SSC ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট
| সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
সিলভা লি. ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। প্রতিটি শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির মানুষ শেয়ার ক্রয় করতে পারে।
১। সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
২। সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা কোনটি পেতে পারে?
৩। কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান?
৪। ট্রেজারি বিল কোন ধরনের অর্থায়নের সাথে জড়িত?
৫। আর্থিক ব্যবস্থাপকের আয় সিদ্ধান্ত কী?
৬। অর্থায়নের নীতিমালা—
i. তারল্য বনাম মুনাফা নীতি
ii. উপযুক্ততার নীতি
iii. কারবারের বৈচিত্রায়ন ও ঝুঁকি বণ্টন
৭। ব্যাংকে টাকা রাখলে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?
৮। কত বছরে ১,০০,০০০ টাকা ৬% হারে সুদে দ্বিগুণ হবে?
৯। অর্থ বিনিয়োগ না করলে কী সৃষ্টি হয়?
১০। সোনালী ব্যাংক ৬ বছরে দ্বিগুণ শর্তে জনগণের নিকট থেকে টাকা নিচ্ছে। এতে সুদের হার কত?
১১। অর্থের সময়মূল্যের সাথে জড়িত বা সম্পৃক্ত হলো—
i. সুদের হার
ii. বাট্টাকরণ প্রক্রিয়া
iii. সময়ের পরিবর্তন
১২। আদর্শ বিচ্যুতির বড় মান কোনটি প্রকাশ করে?
১৩। ঝুঁকি হ্রাস করার জন্য কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে?
১৪। প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সবসময় সমান হওয়াকে কী বলে?
১৫। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
১৬। প্রাকৃতিক শক্তি দ্বারা যে অনিশ্চয়তা সৃষ্টি হয় তাকে কী বলে?
১৭। ঝুঁকি পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
বিহঙ্গ এন্টারপ্রাইজ একটি প্রকল্পে ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করে যা থেকে আগামী ৫ বছরে নগদ প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৬৫,০০০ টাকা। পে-ব্যাক সময় পদ্ধতিতে প্রকল্পটির মূলধন বাজেটিং করা হয়।
১৮। প্রকল্পটির পে-ব্যাক সময় কত?
১৯। প্রকল্পটির মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলো—
i. সবকটি বছরের নগদ প্রবাহ গণনা করা হয়নি
ii. বিনিয়োগকৃত টাকা সময়মূল্যে বিবেচিত হয়নি
iii. লাভের কোনো নির্দিষ্ট হার নেই
২০। কখন বাট্টার হার নির্ধারণের প্রয়োজন?
২১। নগদ প্রবাহ থেকে কী নির্ণয় করা হয়?
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস আয়েশা নিজস্ব পুঁজিতে একটি সেলাই মেশিন ক্রয় করে জামাকাপড় বানানো শুরু করলেন। তিনি তার নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে থেকে হিসাব খোলার ব্যাপারে সিদ্ধান্ত চাইলেন।
২২। মিসেস আয়েশার জন্য কোন ধরনের হিসাব যথোপযুক্ত?
২৩। মিসেস আয়েশা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা ও সুবিধা পেতে পারেন সেগুলো হলো—
i. জমাতিরিক্ত উত্তোলন
ii. স্বল্পহারে সুদপ্রাপ্তি
iii. যতবার খুশি ততবার টাকা জমা রাখা
২৪। ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি?
২৫। পে-ব্যাক পদ্ধতির জনপ্রিয়তার মূল কারণ কী?
২৬। বাণিজ্যিক ব্যাংকের আয়—
i. বিল বাট্টাকরণ
ii. প্রত্যয়পত্র ইস্যু
iii. নিরীক্ষকের বিল
২৭। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি?
২৮। জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য?
২৯। ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ কীভাবে জমা করে?
৩০। ল্যাপটপ ক্রয়ে ঋণ নিয়ে থাকে কোন ব্যাংক?