৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ৩য় অধ্যায়

কুরআন ও হাদিস ইসলামি শরিয়তের প্রধান দুটি উৎস। ইসলামি শরিয়তের সকল বিধি-বিধান ও নিয়ম পদ্ধতি মূলত এ উৎসদ্বয় থেকেই গৃহীত। এই পোস্টে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ৩য় অধ্যায় লিখে দিলাম।

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ৩য় অধ্যায়

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
দৃশ্যপট-১: ‘ক’ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষার আগে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ‘ক’ ধৈর্যধারণ করে সালাতের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য চাইতে থাকে। কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।
দৃশ্যপট-২: ‘ক’ অষ্টম শ্রেণির ভালো ছাত্র। কিন্তু অর্ধ-বার্ষিক পরীক্ষায় সে তিনটি বিষয়ে অকৃতকার্য হয়। তার মা তাকে নিয়মিত সালাত আদায় করার পরামর্শ দেন। মায়ের পরামর্শে সে নিয়মিত মসজিদে গিয়ে সালাত আদায় করে এবং সালাত শেষে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আল্লাহ তায়ালার নিকট সাহায্য চাইতে থাকে। পাশাপাশি বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতে থাকে। বার্ষিক পরীক্ষায় ‘ক’ প্রথম স্থান অর্জন করে।

ক. ইযহার কাকে বলে?

খ. সূরা আল-কাদরের শিক্ষা জানা জরুরি কেন?

গ. দৃশ্যপট-১ এ ‘ক’-এর কর্মকাণ্ড মুনাজাতমূলক কোন হাদিসটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. দৃশ্যপট-২ এ ‘ক’-এর কর্মকাণ্ড যে সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে তা চিহ্নিতপূর্বক এর তাৎপর্য বিশ্লেষণ করো

উত্তরঃ

ক. নুন সাকিন বা তানবিনের পর ইযহারের কোনো একটি হরফ আসলে ঐ নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ না করে স্পষ্টভাবে নিজ মাখরাজ থেকে পড়াকে ইযহার বলে।

খ. লাইলাতুল কদর মহিমান্বিত রাত এবং এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে বলে সূরা আল-কদরের শিক্ষা জানা জরুরি।

লাইলাতুল কদরের রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। এই রাতে নামাজ, নফল ইবাদত ও দোয়া করলে অনেক নেকি ও সাওয়াব পাওয়া যায়। আল্লাহ এই রাতে বিশেষভাবে রহমত, শান্তি ও কল্যাণ দান করেন। তাই আমাদের সূরা আল-কদরের শিক্ষা জানা খুবই প্রয়োজন।

গ. দৃশ্যপট-১ এ ‘ক’-এর কর্মকাণ্ড মুনাজাতমূলক ৩ নম্বর হাদিসটির সাথে সাদৃশ্যপূর্ণ।

দুনিয়া ও আখিরাতে ভালো থাকার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো মুনাজাত করা। মহানবি হযরত মুহাম্মদ (স.) আমাদের অনেক হাদিসের মাধ্যমে কীভাবে দোয়া করতে হয় তা শিখিয়েছেন। পাঠ্যবইয়ের মুনাজাতমূলক হাদিস-৩ এ বলা হয়েছে, “হে আল্লাহ, আমি তোমার কাছে সুস্থতা, পবিত্রতা, ভালো চরিত্র এবং ভাগ্যের ওপর সন্তুষ্ট থাকার মন চাই।” (বায়হাকি) এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সুস্থতা ও কল্যাণ চাই এবং ধৈর্য, সহনশীলতা ও ভালো চরিত্র পাওয়ার জন্য প্রার্থনা করি। এটি দুনিয়া ও আখিরাতে আমাদের সার্বিক ভালো থাকার একটি গুরুত্বপূর্ণ উপায়।

উদ্দীপকের প্রথম দৃশ্যে দেখা যায়, বার্ষিক পরীক্ষার আগে ‘ক’ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ধৈর্য ধরে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করে। তার এই কাজ মুনাজাতমূলক হাদিস-৩ এর দোয়ার সঙ্গে মিল রয়েছে। কারণ সে তার দোয়ায় আল্লাহর কাছে সুস্থতা ও কল্যাণ চেয়েছে।

