তার কাছেই সাহায্য চায়।
উদ্দীপকে দেখা যায়, ‘ক’ তার ছেলের দুর্ঘটনার পর ধৈর্য ধরে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এতে বোঝা যায়, সে আল্লাহকে সর্বশক্তিমান ও সাহায্যকারী মনে করে এবং বিপদের সময় তার ওপরই ভরসা করে। অন্যদিকে ‘গ’ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস না করে ভিন্নভাবে আচরণ করেছে। তাই বলা যায়, ‘ক’-এর আচরণে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসই প্রকাশ পেয়েছে।

ঘ. ‘গ’-এর বিশ্বাসে আকাইদের ‘আখিরাতের প্রতি বিশ্বাস’-এর দিকটি লঙ্ঘিত হয়েছে; এর পরিণতি অত্যন্ত ভয়াবহ।

আখিরাতের প্রতি বিশ্বাস ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস। আখিরাত হলো এই দুনিয়ার জীবনের পরের চিরস্থায়ী জীবন, যেখানে কিয়ামত, কবর, পুনরুত্থান, হাশর, মিযান, সিরাত, জান্নাত ও জাহান্নামসহ বিভিন্ন ধাপ রয়েছে। আখিরাত হলো মানুষের কাজের ফল ভোগ করার জায়গা। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা প্রথম মানুষ হযরত আদম (আ.) থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাইকে আবার জীবিত করবেন এবং হাশরের ময়দানে একত্র করবেন। এরপর প্রত্যেকের কাজের হিসাব নেওয়া হবে। সেখানে পাপ ও পুণ্য মেপে ন্যায়বিচার করা হবে এবং ভালো কাজের জন্য পুরস্কার ও খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। আখিরাতকে অস্বীকার করা মানে এই বিচার ও জবাবদিহিকে অস্বীকার করা।
উদ্দীপকে দেখা যায়, ‘গ’ মনে করে মানুষ মারা গেলে সব শেষ হয়ে যায় এবং দেহ মাটিতে মিশে যায়। এই ধারণার কারণে সে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে গুরুত্ব দেয় না এবং সময় কাটায় বিনোদন ও গল্প-গুজবে। কারণ আখিরাত ও হিসাবের বিশ্বাস না থাকলে মানুষ তার কাজের জন্য ভয় পায় না। তাই সে সহজেই পাপের কাজ করে এবং আল্লাহর আদেশ মানতে অবহেলা করে, যা তাকে আখিরাতে শাস্তির দিকে নিয়ে যায়।
সবশেষে বলা যায়, আখিরাতের প্রতি বিশ্বাস মানুষের আচরণ ও কাজকে ঠিক রাখে। এই বিশ্বাস না থাকলে মানুষ ইবাদত থেকে দূরে সরে যায় এবং দায়িত্বহীন হয়ে পড়ে, যার ফল আখিরাতে কঠিন শাস্তি।


সৃজনশীল প্রশ্নঃ ২। [সিলেট বোর্ড ২০১৯]
জনাব রিয়াজ একজন ব্যাংক কর্মকর্তা। হিসাবের বেলায় তার মনে ভয় থাকে কারও কোনো হক নষ্ট হয় কিনা। তিনি বলেন, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, শুধু ভয় আল্লাহর কাছে কী জবাব দেব? অন্য কর্মকর্তা মনির সাহেব বলেন আমি হিসাবের। ক্ষেত্রে হের-ফের করি। বিষয়টি ম্যানেজার সাহেব জানতে পেরে তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ তায়ালা মানুষের সব কাজকর্মের হিসাব নেবেন এবং মহানবি (স.) শাফাআত করবেন।

ক. পুনরুত্থান কী?

খ. “নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের হিসাব গ্রহণকারী।”- বুঝিয়ে লেখো।

গ. জনাব রিয়াজের ভয়ের কারণ কী? বিষয়টি ব্যাখ্যা করো।

ঘ. মনির সাহেবের কাজটি শরিয়তের কোন বিষয়ের ইঙ্গিত বহন করে? এটা চিহ্নিতপূর্বক ম্যানেজার সাহেবের বক্তব্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৩। [ময়মনসিংহ বোর্ড ২০১৯]
জনাব ‘ক’ ইমানের সকল মৌলিক বিষয়ে বিশ্বাস করে কিন্তু তাঁর ব্যবহারিক জীবনে এর কোনো প্রতিফলন নেই। অন্যদিকে তাঁর সহকর্মী ‘খ’ একজনের গোপন তথ্য অন্যজনের কাছে ফাঁস করে দেয় আর কারও কাছ থেকে ধার নেওয়া টাকা-পয়সা, বই-পত্র ইত্যাদি কখনো ফেরত দেয় না।

ক. ‘বারযাখ’ কী?

