hsc বাংলা ১ম পত্র নৈর্ব্যক্তিক
| সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
১। “মেয়েটির বয়স ষোলো কি সতেরো হইবে”— মেয়েটির নাম কী?
২। কোন লেখক একই সঙ্গে চিত্রশিল্পী ছিলেন?
৩। “মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়িত।”— তৎকালীন থার্ড ক্লাস বর্তমান কোন শ্রেণি?
৪। ‘বিলাসী’ গল্পে তৎকালীন রক্ষণশীল সমাজের পরিচয় কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে?
৫। “সজাগ রইতে হবে রাতটা”— ‘মাসি-পিসি’ গল্পে এ উক্তিটি কার?
৬। মাসি-পিসিকে বলা যায়—
i. বিধবা
ii. প্রৌঢ়া
iii. গরিব
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
“অসভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উদ্ধত বাঁধে কেল্লা।”
৭। উদ্দীপকে ‘রেনকোট’ গল্পের কোন বিষয়টি দৃশ্যমান?
৮। উদ্দীপকের আবহে ‘রেনকোট’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে—
i. সভ্যতার ঐতিহ্য ভাঙা
ii. প্রতিরোধমুখী হামলা
iii. মানুষকে বাস্তুহারা করা
৯। ‘বাঙ্গালা ভাষার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার তাৎপর্যপূর্ণ দিক হলো—
i. চিন্তার মৌলিকতা
ii. সৌন্দর্য সৃষ্টির প্রয়াস
iii. চিরন্তন আবেদন
১০। সাহিত্য যার ভার নেয় না—
i. শিক্ষার
ii. আনন্দের
iii. মনোরঞ্জনের
১১। ‘মানসিক দাসত্ব’ বোঝানোর জন্য রোকেয়া সাখাওয়াত কাদের কথা বলেছেন?
১২। ‘যৌবনের গান’ প্রবন্ধে ‘কালাপাহাড়’কে প্রাবন্ধিক কোন বিষয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন?
১৩। “দেখে যেন মনে হয় চিনি উহারে”— পঙক্তিটি কোন কবিতার?
১৪। ‘বিদ্রোহী’ কবিতায় কোন নাম নেই?
১৫। ‘সুত’ শব্দের অর্থ কী?
১৬। ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
১৭। “যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান”— এখানে ‘বিষে ভরা বাণ’ কী অর্থ জ্ঞাপন করেছে?
১৮। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
১৯। “আপদ আছে, জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরান নাচে।”— কবিতাংশের সাথে ‘আঠারো বছর বয়স’ কবিতার নিচের কোন চরণের মিল রয়েছে?
২০। শামসুর রাহমানকে কোন ধরনের কবি বলা হয়?
২১। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায়— যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে কী করে?
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে— এই বাংলায়
হয়তো মানুষ নয়— হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়।
২২। কবিতাংশে ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো—
i. জন্মস্থানের প্রতি নাড়ির টান
ii. গ্রামীণ প্রকৃতির ভক্তি
iii. নাগরিক জীবনের প্রত্যাশা
২৩। উক্ত ভাবের বহিঃপ্রকাশ ঘটেছে কোন চরণে?
২৪। নিচের কোন শব্দ বা শব্দগুচ্ছ ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় নেই?
২৫। “আপনারা দেশটা বড় জাহেল দেশ।”— এই বাক্যে ‘জাহেল’ শব্দটির উৎস-ভাষা কোনটি?
২৬। মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে—
২৭। “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”— ‘লালসালু’ উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এ-মন্তব্যের তাৎপর্য—
২৮। “আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়…..” সিরাজউদ্দৌলা তাহলে পলাশিতে কীসের ওপর ভরসা করতে চেয়েছিলেন?
২৯। প্রৌঢ়া ঘসেটি বেগম কেমন সাজে সজ্জিত ছিলেন?
৩০। “সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?” এখানে মীরজাফর চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
আপনার রেজাল্ট
আরও পরীক্ষা দাওঃ HSC বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট
MCQ পড়ুনঃ HSC বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন ও উত্তর (বহুনির্বাচনি)