ঘ. দৃশ্যপট-২ এ ‘ক’-এর কর্মকান্ডে সূরা আন-নাসরের শিক্ষা প্রতিফলিত হয়েছে। সফলতা লাভের জন্য আল্লাহর সাহায্য চাওয়া ও কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে এ সূরার শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ।

সূরা আন-নাসর পবিত্র কুরআনের ১১০তম সূরা। এ সূরার ‘নাসর’ শব্দের অর্থ সাহায্য, তাই এই নাম রাখা হয়েছে। এই সূরায় শেখানো হয়েছে যে, মানুষের সব কাজে আল্লাহর সাহায্য খুবই প্রয়োজন এবং তার সাহায্য ছাড়া সত্যিকারের সফলতা পাওয়া যায় না। কোনো কাজে সফল হলে আল্লাহর প্রশংসা করা, তাকে পবিত্র বলা এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত। এই সূরা আমাদের শেখায় যে, নিজের চেষ্টা করার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখা এবং কৃতজ্ঞ থাকা জরুরি।

দৃশ্যপট-২ এ দেখা যায়, ‘ক’ পরীক্ষায় ফেল করার পর হতাশ না হয়ে আল্লাহর কাছে সাহায্য চায় এবং নিয়মিত নামাজ পড়া শুরু করে। পাশাপাশি সে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যায়। এর ফলে আল্লাহর সাহায্যে সে পরের পরীক্ষায় প্রথম হয়। এতে বোঝা যায়, নিজের চেষ্টা এবং আল্লাহর সাহায্য একসঙ্গে থাকলে ভালো ফল পাওয়া যায়।

সবশেষে বলা যায়, সূরা আন-নাসরের শিক্ষা অনুযায়ী আল্লাহর ওপর ভরসা রাখা, নিয়মিত ইবাদত করা, মন দিয়ে চেষ্টা করা এবং সফল হলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সত্যিকারের সফলতা পেতে পারে।


সৃজনশীল প্রশ্নঃ ২। [রাজশাহী বোর্ড ২০১৯]
জামিল সাহেব প্রতিদিন ফজরের নামাজ শেষে তাঁর ছেলে আবিরকে কুরআন তিলাওয়াত করতে বলেন। একদিন। আবিরের তিলাওয়াত শুনে বুঝতে পারলেন তাতে অনেক সমস্যা রয়েছে। তাই তিনি তাকে কিছু নিয়মকানুন মেনে চলার পরামর্শ। দিলেন। অপরদিকে জাকির সাহেব তার ছেলে মারুফকে এমন একটি গ্রন্থ সম্পর্কে ধারণা দিলেন যেটি সর্বজনীন, সর্বকালীন, সংক্ষিপ্ত ও প্রামাণ্য। তিনি আরও বললেন, “এ গ্রন্থটি সকল প্রকার। ভুলত্রুটির ঊর্ধ্বে।”

ক. আল ফুরকান কী?

খ. ইদগাম বলতে কী বোঝায়?

গ. জামিল সাহেব আবিরকে কোন নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিলেন? ব্যাখ্যা কর।

ঘ. জাকির সাহেব কোন গ্রন্থটির প্রতি ইঙ্গিত করেছেন তা চিহ্নিত করে তাঁর শেষ উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৩। [কুমিল্লা ও বরিশাল বোর্ড ২০১৯]
জনাব সাইফুল ইসলাম বেশি সওয়াবের আশায় রমজান মাসে তাড়াহুড়া করে কুরআন তিলাওয়াত করতে থাকেন। আর তার বড় ভাই সোহান অর্থসহ বুঝে কুরআন তিলাওয়াত করলেন এবং তা থেকে নীতিমূলক ও নিষেধমূলক কতক বিষয় জানতে পারলেন। সোহানের তিলাওয়াতের পদ্ধতি দেখে মসজিদের ইমাম জনাব আঃ হামিদ বললেন, “কুরআন তিলাওয়াতের এটিই সঠিক পদ্ধতি।”

ক. নাযিরা তিলাওয়াত কী?