খ. “আমাকে শাফাআত (করার অধিকার) দেওয়া হয়েছে।” ব্যাখ্যা করো।

গ. ‘খ’-এর আচরণে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. জনাব ‘ক’ কে কি একজন সত্যিকারের মু’মিন বলা যায়? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [রাজশাহী বোর্ড ২০১৯]
হাসিব আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল। সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলে। পক্ষান্তরে হামিম, বন্ধুদের খুশি করার জন্য সালাত আদায় করে এবং গোপনে তাদের ক্ষতি করার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ইমাম সাহেব বলেন, “এ ধরনের লোক সবার নিকট ঘৃণিত ও নিন্দিত।”

ক. আল-আসমাউল হুসনা কী?

খ. তাকদিরে কেন বিশ্বাস করতে হবে? বুঝিয়ে লেখো।

গ. উদ্দীপকে হাসিবের আচরণে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের হামিমের কাজটি চিহ্নিতপূর্বক ইমাম সাহেবের বক্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [যশোর বোর্ড ২০১৯]
মুয়াজ ও তাহমিদ অষ্টম শ্রেণিতে পড়ে। মুয়াজ তাহমিদের নিকট থেকে এক সপ্তাহ সময় চেয়ে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইখানা ধার নেয়। কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর তাহমিদ ফেরত চাইলে সে বইটি দিতে অস্বীকার করে। এদিকে তাহমিদ মনে করে স্রষ্টার ‘সত্তাবাচক’ নাম ছাড়া আরও অনেক সুন্দর নাম রয়েছে। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ঐ নাম ধরে ডাকা উচিত।

ক. রিসালাত কাকে বলে?

খ. হযরত মুহাম্মদ (স.)-কে সর্বশেষ নবি বলা হয় কেন? বুঝিয়ে লেখো।

গ. মুয়াজ-এর কর্মকান্ডে কোন বিষয় প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. তাহমিদের মনোভাব কি সঠিক? পাঠ্যপুস্তকের আলোকে এর তাৎপর্য ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [চট্টগ্রাম বোর্ড ২০১৯]
রাহনুমা ও সুমাইয়া দুই বান্ধবী। সুমাইয়া রাহনুমাকে ছুটির পর অপেক্ষা করতে বলে অন্য এক বান্ধীর সাথে তার বাসায় চলে গেল। পরের দিন রাহমুনার সাথে সুমাইয়ার দেখা হলে, সুমাইয়া রাহমানুকে বলল, আজ আমি তোমাকে সময় দিব। তখন রাহনুমা সুমাইয়াকে বলল, আমাদের একদিন এ জগৎ ছেড়ে অন্য এক জগতে হাজির হতে হবে। সেখানে সকল কাজের হিসাব দিতে হবে। বিষয়টি শিক্ষক জানতে পেরে বললেন, রাহনুমা সঠিক বলেছে।

ক. নৈতিকতা কাকে বলে?

খ. জান্নাতকে চিরশান্তির স্থান বলা হয় কেন? বুঝিয়ে লেখো।

গ. সুমাইয়ার আচরণে যে বিষয়টির প্রকাশ পেয়েছে তা বর্ণনা করো।

ঘ. রাহনুমার কথায় যে দিকটি প্রকাশ পেয়েছে, তা চিহ্নিত করে শিক্ষকের মন্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [কুমিল্লা বোর্ড ২০১৮]
চাল ব্যবসায়ী জনাব আনিস অধিক মুনাফা লাভের আশায় চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে বিক্রি করে। এতে ক্রেতাদের সাথে তার প্রায়শই কথা কাটাকাটি হয়। অপরদিকে তার বন্ধু জলিল মনে করেন, বর্তমান বিশ্বে শান্তি স্থাপনের জন্য। অচিরেই প্রত্যাদেশ নিয়ে একজন অবতারের আগমন ঘটবে। মুফতি আইয়্যুব বলেন, “কুরআনের মতো যুগোপযোগী ও পূর্ণাঙ্গ ঐশী গ্রন্থ বিদ্যমান থাকায় নতুনরূপে কোনো মহাপুরুষের আগমনের প্রয়োজন নেই”।

ক. ‘জাহান্নাম’ কী?

