এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি মডেল টেস্ট
| সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
১। অনুপমের কাছে চিরকাল বড়ো সত্য কী?
২। ‘ফলাহার’ শব্দটি বিলাসী’ গল্পে কোন অর্থ প্রকাশ করে?
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাসে উঠেই বুড়ো লোকটাকে দেখলাম। আমার দিকে তাকাল করুণ দৃষ্টিতে। সে দৃষ্টি বিষাদের। জানি না, তার কেনো ছেলে আছে বা ছিল কি না। সে হয়তো আমারই মতো, ছিল বা আছে।
৩। উদ্দীপকের বুড়ো লোকটির সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রটি সমতার সৃষ্টি করে?
৪। উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে, ‘মাসি-পিসি’ গল্পের আলোকে এ ভাবকে বলা যায়-
i. পিতার ভালোবাসা
ii. সন্তানবাৎসল্য
iii. হারানোর যন্ত্রণা
৫। নজরুলের প্রথম সাহিত্যচর্চা কোথায় শুরু হয়?
৬। বঙ্কিমচন্দ্র কোন ইংরেজি উপন্যাস রচনা করেন?
৭। “তাম্বুল” বলতে কী বোঝানো হয়েছে?
৮। ‘তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়।’- ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে এই উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
৯। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কী বলে মনে হয়?.
১০। ‘স্বাপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ।’ তাদের কাজ-
i. ভালো কাজে সহায়তা করা
ii. ভালো কাজে অন্তরায় সৃষ্টি করা
iii. অপরের নিন্দা রটানো
১১। কোনো বিষয়ে লেখার সময় যথেষ্ট প্রমাণ না থাকলে সে বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ কী?
১২। ‘নেকলেস’ গল্পের মাতিলদা সবসময় ব্যথিত থাকত। কেননা তার ছিল প্রচণ্ড রকমের-
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে সজীব সেজেছে ভাস্কর্যরূপে। তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা।
১৩। উদ্দীপকের ভাস্কর্যটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে?
১৪। কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে বলা যায়-
i. তিনি ভাষা শহিদ
ii. তার চোখে আলোচিত ঢাকা
iii. তিনি রাজপথে নেমে এসেছেন।
১৫। ‘এখন আমারে লহো করুণা করে’ ‘সোনার তরী’ কবিতায় কোন দিকটি প্রকাশিত হয়েছে?
১৬। ‘প্রতিদান’ কবিতার মূল উপজীব্য হলো-
i. ক্ষমাশীলতা
ii. উদারতা
iii. পরার্থপরতা
১৭। নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন?
১৮। সতেরো শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি কে?
১৯। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন?
২০। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কয়টি মাসের কথা উল্লেখ করা হয়েছে?
২১। কবি মনে করেন, মানুষের শুভচেতনা-
i. দ্বীপের মতো বিচ্ছিন্ন
ii. সর্বত্র বিস্তারিত নয়
iii. সর্বত্র বিরাজমান
২২। ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’ বলতে কী বোঝানো হয়েছে?
২৩। ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
২৪। ‘নির্লজ্জের মতোন হঠাৎ লাল সূর্য উঠে আসবে।’ কথাটিতে কোন সময়ের কথা বলা হয়েছে?
২৫। আলিবর্দি খাঁর বাবা-কোন দেশীয় ছিলেন?
২৬। মতলুব মিঞার বাড়ি কোথায়?
২৭। ‘অপরিণত বয়স ও রাজনৈতিক প্রজ্ঞার অভাবই সিরাজের করুণ পরিণতির জন্য দায়ী।’ উক্তিটি-
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জার্মানির জোসেফ গোয়েবলস ছিলেন হিটলারের প্রচার -সম্পাদক। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে তার সমকক্ষ কেউ ছিল না। এ কারণে রাজনীতির ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে- ‘এটি গোয়েবলসীয় মিথ্যা।’
২৮। উদ্দীপকের, গোয়েবলসের সাথে নাটকের কোন, চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?
২৯। সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ছিল-
i. ব্ল্যাকহোল মনুমেন্ট নির্মীতা
ii . অন্ধকূপ হত্যার কাহিনি রচয়িতা
iii. একজন অমিত সাহসী যোদ্ধা
৩০। মজিদের জমায়েতের বিচারের রায় হলো-
i. বুড়োকে তার মেয়ের কাছে মাফ চাইতে হবে
ii. তাকে ঘরে নিয়ে যত্নে রাখতে হবে
iii. মাজারে পাঁচ পয়সার সিন্নি দিতে হবে
আপনার রেজাল্ট
আরও পরীক্ষা দাওঃ HSC 2026 বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট
MCQ পড়ুনঃ HSC বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন ও উত্তর (বহুনির্বাচনি)