খ. “যে প্রতারণা করে সে আমার উম্মত নয়।”- ব্যাখ্যা কর।

গ. সাইফুল ইসলামের তিলাওয়াতের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. জনাব সোহান যে সকল বিষয় জেনেছেন তা উল্লেখপূর্বক ইমাম সাহেবের মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [কুমিল্লা ও বরিশাল বোর্ড ২০১৯]
রাফা অষ্টম শ্রেণির ছাত্রী। সে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার প্রতিবেশী জনাব আহমাদ এতে অনুপ্রাণিত হয়ে তার একমাত্র পুত্র সন্তান রিফাতকে। কুরআন শিক্ষাদানের মাধ্যমে আলিম বানানোর সিদ্ধান্ত নেন। এটা জেনে রিফাতের দাদা খুব খুশি হন এবং আহমাদের উদ্দেশ্যে এ হাদিসটি তুলে ধরেন, “তোমরা কুরআন তিলাওয়াত কর। কেননা, কিয়ামতের দিন তা নিজ পাঠকারীর জন্য সুপারিশ করবে।”

ক. ইকলাব কী?

খ. তাজবিদ অনুসারে কুরআন তিলাওয়াত করতে হবে কেন?

গ. জনাব আহমাদের সিদ্ধান্তে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত হাদিস অনুসারে রিফাতের দাদার খুশি হওয়ার কারণ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [ঢাকা বোর্ড ২০১৯]
মুহিব নেপালের ভয়াবহ ভূমিকম্পের দৃশ্য টিভিতে দেখে। ভয়ে জড়সড় হয়ে গেল। তার দাদা বললেন, “কোনো এক সময় এমন এক ভূমিকম্প সংঘটিত হবে, তখন গাছপালা খড়কুটোর মতো ভেসে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়বে; সব কিছু চূর্ণবিচূর্ণ হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে।” মুহিব তার দাদার কাছে জানতে চাইল, “এজন্য আমাদের কী করা উচিত?” দাদা বললেন, যে নির্ভুল মহাগ্রন্থটি আমাদেরকে মুক্তির সনদ হিসেবে দেওয়া হয়েছে, তা যথাযথভাবে অনুসরণ করা উচিত।

ক. ‘ইলমুল আহকাম’ কী?

খ. “মহিমান্বিত রজনী হাজার মাসের চেয়ে উত্তম।”- ব্যাখ্যা কর।

গ. মুহিবের দাদা বিশ্বজগৎ ধ্বংসের তথ্য কোন সূরায় পেয়েছেন? ব্যাখ্যা কর।

ঘ. মুহিবের দাদা ‘মুক্তির সনদ’ বলতে যে গ্রন্থটিকে বুঝিয়েছেন, নাম উল্লেখপূর্বক তার গুরুত্ব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [চট্টগ্রাম বোর্ড ২০১৮]
রাকিব আল-কুরআন তিলাওয়াতের সময় কয়েকটি সূরা পড়ল, যাতে হজ, যাকাত, হালাল-হারাম, মানবের দায়িত্ব ও রীতিনীতি সম্পর্কিত নিয়মকানুন বর্ণনা করা হয়েছে। অন্যদিকে তার ছোট ভাই সাকিব কুরআন শরিফের এমন একটি আয়াত পাঠ করল, যার মাধ্যমে আল্লাহ তায়ালা তাকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন বলে আশা করা যায়।

ক. ‘ইযহার’ কাকে বলে?

খ. “প্রতারক রাসুল (স.)-এর উম্মত নয়।”- ব্যাখ্যা কর।

গ. রাকিব কোন প্রকারের সূরা তিলাওয়াত করছিল? ব্যাখ্যা কর।

ঘ. সাকিবের পঠিত আয়াতটি চিহ্নিত করে তার তাৎপর্য বর্ণনা কর।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [ময়মনসিংহ বোর্ড ২০১৯]
আবিদা ও আরিফা ওমরাহ পালনে মক্কায় গেলে মসজিদে হেরেম শরীফে নামাজ আদায়কালে ইমামের ধীরে ধীরে ও সুস্পষ্টরূপে কুরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে আবিদা বলল, “কত সহিহ-শুদ্ধ তিলাওয়াত, সত্যিই অপূর্ব।” আরিফা যোগ করে বলল, “আমি দেখলাম, ইমাম সাহেব কিছু হরফকে মিলিয়ে আবার কিছু হরফকে গোপন করে পড়েন, যা কুরআন তিলাওয়াতকে আকর্ষণীয় করে তুলেছে।”

ক. নাযিরা তিলাওয়াত কাকে বলে?