খ. “আখিরাত জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই।”- পাঠ্যবইয়ের আলোকে উক্তিটি ব্যাখ্যা করো।

গ.. উদ্দীপকে জনাব আনিসের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব জলিলের চিন্তাধারার বিষয়টি চিহ্নিতপূর্বক মুফতি আইয়্যুবের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো
সৃজনশীল প্রশ্নঃ ৮। [ঢাকা বোর্ড ২০১৯]
ছেলেকে পড়াশুনার বিষয়ে খোঁজখবর জিজ্ঞেস করলে, ছেলে বিরক্ত হয়ে মাকে বলল, আমি পড়ালেখার বিষয়ে এত হিসাব দিতে পারব না। মা বললেন, এমন একদিন আসবে, যখন তুমি সব কিছুরই হিসাব দিতে বাধ্য হবে। হিসাব রাখতে পারা একটি বিশেষ গুণ। অপরদিকে মনীষা তার শিক্ষকের কাছে জানতে চাইল-যেভাবে দিন দিন নিত্যনতুন সমস্যা ধরা পড়ছে, সে ক্ষেত্রে আল্লাহ যদি নতুন করে মুজিযা ও ওহিসহকারে কোনো মহামানব প্রেরণ না করেন, তাহলে এর সমাধান কীভাবে হবে? শিক্ষক বললেন, মহামানব প্রেরণের ধারাটি সমাপ্ত হয়েছে। আর সব সমস্যা সমাধানের উপায় আছে ইসলামে।

ক. ‘সাইয়্যেদুল মুরসালিন’ কে?

খ. “সেখানে মন যা চায়, তাই পাবে।”- ব্যাখ্যা করো।

গ. মা ছেলেকে কোন গুণে গুণান্বিত হতে বলেছেন? তার ব্যাখ্যা দাও।

ঘ. মনীষা ও তার শিক্ষকের আলোচনায় যে বিষয়টি ফুটে উঠেছে, তা চিহ্নিতপূর্বক সে বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [সিলেট বোর্ড ২০১৮]
জনাব আতিক একজন ভূমি কর্মকর্তা। তিনি মাঠ পরিদর্শনে গিয়ে দেখেন কেউ সময়মত আসেনি। এতে তিনি ভীষণ রাগান্বিত হয়ে বলেন, আমি প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিছুক্ষণ পর তারা এসে লজ্জিত হয়ে বলল, এরপর থেকে আমরা সময়মতো অফিসে আসব ইনশাআল্লাহ। তাদের এ প্রতিশ্রুতি শুনে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি। অপরদিকে মি. ডন। একজন ব্যবসায়ী। তিনি ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে সিএনজি অটোরিকশায় নিজের অফিসে যাচ্ছিলেন। ভুলবশত তিনি টাকার ব্যাগটি অটোরিকশায় ফেলে অফিসে চলে যান। ব্যাগটি ড্রাইভারের নজরে পড়লে তিনি স্থানীয় থানায় জমা দেন।

ক. ইদগাম কাকে বলে?

খ. খতমে নবুয়তে বিশ্বাস করা অপরিহার্য কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব আতিকের আচরণে আল্লাহর গুণাবলির কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো।

ঘ. যে বিষয়ের প্রতি বিশ্বাসের ফলে ড্রাইভার সুযোগ পেয়েও এত বিশাল অঙ্কের টাকা নিজে নিল না, সে বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [চট্টগ্রাম বোর্ড ২০১৯]
জুমুআর খুতবায় ইমাম সাহেব আকাইদের বিষয় নিয়ে। আলোচনাকালে বললেন- আল্লাহ আমাদেরকে সত্য ও সুন্দরের পথে পরিচালনার জন্য যুগে যুগে অগণিত মহামানব প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে তিনি কুরআনের একটি আয়াতে উল্লেখ করলেন- “আর প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক রয়েছে।” হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবুয়তের ক্রমধারার পরিপূর্ণতা লাভ করেছে।

ক. নিফাক কী?

খ. ‘আল্লাহ ক্ষমাশীল’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত আয়াতটির মর্মার্থ পাঠ্যপুস্তকের আলোকে। ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের শেষ বাক্যটির যথার্থতা প্রমাণ করো।

নিচে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ১ম অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ১ম অধ্যায় পিডিএফ

Related Posts