খ. কুরআন মজিদকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলা হয় কেন? ব্যাখ্যা কর।

গ. ইমাম সাহেবের তিলাওয়াতে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

ঘ. আরিফার উক্তির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [দিনাজপুর বোর্ড ২০১৯]
হেলাল সাহেব ক্বারি বেলালীর নিকট গিয়ে বলেন, হুজুর আমাকে নুন সাকিন ও তানবিনের নিয়ম শিক্ষা দিন। ক্বারি সাহেব তাকে বললেন, তুমি বল مَنْ رَبُّكَ )মার রাব্বুকা)। অপরপক্ষে মাসুম সাহেব গরিব হওয়া সত্ত্বেও ভিক্ষুক গেলে ৫/১০ টাকা দান করেন। মাওলানা আব্দুল হক বলেন, কেউ যদি ক্ষুদ্র পরিমাণ সৎ কাজ করে সে তার ফল পাবে এবং কেউ যদি ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ করে সেও তার ফল পাবে।

ক. “বায়তুল ইয্যাহ” কোথায় অবস্থিত?

খ. মীম সাকিন পড়ার যেকোনো দুটি নিয়ম ব্যাখ্যা কর।

গ. ক্বারি বেলালীর কথায় নুন সাকিনের কোন নিয়মের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।

ঘ. মাসুম সাহেব কোন সূরা থেকে শিক্ষা নেবেন তা উল্লেখ করে মাওলানা আব্দুল হকের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [রাজশাহী বোর্ড ২০১৮]
তাফহিম সাহেব কুরআন তিলাওয়াত করতে গিয়ে নুন সাকিন ও তানবিন আসলে তাকে কখনো গোপন, কখনো স্পষ্ট, কখনো পরিবর্তন আবার কখনো মিলিয়ে পড়েন। তাঁর বন্ধু সামির গত কাদরের রাতে সারারাত জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে কাটান। তাফহিম বন্ধুকে বলে, “তুমি শান্তি ও কল্যাণ লাভ করবে।”

ক. হজের সময় মাথা মুড়ানো কী?

খ. তাজবিদ অনুসারে আল-কুরআন পাঠ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

গ. তাফহিম সাহেব তাজবিদের কোন নিয়ম অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।

ঘ. সামির সম্পর্কে তাফহিমের মূল্যায়নের যৌক্তিকতা সংশ্লিষ্ট সূরার আলোকে নিরূপণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ১০। [চট্টগ্রাম বোর্ড ২০১৯]
হাবিব একদিন একাকী মাগরিবের সালাত আদায় করছিল। কিন্তু তার তিলাওয়াতে অনেক ভুল হচ্ছিল। তার পিতা শুনে বললেন, তুমি সহিহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত কর। এতে অনেক সওয়াব রয়েছে। তিনি আরও বললেন, কুরআনে এমন একটি আয়াত রয়েছে। যা পাঠ করলে আল্লাহ সর্বপ্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করবেন।

ক. নুন সাকিন কাকে বলে?

খ. আল-কুরআনকে ‘ফুরকান’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

গ. হাবিবের কুরআন তিলাওয়াতের মধ্যে যে বিষয়ের অভাব রয়েছে তার গুরুত্ব আলোচনা কর।

ঘ. হাবিবের পিতা যে আয়াতের কথা উল্লেখ করেছেন সে আয়াতের তাৎপর্য বিশ্লেষণ কর।

নিচে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ৩য় অধ্যায় পিডিএফ ফাইল দেওয়া হল।

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তর ৩য় অধ্যায় পিডিএফ

Related Posts

Leave a Comment